الكتاب المقدس (Van Dyke)

Bengali:NT

Matthew

1

1كتاب ميلاد يسوع المسيح ابن داود ابن ابراهيم.
1এই হল যীশু খ্রীষ্টের বংশ তালিকা৷ ইনি ছিলেন রাজা দায়ূদের বংশধর, দায়ূদ ছিলেন অব্রাহামের বংশধর৷
2ابراهيم ولد اسحق. واسحق ولد يعقوب. ويعقوب ولد يهوذا واخوته.
2অব্রাহামের ছেলে ইসহাক৷ ইসহাকের ছেলে যাকোব৷ যাকোবের ছেলে যিহূদা ও তার ভাইরা৷
3ويهوذا ولد فارص وزارح من ثامار. وفارص ولد حصرون. وحصرون ولد ارام.
3যিহূদার ছেলে পেরস ও সেরহ৷ এদের মায়ের নাম তামর৷ পেরসের ছেলে হিষ্রোণ৷ হিষ্রোণের ছেলে রাম৷
4وارام ولد عميناداب. وعميناداب ولد نحشون. ونحشون ولد سلمون.
4রামের ছেলে অম্মীনাদব৷ অম্মীনাদবের ছেলে নহশোন৷ নহশোনের ছেলে সল্মোন৷
5وسلمون ولد بوعز من راحاب. وبوعز ولد عوبيد من راعوث. وعوبيد ولد يسى.
5সল্মোনের ছেলে বোয়স৷ এর মায়ের নাম রাহব৷ বোয়সের ছেলে ওবেদ৷ এর মায়ের নাম রূত্৷ ওবেদের ছেলে যিশয়৷
6ويسى ولد داود الملك. وداود الملك ولد سليمان من التي لأوريا.
6যিশয়ের ছেলে রাজা দায়ূদ৷ দায়ূদের ছেলে রাজা শলোমন৷ এর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী৷
7وسليمان ولد رحبعام. ورحبعام ولد ابيا. وابيا ولد آسا.
7শলোমনের ছেলে রহবিয়াম৷ রহবিয়ামের ছেলে অবিয়৷ অবিয়ের ছেলে আসা৷
8وآسا ولد يهوشافاط. ويهوشافاط ولد يورام. ويورام ولد عزيا.
8আসার ছেলে যিহোশাফট৷ যিহোশাফটের ছেলে য়োরাম৷ য়োরামের ছেলে ঊষিয়৷
9وعزيا ولد يوثام. ويوثام ولد آحاز. وآحاز ولد حزقيا.
9উষিয়ের ছেলে য়োথম৷ য়োথমের ছেলে আহস৷ আহসের ছেলে হিষ্কিয়৷
10وحزقيا ولد منسّى. ومنسّى ولد آمون. وآمون ولد يوشيا.
10হিষ্কিয়ের ছেলে মনঃশি৷ মনঃশির ছেলে আমোন৷ আমোনের ছেলে য়োশিয়৷
11ويوشيا ولد يكنيا واخوته عند سبي بابل.
11য়োশিয়ের ছেলে যিকনিয় ও তার ভাইরা৷ বাবিলে ইহুদীদের নির্বাসনের সময় এঁরা জন্মেছিলেন৷
12وبعد سبي بابل يكنيا ولد شألتيئيل. وشألتيئيل ولد زربابل.
12যিকনিয়ের ছেলে শল্টীয়েল৷ ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন৷ শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল৷
13وزربابل ولد ابيهود. وابيهود ولد الياقيم. والياقيم ولد عازور.
13সরুব্বাবিলের ছেলে অবীহূদ৷ অবীহূদের ছেলে ইলীয়াকীম৷ ইলীয়াকীমের ছেলে আসোর৷
14وعازور ولد صادوق. وصادوق ولد اخيم. واخيم ولد اليود.
14আসোরের ছেলে সাদোক৷ সাদোকের ছেলে আখীম৷ আখীমের ছেলে ইলীহূদ৷
15واليود ولد أليعازر. وأليعازر ولد متان. ومتان ولد يعقوب.
15ইলীহূদের ছেলে ইলিয়াসর৷ ইলিয়াসরের ছেলে মত্তন৷ মত্তনের ছেলে যাকোব৷
16ويعقوب ولد يوسف رجل مريم التي ولد منها يسوع الذي يدعى المسيح.
16যাকোবের ছেলে য়োষেফ৷ এই য়োষেফই ছিলেন মরিয়মের স্বামী এবং মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে মশীহ বা খ্রীষ্ট বলে৷
17فجميع الاجيال من ابراهيم الى داود اربعة عشر جيلا. ومن داود الى سبي بابل اربعة عشر جيلا. ومن سبي بابل الى المسيح اربعة عشر جيلا
17এইভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ৷ দায়ূদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রীষ্টের আগমন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ৷
18اما ولادة يسوع المسيح فكانت هكذا. لما كانت مريم امه مخطوبة ليوسف قبل ان يجتمعا وجدت حبلى من الروح القدس.
18এই হল যীশু খ্রীষ্টের জন্ম সংক্রান্ত বিবরণ: য়োষেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল; কিন্তু তাঁদের বিয়ের আগেই জানতে পারা গেল য়ে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন৷
19فيوسف رجلها اذ كان بارا ولم يشأ ان يشهرها اراد تخليتها سرّا.
19তাঁর ভাবী স্বামী য়োষেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন৷ তিনি মরিয়মকে লোক চক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন৷
20ولكن فيما هو متفكر في هذه الامور اذا ملاك الرب قد ظهر له في حلم قائلا يا يوسف ابن داود لا تخف ان تأخذ مريم امرأتك. لان الذي حبل به فيها هو من الروح القدس.
20তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাঁকে দেখা দিয়ে বললেন, "য়োষেফ, দায়ূদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রীরূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে য়ে সন্তান এসেছে, তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে৷
21فستلد ابنا وتدعو اسمه يسوع لانه يخلّص شعبه من خطاياهم.
21দেখ, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তাঁর নাম রেখো যীশু, কারণ তিনি তাঁর লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন৷"
22وهذا كله كان لكي يتم ما قيل من الرب بالنبي القائل.
22এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়৷
23هوذا العذراء تحبل وتلد ابنا ويدعون اسمه عمانوئيل الذي تفسيره الله معنا
23শোন! "এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে, তারা তাঁকে ইম্মানূয়েল যার অর্থ ‘আমাদের সঙ্গে ঈশ্বর’ বলে ডাকবে৷
24فلما استيقظ يوسف من النوم فعل كما امره ملاك الرب واخذ امرأته.
24য়োষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন৷ তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন৷
25ولم يعرفها حتى ولدت ابنها البكر. ودعا اسمه يسوع
25কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত য়োষেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না৷ য়োষেফ সেই সন্তানের নাম রাখলেন যীশু৷