1ولما اكمل يسوع هذه الاقوال كلها قال لتلاميذه
1এই সব কথা শেষ করে যীশু তাঁর শিষ্যদের বললেন,
2تعلمون انه بعد يومين يكون الفصح وابن الانسان يسلم ليصلب
2‘তোমরা জানো, আর দুদিন পরই নিস্তারপর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেবার জন্য শত্রুদের হাতে তুলে দেওযা হবে৷’
3حينئذ اجتمع رؤساء الكهنة والكتبة وشيوخ الشعب الى دار رئيس الكهنة الذي يدعى قيافا.
3সেইসময় মহাযাজক কায়াফার বাড়ির উঠানে প্রধান যাজকরা ও ইহুদী নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল,
4وتشاوروا لكي يمسكوا يسوع بمكر ويقتلوه.
4য়েন তারা যীশুকে গ্রেপ্তার করতে পারে ও তাঁকে ফাঁদে ফেলে হত্যা করতে পারে৷
5ولكنهم قالوا ليس في العيد لئلا يكون شغب في الشعب
5তারা বলল, ‘আমরা নিস্তারপর্বের সময় একাজ করব না, তাতে লোকদের মধ্যে হয়তো গণ্ডগোল বাধতে পারে৷’
6وفيما كان يسوع في بيت عنيا في بيت سمعان الابرص
6যীশু যখন বৈথনিযায় কুষ্ঠরোগী শিমোনের বাড়িতে ছিলেন সেই সময় একজন স্ত্রীলোক যীশুর কাছে এল৷
7تقدمت اليه امرأة معها قارورة طيب كثير الثمن فسكبته على راسه وهو متكئ.
7তার কাছে শ্বেতপাথরের বোতলে খুব দামী সুগন্ধি ছিল৷ যীশু যখন সেখানে খেতে বসেছিলেন, তখন সে ঐ আতর যীশুর মাথায় ঢেলে দিল৷
8فلما رأى تلاميذه ذلك اغتاظوا قائلين لماذا هذا الاتلاف.
8তাই দেখে তাঁর শিষ্যরা রেগে গেলেন, তাঁরা বললেন, ‘এভাবে অপচয় করা হচ্ছে কেন?
9لانه كان يمكن ان يباع هذا الطيب بكثير ويعطى للفقراء.
9এটা তো অনেক টাকায় বিক্রি করা য়েত, আর সেই টাকা গরীবদের দেওযা য়েত৷’
10فعلم يسوع وقال لهم لماذا تزعجون المرأة فانها قد عملت بي عملا حسنا.
10তারা যা বলাবলি করছিল, যীশু তা জানতে পেরে তাদের বললেন, ‘তোমরা এই স্ত্রীলোককে কেন দুঃখ দিচ্ছ? ও তো আমার প্রতি ভাল কাজইকরল৷
11لان الفقراء معكم في كل حين. واما انا فلست معكم في كل حين.
11কারণ গরীবরা তোমাদের সঙ্গে সবসময়ইথাকবে৷ কিন্তু তোমরা আমায় সব সময় পাবে না৷
12فانها اذ سكبت هذا الطيب على جسدي انما فعلت ذلك لاجل تكفيني.
12আমার দেহের ওপর আতর ঢেলে দিয়ে সে তো আমাকে সমাধিতে রাখার উপয়োগী কাজইকরল৷
13الحق اقول لكم حيثما يكرز بهذا الانجيل في كل العالم يخبر ايضا بما فعلته هذه تذكارا لها
13আমি তোমাদের সত্যি বলছি, সারা জগতে য়েখানেই এই সুসমাচার প্রচার করা হবে, সেখানেইএর এইকাজের কথা বলা হবে৷’
14حينئذ ذهب واحد من الاثني عشر الذي يدعى يهوذا الاسخريوطي الى رؤساء الكهنة
14তখন বারো জন শিষ্যর মধ্যে একজন, যার নাম যিহূদা ঈষ্করিযোতীয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল,
15وقال ماذا تريدون ان تعطوني وانا اسلمه اليكم. فجعلوا له ثلاثين من الفضة.
15‘আমি যদি তাঁকে আপনাদের হাতে ধরিয়ে দিই, তবে আপনারা আমায় কি দেবেন বলুন?’ তারা তাকে গুনে গুনে ত্রিশটা রূপোর টাকা দিল৷
16ومن ذلك الوقت كان يطلب فرصة ليسلمه
16সেই মুহূর্ত্ত থেকেই যিহূদা তাঁকে ধরিয়ে দেবার সুয়োগ খুঁজতে লাগল৷
17وفي اول ايام الفطير تقدم التلاميذ الى يسوع قائلين له اين تريد ان نعد لك لتاكل الفصح.
17খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, ‘আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্বের ভোজের আযোজন করব? আপনি কি চান?’
18فقال اذهبوا الى المدينة الى فلان وقولوا له. المعلم يقول ان وقتي قريب. عندك اصنع الفصح مع تلاميذي.
18যীশু বললেন, ‘তোমরা ঐ গ্রামে আমার পরিচিত একজনের কাছে যাও, তাকে গিয়ে বল, ‘গুরু বলেছেন, আমার নির্ধারিত সময় কাছে এসে গেছে, আমি আমার শিষ্যদের সঙ্গে তোমার বাড়িতে নিস্তারপর্ব পালন করব৷”
19ففعل التلاميذ كما امرهم يسوع واعدوا الفصح
19তখন শিষ্যরা যীশুর কথামতো কাজ করলেন, তারা সেখানে নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করলেন৷
20ولما كان المساء اتكأ مع الاثني عشر.
20সন্ধ্যা হলে পর যীশু সেই বারো জন শিষ্য়ের সঙ্গে নিস্তারপর্বের ভোজ খেতে বসলেন৷
21وفيما هم ياكلون قال الحق اقول لكم ان واحد منكم يسلمني.
21তাঁরা যখন খাচ্ছেন সেই সময় যীশু বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে৷’
22فحزنوا جدا وابتدأ كل واحد منهم يقول له هل انا هو يا رب.
22এতে শিষ্যরা খুবই দুঃখ পেয়ে এক একজন করে যীশুকে জিজ্ঞেস করতে লাগলেন, ‘প্রভু, সে কি আমি?’
23فاجاب وقال. الذي يغمس يده معي في الصحفة هو يسلمني.
23তখন যীশু বললেন, ‘য়ে আমার সঙ্গে বাটিতে হাত ডোবালো, সেই আমাকে শত্রুর হাতে সঁপে দেবে৷
24ان ابن الانسان ماض كما هو مكتوب عنه. ولكن ويل لذلك الرجل الذي به يسلم ابن الانسان. كان خيرا لذلك الرجل لو لم يولد.
24মানবপুত্রের বিষয়ে শাস্ত্রে য়েমন লেখা আছে, সেইভাবেই তাঁকে য়েতে হবে৷ কিন্তু ধিক্ সেই লোক, য়ে মানবপুত্রকে ধরিয়ে দেবে৷ সেই লোকের জন্ম না হওযাই তার পক্ষে ভাল ছিল৷
25فاجاب يهوذا مسلمه وقال هل انا هو يا سيدي. قال له انت قلت
25য়ে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল, সেই যিহূদা বলল, ‘গুরু সে নিশ্চয়ই আমি নই ?’ যীশু তাকে বললেন, ‘তুমি নিজেইতো একথা বলছ৷’
26وفيما هم ياكلون اخذ يسوع الخبز وبارك وكسر واعطى التلاميذ وقال خذوا كلوا. هذا هو جسدي.
26তাঁরা খাচ্ছিলেন, এমন সময় যীশু একটি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর সেই রুটি টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, ‘এই নাও, খাও, এ আমার দেহ৷’
27واخذ الكاس وشكر واعطاهم قائلا اشربوا منها كلكم.
27এরপর তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিলেন আর পানপাত্রটি শিষ্যদের দিয়ে বললেন, ‘তোমরা সকলে এর থেকে পান কর৷
28لان هذا هو دمي الذي للعهد الجديد الذي يسفك من اجل كثيرين لمغفرة الخطايا.
28কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওযার রক্ত যা বহুলোকের পাপ মোচনের জন্য পাতিত হল৷
29واقول لكم اني من الآن لا اشرب من نتاج الكرمة هذا الى ذلك اليوم حينما اشربه معكم جديدا في ملكوت ابي.
29আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এইদ্রাক্ষারস আর কখনও পান করব না, য়ে পর্যন্ত না আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি৷’
30ثم سبحوا وخرجوا الى جبل الزيتون
30এরপর তাঁরা একটি গান করতে করতে জৈতুন পর্বতমালায় চলে গেলেন৷
31حينئذ قال لهم يسوع كلكم تشكّون فيّ في هذه الليلة لانه مكتوب اني اضرب الراعي فتتبدد خراف الرعية.
31যীশু তাদের বললেন, ‘আমার কারণে তোমরা আজ রাত্রেইবিশ্বাস হারিয়ে ফেলবে৷ আমি একথা বলছি কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আমি মেষপালককে আঘাত করবো৷ তাঁর মৃত্যু হলে পালের মেষরা চারদিকে ছড়িয়ে পড়বে৷’ সখরিয় 13:7
32ولكن بعد قيامي اسبقكم الى الجليل.
32কিন্তু আমি পুনরুত্থিত হলে পর, তোমাদের আগে আগে গালীলে যাব৷’
33فاجاب بطرس وقال له وان شك فيك الجميع فانا لا اشك ابدا.
33এর উত্তরে পিতর বললেন, ‘আপনার কারণে সকলেই বিশ্বাস হারিয়ে ফেলতে পারে কিন্তু আমি কখনইবিশ্বাস হারাবো না৷’
34قال له يسوع الحق اقول لك انك في هذه الليلة قبل ان يصيح ديك تنكرني ثلاث مرات.
34যীশু বললেন, ‘আমি সত্যি বলছি, আজ রাত্রেইতুমি বলবে য়ে তুমি আমাকে চেনো না৷ ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে৷’
35قال له بطرس ولو اضطررت ان اموت معك لا انكرك. هكذا قال ايضا جميع التلاميذ
35কিন্তু পিতর তাঁকে বললেন, ‘আমি আপনাকে চিনি না, একথা আমি কখনও বলব না৷ আপনার সঙ্গে আমি মরতেও প্রস্তুত৷’ অন্য শিষ্যরা ও সকলে একইকথা বললেন৷
36حينئذ جاء معهم يسوع الى ضيعة يقال لها جثسيماني فقال للتلاميذ اجلسوا ههنا حتى امضي واصلّي هناك.
36এরপর যীশু তাঁদের সঙ্গে গেত্শিমানী নামে একটা জায়গায় গিয়ে তাঁর শিষ্যদের বললেন, ‘আমি ওখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি, তোমরা এখানে বসে থাক৷’
37ثم اخذ معه بطرس وابني زبدي وابتدأ يحزن ويكتئب.
37এরপর তিনি পিতর ও সিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে চলতে থাকলেন৷ য়েতে য়েতে তাঁর মন উদ্বেগ ও ব্যথায় ভরে গেল, তিনি অভিভূত হয়ে পড়লেন৷
38فقال لهم نفسي حزينة جدا حتى الموت. امكثوا ههنا واسهروا معي.
38তখন তিনি তাদের বললেন, ‘দুঃখে আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে৷ তোমরা এখানে থাক আর আমার সঙ্গে জেগে থাকো৷’
39ثم تقدم قليلا وخرّ على وجهه وكان يصلّي قائلا يا ابتاه ان امكن فلتعبر عني هذه الكاس. ولكن ليس كما اريد انا بل كما تريد انت.
39পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, ‘আমার পিতা, যদি সন্ভব হয় তবে এই কষ্টের পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক; তবু আমার ইচ্ছামতো নয়, কিন্তু তোমারই ইচ্ছা পূর্ণ হোক্৷’
40ثم جاء الى التلاميذ فوجدهم نياما. فقال لبطرس أهكذا ما قدرتم ان تسهروا معي ساعة واحدة.
40এরপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে দেখলেন, তাঁরা ঘুমাচ্ছেন৷ তিনি পিতরকে বললেন, ‘একি! তোমরা আমার সঙ্গে এক ঘন্টাও জেগে থাকতে পারলে না?
41اسهروا وصلّوا لئلا تدخلوا في تجربة. اما الروح فنشيط واما الجسد فضعيف.
41জেগে থাক ও প্রার্থনা কর য়েন প্রলোভনে না পড়৷ তোমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল৷’
42فمضى ايضا ثانية وصلّى قائلا يا ابتاه ان لم يمكن ان تعبر عني هذه الكاس الا ان اشربها فلتكن مشيئتك.
42তিনি গিয়ে আর একবার প্রার্থনা করলেন, ‘হে আমার পিতা, এই দুঃখের পানপাত্র থেকে আমি পান না করলে যদি তা দূর হওযা সন্ভব না হয় তবে তোমারইইচ্ছা পূর্ণ হোক্৷’
43ثم جاء فوجدهم ايضا نياما. اذ كانت اعينهم ثقيلة.
43পরে তিনি ফিরে এসে দেখলেন, শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ভারী হয়ে গিয়েছিল৷
44فتركهم ومضى ايضا وصلّى ثالثة قائلا ذلك الكلام بعينه.
44তখন তিনি তাঁদের ছেড়ে চলে গেলেন ও তৃতীয় বার প্রার্থনা করলেন৷ তিনি আগের মতো সেই একই কথা বলে প্রার্থনা করলেন৷
45ثم جاء الى تلاميذه وقال لهم ناموا الآن واستريحوا. هوذا الساعة قد اقتربت وابن الانسان يسلم الى ايدي الخطاة.
45পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, ‘তোমরা এখনও ঘুমিয়ে রয়েছ ও বিশ্রাম করছ? শোন, সময় ঘনিয়ে এল, মানবপুত্রকে পাপীদের হতে তুলে দেওযা হবে৷
46قوموا ننطلق. هوذا الذي يسلمني قد اقترب
46ওঠ, চল আমরা যাই! ঐ দেখ! য়ে লোক আমায় ধরিয়ে দেবে, সে এসে গেছে৷’
47وفيما هو يتكلم اذا يهوذا واحد من الاثني عشر قد جاء ومعه جمع كثير بسيوف وعصي من عند رؤساء الكهنة وشيوخ الشعب.
47তিনি তখনও কথা বলছেন, এমন সময় সেইবারোজন শিষ্যের মধ্যে একজন, যিহূদা সেখানে এসে হাজির হল, তার সঙ্গে বহুলোক ছোরা ও লাঠি নিয়ে এল৷ প্রধান যাজকরা ও সমাজপতিরা এদের পাঠিয়েছিলেন৷
48والذي اسلمه اعطاهم علامة قائلا الذي اقبّله هو هو. امسكوه.
48য়ে তাঁকে ধরিয়ে দিচ্ছিল, সে ঐ লোকদের একটা সাঙ্কেতিক চিহ্ন দিয়ে বলেছিল, ‘আমি যাকে চুমু দেব, সেই ঐ লোক, তাকে তোমরা ধরবে৷’
49فللوقت تقدم الى يسوع وقال السلام يا سيدي. وقبّله.
49এরপর যিহূদা যীশুর কাছে এগিয়ে এসে বলল, ‘গুরু, নমস্কার,’ এই বলে সে তাঁকে চুমু দিল৷
50فقال له يسوع يا صاحب لماذا جئت. حينئذ تقدموا والقوا الايادي على يسوع وامسكوه.
50যীশু তাঁকে বললেন, ‘বন্ধু, তুমি যা করতে এসেছ কর৷’ তখন তারা এগিয়ে এসে জাপটে ধরে যীশুকে গ্রেপ্তার করল৷
51واذا واحد من الذين مع يسوع مدّ يده واستل سيفه وضرب عبد رئيس الكهنة فقطع اذنه.
51সেই সময় যীশুর সঙ্গীদের মধ্যে একজন তাঁর তরোয়ালের দিকে হাত বাড়ালেন আর তা বের করে মহাযাজকদের দাসকে আঘাত করে তার একটা কান কেটে দিলেন৷
52فقال له يسوع رد سيفك الى مكانه. لان كل الذين يأخذون السيف بالسيف يهلكون.
52তখন যীশু তাকে বললেন, ‘তোমার তরোয়ালটি খাপে রাখ৷ যাঁরা তরোয়াল চালায় তারা তরোয়ালের আঘাতেইমরবে৷
53أتظن اني لا استطيع الآن ان اطلب الى ابي فيقدم لي اكثر من اثني عشر جيشا من الملائكة.
53তোমরা কি ভাব য়ে, আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য বারোটিরও বেশী স্বর্গদূতবাহিনী পাঠিয়ে দেবেন৷
54فكيف تكمل الكتب انه هكذا ينبغي ان يكون
54কিন্তু তাই যদি হয় তাহলে শাস্ত্রের বাণী কিভাবে পূর্ণ হবে, শাস্ত্রে যখন বলছে এভাবেই সব কিছু অবশ্যই ঘটবে?’
55في تلك الساعة قال يسوع للجموع كأنه على لص خرجتم بسيوف وعصي لتاخذوني. كل يوم كنت اجلس معكم اعلّم في الهيكل ولم تمسكوني.
55সেই সময় যীশু লোকদের বললেন, ‘লোকে য়েমন ডাকাত ধরতে যায়, সেই ভাবে তোমরা ছোরা ও লাঠি নিয়ে আমায় ধরতে এসেছ? আমি তো প্রতিদিন মন্দিরের মধ্যে বসে শিক্ষা দিয়েছি;
56واما هذا كله فقد كان لكي تكمل كتب الانبياء. حينئذ تركه التلاميذ كلهم وهربوا
56কিন্তু তোমরা আমায় গ্রেপ্তার কর নি৷ যাইহোক, এসব কিছুই ঘটল য়েন ভাববাদীদের লেখা সকল কথাই পূর্ণ হয়৷’ তখন তাঁর শিষ্যরা তাঁকে ফেলে পালিয়ে গেলেন৷
57والذين امسكوا يسوع مضوا به الى قيافا رئيس الكهنة حيث اجتمع الكتبة والشيوخ.
57তারা যীশুকে গ্রেপ্তার করে মহাযাজক কায়াফার বাড়িতে নিয়ে এল, সেখানে ব্যবস্থার শিক্ষক ও ইহুদী নেতারা জড়ো হয়েছিলেন৷
58واما بطرس فتبعه من بعيد الى دار رئيس الكهنة فدخل الى داخل وجلس بين الخدام لينظر النهاية.
58পিতর দূর থেকে যীশুর পিছনে পিছনে মহাযাজকের বাড়ির উঠোন পর্যন্ত গেলেন৷ শেষ পর্যন্ত কি হয় তা দেখবার জন্য তিনি ভেতরে গিয়ে দাসদের সঙ্গে বসলেন৷
59وكان رؤساء الكهنة والشيوخ والمجمع كله يطلبون شهادة زور على يسوع لكي يقتلوه.
59যীশুকে য়েন মৃত্যুদণ্ড দিতে পারে তাই যীশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী য়োগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদী মহাসভার সব সভ্য়রা সেখানে সমবেত হয়েছিলেন৷
60فلم يجدوا. ومع انه جاء شهود زور كثيرون لم يجدوا. ولكن اخيرا تقدم شاهدا زور
60অনেকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য সেখানে হাজির হয়েছিল, তবু য়ে সাক্ষ্য যীশুকে হত্যা করার জন্য দরকার তা পাওযা গেল না৷
61وقالا. هذا قال اني اقدر ان انقض هيكل الله وفي ثلاثة ايام ابنيه.
61শেষে দুজন লোক এসে বলল, ‘এইলোক বলেছিল, ‘আমি ঈশ্বরের মন্দির ভেঙ্গে ফেলতে ও তা আবার তিন দিনের ভেতরে গেঁথে তুলতে পারি৷’
62فقام رئيس الكهنة وقال له أما تجيب بشيء. ماذا يشهد به هذان عليك.
62তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যীশুকে বললেন, ‘তুমি কি এর জবাবে কিছুই বলবে না? এরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে?’
63واما يسوع فكان ساكتا. فاجاب رئيس الكهنة وقال له استحلفك بالله الحي ان تقول لنا هل انت المسيح ابن الله.
63কিন্তু যীশু নীরব থাকলেন৷ তখন মহাযাজক তাঁকে বললেন, ‘আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি দিচ্ছি, আমাদের বল, তুমি কি সেইখ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?’
64قال له يسوع انت قلت. وايضا اقول لكم من الآن تبصرون ابن الانسان جالسا عن يمين القوة وآتيا على سحاب السماء.
64যীশু তাঁকে বললেন, ‘হ্যাঁ, তুমিই একথা বললে৷ তবে আমি তোমাকে এটাও বলছি, এখন থেকে তোমরা মানবপুত্রকে মহাপরাক্রান্ত ঈশ্বরের ডানপাশে বসে থাকতে ও আকাশে মেঘের মধ্যে দিয়ে আসতে দেখবে৷’
65فمزّق رئيس الكهنة حينئذ ثيابه قائلا قد جدّف. ما حاجتنا بعد الى شهود. ها قد سمعتم تجديفه.
65তখন মহাযাজক তাঁর পোশাক ছিঁড়ে ফেলে বললেন, ‘এ ঈশ্বরের নিন্দা করল, আমাদের আর অন্য সাক্ষ্যের দরকার কি?দেখ, তোমরা এখন ঈশ্বর নিন্দা শুনলে!
66ماذا ترون. فاجابوا وقالوا انه مستوجب الموت.
66তোমরা কি মনে কর? এর উত্তরে তারা বলল, ‘এ মৃত্যুর য়োগ্য৷’
67حينئذ بصقوا في وجهه ولكموه. وآخرون لطموه
67তখন তারা যীশুর মুখে থুথু দিল ও তাঁকে ঘুসি মারল৷
68قائلين تنبأ لنا ايها المسيح من ضربك
68কেউ কেউ তাঁকে চড় মারল ও বলল, ‘ওরে খ্রীষ্ট, আমাদের জন্য কিছু ভাববানী বল, কে তোকে মারল?’
69اما بطرس فكان جالسا خارجا في الدار. فجاءت اليه جارية قائلة وانت كنت مع يسوع الجليلي.
69পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে বলল, ‘তুমিও গালীলে যীশুর সঙ্গে ছিলে৷’
70فانكر قدام الجميع قائلا لست ادري ما تقولين.
70কিন্তু পিতর সবার সামনে একথা অস্বীকার করে বললেন, ‘তুমি কি বলছ, আমি তার কিছুইজানি না৷’
71ثم اذ خرج الى الدهليز رأته اخرى فقالت للذين هناك وهذا كان مع يسوع الناصري.
71তিনি যখন ফটকের সামনে গেলেন, তখন আর একজন দাসী তাকে দেখে সেখানে যাঁরা ছিল তাদের বলল, ‘এ লোকটা নাসরতীয় যীশুর সঙ্গে ছিল৷’
72فانكر ايضا بقسم اني لست اعرف الرجل.
72পিতর আবার অস্বীকার করলেন৷ তিনি দিব্যি করে বললেন, ‘আমি ঐ লোকটাকে মোটেই চিনি না৷’
73وبعد قليل جاء القيام وقالوا لبطرس حقا انت ايضا منهم فان لغتك تظهرك.
73এর কিছু পরে, সেখানে যাঁরা দাঁড়িয়েছিল তারা পিতরের কাছে এসে বলল, ‘তুমি ঠিক ওদেরই একজন কারণ তোমার কথার উচ্চারণের ধরণ দেখেই তা বুঝতে পারা যাচ্ছে৷’
74فابتدأ حينئذ يلعن ويحلف اني لا اعرف الرجل. وللوقت صاح الديك.
74তখন পিতর দিব্যি করে শাপ দিয়ে বললেন, ‘আমি ঐ লোকটাকে আদৌ চিনি না৷’ আর তখনইমোরগ ডেকে উঠল৷
75فتذكر بطرس كلام يسوع الذي قال له انك قبل ان يصيح الديك تنكرني ثلاث مرات. فخرج الى خارج وبكى بكاء مرا
75তখন পিতরের মনে পড়ে গেল যীশু তাকে যা বলেছিলেন, ‘ভোরের মোরগ ডাকার আগেই তুমি তাকে তিনবার অস্বীকার করবে৷’ আর পিতর বাইরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন৷