1وفي تلك الايام جاء يوحنا المعمدان يكرز في برية اليهودية.
1সেই সময় বাপ্তিস্মদাতা য়োহন এসে যিহূদিয়ার প্রান্তর এলাকায় প্রচার করতে লাগলেন৷
2قائلا توبوا لانه قد اقترب ملكوت السموات.
2তিনি বললেন, ‘তোমরা মন ফেরাও, দেখ স্বর্গরাজ্য এসে পড়ল৷’
3فان هذا هو الذي قيل عنه باشعياء النبي القائل صوت صارخ في البرية اعدوا طريق الرب. اصنعوا سبله مستقيمة.
3এই য়োহনের বিষয়েই ভাববাদী যিশাইয় বলেছিলেন: ‘প্রান্তরে এক উচ্চ রব শোনা যাচ্ছে, ‘তোমরা প্রভুর পথ প্রস্তুত কর; য়ে পথ দিয়ে তিনি যাবেন তা সমান কর৷’ যিশাইয় 40:3
4ويوحنا هذا كان لباسه من وبر الابل وعلى حقويه منطقة من جلد. وكان طعامه جرادا وعسلا بريا.
4য়োহন উটের লোমের তৈরী পোশাক পরতেন, কোমরে চামড়ার বেল্ট বাঁধতেন৷পঙ্গপালও বনমধু ছিল তাঁর খাদ্য৷
5حينئذ خرج اليه اورشليم وكل اليهودية وجميع الكورة المحيطة بالاردن.
5জেরুশালেম, সমগ্র যিহূদিয়া ও যর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগল৷
6واعتمدوا منه في الاردن معترفين بخطاياهم
6তারা এসে নিজেদের পাপ স্বীকার করত আর তিনি তাদের যর্দন নদীতে বাপ্তাইজ করতেন৷
7فلما رأى كثيرين من الفريسيين والصدوقيين ياتون الى معموديته قال لهم يا اولاد الافاعي من اراكم ان تهربوا من الغضب الآتي.
7য়োহন যখন দেখলেন য়ে অনেক ফরীশী ও সদ্দূকী তাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, ‘তোমরা সাপের বাচ্চারা! ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল?
8فاصنعوا اثمارا تليق بالتوبة.
8তোমরা কাজে দেখাও, যাতে বোঝা যায় য়ে তোমরা সত্যিই মন ফিরিয়েছ৷
9ولا تفتكروا ان تقولوا في انفسكم لنا ابراهيم ابا. لاني اقول لكم ان الله قادر ان يقيم من هذه الحجارة اولادا لابراهيم.
9আর নিজেরা মনে মনে একথা চিন্তা করে গর্ব করো না য়ে, ‘আমাদের পিতৃপুরুষ অব্রাহাম৷’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও অব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন৷
10والآن قد وضعت الفاس على اصل الشجر. فكل شجرة لا تصنع ثمرا جيدا تقطع وتلقى في النار.
10প্রতিটি গাছের গোড়াতে কুড়ুল লাগানোই আছে৷ আর য়ে গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে৷’
11انا اعمدكم بماء للتوبة. ولكن الذي يأتي بعدي هو اقوى مني الذي لست اهلا ان احمل حذاءه. هو سيعمدكم بالروح القدس ونار.
11‘তোমরা মন ফিরিয়েছ বলে আমি তোমাদের জলে বাপ্তাইজ করছি৷ আমার পরে একজন আসছেন, যিনি আমার থেকে মহান, তাঁর জুতো জোড়া বইবার য়োগ্যও আমি নই ৷ তিনি পবিত্র আত্মায় ও আগুনে তোমাদের বাপ্তাইজ করবেন৷
12الذي رفشه في يده وسينقي بيدره ويجمع قمحه الى المخزن. واما التبن فيحرقه بنار لا تطفأ
12তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন৷ তিনি তাঁর গম গোলায় তুলবেন৷ কিন্তু য়ে আগুন কখনও নেভে না সেই আগুনে তূষ পুড়িয়ে ফেলবেন৷’
13حينئذ جاء يسوع من الجليل الى الاردن الى يوحنا ليعتمد منه.
13সেই সময় যীশু গালীল থেকে যর্দন নদীর ধারে এলেন৷ তিনি য়োহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন৷
14ولكن يوحنا منعه قائلا انا محتاج ان اعتمد منك وانت تأتي اليّ.
14কিন্তু য়োহন তাঁকে বাধা দিতে চেষ্টা করলেন৷ য়োহন বললেন, ‘আমারই বরং আপনার কাছে বাপ্তাইজ হওয়া উচিত৷ আর আপনি কি না আমার কাছে এসেছেন?’
15فاجاب يسوع وقال له اسمح الآن. لانه هكذا يليق بنا ان نكمل كل بر. حينئذ سمح له.
15এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘এখন এরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এই ভাবেই আমাদের পূর্ণ করা উচিত৷’ তখন য়োহন যীশুকে বাপ্তাইজ করতে রাজী হলেন৷
16فلما اعتمد يسوع صعد للوقت من الماء. واذا السموات قد انفتحت له فرأى روح الله نازلا مثل حمامة وآتيا عليه.
16যীশু বাপ্তাইজিত হয়ে জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তাঁর সামনে আকাশ খুলে গেল, আর তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মতো নেমে তাঁর ওপরে আসছেন৷
17وصوت من السموات قائلا هذا هو ابني الحبيب الذي به سررت
17স্বর্গ থেকে একটি স্বর শোনা গেল, সেই স্বর বলল, ‘এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত৷’