Bengali:NT

Paite

Matthew

27

1ভোর হলে প্রধান যাজকরা ও সমাজপতিরা সবাইমিলেযীশুকে হত্যা করার চক্রান্ত করল৷
1Huan jingsang a hong hih in siampu liante leh vantang upate tengteng Jesu hihlum ding in a tung thu ah a kihou ua;
2তারা তাঁকে বেঁধে রোমীয় রাজ্যপাল পীলাতের কাছে হাজির করল৷
2huan, a gak ua, a pi ua, gam ukpa Pilat kiang ah a peta ua.
3যীশুকে শত্রুদের হাতে য়ে ধরিয়ে দিয়েছিল, সেই যিহূদা যখন দেখল যীশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন তার মনে খুব ক্ষোভ হল৷ সে তখন যাজকদের ও সমাজপতিদের কাছে গিয়ে সেই ত্রিশটা রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বলল,
3Huan, Juda a mansakpa'n Jesu siamlouh a tangsak uh chih a theih tak in a kisik a, dangka sawmthum tuh siampu liante leh upate kiang ah a hon tawi nawn a.
4‘একজন নিরপরাধ লোককে হত্যা করার জন্য আপনাদের হাতে তুলে দিয়ে তাঁর প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমি মহাপাপ করেছি৷ ইহুদী নেতারা বলল, ‘তাতে আমাদের কি? তুমি বোঝগে যাও৷’
4Mi dik sisan ka khot tuh thil ka na hihkhial ahi, a chi a. Amau tuh, Huai kou a ding in bang a khawk dia? Nang na lohloh loh in, a chihsan ua.
5তখন যিহূদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল৷
5Huan, aman tuh dangka tuh mun siangthou ah a pailut a, a paimang a; a va awklumta.
6প্রধান যাজকরা সেইরূপোর টাকাগুলি কুড়িয়ে নিয়ে বললেন, ‘মন্দিরের তহবিলে এই টাকা জমা করা আমাদের বিধি-ব্যবস্থা বিরুদ্ধ কাজ, কারণ এটা খুনের টাকা৷’
6Huan, siampu liante'n dangka tuh a la ua, Hiai thohlawm bawm a koih a siangkei, sisan man ahi ngal a, a chi ua.
7তাই তারা পরামর্শ করে ঐ টাকায় কুমোরদের একটা জমি কিনলেন৷ য়েন জেরুশালেমে য়েসব বিদেশী মারা যাবে, তাদের সেখানে কবর দেওযা য়েতে পারে৷
7Huchi in, a kihou ua, mikhualte vuina ding in belvelmi mun a leita uh.
8সেই জন্য ঐ কবরখানাকে আজও লোকে ‘রক্তক্ষেত্র’ বলে৷
8Huaizaik in ahi, huai mun tuh tutan a Sisan Mun a chih uh.
9এর ফলে ভাববাদী যিরমিয়র ভাববাণী পূর্ণ হল: ‘তারা সেইত্রিশটা রূপোর টাকা নিল, এটাই হল তাঁর মূল্য, ইস্রায়েলের জনগণই তাঁর মূল্য নির্ধারণ করেছিল৷
9Huan, jawlnei Jeremia in a na gen, Huan dangka sawmthum, amah man ding a Israel tate lak a kuate hiam in a sak uh tuh, a lata ua;
10আর প্রভুর নির্দেশ অনুসারেই সেই টাকা দিয়ে তারা কুমোরের জমি কিনেছিল৷’৷
10Toupa'n hon hilh bang in belvel mi mun man ding in a pia ua, chih a hong tangtungta.
11এদিকে যীশুকে রাজ্যপালের সামনে হাজির করা হল; রাজ্যপাল যীশুকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’ যীশু বললেন, ‘হ্যাঁ, আপনি য়েমন বললেন৷’
11Huan, Jesu tuh gam ukpa ma ah a ding a. Huan, gam ukpa'n, Judate kumpipa na hi hia? chi in, a dong a. Huan, Jesu'n a kiang ah, Hi e, a chi a.
12কিন্তু প্রধান যাজকরা ও ইহুদী নেতারা সমানে যখন তাঁর বিরুদ্ধে দোষ দিচ্ছিল, তখন তিনি তার একটারও জবাব দিলেন না৷
12Huan, siampu liante leh upate'n a heklai un bangmah in a dawngkei a.
13তখন পীলাত তাঁকে বললেন, ‘ওরা, তোমার বিরুদ্ধে কত দোষ দিচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না?’
13Huchi in, Pilat in a kiang ah, A hon hekna zouzai uh na za ka hia? a chi a.
14কিন্তু যীশু তাঁকে কোন জবাব দিলেন না, এমন কি তাঁর বিরুদ্ধে একটা অভিযোগেরও উত্তর দিলেন না, এতে পীলাত আশ্চর্য হয়ে গেলেন৷
14Huan, kamkhat lel in leng a dawngkei a; huchi in gam ukpa'n lamdang a sa mahmah a.
15রাজ্যপালের রীতি অনুসারে প্রত্যেক নিস্তারপর্বের সময় জনসাধারণের ইচ্ছানুযাযী য়ে কোন কয়েদীকে তিনি মুক্ত করে দিতেন৷
15Huan, gam ukpa'n ankuanglui ni in mi henta khat, a deihdeih uh, mipite a ding in a pawtsak jel a.
16সেই সময় বারাব্বা নামে এক কুখ্যাত আসামী কারাগারে ছিল৷
16Huan, huailai in mi henta minthang, Barabba a chih uh a nei ua.
17তাই লোকরা সেখানে একসঙ্গে জড়ো হলে পীলাত তাদের জিজ্ঞেস করলেন, ‘তোমাদের জন্য আমি কাকে ছেড়ে দেব? তোমরা কি চাও, বারাব্বাকে বা যীশু, যাকে খ্রীষ্ট বলে তাকে?’
17Huchi in, a hong kikhop un, Pilat in a kiang uah, Kua hon pawtsak leng na ut ua? Barabba hia, Jesu Kris kichi? a chi a.
18কারণ পীলাত জানতেন, তারা যীশুর ওপর ঈর্ষাপরায়ণ হয়ে তাঁকে ধরিয়ে দিয়েছিল৷
18Hajatna jiak in amah a mansak uh chih a thei ngal a.
19পীলাত যখন বিচার আসনে বসে আছেন, সেই সময় তাঁর স্ত্রী তাঁকে বলে পাঠালেন, ‘ঐ নির্দোষ লোকটির প্রতি তুমি কিছু করো না, কারণ রাত্রে স্বপ্নে আমি তাঁর বিষয়ে যা দেখেছি তাতে আজ বড়ই উদ্বেগে কাটছে৷’
19Huan, vaihawmna tutphah a a tutlai in, a ji in, Huai midik tungah bangmah hih ken, tuni in amah jiak in mang in thil tampi ka thuak ahi, chi in thu a khak a.
20কিন্তু প্রধান যাজকরা ও ইহুদী নেতারা জনতাকে প্ররোচনা দিতে লাগল, য়েন তারা বারাব্বাকে ছেড়ে দিতে ও যীশুকে মৃত্যুদণ্ড দেওযার কথা বলে৷
20Huan, siampu liante leh upate'n Barabba nget a Jesu hih mangthat ding in, mipite a khem ua.
21তখন রাজ্যপাল তাদের জিজ্ঞেস করলেন, ‘এই দুজনের মধ্যে তোমরা কাকে চাও য়ে আমি তোমাদের জন্য ছেড়ে দিই?’ তারা বলল, ‘বারাব্বাকে!’
21Gam ukpa'n bel amau a houpih a, Amau nihte a kua jaw hon pawtsak leng chi na hi ua? a chi nawn a.
22পীলাত তখন তাদের বললেন, ‘তাহলে যীশু যাকে মশীহ বলে তাকে নিয়ে কি করব?’ তারা সবাইবলল, ‘ওকে ক্রুশে দেওযা হোক৷’
22Huan, amau tuh, Barabba, a chi ua. Pilat in a kiang uah, Jesu Kris kichi, bang ka chihta dia le? a chi a. Avek un, Amah jaw kros ah kilhden in om heh, a chi ua.
23পীলাত বললেন, ‘কেন? ও কি অন্যায় করেছে?’ কিন্তু তারা তখন আরো জোরে চিত্‌কার করতে লাগল, ‘ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও!’
23Huan, aman, Bang di'n maw? Bang a hihkhial a ahia? a chi a. Himahleh, amau tuh, Kros ah kilhden in om heh, chi in, a kikou vengvung ua.
24পীলাত যখন দেখলেন য়ে তাঁর চেষ্টার কোন ফল হল না, বরং আরো গোলমাল হতে লাগল, তখন তিনি জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, ‘এই লোকের রক্তপাতের জন্য আমি দাযী নই৷’ এটা তোমাদেরইদায়৷
24Huchi in, Pilat in bangmah a hih theikei a, a hong buai deuhdeuh zo ding chih a theih in, tui a la a, mipite ma ah a khut a sil a, Hiai midik sisan ah ka siang e; noumau na lohloh loh un, a chi a.
25এই কথার জবাবে লোকেরা সমস্বরে বলল, ‘আমরা ও আমাদের সন্তানরা ওব রক্তের জন্য দাযী থাকব৷’
25Huan, mipi tengteng in, A sisan jaw koumau tungah leh ka tate uh tungah om heh, chi in a dawng ua.
26তখন পীলাত তাদের জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন; কিন্তু যীশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য সঁপে দিলেন৷
26Huaikhit in Barabba tuh a pawtsak a; Jesu bel a jep a, kros a kilhden ding in a peta a.
27এরপর রাজ্যপালের সেনারা যীশুকে রাজভবনের সভাগৃহে নিয়ে গিয়ে সেখানে সমস্ত সেনাদলকে তাঁর চারধারে জড়ো করল৷
27Huai khit in, gam ukpa sepaite'n Jesu tuh inpi ah a pilut ua, a pawl ua mi tengteng a kiang ah a hongkhawm ua.
28তারা যীশুর পোশাক খুলে নিল, আর তাঁকে একটা লাল রঙের পোশাক পরাল৷
28Huchi in, a puante khawng a suahsak ua, puan san a silhsak uhi.
29পরে কাঁটা লতা দিয়ে একটা মুকুট তৈরী করে তা তাঁর মাথায় চেপে বসিয়ে দিল, আর তাঁর ডান হাতে একটা লাঠি দিল৷ পরে তাঁর সামনে হাঁটু গেড়ে তাঁকে ঠাট্টা করে বলল, ‘ইহুদীদের রাজা, দীর্ঘজীবি হোন্!’
29Huan, linglukhu a phan ua, a khusak ua, a khut taklam in sialluang a tawisak ua; a ma ah a khukdin ua, Chibai, Judate kumpipa, chi in nuihza bawlna'n a nei uh.
30তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁর লাঠিটি নিয়ে তাঁর মাথায় মারতে লাগল৷
30Huan, amah chil a siat ua, sialluang a laksak ua, a lu ah a khen ua.
31এইভাবে তাঁকে বিদ্রূপ করবার পর তারা সেইপোশাকটি তাঁর গা থেকে খুলে নিয়ে তাঁর নিজের পোশাক আবার পরিয়ে দিল, তারপর তাঁকে ক্রুশে দেবার জন্য নিয়ে চলল৷
31Huan, nuihza bawlna dia a neih khit un, puan tuh a suah sak ua, amah puante tuh a silhsak nawn ua, kros a kilhden ding in a pita uh.
32সৈন্যরা যখন যীশুকে নিয়ে নগরের বাইরে যাচ্ছে, তখন পথে শিমোন নামে কুরীশীয় অঞ্চলের একজন লোককে দেখতে পেয়ে যীশুর ক্রুশ বইবার জন্য তাকে তারা জোর করে বাধ্য করল৷
32Huan, a pai khiak lai un, Kurini khua a mi, a min Simon a mu ua; huai mi tuh a kros po ding in a man ua.
33পরে তারা ‘গলগথা’ নামে এক জায়গায় এসে পৌঁছল৷ ‘গলগথা’ শব্দটির অর্থ ‘মাথার খুলিস্থান৷’
33Huan, Golgotha kichi mun a hongtun un, (Luguh mun chihna a hi)
34সেখানে পৌঁছে তারা যীশুকে মাদক দ্রব্য মেশানো তিক্ত দ্রাক্ষারস পান করতে দিল; কিন্তু তিনি তা সামান্য আস্বাদ করে আর খেতে চাইলেন না৷
34uain thuk, bangkhat kha toh hel, dawn ding in a pia ua, himahleh a chep tak in a dawn nuamkei a.
35তারা তাঁকে ক্রুশে দিয়ে তাঁর জামা কাপড় খুলে নিয়ে ঘুঁটি চেলে সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিল৷
35Huan, kros a a kilhden khit un, aisan in a puansilh tuh a kihawm ua.
36আর সেখানে বসে যীশুকে পাহারা দিতে লাগল৷
36Huan, huai ah a tu ua a vengta ua.
37তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের এই লিপি ফলকটি তাঁর মাথার উপরে ক্রুশে লাগিয়ে দিল, ‘এ যীশু, ইহুদীদের রাজা৷’
37Huan, a hekna, HIAI JUDATE KUMPIPA JESU A HI, chia gelh, a lu tungah a suang uh.
38তারা দুজন দস্যুকেও যীশুর সঙ্গে ক্রুশে দিল, একজনকে তাঁর ডানদিকে ও অন্যজনকে তাঁর বাঁ দিকে৷
38Huan, amah toh, suamhat nih a kilhden lai ua, a taklam ah khat a veilam ah khat.
39সেই সময় ঐ রাস্তা দিয়ে য়ে সব লোক যাতাযাত করছিল, তারা তাদের মাথা নেড়ে তাঁকে ঠাট্টা করে বলল,
39Huan, mi vialvak peuh in a enghou ua,
40‘তুমি না মন্দির ভেঙ্গে আবার তা তিন দিনের মধ্যে তৈরী করতে পার! তাহলে এখন নিজেকে রক্ষা কর৷ তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে ক্রুশ থেকে নেমে এস৷’
40a lu uh sinkhum a, Nang Pathian biakin hihsia a ni thum a lam nawnpa, kihihdam in; Pathian Tapa na hih leh kros a kipan hong kumsuk tanla, chi in.
41সেইভাবেই প্রধান যাজকরা, ব্যবস্থার শিক্ষকরা ও ইহুদী নেতারা বিদ্রূপ করে তাঁকে বলতে লাগলেন,
41Huchimah bang in siampu lalte'n, laigelhmite toh, enghou in,
42‘এ লোক তো অপরকে রক্ষা করত, কিন্তু এ নিজেকে বাঁচাতে পারে না! ও তো ইস্রায়েলের রাজা, তাহলে এখন ও ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা ওর ওপর বিশ্বাস করব৷
42Mi dang bawn a hihdam jel, amah leh amah kihihdam theilou pi in. Israelte kumpipa a hihngal leh tu in kros a kipan hong kum leh a kei dia, huchi in amah tuh i gingta mai ding.
43[This verse may not be a part of this translation]
43Pathian a muang na a ka, amah jaw, a ut leh tun ah hondam leh a ke; Pathian Tapa ka hi, a chi ngal a, a chi ua.
44তাঁর সঙ্গে য়ে দুজন দস্যুকে ক্রুশে দেওযা হয়েছিল, তারাও সেইভাবেই তাঁকে বিদ্রূপ করতে লাগল৷
44Suamhat a kilhden un leng, huchimah bang in a enghou a.
45সেই দিন দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ঢেকে রইল৷
45Huan dak gukna a kipan dak kua tan in khovel a hong mial vekta a.
46প্রায় তিনটের সময় যীশু খুব জোরে বলে উঠলেন, ‘এলি, এলি লামা শবক্তানী?’ যার অর্থ, ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ?’
46Huan, dak kua ding khawng in, Jesu tuh ngaihtak in a kikou a, Eloi, Eloi, lama sabak thani? chi in, a kikoukhia a, huai tuh, Ka Pathian, ka Pathian bangdia hon paisan? chihna ahi.
47যাঁরা সেখানে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কয়েকজন একথা শুনে বলতে লাগল, ‘ও এলীয়কে ডাকছে৷’
47Huan, a kiang a ding khenkhatte'n huai a jak un, Hiai mi'n Elija sam ahi, a chi ua.
48তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ কতকটা সিরকায় ডুবিয়ে দিয়ে একটা নলের মাথায় সেটা লাগিয়ে তা যীশুর মুখে তুলে ধরে তাকে খেতে দিল৷
48Huan, a lak ua mi khat kintak in a taipah a, spanji a la a, uain thuk ah a diah dim a, chiang ah a suang a, a dawnsak tou a.
49কিন্তু অন্যরা বলতে লাগল, ‘ছেড়ে দাও, দেখি এলীয় ওকে রক্ষা করতে আসেন কি না?’
49Huan, Midangte'n, Thudon dah un, amah lakhe ding in Elija a hong hiam i en ding a chi ua.
50পরে যীশু আর একবার খুব জোরে চিত্‌কার করে প্রাণ ত্যাগ করলেন৷
50Huan, Jesu tuh ngaihtak in a kikou nawn a, a kha a khahta a.
51সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যেকার সেই ভারী পর্দাটা ওপর থেকে নীচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল, পৃথিবী কেঁপে উঠল, বড় বড় পাথরের চাঁই ফেটে গেল,
51Huan, ngai dih, Pathian biakin puanjak tuh a tunglam a kipan a nuailam tan in hong keksuakta a; huan, jin bang a hong ling a, suangpite a hong khangkham a; hante a hong kihong a;
52সমাধিগুহাগুলি খুলে গেল, আর মারা গিয়েছিলেন এমন অনেক ঈশ্বরের লোকের দেহ পুনরুত্থিত হল৷
52mi siangthou ihmusate sapum tampi leng kaihthoh in a omta ua;
53যীশুর পুনরুত্থানের পর এরা কবর ছেড়ে পবিত্র নগর জেরুশালেমে গিয়ে বহুলোককে দেখা দিয়েছিলেন৷
53huaite tuh, A thoh nawn nung in, han a pat hong pawt in kho siangthou ah a lut ua, mi tampi lak ah a kilakta ua.
54ক্রুশের পাশে শতপতি ও তার সঙ্গে যাঁরা যীশুকে পাহারা দিচ্ছিল, তারা ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে বলল, ‘সত্যইইনি ঈশ্বরের পুত্র ছিলেন৷’
54Huan, sepaih zaheutu leh a kiang a Jesu veng a omsamte'n, jinling leh thil omdante a muh un a lauta mahmah ua, Hiai mi Pathian Tapa ahi ngeingei, a chi ua.
55সেখানে বহু স্ত্রীলোক ছিলেন, যাঁরা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন৷ এই মহিলারা গালীল থেকে যীশুর দেখাশোনার জন্য তাঁর সঙ্গে এসেছিলেন৷
55Huan, huailai ah, numei tampi, a nasepsak kawm zel a Galili gam a kipan a hon juite a om ua, gamlapi ah a en ua;
56তাঁদের মধ্যে ছিলেন মগ্দলীনী মরিয়ম, যাকোব ও য়োষেফের মা মরিয়ম আর যাকোব ও য়োহনের মা৷
56huaite lak ah tuh Mari Magdalini, Mari Jakob leh Joseph nu, Zebedai tapate nute a om ua.
57সন্ধ্যা নেমে আসছে এমন সময় আরিমাথিযার য়োষেফ নামে এক ধনী ব্যক্তি জেরুশালেমে এলেন; তিনিও যীশুর একজন অনুগামী ছিলেন৷
57Huan, nitaklam a honghih in, mi hau, a min Joseph Arimathai khua a, a hongpaia, amah ngei leng Jesu nungjui ahi sam a;
58পীলাতের কাছে গিয়ে য়োষেফ যীশুর দেহটা চাইলেন৷ তখন পীলাত তাকে তা দিতে হুকুম করলেন৷
58Huai mi tuh Pilat kiangah a vahoh a, Jesu luang a ngen a. Huan, Pilatin pe dingin thu a pia a.
59য়োষেফ দেহটি নিয়ে পরিষ্কার একটা কাপড়ে জড়ালেন৷
59Huchiin Joseph in a luang tuh a la a, puan malngat siangtakin a tuama,
60তারপর সেই দেহটা নিয়ে তিনি নিজের জন্য পাহাড়ের গায়ে য়ে নতুন সমাধিগুহা কেটে রেখেছিলেন, তাতে রাখলেন৷ পরে সেই সমাধির মুখ বন্ধ করতে বড় একটা পাথর গড়িয়ে নিয়ে গিয়ে তা বন্ধ করে দিয়ে চলে গেলেন৷
60A han thak, suang khuakkuak ah a sial a; han kongkhak ah suang lian pi in a delh a, a paita.
61মরিয়ম মগ্দলীনী ও সেই অন্য মরিয়ম কবরের সামনে বসে রইলেন৷
61Huan, huai lai ah tuh Mari Magdalini leh Mari dang a om ua, han ma jawnah a tu ua.
62পরের দিন, যখন শুক্রবার শেষ হল, অর্থাত্ প্রস্তুতি পর্বের পরের দিন, প্রধান যাজকরা ও ফরীশীরা গিয়ে পীলাতের সঙ্গে দেখা করল৷
62Huan, a jing in, huai tuh Kiginni jing ahi, siampu liante leh pharisaite Pialt kiang ah a om khawm kheukhou ua,
63তারা বলল, ‘হুজুর, আমাদের মনে পড়ছে সেই প্রতারক তাঁর জীবনকালে বলেছিল, ‘আমি তিনদিন পরে মৃত্যু থেকে পুনরুত্থিত হব৷’
63Pu huai mikhemhat in, a damlai in, Ni thum nung in ka thou nawn ding, a chih ka thei gige ua.
64তাই আপনি হুকুম দিন য়েন তিন দিন কবরটা পাহারা দেওযা হয়, তা না হলে ওর শিষ্যরা হয়তো এসে দেহটা চুরি করে নিয়ে গিয়ে বলবে, তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন; তাহলে প্রথমটার চেয়ে শেষ ছলনাটা আরো খারাপ হবে৷’
64Huchi in han tuh ni thum ni tan a veng hoih ding in thu pia in; huchilou in jaw a nungjuite'n amah a va gu kha ding ua, vantang kiang ah, Misi lak a kipan a thou nawnta ahi, a chi kha ding uh; huchin khemna nanung jaw tuh a masa sang in a hoih keizo sem ding, a chi ua.
65পীলাত তাদের বললেন, ‘তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা কর৷’
65Pilat in a kiang uah, Vengmi sepaihte na nei ve ua oi; pai unla, na hihtheih bang un veng hoihsak ta unla, a chi a.Huchi innvengmi sepaihte toh a va hoh ua, han tuh a veng hoihsak ua, suang tuh achiamteh uh.
66তখন তারা সকলে গিয়ে কবরের মুখের সেই পাথররাশির উপর সীলমোহর করল ও সেখানে একদল প্রহরী মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করল৷
66Huchi innvengmi sepaihte toh a va hoh ua, han tuh a veng hoihsak ua, suang tuh achiamteh uh.