Bengali:NT

Paite

1 John

5

1যাঁরা বিশ্বাস করে য়ে যীশুই খ্রীষ্ট, তারা ঈশ্বরের সন্তান৷ য়ে কেউ পিতাকে ভালবাসে, সে তাঁর সন্তানদের ভালবাসে৷
1Kuapeuh Jesu tuh Kris ahi chih gingta tuh Pathian suahsak ahi; kuapeuh a suaksakpa itin a suahsak leng a it nak.
2আমরা কি করে জানব য়ে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি? আমরা জানি য়েহেতু আমরা ঈশ্বরকে ভালবাসি ও তাঁর সব আদেশ পালন করি৷
2Hiaiah Pathian tate i it chih i thei, Pathian i ita, a thupiakte i zuihin.
3ঈশ্বরকে ভালবাসার অর্থই হচ্ছে তাঁর আদেশ পালন করা; আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়৷
3Pathian i itna tuh hiah ahi, a thupiakte i zuihna; a thupiakte tuh a haksa ngal keia.
4কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগতকে জয় করে৷
4Pathian suahsak peuhin khovel a zou jel ngala; hiai ahi khovel tunga vualzohna, i ginna.
5আমাদের বিশ্বাসই আমাদের জগতজযী করেছে৷ কে জগতের ওপরে বিজযী হতে পারে? য়ে বিশ্বাস করে য়ে, যীশুই ঈশ্বরের পুত্র৷
5Jesu tuh Pathian Tapa ahi chih gingmi kia ngal lou, kuan khovel a zou jela?
6ইনিই যীশু খ্রীষ্ট, যিনি জগতে জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন৷ আত্মাই বলছেন এই কথা সত্য, আর সেই আত্মা স্বয়ং সত্য৷
6Hiai ahi, tui leh sisana hongpaipa, Jesu Kris; tui kiaah hi louin, tuiah leh sisan ah ahi jaw.
7যীশুর বিষয়ে তিনজন সাক্ষ্য দিচ্ছেন৷
7Theisakpa tuh Kha ahi, Kha tuh thutak a hihjiakin.
8আত্মা, জল ও রক্ত আর সেই তিনের এক সাক্ষ্য৷
8Theihpihtu thum a om uhi, Kha leh tui leh sisan; huai thumte tuh akituhtuak uhi.
9[This verse may not be a part of this translation]
9Mihing theihsakna bawn i san leh, Pathian theihsakna a thupi zo ngala; Pathian theihsakna tuh hiai ahi, Ka Tapa tanchin ka theisakta, chih ahi ngala.
10ঈশ্বরের পুত্রকে য়ে বিশ্বাস করে ঐ সত্য তার অন্তরে থাকে৷ ঈশ্বরের কথায় য়ে বিশ্বাস করে না, সে তাঁকে মিথ্যাবাদী করেছে, কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে য়ে কথা বলেছেন সে তাতে বিশ্বাস করে নি৷
10Pathian Tapa gingmi amah ah theihna aneia Pathian gingloumin amah tuh juautheiin abawl ahi, Pathianin a Tapa tanchin a theihsak tuh a gintak louh jiakin.
11সেই সাক্ষ্য হচ্ছে, ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং এই জীবন তাঁর পুত্রে আছে৷
11Theihsakna tuh hiai ahi, Pathianin khantawna hinna a honpia a, huai hinna tuh a Tapa ah a om hi.
12ঈশ্বরের পুত্রকে য়ে পেয়েছে সেই সত্য জীবন পেয়েছে৷ ঈশ্বরের পুত্রকে য়ে পায় নি সে জীবন পায় নি৷
12Tua Tapa neiin hinna a nei hi; Pathian Tapa neilouin hinna a neikei hi.
13তোমরা যাঁরা ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাস করেছ আমি তোমাদের কাছে এই কথা লিখছি য়েন তোমরা জানতে পার য়ে তোমরা অনন্ত জীবন পেয়েছ৷
13Khantawnin hinna na nei uh chih na theihna ding un, nou Pathian Tapa min gingtate kiangah hiai thu ka gelh a hi
14আমরা এবিষয়ে সুনিশ্চিত য়ে আমরা যদি তাঁর ইচ্ছানুসারে তাঁর কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন;
14Hiaipen amah tunga i hanna ahi, bangpeuhmah amah deihlam banga i nget leh, aman a honngaihkhiak sak nakna ah;
15আর আমরা যদি সত্যি জানি য়ে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন তবে জানতে হবে য়ে আমরা তাঁর কাছে যা চেয়েছি তা পেয়ে গিয়েছি৷
15Huchiin, bangpeuhmah i nget tuh a honngaih khiaksak chih i thei leh, a kianga i thil nget tak tuh i muta chih i thei hi.
16যদি কেউ তার খ্রীষ্টান ভাইকে এমন কোন পাপ করতে দেখে যার পরিণতি অনন্ত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে, আর ঈশ্বর তাকে জীবন দান করবেন৷ যাঁরা অনন্ত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন৷ মৃত্যুজনক পাপ আছে, আর আমি তোমাদের সেরকম পাপ যাঁরা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না৷
16Kuapeuhmahin a unau, sihna khop hi lou khelhna hihin mu leh, a nget sak ding, huchiin Pathianin a ngenmi kiangah sihna khop hi lou khelhna hihte adingin hinna a pe ding hi. Sihna khop khelhna a oma; huchi bang lamah a nget sak ding ka chi ahi kei hi.
17সমস্ত রকম অধার্মিকতাই পাপ; কিন্তু এমন পাপ আছে যার ফল অনন্ত মৃত্যু নয়৷
17Diktatlouhna tengteng tuh khelhna ahi; sihna khop hi lou khelhna leng a om sam hi.
18আমরা জানি, ঈশ্বরের সন্তানরা পাপের জীবনযাপন করে না৷ ঈশ্বরের পুত্র তাদের রক্ষা করেন এবং পাপাত্মা তাদের কোনভাবে ক্ষতি করতে পারে না৷
18Kuapeuh Pathian suahsakin thil a hihkhial kei chih i thei hi; Pathian Suahsakpan amah a kem gige a, giloupan khoih leng a khoih theikei him ahi.
19আমরা জানি য়ে আমরা ঈশ্বরের লোক; কিন্তু সমস্ত জগত রয়েছে পাপাত্মা শক্তির কবলে৷
19Huan, Pathian akipan i hih ua leh, khovel pumpi tuh giloupa thuthuin a om chih i thei hi.
20আমরা জানি য়ে ঈশ্বরের পুত্র এসেছেন, আর তিনি আমাদের সেই বোধ বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা সেই সত্যময় ঈশ্বরকে জানতে পারি৷ এখন আমরা সত্য ঈশ্বরে আছি, কারণ আমরা তাঁর পুত্র যীশু খ্রীষ্টেতে আছি৷ তিনিই সত্য ঈশ্বর ও অনন্ত জীবন৷
20Huan, Pathian Tapa tuh ahongpaia, Mi diktat tuh theithei dingin theihtheihna a honpia chih i thei behlap uhi; huan, eite, a Tapa Jesu Krisa i om in, Mi Diktat ah i om uhi. Amah tuh Pathian dik tak ahi a, khantawn hinna leng a nei hi.Naute aw, milim lakah kihemkhia un. Amen.
21তাই স্নেহের সন্তানরা, তোমরা মিথ্যা দেবদেবীর কাছ থেকে দূরে থেকো৷
21Naute aw, milim lakah kihemkhia un. Amen.