الكتاب المقدس (Van Dyke)

Bengali:NT

Mark

3

1ثم دخل ايضا الى المجمع. وكان هناك رجل يده يابسة.
1আবার তিনি সমাজ-গৃহে গেলেন৷ সেখানে একটা লোক ছিল, যার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল৷
2فصاروا يراقبونه هل يشفيه في السبت. لكي يشتكوا عليه.
2তিনি লোকটিকে সুস্থ করেন কি না, তা দেখার জন্য কিছু লোক তাঁর দিকে নজর রাখল, যাতে তাঁর দোষ ধরতে পারে৷
3فقال للرجل الذي له اليد اليابسة قم في الوسط.
3যীশু সেই লোকটিকে, যার হাত পঙ্গু হয়ে গেছে তাকে বললেন, ‘সকলের সামনে এসে দাঁড়াও৷’
4ثم قال لهم هل يحل في السبت فعل الخير او فعل الشر. تخليص نفس او قتل. فسكتوا.
4পরে তিনি তাদের বললেন, ‘বিশ্রামবারে লোকের উপকার, না ক্ষতি করা, কোনটি বিধিসম্মত? জীবন রক্ষা করা না জীবন নষ্ট করা, কোনটি বিধিসম্মত? কিন্তু তারা চুপ করে থাকল৷
5فنظر حوله اليهم بغضب حزينا على غلاظة قلوبهم وقال للرجل مدّ يدك. فمدها فعادت يده صحيحة كالاخرى.
5তখন তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের চারিদিকে তাকালেন এবং তাদের কঠোর মনের জন্য দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে বললেন, ‘তোমার হাত বাড়াও৷’ সে তার হাত বাড়িয়ে দিলে তার হাত ভাল হয়ে গেল৷
6فخرج الفريسيون للوقت مع الهيرودسيين وتشاوروا عليه لكي يهلكوه
6ফরীশীরা বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে হেরোদীয়দের সাথে যীশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, য়ে কেমন করে তাঁকে হত্যা করতে পারে৷
7فانصرف يسوع مع تلاميذه الى البحر وتبعه جمع كثير من الجليل ومن اليهودية
7যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীলহ্রদের দিকে গেলেন৷ গালীল, যিহূদিযা, জেরুশালেম, ইদোম এমন কি যর্দন নদীর অপর পারে সোর ও সীদোন থেকে বহুলোক তাঁদের পিছনে পিছনে এল৷
8ومن اورشليم ومن ادومية ومن عبر الاردن. والذين حول صور وصيدا جمع كثير اذ سمعوا كم صنع أتوا اليه.
8তিনি য়ে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা শুনে এই বিশাল জনতা তাঁর কাছে এসেছিল৷
9فقال لتلاميذه ان تلازمه سفينة صغيرة لسبب الجمع كي لا يزحموه.
9যাতে ভীড়ের চাপ তাঁর ওপরে না পড়ে, তাই তিনি শিষ্যদের তাঁর জন্য একটা ছোট নৌকা প্রস্তুত রাখতে বললেন৷
10لانه كان قد شفى كثيرين حتى وقع عليه ليلمسه كل من فيه داء.
10তিনি বহুলোককে সুস্থ করেছিলেন, তাই সমস্ত রোগী তাঁকে স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করছিল৷
11والارواح النجسة حينما نظرته خرّت له وصرخت قائلة انك انت ابن الله.
11অশুচি আত্মায় পাওযা রোগীরা তাঁকে দেখতে পেলেই তাঁর পায়ের সামনে পড়ে চেঁচিয়ে বলত, ‘আপনি ঈশ্বরের পুত্র৷’
12واوصاهم كثيرا ان لا يظهروه
12কিন্তু তিনি তাদের কঠোরভাবে তিরস্কার করতেন যাতে তারা তাঁর পরিচয় না দেয়৷
13ثم صعد الى الجبل ودعا الذين ارادهم فذهبوا اليه.
13তারপর তিনি পাহাড়ের ওপরে উঠে নিজের ইচ্ছামতো কিছু লোককে কাছে ডাকলে তাঁরা তাঁর কাছে এলেন৷
14واقام اثني عشر ليكونوا معه وليرسلهم ليكرزوا.
14আর তিনি বারোজনকে প্রেরিত পদে নিযোগ করলেন য়েন তাঁরা তাঁর সাথে সাথে থাকে এবং বাক্য প্রচারের জন্য য়েন তিনি তাঁদের পাঠাতে পারেন৷
15ويكون لهم سلطان على شفاء الامراض واخراج الشياطين.
15তাঁদের তিনি ভূত ছাড়াবার ক্ষমতাও দিলেন৷
16وجعل لسمعان اسم بطرس.
16তিনি য়ে বারোজনকে মনোনীত করেন তাঁদের নাম শিমোন যাকে তিনি নাম দিলেন পিতর;
17ويعقوب بن زبدي ويوحنا اخا يعقوب وجعل لهما اسم بوانرجس اي ابني الرعد.
17যাকোব যিনি সিবদিয়ের ছেলে এবং যাকোবের ভাই য়োহন; যাদের তিনি নাম দিয়েছিলেন, বোনেরগশ যার অর্থ ‘মেঘধ্বনির পুত্র৷’
18واندراوس وفيلبس وبرثولماوس ومتى وتوما ويعقوب بن حلفى وتداوس وسمعان القانوي.
18আন্দরিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের ছেলে যাকোব, থদ্দেয়, দেশ-ভক্ত, দলের শিমোন
19ويهوذا الاسخريوطي الذي اسلمه. ثم أتوا الى بيت.
19এবং যিহূদা ঈষ্করিযোতীয় য়ে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল৷
20فاجتمع ايضا جمع حتى لم يقدروا ولا على اكل خبز.
20তিনি ঘরে ফিরে এলে সেখানে আবার এত লোকের ভীড় হল, য়ে তাঁরা খেতেও সময় পেলেন না৷
21ولما سمع اقرباؤه خرجوا ليمسكوه لانهم قالوا انه مختل.
21যীশুর বাড়ির লোকরা এইসব বিষয় জানতে পেরে তাঁকে বাড়ি নিয়ে যাবার জন্য এলেন, কারণ লোকরা বলছিল য়ে তিনি পাগল হয়ে গেছেন৷
22واما الكتبة الذين نزلوا من اورشليم فقالوا ان معه بعلزبول. وانه برئيس الشياطين يخرج الشياطين.
22জেরুশালেম থেকে য়ে ব্যবস্থার শিক্ষকরা এসেছিলেন তাঁরা বললেন, ‘যীশুকে বেলসবুবে পেয়েছে, ভুতদের রাজার সাহায্যে যীশু ভূত ছাড়ায়৷’
23فدعاهم وقال لهم بامثال كيف يقدر شيطان ان يخرج شيطانا.
23তখন তিনি তাদের কাছে ডেকে দৃষ্টান্ত দিয়ে বলতে শুরু করলেন, ‘কেমন করে শয়তান নিজে শয়তানকে ছাড়াতে পারে?
24وان انقسمت مملكة على ذاتها لا تقدر تلك المملكة ان تثبت.
24কোন রাজ্য যদি নিজের বিপক্ষে নিজে ভাগ হয়ে যায়, তবে সেই রাজ্য টিকতে পারে না৷
25وان انقسم بيت على ذاته لا يقدر ذلك البيت ان يثبت.
25আবার কোন পরিবারে যদি পারিবারিক কলহ শুরু হয়, তবে সেই পরিবার এক থাকতে পারে না৷
26وان قام الشيطان على ذاته وانقسم لا يقدر ان يثبت بل يكون له انقضاء.
26আবার শয়তান যদি নিজের বিরুদ্ধেই নিজে দাঁড়ায় তবে সেও টিকতে পারে না, তার শেষ হবেই৷
27لا يستطيع احد ان يدخل بيت قوي وينهب امتعته ان لم يربط القوي اولا وحينئذ ينهب بيته.
27কেউই একজন শক্তিশালী মানুষের বাড়িতে ঢুকে তার দ্রব্য লুঠ করতে পারে না, যদি না সে সেই শক্তিশালী লোকটিকে আগে বাঁধে৷ আর বাঁধার পরই সে তার ঘর লুঠ করতে পারে৷
28الحق اقول لكم ان جميع الخطايا تغفر لبني البشر والتجاديف التي يجدفونها.
28আমি তোমাদের সত্যি বলছি, মানুষ য়ে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে;
29ولكن من جدّف على الروح القدس فليس له مغفرة الى الابد بل هو مستوجب دينونة ابدية.
29কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থাযী৷’
30لانهم قالوا ان معه روحا نجسا
30তিনি এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল, তাঁকে অশুচি আত্মায় পেয়েছে৷
31فجاءت حينئذ اخوته وامه ووقفوا خارجا وارسلوا اليه يدعونه.
31সেই সময় তাঁর মা ও ভাইরা তাঁর কাছে এলেন এবং বাইরে দাঁড়িয়ে তাঁরা যীশুকে লোক মারফত্ ডেকে পাঠালেন৷
32وكان الجمع جالسا حوله فقالوا له هوذا امك واخوتك خارجا يطلبونك.
32তখন তাঁর চারদিকে ভীড় করে য়ে লোকরা বসেছিল, তারা তাঁকে বলল, ‘দেখুন, আপনার মা, ভাই ও বোনেরা আপনার জন্য বাইরে অপেক্ষা করছেন৷’
33فاجابهم قائلا من امي واخوتي.
33তার উত্তরে তিনি তাদের বললেন, ‘কে আমার মা? আমার ভাইরা বা কারা?’
34ثم نظر حوله الى الجالسين وقال ها امي واخوتي.
34যাঁরা তাঁকে ঘিরে বসেছিল তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘এরাই আমার মা ও ভাই৷
35لان من يصنع مشيئة الله هو اخي واختي وامي
35য়ে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সেই আমার মা, ভাই ও বোন৷’