Bengali:NT

Paite

Matthew

2

1হেরোদ যখন রাজা ছিলেন, সেই সময় যিহূদিয়ার বৈত্‌লেহমে যীশুর জন্ম হয়৷ সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুশালেমে এসে যীশুর খোঁজ করতে লাগলেন৷
1Huan, kumpipa Herod a lal laia, Judia gama, Bethlehem khuaa Jesu a hongpianin, ngaiin, suahlam a kipan mi pilte Jerusalem khua ah a hongpai ua.
2তাঁরা এসে জিজ্ঞেস করলেন, ‘ইহুদীদের য়ে নতুন রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দিকে আকাশে আমরা তাঁর তারা দেখে তাঁকে প্রণাম জানাতে এসেছি৷’
2Koiah ahia Judate Kumpipa hongpian? suahlam ah a aksi ka mu ua, amah be dia hongpai ka hi uh, a chi ua.
3রাজা হেরোদ একথা শুনে খুব বিচলিত হলেন এবং তাঁর সঙ্গে জেরুশালেমের সব লোক বিচলিত হল৷
3Huan kumpipa Herodin huai a jak phetin a lungjing a, Jerusalemte tengteng leng a lung uh a jing sam ua.
4তখন তিনি ইহুদীদের মধ্যে যাঁরা প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষক ছিলেন, তাঁদের ডেকে জিজ্ঞেস করলেন, মশীহ (খ্রীষ্ট) কোথায় জন্মগ্রহণ করবেন?
4Huchiin, siampu liante leh mite laigelhmite tengteng a sam khawm a, Kris pianna ding tuh a dinga.
5তাঁরা হেরোদকে বললেন, ‘যিহূদিয়া প্রদেশের বৈত্‌লেহমে, কারণ ভাববাদী সেরকমই লিখে গেছেন:
5Huan, amau tuh a kiangah Judia gama Bethlehem khua ah; hichiin jawlneiin a gelh a kei hiam.
6[This verse may not be a part of this translation]
6Nang, Judia gama Bethlehem aw, Judia khopite lakah na neupen kei hial, Na sung akipana ukpa hongsuak ding ahi ngala, ka mi Israelte vengpa dingin, chih, a chi ua
7তখন হেরোদ সেই পণ্ডিতদের সঙ্গে একান্তে দেখা করার জন্য তাঁদের ডেকে পাঠালেন৷ তিনি তাঁদের কাছ থেকে জেনে নিলেন ঠিক কোন সময় তারাটা দেখা গিয়েছিল৷
7Huai nungin Herodin a gukin mi pilte tuh a sama, ngentel takin aksi kilat lai a dong kheta a.
8এরপর হেরোদ তাদের বৈত্‌লেহমে পাঠিয়ে দিলেন আর বললেন, ‘দেখ, তোমরা সেখানে গিয়ে ভাল করে সেই শিশুর খোঁজ কর; আর খোঁজ পেলে, আমাকে জানিয়ে য়েও,. য়েন আমিও সেখানে গিয়ে তাঁকে প্রণাম করতে পারি৷’
8Huan, amau tuh Bethlehem khua ah a paisaka, Pai ta unla, naungek thu ngentel takin dong khia un, huan ken leng amah ka hongbiak theih samna dingin, na muh tak un, honghilh un, a chi a.
9তাঁরা রাজার কথা শুনে রওনা দিলেন৷ তাঁরা পূর্ব দিকে আকাশে য়ে তারাটা উঠতে দেখেছিলেন, সেটা তাঁদের আগে আগে চলল এবং শিশুটি য়েখানে ছিলেন তার ওপরে থামল৷
9Huan, kumpipa thu a jak un; a paita ua; huan ngaiin suahlama aksi a muh uh naunek omna tung jawn a tuna a khawl masiah a ma uah a paizel a.
10তাঁরা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন৷
10Huan, aksi tuh amuh un, a kipak lo mahmah ua
11পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তাঁর মা মরিয়মকে দেখতে পেয়ে তাঁরা মাথা নত করে তাঁকে প্রণাম করলেন ও তাঁর উপাসনা করলেন৷ তারপর তাঁদের উপহার সামগ্রী খুলে বের করে তাঁকে সোনা, সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন৷
11Huan, in sungah a valut ua, a nu Mari kianga naungek tuh a mu ua, a bok ua, a bia ua; huan a gou bawm khawng uh a hong ua, a kiangah kipahna dangkaengte, begawte, murrate a lan ua.
12এরপর ঈশ্বর স্বপ্নে তাঁদের সাবধান করে দিলেন য়েন তাঁরা হেরোদের কাছে ফিরে না যান, তাই তাঁরা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন৷
12Huan, Herod kianga kik nawnlou dingin a mang ua vauhilha a om jiak un, amau kho lamah lam tuam ah a paita uh.
13তাঁরা চলে যাবার পর প্রভুর এক দূত স্বপ্নে য়োষেফকে দেখা দিয়ে বললেন, ‘ওঠো!’ শিশুটি ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও৷ যতদিন না আমি তোমাদের বলি, তোমরা সেখানেই থেকো, কারণ এই শিশুটিকে মেরে ফেলার জন্য হেরোদ এর খোঁজ করবে৷’
13Huan, a pai nung un, ngaiin, Toupa angel Joseph kiangah a mangin a kilaka, Thou inla; naungek leh a nu pi inla, Aigupta gamah taimang in, kon hilh nawn masiah huailaiah om gige in; Herodin naungek hihmang dia zong ding a hih jiakin, a chi a.
14তখন য়োষেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন৷
14Huchiin, a thou a, a jan ajanin naungek leh a nu a pi a, Aigupta gamah a paita a.
15আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানে থাকলেন৷ এরূপ ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভুর কথা সফল হয়; প্রভু বললেন, ‘আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম৷’
15Huan, Herod sih mateng hualai ah a om gige a; Toupan jawlnei kama, Ka tapa tuh Aigupta gam apat ka sam khia, chia a gen tuh a hongtun theihna dingin.
16হেরোদ যখন দেখলেন য়ে সেই পণ্ডিতরা তাঁকে বোকা বানিয়েছে, তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন৷ তিনি সেই পণ্ডিতদের কাছ থেকে য়ে সময়ের কথা জেনেছিলেন, সেই হিসাব মতো দু’বছর ও তার কম বয়সের যত ছেলে বৈত্‌লেহম ও তার আশেপাশের অঞ্চলে ছিল, সকলকে হত্যা করার হুকুম দিলেন৷
16Huchihlaiin Herodin mi pilte khem a hih a kitheih tak in a heh mahmah a, mi a sawla, a hun lai tak thu ngentel taka mi pilte a dot khiak bangin, Bethlehem khua leh a kim tengtenga pasal naupang kum nih chiang nuai lam tuh a vek un a that a.
17এর ফলে ভাববাদী যিরমিয়র মাধ্যমে ঈশ্বর য়ে কথা বলেছিলেন তা পূর্ণ হল:
17Huchihlaiin jawlnei Jeremiain
18‘রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার, রাহেল তাঁর সন্তানদের জন্য কাঁদছেন৷ তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই৷’ যিরমিয় 31:15
18Rama khua ah husa a ja uh, kah khawng, misi ngaia mau vengvung khawng, Rakelin a tate a kah a, a om nawn louh jiak un a khamuan theih kei, chia a gen tuh a hongtung ta.
19হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশরে য়োষেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন,
19Himahleh Herod a sih nungin, ngaiin, Toupa angel Aigupta gamah Joseph kiangah a mangin a kilaka.
20‘ওঠো! এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইস্রায়েল দেশে ফিরে যাও, কারণ যাঁরা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে৷’
20Thou inla, naungek leh a nu pi inla, Israel gamah pai in; naungek thah tumte a sihtak jiak un, a chi a.
21তখন য়োষেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে গেলেন৷
21Huchiin a thou a, naungek leh a nu tuh a pi a, Israel gamah a lut taa.
22কিন্তু য়োষেফ যখন শুনলেন য়ে হেরোদের জায়গায় তাঁর পুত্র আর্খিলায় যিহূদিয়ার রাজা হয়েছে, তখন তিনি সেখানে ফিরে যেতে ভয় পেলেন৷ পরে আর এক স্বপ্নে তাঁকে সাবধান করে দেওয়া হল,
22Himahleh, Arkelausi a pa Herod sikin Judia gamah a lal chih a jakin, huai lama pai a lauta a; huan a manga vauhilha a om jiakin Galili lamah a paita a;Nazaret kichi khua khatah a va omta a; Amah jaw Nazaret mi a chi ding uh, chia jawlneite nagen a hongtun theihna dingin.
23তখন তিনি গালীলে ফিরে নাসরত্ নগরে বসবাস করতে লাগলেন৷ এই রকম ঘটল য়েন ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়: তিনি নাসরতীয় বলে আখ্যাত হলেন৷
23Nazaret kichi khua khatah a va omta a; Amah jaw Nazaret mi a chi ding uh, chia jawlneite nagen a hongtun theihna dingin.