الكتاب المقدس (Van Dyke)

Bengali:NT

Matthew

28

1وبعد السبت عند فجر اول الاسبوع جاءت مريم المجدلية ومريم الاخرى لتنظرا القبر.
1বিশ্রামবারেরশেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাত্, ববিবার খুব ভোরে মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন৷
2واذا زلزلة عظيمة حدثت. لان ملاك الرب نزل من السماء وجاء ودحرج الحجر عن الباب وجلس عليه.
2তখন হঠাত্ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন৷
3وكان منظره كالبرق ولباسه ابيض كالثلج.
3তাঁর চেহারা বিদ্যুত ঝলকের মতো উজ্জ্বল ও তাঁর পোশাক তুষারশুভ্র৷
4فمن خوفه ارتعد الحراس وصاروا كاموات.
4তাঁর ভয়ে পাহারাদাররা কাঁপতে কাঁপতে মড়ার মতো হয়ে গেল৷
5فاجاب الملاك وقال للمرأتين لا تخافا انتما. فاني اعلم انكما تطلبان يسوع المصلوب.
5সেই স্বর্গদূত ঐ স্ত্রীলোকদের বললেন, ‘তোমরা ভয় পেও না, আমি জানি তোমরা, য়াঁকে ক্রুশে দিয়েছিলে তাঁকে খুঁজছ৷
6ليس هو ههنا لانه قام كما قال. هلم انظرا الموضع الذي كان الرب مضطجعا فيه.
6কিন্তু তিনি এখানে নেই৷ তিনি য়েমন বলেছিলেন, তেমনি পুনরুত্থিত হয়েছেন৷ এস, য়েখানে তাঁকে শুইয়ে রাখা হয়েছিল তা দেখ;
7واذهبا سريعا قولا لتلاميذه انه قد قام من الاموات. ها هو يسبقكم الى الجليل. هناك ترونه. ها انا قد قلت لكما.
7[This verse may not be a part of this translation]
8فخرجتا سريعا من القبر بخوف وفرح عظيم راكضتين لتخبرا تلاميذه.
8তখন সেইস্ত্রীলোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন৷ তাঁরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তবু তাঁদের মন আনন্দে ভরে গিয়েছিল, তাঁরা যীশুর শিষ্যদের একথা বলার জন্য দৌড়ালেন৷
9وفيما هما منطلقتان لتخبرا تلاميذه اذا يسوع لاقاهما وقال سلام لكما. فتقدمتا وامسكتا بقدميه وسجدتا له.
9হঠাত্ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাত্ করে বললেন, ‘শুভেচ্ছা নাও!’ তখন তাঁরা যীশুর কাছে গিয়ে তাঁর পা জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন৷
10فقال لهما يسوع لا تخافا. اذهبا قولا لاخوتي ان يذهبوا الى الجليل وهناك يرونني
10যীশু তাঁদের বললেন, ‘ভয় করো না, তোমরা যাও, আমার ভাইদের গিয়ে বল, তারা য়েন গালীলে যায়, সেখানেই আমার দেখা পাবে৷’
11وفيما هما ذاهبتان اذا قوم من الحراس جاءوا الى المدينة واخبروا رؤساء الكهنة بكل ما كان.
11সেই মহিলারা যখন যাচ্ছিলেন, তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গিয়ে যা যা ঘটেছিল তা প্রধান যাজকদের বলল৷
12فاجتمعوا مع الشيوخ وتشاوروا واعطوا العسكر فضة كثيرة
12প্রধান যাজকরা ইহুদী নেতাদের সঙ্গে দেখা করে একটা ফন্দি আঁটলো৷ তারা সেই পাহারাদারদের অনেক টাকা দিয়ে বলল,
13قائلين. قولوا ان تلاميذه أتوا ليلا وسرقوه ونحن نيام.
13‘তোমরা লোকদের বলো, ‘আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম সেইসময় যীশুর শিষ্যরা এসে তাঁর দেহটা চুরি করে নিয়ে গেছে৷
14واذا سمع ذلك عند الوالي فنحن نستعطفه ونجعلكم مطمئنين.
14আর একথা যদি রাজ্যপালের কানে যায়, আমরা তাঁকে বোঝাব আর তোমাদের ঝামেলার হাত থেকে দূরে রাখব৷’
15فاخذوا الفضة وفعلوا كما علّموهم. فشاع هذا القول عند اليهود الى هذا اليوم
15তারা সেইটাকা নিয়ে তাদের য়েমন বলতে শেখানো হয়েছিল তেমনই বলল৷ ইহুদীদের মধ্যে আজও এই গল্পটাই প্রচলিত আছে৷
16واما الاحد عشر تلميذا فانطلقوا الى الجليل الى الجبل حيث امرهم يسوع.
16এবার সেই এগারো জন শিষ্য গালীলে ফিরে গিয়ে যীশু তাঁদের য়েমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন৷
17ولما رأوه سجدوا له ولكن بعضهم شكّوا.
17তাঁরা যীশুকে দেখে ভুমিষ্ঠ হয়ে তাঁকে প্রণাম করলেন৷ তবে তাঁদের কয়েকজনের মধ্যে সন্দেহ দেখা দিল,
18فتقدم يسوع وكلمهم قائلا. دفع اليّ كل سلطان في السماء وعلى الارض.
18তখন যীশু কাছে এসে তাদের বললেন, ‘স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ ক্ষমতা ও কর্ত্তৃত্ব আমাকে দেওযা হয়েছে৷
19فاذهبوا وتلمذوا جميع الامم وعمدوهم باسم الآب والابن والروح القدس.
19তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য কর৷ পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও৷
20وعلموهم ان يحفظوا جميع ما اوصيتكم به. وها انا معكم كل الايام الى انقضاء الدهر. آمين
20আমি তোমাদের য়েসব আদেশ দিয়েছি, সেসব তাদের পালন করতে শেখাও আর দেখ যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাইতোমাদের সঙ্গে সঙ্গে আছি৷’