Bengali:NT

Paite

1 Corinthians

13

1আর এখন আমি তোমাদের এসবের থেকে আরো উত্‌কৃষ্ট একটা পথ দেখাব৷ আমি যদি বিভিন্ন মানুষের ভাষা এমনকি স্বর্গদূতদের ভাষাও বলি কিন্তু আমার মধ্যে যদি ভালবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো৷
1Mihing paute leh angel paute-in thugen mahleng, itna ka neih keileh, dak ging lel hiam, dakkhutbet ging lel hiam ka hi ding hi.
2আমি যদি ভাববাণী বলার ক্ষমতা পাই, ঈশ্বরের সব নিগূঢ়তত্ত্ব ভালভাবে বুঝি এবং সব ঐশ্বরিক জ্ঞান লাভ করি, আমার যদি এমন বড় বিশ্বাস থাকে যার শক্তিতে আমি পাহাড় পর্যন্ত টলাতে পারি, অথচ আমার মধ্যে যদি ভালবাসা না থাকে তবে এসব থাকা সত্ত্বেও আমি কিছুই নয়৷
2Huan, thugen theihna neiin, thuguk tengteng leh theihna tengteng thei vekin, mual suan theihna khop hial ginna kim nei mahleng, itna ka neih keileh, bangmah ka hi kei hi.
3আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন য়োগাই, যদি আমার দেহকে আহুতি দেবার জন্য আগুনে সঁপে দিই,
3Huan, mi gentheite vakna dingin ka sum tengteng pe vek mahleng, ka pumpi leng kang dingin kipe mahleng, itna ka neih keileh, kei dingin bangmah a phatuam kei.
4কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
4Itna-in a dohzou a, a migi a: itna-in a haza kei a, a kisathei sam kei;
5ভালবাসা কোন অভদ্র আচরণ করে না৷ ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না৷
5Itna a ki-uangsak kei a, a huham sam kei. Itna-in amah thulou thu a sa lou kei a, amah angsung a khual sam kei; a hehbaih kei a, hehsain a omden sam kei;
6ভালবাসা কোন মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে৷
6Itna-in gilou a kipahpih kei a, a dik a kipahpih jaw.
7ভালবাসা সবকিছুই সহ্য করে, সবকিছু বিশ্বাস করে, সবকিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্য়ের সঙ্গে গ্রহণ করে৷
7Itna-in bangkim a thuak teitei a, bangkim a gingta a, bangkim a lamen a, bangkim a thuak khe jel hi.
8ভালবাসার কোন শেষ নেই৷ কিন্তু ভাববাণী বলার ক্ষমতা যদি থাকে তো লোপ পাবে৷ যদি অপরের ভাষায় কথা বলার ক্ষমতা থাকে, তবে তাও একদিন শেষ হবে৷ যদি জ্ঞান থাকে, তবে তাও একদিন লোপ পাবে৷
8Itna jaw chikchiang mahin a bei kei ding: a hihhangin, thugennate om mahleh, hihtawp a hong hi ding a, pautheihlouhte om mahleh a hongtawp ding a, theihna bang om mahleh hihtawp a honghi ding.
9এসব কিছুর পরিসমাপ্তি ঘটবে কারণ আমাদের য়ে জ্ঞান ও ভাববাণী বলার ক্ষমতা তা অসম্পূর্ণ৷
9A kimlou in i thei a, a kimlou in thu i gen uhi:
10কিন্তু যখন সম্পূর্ণ সিদ্ধ বিষয় আসবে, তখন যা অসম্পূর্ণ ও সীমিত সে সব লোপ পেয়ে যাবে৷
10A kim a hongtun chiangin a kimlou hihtawp a hita ding.
11আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতোই চিন্তা করতাম, ও শিশুর মতোই বিচার করতাম৷ এখন আমি পরিণত মানুষ হয়েছি, তাই শৈশবের বিষয়গুলি ত্যাগ করেছি৷
11Ka naupan laiin naupang pauin ka pai a, naupang theihin ka theia, naupang ngaihtuahin ka ngaihtuah nak: tua ka hongpichin nungin naupang hihdan ka tawpta.
12এখন আমরা আয়নায় আবছা দেখছি; কিন্তু সেই সময় সরাসরি পরিষ্কার দেখব৷ এখন আমার জ্ঞান সীমিত, কিন্তু তখন আমি সম্পূর্ণভাবে জানতে পারব, ঠিক য়েমন ঈশ্বর এখন আমাকে সম্পূর্ণভাবে জানেন৷
12Tuin jaw limlangah i mu milmial ahi, huai hun chiangin jaw kimaituahin a hita ding. Tuin jaw a kim-louin ka theia, himahleh huai hun chianginjaw theihkhita ka om bangin ka thei kim ta ding ahi.Huchiin, hiai thumte, ginna, lametna, itna, a om gige ding; huan, huaitea a thupipen tuh itna ahi.
13এখন এই তিনটি বিষয় আছে: বিশ্বাস, প্রত্যাশা ও ভালবাসা; আর এদের মধ্যে ভালবাসাই শ্রেষ্ঠ৷
13Huchiin, hiai thumte, ginna, lametna, itna, a om gige ding; huan, huaitea a thupipen tuh itna ahi.