Bengali:NT

Paite

Mark

1

1ঈশ্বর পুত্র যীশু খ্রীষ্টের সুসমাচারের সুচনা:
1Pathian Tapa Jesu Kris Tanchin Hoih tun tungna
2ভাববাদী যিশাইয়র পুস্তকে য়েমন লেখা আছে, ‘শোন! আমি নিজের সহায়কে তোমার আগে পাঠাবো৷ সে তোমার জন্য পথ প্রস্তুত করবে৷’ মালাখি 3:1
2Jawlnei Isai laibu ah, Ngaidih, ka sawltak na maah ka sawla, aman na lampi a bawl ding.
3‘মরুপ্রান্তরে একজনের রব ঘোষণা করছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত কর, তাঁর জন্য পথ সরল কর৷” যিশাইয় 40:3
3Gamdaia mi kikou aw in, Toupa lamlian sial unla, a lampite hihtang un, a chi, chia gelh bangin.
4তাই বাপ্তিস্মদাতা য়োহন এলেন, তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তাইজ করছিলেন৷ তিনি প্রচার করেছিলেন য়েন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন-ফেরায় ও বাপ্তিস্ম নেয়৷
4Johan, gamdaia baptispa, thilhihkhelh ngaihdamna dinga kisikna baptis thu genin, a hongpawt a,
5তাতে যিহূদিযা ও জেরুশালেমের সমস্ত মানুষ তাঁর কাছে য়েতে শুরু করল৷ তারা নিজের নিজের পাপ স্বীকার করে যর্দন নদীতে তাঁর কাছে বাপ্তাইজ হতে লাগল৷
5Huan, Judia gama mi tengteng leh Jerusalem khua a mi tengteng a pawt ua, a kiang lamah a pai ua, a khelhnate uh thupha tawiin Jordan luiah, a kiangah baptisma a tang chiat ua.
6য়োহন উটের লোমের তৈরী কাপড় পরতেন৷ তাঁর কোমরে চামড়ার কোমর বন্ধনী ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন৷
6Huan, Johan tuh sangawngsau mul puanin a kivana, a kawng savun kawnggakin a gaka a an tuh khaukhup leh khuaiju ahi.
7তিনি প্রচার করতেন, ‘আমার পরে এমন একজন আসছেন, যিনি আমার থেকে শক্তিমান, আমি নীচু হয়ে তাঁর পায়ের জুতোর ফিতে খোলার য়োগ্য নই৷
7Huan, Ka nungah kei sanga thupijaw a hong lel ahi; kuna a khedap khau phel tak leng ka hi kei.
8আমি তোমাদের জলে বাপ্তাইজ করলাম কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তাইজ করবেন৷’
8Ken tuiin nou ka honbaptis jel a; aman jaw Kha Siangthouin a honbaptis ding, chiin a gen a.
9সেই সময় যীশু গালীলের নাসরত্ থেকে এলেন আর য়োহন তাঁকে যর্দন নদীতে বাপ্তাইজ করলেন৷
9Huan, huai nite khawngin hichi a honghi a, Jesu Galili gama Nazaret khuaa kipanin a hongpaia, Jordan lui ah Johan baptisma tansakin a om.
10জল থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন, আকাশ দুভাগ হয়ে গেল এবং পবিত্র আত্মা কপোতের মতো তাঁর ওপর নেমে আসছেন৷
10Huaitak in; tui apat a pawtin, van kihonga, Kha vakhu banga a tunga hongkum a mu a,
11আর স্বর্গ থেকে এই রব শোনা গেল, ‘তুমিই আমার প্রিয় পুত্র৷ আমি তোমাতে খুবই সন্তুষ্ট৷’
11Huan, Nang ka Tapa deihtak na hi a, na tungah ka kipak mahmah ahi, chiin, van a kipanin aw a hongpawt a.
12এরপরই আত্মা যীশুকে প্রান্তরে নিয়ে গেলেন৷
12Huan, Khain amah tuh gamdai ah a sawlpah ngala.
13সেখানে তিনি চল্লিশ দিন ছিলেন, সেই সময় শয়তান তাঁকে প্রলুধ্ধ করছিল৷ তিনি বন্য পশুদের সঙ্গে থাকতেন আর স্বর্গদূতরা এসে তাঁর সেবা করতেন৷
13Huchiin, Setan khem kawmin gamdai ah ni sawmli a om a, gamsa lakah bang a om a; angelten a na a sep sak uh.
14য়োহন কারাগারে বন্দী হবার পর যীশু গালীলে গেলেন; আর সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন৷
14Huan, Johan mat a om nungin, Jesu, Pathian Tanchin Hoih genin, Galili gamah a honga.
15যীশু বললেন, ‘সময় এসে গেছে; ঈশ্বরের রাজ্য খুব কাছে৷ তোমরা পাপের পথ থেকে মন ফেরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস কর৷’
15A hun a hongtungta a, Pathian gam leng a hongnaita; kisik unla Tanchin Hoih gingta un, chiin.
16গালীলহ্রদের পাশ দিয়ে য়েতে য়েতে যীশু শিমোন এবং তার ভাই আন্দরিয়কে ্ব্রদে জাল ফেলতে দেখলেন, কারণ তাঁরা মাছ ধরতেন৷
16Huan, Galili dil gei a nawk laiin Simon leh Simon unaupa Andru dil ah len paiin a mu a; nga manmi ahi him ua.
17যীশু তাঁদের বললেন, ‘ওহে তোমরা আমার সঙ্গে এস, আমি তোমাদের মাছ নয়, ঈশ্বরের জন্য মানুষ ধরতে শেখাব৷’
17Huan, Jesun, a kiang uah, Honjui un, huchiin mihing man din ka honbawl ding, a chi a.
18আর তখনই শিমোন এবং আন্দরিয় তাঁদের জাল ফেলে রেখে যীশুকে অনুসরণ করলেন৷
18Huan, len khawng paisanin a jui pah ua.
19এরপর তিনি কিছুটা দূর গালীলহ্রদের পাশ দিয়ে এগিয়ে গেলে সিবদিয়ের ছেলে যাকোব ও তার ভাই য়োহনকে দেখতে পেলেন৷ তাঁরা তাঁদের নৌকায় বসে জাল ঠিক করছিলেন৷
19Huan, saulou a pai leh Zebedai tapa Jakob leh a unau pa Johan a mu a, huaite tuh len bawl phain long mahah a om ua.
20যীশু তাদের ডাকলেন, তারাও সঙ্গে সঙ্গে তাঁদের বাবা সিবদিয়কে ভাড়াটে মজুরদের সঙ্গে নৌকায় রেখে যীশুর সঙ্গে চললেন৷
20Huan, aman amau a sam pah a; huchiin, a pa uh Zebedai tuh kilohmite a goihte utoh longah a nusia ua, a juita uh.
21এরপর তাঁরা কফরনাহূম শহরে গেলেন৷ পরদিন শনিবার সকালে, অর্থাত্ বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে গিয়ে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন৷
21Huan, Kapernaum khua ah a valut ua; huan, Khawlniin kikhopna in ah a lut a, thu a hilh a.
22যীশুর শিক্ষা শুনে সবাই আশ্চর্য হলেন, কারণ তিনি ব্যবস্থার শিক্ষকের মতো নয় কিন্তু সম্পূর্ণ কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তির মতোই শিক্ষা দিতেন৷
22A thuhilh tuh lamdang a sa mahmah ua; laigelhmite banglou a, theihna nei hileh kilawm taka amau thu a hilh jiakin.
23সেই সমাজ-গৃহে হঠাত্ অশুচি আত্মায় পাওযা এক ব্যক্তি চেঁচিয়ে বলল,
23Huan, a kikhopna in uah dawi nin paimi khat ana om a; aman tuh,
24‘হে নাসরতীয় যীশু! আপনি আমাদের কাছে কি চান? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি!’
24Nazaret Jesu, kou leh nang banga hia i kizoolhna om? Kou honhimang dia hong na hi maw? Nang ka honthei a, Pathian Mi Siangthou na hi, chiin, a kikou khe pah ngala.
25কিন্তু যীশু তাকে ধমক দিয়ে বললেন, ‘চুপ কর! এই লোকটার ভেতর থেকে বেরিয়ে এসো!’
25Huan, Jesun a taia, Dai inla, a sunga kipanin hongpawt in, a chi a.
26সঙ্গে সঙ্গে সেই অশুচি আত্মা ঐ লোকটাকে দুমড়ে মুচড়ে প্রচণ্ড জোরে চিত্‌কার করে লোকটির মধ্যে থেকে বেরিয়ে এল৷
26Huan, dawi ninin amah engbawla ngaihtaka kikouin a sunga kipan a hongpawt ta a.
27এতে প্রত্যেকে অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, ‘এ কি ব্যাপার? এটা কি একটা নতুন শিক্ষা? সম্পূর্ণ কর্ত্তৃত্বের সঙ্গে তিনি শিক্ষা দেন, এমনকি অশুচি আত্মাদের আদেশ করেন এবং তারা তাঁর আদেশ মানে৷’
27Huan, a vek un lamdang a sa mahmah ua, huchiin, Hiai bang ahia le? thuhilhna thak ahi ve! Dawi ninte nangawn thunei takin thu a pia a, a thu a mang jel uh, chiin, a kidong uh.
28আর গালীলের সমস্ত অঞ্চলে তাঁর কথা ছড়িয়ে পড়ল৷
28Huan, Galili gam kim tengtengah gam chih ah a tanchin a thang pah ta a.
29তখন যীশু ও তাঁর শিষ্যরা সমাজ-গৃহ ছেড়ে যাকোব এবং য়োহনকে সঙ্গে নিয়ে সোজা শিমোন এবং আন্দরিয়ের বাড়িতে গেলেন৷৷
29Huan, kikhopna in akipan a pawt un, Jakob leh Johan toh Simon leh Andru in ah a lut pah ua.
30সেখানে শিমোনের শাশুড়ী জ্বরে শয়্য়াশাযী ছিলেন৷ তাঁরা সঙ্গে সঙ্গে শিমোনের শাশুড়ীর জ্বরের কথা যীশুকে বললেন৷
30Huan, Simon ji nu khosikin a chi a na a, a na lum a; huchiin, a tanchin tuh Jesu a hilh pah ua.
31যীশু তাঁর কাছে গেলেন এবং তাঁর হাত ধরে উঠিয়ে বসালেন, সঙ্গে সঙ্গে তাঁর জ্বর ছেড়ে গেল এবং তিনি তাঁদের সেবা করতে লাগলেন৷
31Huan, aman a khut a valen a, a phongta a; huchiin a khosik a damta a, a na uh a sepsakta.
32সূর্য় অস্ত যাওযার পর সন্ধ্য়ে হলে, লোকেরা অনেক অসুস্থ ও ভূতে পাওযা লোককে যীশুর কাছে নিয়ে এল৷
32Huan, nitaklama ni a tum nungin, damlou tengteng leh dawi matte a kinagah a honpi ua.
33আর শহরের সমস্ত লোক সেই বাড়ির দরজায় জমা হল৷
33A khojang un kongkhak ah a hongom khawm kheukhou ua.
34তিনি বহু অসুস্থ রোগীকে নানা প্রকার রোগ থেকে সুস্থ করলেন এবং লোকদের মধ্যে থেকে বহু ভূত তাড়ালেন৷ কিন্তু তিনি ভুতদের কোন কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁকে চিনত৷
34Huan, mi tampi natna chitenga nate a hihdama, dawi tampi a delhkhia a; dawiten amah a theih jiak un a pau uh a phal kei.
35পরের দিন ভোর হবার আগে, রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন৷
35Huan, jingsangin, khovak ma tham in a thoua, a pawta, gamdai mun ah a vahoha, huaiah a thum a.
36শিমোন ও তাঁর সঙ্গী যাঁরা যীশুর সঙ্গে ছিলেন, তাঁকে খুঁজতে বেরিয়ে পড়লেন৷
36Huan, Simon leh a lawmten a nungah a jui ta ua.
37পরে যীশুকে দেখতে পেয়ে বললেন, ‘সবাই আপনার খোঁজ করছে৷’
37huan, amah a vamuh un a kiangah, Mi tengtengin hongzong hi ve un, a chi ua.
38কিন্তু তিনি তাদের বললেন, ‘চল, আমরা অন্য শহরে যাই৷ য়েন সেখানেও আমি প্রচার করতে পারি, কারণ সেই জন্যই আমি এসেছি৷’
38Huan aman tuh a kiang uah, Mun dangah kho naite khawngah hohni, huailai khawng banga leng thu ka gen theihna dingin; huaimah lah ka hongpawt san ahi ngala, a chi a.
39তাই তিনি সমস্ত গালীল প্রদেশে বিভিন্ন সমাজ-গৃহে গিয়ে প্রচার করতে ও ভূত ছাড়াতে লাগলেন৷
39Huchiin thu hilha dawite delhkhe kawm jelin Galili gam tengteng a a kikhopnain uah te a lut jel hi.
40একদিন এক কুষ্ঠরোগী তাঁর কাছে এসে হাঁটু গেড়ে বিনীতভাবে তাঁর সাহায্য চাইল৷ সে যীশুকে বলল, ‘আপনি ইচ্ছে করলে আমাকে ভাল করে দিতে পারেন৷’
40Huan, a kiangah phak a hongpaia, Na ut leh non hihsiangthou thei, chiin, ama ah khukdinin, a ngen ngutngut a.
41যীশু তার প্রতি মমতায় পূর্ণ হয়ে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, ‘আমি তা-ই চাই, তুমি ভাল হয়ে যাও৷’
41Huan, aman tuh a na hehpih mahmaha, a sawka, a khoiha, Ka ut hi, na siangthouta in, a chi a.
42আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ তাকে ছেড়ে গেল এবং সে সুস্থ হল৷
42Huchiin, phaknain tuh amah a taisan pah ngala, hong siangthouta hi.
43যীশু তাকে তখনই বিদায় দিলেন৷
43Huan, Jesun amah a kham bikbeka, a sawlkhe paha.
44তিনি তাকে দৃঢ়ভাবে বললেন, ‘দেখ, একথা কাউকে বলো না, কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠরোগ থেকে সুস্থ হওযার জন্য মোশির বিধান৷ অনুযাযী ঈশ্বরকে উপহার দাও, এতে সকলে জানতে পারবে য়ে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ৷’
44Kuamah kianga bangmah gen lou dingin pilvang in; a hihhangin siampi kiangah vakilak inla, na kisiansakna dingin Mosi in thil a sehte lan in, a theihchetna ding un, a chi a.Himahleh, amah tuh a pawta, huai thu nakpi taka tangkoupihin a than jakta a; huchiin Jesu tuh a langtangin khua ah a lut theita kei a, gamdai mun khawngah a om zota; huan, mun teng apatin a kiangah mite a hong jel uh.
45কিন্তু সে বাইরে গিয়ে তার সুস্থ হওযার কথা এত বেশী প্রচার করতে ও চারদিকে বলতে লাগল য়ে যীশু আর প্রকাশ্যে কোন শহরে প্রবেশ করতে পারলেন না৷ কাজেই তিনি শহরের বাইরে নির্জনে থেকে গেলেন আর লোকরা চারদিক থেকে তাঁর কাছে আসতে লাগল৷
45Himahleh, amah tuh a pawta, huai thu nakpi taka tangkoupihin a than jakta a; huchiin Jesu tuh a langtangin khua ah a lut theita kei a, gamdai mun khawngah a om zota; huan, mun teng apatin a kiangah mite a hong jel uh.