Bengali:NT

Paite

2 Thessalonians

2

1আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই৷ আমরা যখন একসঙ্গে তাঁর সাক্ষাতে মিলিত হতে যাব সেই সময়টা সম্পর্কে তোমাদের কিছু জানাতে চাই৷
1Himahleh, unaute aw, i Toupa Jesu Kris hongpaina leh amah tuak dinga i vakikhopna ding thu ah,
2আমি অনুরোধ করি প্রভুর দিন এসে গেছে শুনে তোমাদের বিবেচনা বোধ হারিও না, বা বিচলিত হযো না৷ কেউ কেউ হয়তো ভাববাণী করে বা বিশেষ বার্তার মাধ্যমে তা বলতে পারে৷ আমাদের কাছ থেকে পাওয়া এ সম্পর্কে কোন চিঠি কেউ পড়তে পারে৷
2Toupa ni tuh a tungkhinta chihna khain hiam aw, thu jiakin hiam aw, kou akipana laikhak jiak khawngin hiam aw, na lungsim uh a lin pah louhna dingin leh na buai tuan louhna ding un ka honngen uhi.
3দেখ কেউ য়েন এ বিষয়ে তোমাদের কোনভাবে প্রতারিত করতে না পারে৷ সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে৷ সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ায় যার ভাগ্য়ে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না৷
3Kuamahin bangmahin honkhem kei uhen; puksanna tak a hongtun masak phota, khelhna mipa, mangthang tapa ngei a hongkilat keileh huai ni tuh tung lou ding ahi ngala.
4যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার য়োগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে৷ সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে য়ে সে ঈশ্বর৷
4Amah tuh Pathian a hihsak peuhmah uleh, sabiak tengteng douin, a tung ua om tumin a kihihthupi ding: huchiin Pathian temple-a tuin Pathian banghialin a kitung khe ding hi.
5তোমাদের কি মনে পড়ে না, এমন য়ে ঘটবে তার বিবরণ আমি তোমাদের কাছে থাকার সময় জানিয়েছিলাম!
5Na lak ua ka om laiin leng tuabang thu ka honhilh jel chih na theigige kei ua hia?
6তোমরা জান, কোন শক্তি ঐ পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে প্রকাশ পায়৷
6Amah hun tuam kiaa a hongkilat theihna dingin bangin ahia tua kham na thei uhi.
7আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি এখনই জগতে কাজ করে চলেছে৷ কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন, তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়৷
7Danloua omna thugukin tuin leng a sem lelel ngala; himahleh lakmanga a om masiah tua a khampan huchibangin a kham ding hi.
8তারপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে; আর প্রভু তাঁর মুখের তেজোময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন৷
8Huai lakmang chiangin dana talekpa tuh a honkilangta dia, Toupa Jesun amah tuh a kam hatnain a hihlum dia, a hongpaina leh kilaknain a hihmang ding hi.
9শয়তানের শক্তিতে সেই পাপ পুরুষ আসবে৷ সে মহাপরাক্রমের সাহায্যে নানা ছলনামযী অলৌকিক কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন দেখাবে৷
9Huai dana talekpa a hongpaina tuh Setan sepdan bang jelin, thilhihtheihna chiteng, chiamtehna chiteng, juau thillamdang chiteng toh,
10যাঁরা বিনাশপথের যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে৷ পরিত্রাণ পাবার জন্য য়ে সত্য রয়েছে তা ভালবাসতে যাঁরা অস্বীকার করছে, তারাই সেই বিনাশপথের যাত্রী৷
10Mangthang lellelte dingin khemna gilou chiteng toh ahi ding; hotdama a om theihna ding ua thutak itna tuh a pom louh jiak un.
11তাই ঈশ্বর ওদের মধ্যে এমন এক শক্তি পাঠিয়েছেন, যাতে ওরা ভুল কাজ করে৷
11Huaijiakin juau thu a ginna ding un, Pathianin diklouhna nasep a kiang uah a honsawl ding.
12তাই যাঁরা সত্যে বিশ্বাস করল না, ও মন্দ বিষয়ে আনন্দ করল তারা বিচারে দোষী সাব্যস্ত হবে৷
12Thu tak ging loua diktatlohnaa kipak zoten siamlouh a tan vek theihna ding un.
13প্রভুর প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত৷ এইজন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র হয়ে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও৷
13Unau, Toupa ngaihtakte aw, Kha hihsiangthou leh thutak gingtaa hotdama om dingin a tunga kipan Pathianin nou a hontel jiakin na tungthu uah jaw Pathian kiangah kipahthu gen jel ding him ka hi uhi.
14য়ে সুসমাচার আমরা প্রচার করেছিলাম তার মাধ্যমে ঈশ্বর তোমাদের আহ্বান করেছিলেন, যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মহিমার সহভাগী হতে পার৷
14Huchimahbang dingin aman tuh ka tangchin hoih un nou a honsam hi, i Toupa Jesu Kris thupina tang dingin.
15তাই ভাই ও বোনেরা, শক্ত হয়ে দাঁড়াও, আর আমরা তোমাদের য়ে শিক্ষা দিয়েছি সে বিষয়েও বিশ্বাসে স্থির থাক৷ মৌখিকভাবে ও পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম৷
15Huchiin, unaute aw, ding kip unla, thugousiah thugenin hiam, kon laikhak uhiama nou kon hilhte uh tuh, leh kip un.
16[This verse may not be a part of this translation]
16Huchiin, i Toupa Jesu Kris mah leh Pathian i Pa, eite honitpa leh hehpihna jiaka khantawna khamuanna leh lametna hoih honpepan,Na lungtangte uh hihkhamuangin, thil hihhoih leh thugen chiteng ah hihkip hen.
17[This verse may not be a part of this translation]
17Na lungtangte uh hihkhamuangin, thil hihhoih leh thugen chiteng ah hihkip hen.