Bengali:NT

Paite

1 Corinthians

3

1আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের সঙ্গে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি৷ খ্রীষ্টীয় জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবাপন্ন লোকদের মতো কথা বলছি৷
1Huan, unaute aw, kha mite kianga gen bangin na kiang uah thu ka gen theikei hi; sa mite kianga gen bangin ka gen jaw, Kris a naungekte kianga gen bang lel in.
2আমি তোমাদের শক্ত কোন খাদ্য় না দিয়ে তোমাদের দুধ পান করিয়েছি, কারণ তখনও তোমরা শক্ত খাদ্য় গ্রহণ করতে প্রস্তুত ছিলে না; আর এমন কি তোমরা এখনও প্রস্তুত হও নি৷
2Ann gum hilouin, nawituiin kon vaka, a ann gum na nek theih nailouh jiak un; ahi, tuin leng na nethei naikei lailai uh, sa mi na hih lailai jiak un.
3তোমরা এখনও আত্মিক লোক হয়ে ওঠো নি৷ তোমরা আজও জাগতিক ভাবাপন্ন, কারণ তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে, আর তাতেই জানা যায় য়ে তোমরা আত্মিক লোক নও; তোমরা জাগতিক লোকদের মতোই চলছ৷
3Na lak uah kihajatna leh kiselna a om nak jiakin sa mi hi laiin mihing banga omlai hilou na hi u hiam?
4কারণ তোমাদের মধ্যে যখন কেউ বলে, ‘আমি পৌলের লোক,’ আবার কেউ বলে, ‘আমি আপল্লোর লোক’ তখন কি তোমরা জাগতিক লোকদের মতোই ব্যবহার করছ না?
4Mi khatin Paula pawl ka hi, mi dangin, Kei jaw Apollo pawl ka hi, na chih laiteng uh mihing lel hilai hilou na hi uhiam?
5আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ৷ প্রভু আমাদের এক এক জনকে য়েমন কাজ দিয়েছেন আমরা তেমন করেছি৷
5Apollo kua ahia leh? Paula leng kua ahia? Nasemmi, noumau hon gingta sakmi lel ei ve ua, huai leng Toupan a piak bang jelin ahi.
6আমি বীজ বুনেছি, আপল্লো জল দিয়েছেন; কিন্তু ঈশ্বরই বৃদ্ধি দান করেছেন৷
6Ken ka suana, Apolloin tuiin a vaka, himahleh Pathianin a khang sak ahi.
7তাই য়ে বীজ বোনে বা য়ে জল দেয় সে কিছু নয়, কিন্তু ঈশ্বর, যিনি বৃদ্ধি দান করেন তিনিই সব৷
7Huchiin, a khangsakpa Pathian kia loungal, a suanpa lah bangmah ahi kei, tuia vakpa leng bangmah ahi tuan kei.
8য়ে বীজ বোনে ও য়ে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে৷
8Huan, a suanpa leh tuia vakpa pumkhat ahi ua, himahleh, amau sep gim bang jelin, amau kipahman a mu tuaktuak ding uh.
9কারণ আমরা পরস্পর ঈশ্বরেরই সহকর্মী৷ তোমরা এক শস্যক্ষেত্রের মতো, যার মালিক স্বয়ং ঈশ্বর৷ তোমরা ঈশ্বরের গৃহ৷
9Koute jaw Pathian na seppihte ka hi ngal ua, nou bel Pathian louma na hi uhi, Pathian inlam leng na hi uhi.
10ঈশ্বর আমায় য়ে ক্ষমতা দিয়েছেন সেই অনুসারে আমি অভিজ্ঞ স্থপতির মতো ভীত গেঁথেছি৷ কিন্তু অন্য়েরা তার ওপর গাঁথছে, তবে প্রত্যেকে য়েন লক্ষ্য রাখে কিভাবে তারা তার ওপর গাঁথে৷
10Pathianin hehpihna honpiak bang jelin innlam heutupen piltak bangin ken suangphum ka lema, mi dangin a tungah inn a lam uhi. Himahleh mi chih a tunga a lamdan ding uah pilvang chiat uhen.
11য়ে ভীত গাঁথা হয়েছে তা ছাড়া অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করতে পারে না, সেই ভীত হচ্ছেন যীশু খ্রীষ্ট৷
11Suangphum lepkhitsa loungal suangphum dang kuamahin a lem theita kei ua, huai suangphum tuh Jesu Kris ahi.
12এই ভীতের ওপরে কেউ যদি সোনা, রূপো, মূল্যবান পাথর, কাঠ, খড় বা বিছালি দিয়ে গাঁথে
12Huan, suangphum tuangah kuapeuhin dangkaeng in hiam, dangkain hiam, suang mantamin hiam, singin hiam, loupain hiam, buhpawl hiamin lam leh,
13তবে প্রত্যেক লোকের নিজস্ব কাজ স্পষ্টরূপে প্রকাশ পাবেই৷ সেই বিচারের দিন তা প্রকাশ করে দেবে, কারণ সেই দিনটি আসবে আগুন নিয়ে আর সেই আগুনই প্রত্যেকের কাজ কি রকম তা যাচাই করবে৷
13Mi chih nasep tuh a honglang ding hi; Niin a hihlang ding ahi ngala, meia a kilak dingjiakin; mei ngeingeiin mi chih nasep bangchibang ahia chih a hihchian ding hi.
14য়ে যা গেঁথেছে তা যদি টিকে থাকে তবে সে পুরস্কার পাবে,
14Kua nasep leng a tunga a lampen a omgige leh, huai miin kipahman a mu ding.
15আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে৷ সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে৷
15Kua nasep leng a kat leh, huai miin a tan ding hi; amah taktak jaw hotdamin a om ding, himahleh, meia pai suak bangin.
16তোমরা কি জান না য়ে তোমরা ঈশ্বরের মন্দির; আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন?
16Pathian temple na hih uh leh Pathian Kha noumau ah a om gige chih na theikei ua hia?
17যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমারই৷
17Kuapeuhmahin Pathian temple a hihsiat leh huai mi tuh Pathianin a hihse ding; Pathian temple tuh a siangthou ngala, huai temple tuh noumau na hi uhi.
18তোমরা নিজেদের ফাঁকি দিও না৷ তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এই জগতের দিক দিয়ে জ্ঞানী মনে করে, তবে সে মূর্খ হলেও য়েন প্রকৃত জ্ঞানী হতে পারে৷
18Kuamah amah leh amah kikhem kei hen. Na lak ua kuapeuh hiai khovela pil a kisak leh, a hongpil theihna dingin mi hai hongsuak hen.
19কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতা স্বরূপ৷ শাস্ত্রে লেখা আছে: ‘তিনি (ঈশ্বর) জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরে ফেলেন৷’
19Hiai khovel pilna tuh Pathian ngaihdanin haina ahi. Aman tuh amaute a pillepchiahna uah a man hi, chih gelh ahi ngala:
20আবার লেখা আছে, ‘জ্ঞানীদের সমস্ত চিন্তাই য়ে অসার তা প্রভু জানেন৷’
20Toupan mi pilte ngaihtuahna a thawn ahi chih, a thei chi-a gelh ahi nawn laia.
21তাই কেউ য়েন মানুষকে নিয়ে গর্ব না করে, কারণ সবই তো তোমাদের;
21Huaijiakin kuamahin mihingte suang kei uhen; bangkim noua ahi vekta ngala;
22তা সে পৌল, আপল্লো, কৈফা (পিতর) হোক বা এই জগত্ জীবন বা মৃত্যুই হোক৷ বর্তমান বা ভবিষ্যত যা কিছু বল সব কিছু তোমাদের,
22Paula hiam, Apollo hiam, Kifa hiam, khovel hiam, hinna hiam, sihna hiam, thil omsa hiam, thil hongom ding hiam;A vekin noua ahi vek hi; noumau leng Krisa na hi ua; Kris leng Pathiana ahi.
23আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের৷
23A vekin noua ahi vek hi; noumau leng Krisa na hi ua; Kris leng Pathiana ahi.