1পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে থিষলনীকীয়ার য়ে মণ্ডলী যুক্ত, তাদের কাছে পৌল, সীল ও তীমথিয় আমরা এই চিঠি লিখছি৷ ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর বিরাজ করুক৷
1Paula leh Silvana leh Timothiin, Pa Pathian leh Toupa Jesu Krisa Thessalonika khuaa om saptuamte kiangah. Hehpihna leh lemna na kiang uah om hen.
2আমরা সর্বদা প্রার্থনার সময় তোমাদের স্মরণ করে থাকি এবং তোমাদের সকলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই৷
2Ka thumna uah na min uh louin, nou tengteng jiakin Pathian kiangah kipahthu ka gen gige uhi,
3বিশ্বাসের দরুন ও প্রেমের বশবর্তী হয়ে য়ে সব কাজ তোমরা করেছ এবং খ্রীষ্ট যীশুতে য়ে প্রত্যাশা রয়েছে তাতে উত্সাহিত হয়ে তোমরা য়ে ধৈর্য্য ধরছ, সে সব কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
3I Pathian leh Pa maah, gin jiaka na thilhih dante uh, it jiaka na sepgim dante uh, Toupa Jesu Kris lametna jiaka na kuhkaldan bang uh mangngilh loua, theigigein.
4ঈশ্বর প্রেমে আশ্রিত ভাই ও বোনেরা, আমরা জানি তিনি তোমাদের আপন করে নেবার জন্য মনোনীত করেছেন৷
4Unau, Pathian ngaihtakte aw, nou a honteldan ka thei uhi;
5আমাদের দ্বারা প্রচারিত সুসমাচার কেবলমাত্র কথার মাধ্যমে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা পরাক্রম, পবিত্র আত্মা ও গভীর বিশ্বাসের মাধ্যমে এসেছিল৷ তোমরা তা জান, য়ে আমরা তোমাদের মধ্যে কি ধরণের জীবনযাপন করেছিলাম৷ তোমাদের মঙ্গলের জন্যই আমরা ঐভাবে চলেছিলাম;
5Ka tanchin hoih uh thu kiaa na kiang uh tung louin thilhihtheihna leh Kha Siangthou leh nakpia theihchetna toh a hongtung zo ngala. Noumau makhua ngaihtuahin na tunguah bangchibang mi ka nahita ua chih na thei uhi.
6আর তোমরা আমাদের ও প্রভুর অনুকরণ করেছিলে৷ তোমরা অনেক নির্য়াতন ভোগের মধ্যেও সেই শিক্ষা আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলে৷ পবিত্র আত্মাই সেই আনন্দ তোমাদের দিয়েছিলেন;
6Huan, thu tuh, haksa thuak kawmin, Kha Siangthoua kipakin, na pom ua, koumau leh Toupa juite na nahi ua.
7এর ফলস্বরূপ তোমরা মাকিদনিয়া ও আখায়ার সমস্ত বিশ্বাসী লোকের কাছে আদর্শ স্বরূপ হয়েছ৷
7Huchiin Masidonia leh Akhaia gama gingta mi tengteng adingin zuihding na nahi uhi.
8কেবলমাত্র মাকিদনিয়া ও আখায়াতে তোমাদের কাছ থেকে প্রভুর বাক্য ছড়িয়ে পড়েছে তা নয়; ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ এই জন্য তোমাদের বিশ্বাসের সম্পর্কে আমাদের কিছু বলার প্রযোজন নেই;
8Toupa thu tuh noumau akipanin a thang kheta ngala, Masidonia leh Akhaia gamah kia hi louin, mun chih ah Pathian lama na gindan uh a thangta hi; huan, kou bangmah ka gen uh a kiphamoh kei hi.
9কারণ সব জায়গার মানুষ আমাদের জানাচ্ছে কিভাবে তোমরা আমাদের অভ্য়র্থনা জানিয়েছিলে এবং কিভাবে তোমরা মূর্তি পূজা ছেড়ে জীবন্ত সত্য ঈশ্বরের সেবার দিকে মন দিয়েছিলে,
9Amau mahmahin hontheisak ngal ua: bangchibang kipahpihna na lak uah ka mu ua chih bang; huan, nou milimte akipana Pathian lam nong- ngattak dan uh, huchia Pathian hing leh dik na sem dingin,Huan, A Tapa, misi laka kipana a kaihthoh, thangpaihna hongtung ding laka honsuaktasakpa Jesu, vana pat nangak dingin, chih bang.
10আর ঈশ্বর তাঁর য়ে পুত্রকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন তাঁর ফিরে আসার অপেক্ষায় আছ৷ যীশুই আমাদের ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে রক্ষা করবেন৷
10Huan, A Tapa, misi laka kipana a kaihthoh, thangpaihna hongtung ding laka honsuaktasakpa Jesu, vana pat nangak dingin, chih bang.