1আগ্রিপ্প পৌলকে বললেন, ‘এখন আত্ম সমর্থন করতে তোমার যা বলার আছে তা তোমাকে বলতে অনুমতি দেওয়া হল৷’ তখন পৌল হাত প্রসারিত করে আত্মপক্ষ সমর্থন করতে থাকলেন৷
1Huan, Agrippain, Paula kiangah, Na siamna thu na gen thei hi, achia. Huan, Paulain a khut a jaka, a siamna thu a gen a;
2তিনি বললেন, ‘হে রাজা আগ্রিপ্প, ইহুদীরা আমার বিরুদ্ধে য়ে সব অভিযোগ এনেছে, সে বিষয়ে আজ আপনার সামনে আমি আত্মপক্ষ সমর্থন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷
2Kumpipa Agrippa, Judaten a honhekna tengteng ua ka ka siamna thu tunia na maa ka gen ding jiakin kipakin ka kithei hi;
3বিশেষ করে ইহুদীদের রীতি-নীতি ও নানা প্রশ্নের বিষয়ে আপনি অভিজ্ঞ, এইজন্য আপনার কাছে কথা বলার সুয়োগ পেয়ে আমি বড়ই আনন্দিত৷ তাই আপনাকে অনুরোধ করছি আপনি ধৈর্য্য ধরে আমার কথা শুনুন৷
3Hiai ka kipahna pen ahi, Judate lakah dan leh thubuai tengteng thu a na pil mahmah jiakin; huaijiakin muangtaka non ngaihkhiaksak dingin ka honngen ahi.
4‘তারা জানে য়ে শুরু থেকেই আমি এই জেরুশালেমে আমার স্বজাতির মধ্যেই জীবন কাটিয়েছি এবং আমি কিভাবে জীবন-যাপন করেছি৷
4A tunga ka naupan laia kipan, ka chite lakah leh Jerusalem khua a ka omdan Judate tengtengin a thei uh.
5এই ইহুদীরা দীর্ঘদিন ধরে আমায় চেনে; আর তারা যদি ইচ্ছা করে তবে এ সাক্ষ্য দিতে পারে য়ে আমি একজন ফরীশীর মতোই জীবন-যাপন করেছি৷ ফরীশীরাই ইহুদী ধর্মের বিধি-ব্যবস্থা অন্যান্য দলের চাইতে সূক্ষ্মভাবে পালন করে৷
5A tunga patin ka tanchin a thei uh, huchia ka sabiak dan ua ngentel pen angeina a Pharisai hi inga, a ut uleh a hon genpih thei uh ahi.
6আমাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছেন সে সব পূর্ণ হবার প্রত্যাশায় আছি বলেই আজ আমার বিচার হচ্ছে৷
6Huan, Pathianin ka pipute uh kianga thu achiam lametna jiakin hiaiah tuin vaihawm sakin ka ding ahi,
7আমাদের বারো বংশ দিনরাত একাগ্রভাবে উপাসনা করতে করতে সেই প্রতিশ্রুতির ফল পাবার প্রত্যাশা করছে৷ আর হে রাজা আগ্রিপ্প, ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে প্রত্যাশা করার জন্যই ইহুদীরা আমার ওপর দোষারোপ করছে৷
7huai thuchiam, ka nam uh sawmlenihin, sun leh janin Pathian na phatuamngai taka semin, muh a lamen uhi. Kumpipa aw, huai lametna tungthu ah Judaten a honhek uhi.
8ঈশ্বর মৃতদের পুনরুত্থিত করেন একথা কেন আপনাদের কাছে অবিশ্বাস্য় মনে হচ্ছে?
8Pathianin misite a kaithou chih bangchin gintak huailou a sep na hi ua?
9আমিও তো মনে করতাম য়ে নাসরতীয় যীশুর নামের বিরুদ্ধে যা কিছু করা সন্ভব তা করাই আমার অবশ্য কর্তব্য;
9Ken leng Nazaret Jesu min kalh lamin thil lampi hih leng hoihin ka nagingta naka.
10আর জেরুশালেমে আমি তাই করতাম৷ আমি প্রধান যাজকদের কাছ থেকে কর্তৃত্ত্বের অধিকার নিয়ে বহু বিশ্বাসীকে কারাগারে পুরেছি আর তাদের মৃত্যুদণ্ডের সময় আমি আমার পূর্ণ সমর্থন জানিয়েছি৷
10Huai bang Jerusalem khua ah leng ka hih jel ahi; huan, siampu liante kiangah thu ka mu a, mi siangthoute laka mi tampi suangkulh ah ka khum jela; huan, a hihlup lai un, lemsa lamah leng ka napang jel ahi.
11সমস্ত সমাজ-গৃহে আমি প্রায়ই তাদের শাস্তি দিয়ে জোর করে যীশুর নিন্দা করাবার চেষ্টা করতাম৷ তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ এতই প্রচণ্ড হয়ে উঠেছিল য়ে বিদেশের শহরগুলিতে গিয়েও আমি তাদের নির্য়াতন করতাম৷
11Huan, kikhopna in tengah ka sawi gige a. Jesu thu gensiatsak ka tum teitei nak hi, huan, a tunguah ka gilou mahmah, gamdang kho pha hialin leng ka sawi jel ahi.
12‘এই কারণেই একবার আমি প্রধান যাজকদের কাছ থেকে ক্ষমতা ও হুকুমনামা নিয়ে দম্মেশকে যাচ্ছিলাম৷
12Huchibang hih dingin, siampu lalte thu muin leh, a sawlna lai uh tawiin, Damaska khua ah ka hoha.
13পথে একদিন দুপুরবেলায়, হে মহারাজ আমি দেখলাম সূর্যের চেয়েও এক উজ্জ্বল আলো আকাশ থেকে আমার ও আমার সহযাত্রীদের চারদিকে ছড়িয়ে পড়ল৷
13Huan, i aw, Toupa, ka pai lain, sun annek hun ahi a, van akipan vak banghiam, ni vak sanga vakjaw, keimah leh ka paipihte kimah vakin ka mu a.
14আমরা মাটিতে পড়ে গেলাম, আর এক রব শুনতে পেলাম যা ইব্রীয় ভাষায় আমায় বলছে, ‘শৌল, শৌল, আমায় নির্য়াতন করছ কেন? আমার বিরুদ্ধে গিয়ে তুমি নিজেরই ক্ষতি করছ৷’
14Huan, ka vek un lei ah ka puk ua, Hebru pauin, Saula, Saula, nang bangachia honsawi? Sutna chiangzumte suih nanga dia na ahi, honchiin ka ja a.
15তখন আমি বললাম, ‘প্রভু, আপনি কে? প্রভু বললেন, ‘আমি যীশু, য়াঁকে তুমি নির্য়াতন করছ৷
15Huan, ken, Toupa, kua na hia? ka chi a. Huan, Toupan, Jesu, na sawi ka hi.
16তুমি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও! আমার সেবক হবার জন্যই আমি তোমাকে মনোনীত করেছি৷ তুমি অন্য়ের কাছে আমার সাক্ষী হবে৷ তুমি য়ে য়ে বিষয় আজ দেখলে ও ভবিষ্যতে যা যা আমি তোমায় দেখাব, সে সব সকল লোকের কাছে সাক্ষী দাও৷ এইজন্যই তোমার কাছে আজ আমি নিজে দেখা দিয়েছি৷
16Himahleh, thou inla, dingin; hiai na thil muhte leh, na kianga ka hongkilakna dingte toh, huai na sem ding leh theihpih dia nang honbawl dingin na kiangah ka hongkilak ahi;
17তোমার আপন লোক ইহুদীদের হাত থেকে তোমায় আমি রক্ষা করব৷ আর আমি তোমাকে অইহুদীদের কাছে পাঠাচ্ছি৷
17Mi tengteng leh Jentelte khut akipan ka honhum hing ding;
18তুমি তাদের চোখ খুলে দেবে য়েন তারা সত্য দেখে ও অন্ধকার থেকে আলোতে ফিরে আসে; আর শয়তানের কর্ত্তৃত্ব থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ফিরলে তাদের সব পাপ ক্ষমা হবে৷ আমার উপর বিশ্বাস করে যাঁরা পবিত্র হয়েছে, তারা তাদের সহভাগী হবে৷”
18A mit uh hihvak dingin a kiang uah ka honsawl ahi, huchiin mial tuh vaklam a ngatsan ding ua, Setan thuneihna Pathian lam a ngatsan ding uh, khelhna ngaihdamna a muhna ding uleh a hon gintak jiak ua siangthou kaite laka goutan a neihna ding un, a chi a.
19পৌল বলতে থাকলেন, ‘হে মহারাজ আগ্রিপ্প, আমি সেই স্বর্গীয় দর্শনের অবাধ্য হই নি৷
19Huaijiakin, kumpipa Agrippa aw, vana mi kilak ka sel kei hi,
20আমি লোকদের বলতে শুরু করলাম য়েন তারা মন-ফেরায় ও ঈশ্বরের দিকে ফেরে৷ আমি তাদের বললাম তারা য়েন ভাল কাজ করে প্রমাণ দেয় য়ে সত্যি করে মন ফিরিয়েছে৷ প্রথমে আমি এসব কথা দম্মেশকের লোকদের কাছে প্রচার করলাম৷ পরে আমি এগুলি জেরুশালেমে ও যিহূদিয়ার সর্বত্র এবং অইহুদীদের কাছেও বললাম৷
20Atungin, Damaska khua a mite kiangah, huan Jerusalem khua ate kiangah, huan, Judia gam chih a mite kiangah leh, Jentelte kiangah leng, kisik minpu thama thil hiha, kisika, Pathian lam a ngatna ding un, ka hih zo jel ahi.
21এই জন্যই যখন আমি মন্দিরে ছিলাম, ইহুদীরা সেখান থেকে আমাকে ধরে এনে হত্যা করতে চেয়েছিল৷
21Huaite jiakin Judaten Pathian biakin ah a honman ua, hihlup a hontum ua.
22কিন্তু আজ পর্যন্ত আমি ঈশ্বরের সাহায্য পেয়েছি৷ তাই এখানে ছোট ও বড় সকলের সামনে দাঁড়িয়ে আমি সাক্ষ্য দিচ্ছি৷ মোশি ও ভাববাদীরা যা ঘটবে বলে গেছেন, সেটা ছাড়া আমি আর অন্য কোন কথা বলছি না৷
22Himahleh, Pathian kiang akipana panpihna ka muh jiakin tuni tanin mi neute leh mi liante kianga thu theisakin ka om nalai hi, jawlneite leh Mosiin hongtung ding a chih thu kia uh loungal thu dang gen louin.
23তাঁরা বলে গেছেন, খ্রীষ্টকে মৃত্যুভোগ করতে হবে ও মৃতদের মধ্য থেকে তিনিই হবেন প্রথম পুনরুত্থিত, ইহুদী কি অইহুদী সবার কাছে বিশিষ্ট জ্যোতির বার্তা নিয়ে আসবেন৷’
23Huchia, Krisin gim a thuak dinga, hua misi laka kipan a thohnawn jiaka mi tengteng kianga leh Jentelte kianga leng vak musakpa masapen ahi ding, a chih thu uh, a chi a.
24পৌল যখন এভাবে আত্মপক্ষ সমর্থন করছেন তখন ফীষ্ট চিত্কার করে বলে উঠলেন, ‘পৌল তুমি পাগল! অত্যধিক অধ্যয়নের ফলে তোমার মাথা খারাপ হয়ে গেছে!’
24Huan, huchibanga a siamna thu a gen lain, Festain, aw ngaihtakin, Paula, na hai ahi; na theih tamnain nang honhaisak hi, a chi a.
25পৌল বললেন, ‘হে মহামান্য ফীষ্ট, আমি পাগল নই বরং আমি যা বলছি তা সত্য ও বোধগম্য৷
25Himahleh, Paulain, Festa hoihpen, hai kei veng e; thu diktak leh thu piltak ka gen jaw ahi.
26রাজা আগ্রিপ্প এবিষয়ে সবই জানেন৷ তার সামনে আমি সাহসের সঙ্গে একথা বলছি৷ আমি সুনিশ্চিত য়ে, এসব বিষয় তিনি শুনেছেন, কারণ এসব এমন প্রকাশ্য স্থানে ঘটেছে য়েন তা সকলে দেখতে পায়৷
26Hiai thu khawng kumpipan a thei vo-oi, a kiangah leng lau louin ka gen hi; hiai thil khawng bangmah a kiangah im ahi kei chih diktakin ka thei hi; hiaite, inning peuha hih ahi ngal keia.
27আগ্রিপ্প, আপনি কি ভাববাদীরা যা লিখে গেছেন তা বিশ্বাস করেন? আমি জানি আপনি তা করেন৷’
27Kumpipa Agrippa, jawlneite thu na gingta chih ka thei hi, a chi a.
28তখন আগ্রিপ্প পৌলকে বললেন, ‘তুমি কি মনে করছ, আমাকে এত অল্প সময়ের মধ্যে খ্রীষ্টীয়ান করতে পারবে?’
28Huan, Agrippain, Paula kiangah, sawtlou chik phet khema, Kristiana honbawl tum neive! a chi a.
29পৌল বললেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি অল্প সময়ের মধ্যে হোক কি অধিক সময়ের মধ্যে হোক, সেটা বড় কথা নয়, কেবল আপনি নন, আজ যত লোক আমার কথা শুনছেন তারা সকলেই য়েন আমারই মত হন; কেবল বন্দীত্বের শেকল ছাড়া!’
29Huan, Paulain, sawtin, sawt kei leh, nang kia ka chi kei, tuni a ka thu ja tengteng leng, keimah banga om dingin Pathian kiangah ka ngen ahi, kol khawngte bel bun tuan louin, a chita.
30তখন রাজা, রাজ্যপাল ও বর্ণীকী আর তাঁদের সঙ্গে যাঁরা বসেছিলেন সকলে উঠে পড়লেন৷
30Huan, kumpipa toh, gamukpa toh, Barnisi toh, a kiang ua tute toh a ding chiat ua;
31আর অন্য জায়গায় গিয়ে পরস্পর আলোচনা করে বললেন, ‘প্রাণদণ্ড বা কারাগারে দেবার মতো কোন অপরাধই এই লোকটা করে নি৷’
31huan, a pai tuam ua, a kihou ua, hiai miin sihna leh kol butna khop hial thil bangmah a na hih kei hi, a chi uhi.Huan, Agrippain, Festa kiangah, hiai min Kaisar kianga tut ding na nachi keileh, pawt mai ding hiven, a chi a.
32আগ্রিপ্প ফীষ্টকে বললেন, ‘এ যদি কৈসরের কাছে আপীল না করত, তবে একে আমরা মুক্তি দিতে পারতাম৷’
32Huan, Agrippain, Festa kiangah, hiai min Kaisar kianga tut ding na nachi keileh, pawt mai ding hiven, a chi a.