Bengali:NT

Paite

Matthew

9

1এরপর যীশু নৌকায় উঠেহ্রদের অপর পারে নিজের শহরে এলেন৷
1Huan longah a luta, a galkaha, amah khua a hongtungta hi.
2কয়েকজন লোক তখন খাটিয়ায় শুয়ে থাকা এক পঙ্গুকে যীশুর কাছে নিয়ে এল৷ তাদের এমন বিশ্বাস দেখে তিনি সেই পঙ্গুকে বললেন, ‘বাছা, সাহস সঞ্চয় কর, তোমার সব পাপের ক্ষমা হল৷’
2Huan, ngaiin, mi khat zenga damlou, lupnaa lum a hon jawng ua; huchiin, Jesun a ginna uh muin, zenga damloupa kiangah, Tapa, khamuangin om in, na khelhnate ngaihdam hihen, a chi a.
3তখন কয়েকজন ব্যবস্থার শিক্ষক বলতে লাগলেন, ‘এইলোকটা দেখছি এধরণের কথা বলে ঈশ্বরের নিন্দা করছে৷’
3Huan, ngaiin, laigelhmi kuatehiam a kingaihtuah ua, Hiai miin Pathian a gensia, chiin.
4তারা কি চিন্তা করছে, তা জানতে পেরে যীশু বললেন, ‘তোমরা মনে মনে কেন এমন মন্দ চিন্তা করছ?
4Huchiin Jesun a ngaihtuahte uh a thei a, bangdia na lung ua gilou ngaihtuah na hi ua? a chi a.
5কোনটা বলা সহজ, ‘তোমার পাপ ক্ষমা করা হল’ না, ‘তুমি উঠে হেঁটে বেড়াও?
5Na khelhnate ngaihdam hihen, chih leh, Thou inla, khein pai in, chih a koi a baihlam zaw
6কিন্তু আমি তোমাদের দেখাব য়ে এইপৃথিবীতে মানবপুত্রের পাপ ক্ষমা করার ক্ষমতা আছে৷’ এই বলে যীশু সেই পঙ্গু লোকটির দিকে ফিরে বললেন, ‘ওঠ, তোমার খাটিয়া নিয়ে বাড়ি চলে যাও৷’
6Himahleh Mihing Tapain leitung ah khelhnate ngaih dam theihna a nei chih na theihna ding un, (zenga damloupa kiangah) Thouin, na lupna la inla, na inah pai in, achia.
7তখন সেই পঙ্গু লোকটি উঠে তার বাড়ি চলে গেল৷
7Huchiin a thoua, a in ah a paita hi.
8লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল; আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
8A hihhangin mipiin a muh un, lamdang a sa ua huchibang hihtheihna mihingte kianga pepa, Pathian a pahtawita uhi.
9[This verse may not be a part of this translation]
9HUan, Jesu huai a kipanin a pai jela, siahpiakna mun a tu, mi khat, amin Matthai a mu a; huan, a kiangah, Honjui in, a chi a. Huchiin, a thou a, a juita.
10পরে মথির বাড়িতে যীশু খেতে বসলে সেখানে অনেক কর আদায়কারী ও পাপী-তাপী মানুষ এসে যীশু ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল৷
10Huan, hichi ahia, ina ankuang a um laiin, ngaiin, siahkhonmite leh mikhialte tampi a hongpai ua, Jesu leh a nungjuite tuh a umpih chiat ua.
11ফরীশীরা তা দেখে যীশুর অনুগামীদের বললেন, ‘তোমাদের গুরু কর আদায়কারী ও পাপী-তাপীর সঙ্গে কেন খাওয়া-দাওয়া করেন?’
11Huan Pharisaiten huai a muh un, a nungjuite kiangah, bangdia na heutupa un siahkhonmite leh mikhialte kianga ne ahia? a chi ua.
12একথা শুনে যীশু বললেন, ‘যাঁরা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রযোজন নেই, বরং রোগীদেরই ডাক্তারের প্রযোজন৷’
12Himahleh, Jesun huai a jak takin, Mi hatten daktor a kiphamoh kei ua, mi damtheilouten a kiphamoh jaw uh.
13বলিদান নয়, আমি চাইতোমরা দয়া করতে শেখ,’ শাস্ত্রের এইকথার অর্থ কি তা বুঝে দেখ৷ কারণ সত্ ও ধার্মিক লোকদের নয়, পাপীদেরই আমি ডাকতে এসেছি৷’
13Huchiin, Kithoihna deihlou in zahngaihna ka deih hi, chih, a omdan vazil un, mi diktatte sam dia hongpai k ahi kei, mikhialte sam dia hongpai ka hizaw, achia.
14পরে য়োহনের অনুগামীরা যীশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, ‘আমরা ও ফরীশীরা প্রায়ই উপোস করি; কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না?’
14Huchih laiin Johan nungjuite a kiangah a hongpai ua, Bangdia kou leh Pharisaiten an ngawl gige a, na nungjuiten ngawl lou uh ahia? a chi ua.
15তখন যীশু তাদের বললেন, ‘বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? কিন্তু দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে৷
15Huan, Jesun a kianguah, Mou pite kianga a pasal ding a omlai teng mou piten a sun thei ua hia? Himahleh, a pasal ding tuh a kiang ua kipana pi mang nite a hongtung dinga, huai hun chiangin an a honngawl ding uh.
16‘নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ পুরানো কাপড়ে তালি দেয় না, তাহলে ছেঁড়াটা আরো বিশ্রী হবে৷
16Huan, kuamahin puan lui puan tuikhai louh themin a thuap ngei kei uh; a thuapna dingin puan tuh a kaikek zo ding, a hong nakkek zo sem ding.
17পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষা রস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়৷ টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে৷’
17Kuamahin uain thak savun uain-thawl luiah a thun ngei kei uh; huchilou injaw savun thawlte a puak kek dia, uain, tuh a bo dia, savun-thawl leng a hongse ding; huaijiakin uain thak tuh savun uainthawl thakah a thun jaw ua, huchiin hoihtakin a om tuaktuak, a chi a.
18যীশু যখন তাদের এসব কথা বলছিলেন, সেই সময় সমাজ-গৃহের নেতাদের একজন তাঁর কাছে এসে নতজানু হয়ে বললেন, ‘আমার মেয়েটা এই মাত্র মারা গেল, আপনি এসে তাকে একটু স্পর্শ করুন তাহলে সে বেঁচে উঠবে৷’
18Huan a kiang ua a gen laitakin, ngaiin, vaihawmpa khat a hongpaia, chibai a buka, Ka tanu tu takin a si a; himahleh, hongpai inla, a tungah na khut koih lechin, honghing nawn ding, achia.
19তখন যীশু উঠে তাঁর সঙ্গে গেলেন, আর তাঁর শিষ্যরাও তাঁর সঙ্গে চললেন৷
19Huchiin, Jesu a thoua, a juita a, nungjuiten leng a jui sam uh.
20পথে যাবার সময় একজন স্ত্রীলোক যীশুর পিছন দিকে এসে তাঁর পোশাকের খুঁট স্পর্শ করল, সে বারো বছর ধরে রক্তস্রাবে কষ্ট পাচ্ছিল৷
20Huan, ngaiin, numei khat, kum sawm leh kum nih si pawta damlou, a nungah a hongpai a, a puan mong a khoiha;
21সে মনে মনে ভাবল, ‘আমি যদি যীশুর পোশাক কেবল ছুঁতে পারি, তাহলেই ভাল হয়ে যাব৷’
21A puan mongkia khoih lengleng, hihdamin ka om mai ding, a lungsimin a chi a.
22যীশু ঘুরে দাঁড়ালেন আর তাকে দেখতে পেয়ে বললেন, ‘বাছা, তুমি মনে সাহস রাখো, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল৷’ তখন থেকে স্ত্রীলোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল৷
22Huan, Jesu a kihei a, amah a mu a, Ka tanu, khamuang takin om in; na ginna na dampih hi, a chi a. Huchiin, numeinu tuh huaidak a kipan a hongdamta.
23যীশু সেইনেতার বাড়িতে পরে গিয়ে দেখলেন, যাঁরা করুণ সুরে বাঁশি বাজায় তারা রয়েছে আর লোকরা হৈ হৈ করছে৷
23Huan, Jesu vaihawmpa in ah a luta, tamngai tumte leh mipi thawmngaih vengvungte a va muhin.
24যীশু বললেন, ‘তোমরা বাইরে যাও৷ মেয়েটি মরে নি, ও তো ঘুমিয়ে আছে৷’ লোকগুলো এইকথা শুনে তাঁকে নিয়ে হাসাহাসি করতে লাগল৷
24Pawt un: naupang a si kei, a ihmu ahi jaw, achi a. Huan, amau tuh amah a nuihsan maimah ua.
25লোকদের ঘর থেকে বের করে দেওয়া হলে, যীশু ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল৷
25Himahleh, mipi tuh delh khiaka a om nung un, alut a, a khut ah a len a, naupang tuh a hongthouta a.
26এই ঘটনার কথা সেইঅঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল৷
26Huan, huai tanchin tuh huai gam tengteng ah a hongthang kheta.
27যীশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তখন দুজন অন্ধ তাঁর পিছনে পিছনে চলল৷ তারা চিত্‌কার করে বলতে লাগল, ‘হে দায়ূদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন৷’
27Huan, Jesu huai a kipanin a pai jela, mittaw nihin, David Tapa, ka tunguah zahngai in, chia, kikou in a jui ua.
28যীশু বাড়িতে এলে সেই দুজন অন্ধ তাঁর কাছে এল৷ তখন যীশু তাদের বললেন, ‘তোমরা কি বিশ্বাস কর য়ে আমি তোমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি?’ অন্ধ লোক দুটি বলল, ‘হ্যাঁ, প্রভু আমরা বিশ্বাস করি৷’
28Huan, in a a lut leh, mittawte tuh a kiangah a hongpai ua; huan, Jesun a kiang uah. Hiai hih theiin na hongingta uh hia? a chi a. Amau tuh a kiangah, Gingta e, Toupa, a chi ua.
29তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, ‘তোমরা য়েমন বিশ্বাস করেছ, তোমাদের প্রতি তেমনি হোক্৷’
29Huan, aman tuh a mit uh a khoiha, Na gintak bang un na tunguah tung heh, a chi a. Huchiin, a mit uh a hong vakta a.
30আর তখনই তারা চোখে দেখতে পেল৷ যীশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করে বললেন, ‘দেখ, একথা কেউ য়েন জানতে না পারে৷’
30Huan, Jesun a kianguah, Kuamah theih louh dingin pilvang un, achi bilbela.
31কিন্তু তারা সেখান থেকে গিয়ে যীশুর বিষয়ে সেইঅঞ্চলের সব জায়গায় বলতে লাগল৷
31Himahleh, amau tuh a pawt ua, huai gam tengteng ah a tanchin a hihthangta uh.
32ঐ দুজন লোক যখন চলে যাচ্ছে, এমন সময় কয়েকজন লোক ভূতে পাওয়া একজন লোককে যীশুর কাছে নিয়ে এল, সে কথা বলতে পারত না৷
32Huan, a pawt laitak un, ngaiin, dawi mat pautheilou khat a kiangah a honpi ua.
33সেই ভূতকে তার ভেতর থেকে তাড়িয়ে দেবার পর বোবা লোকটি কথা বলতে লাগল৷ তাতে সমবেত সব লোক আশ্চর্য হয়ে গেল৷ তারা বলল, ‘ইস্রায়েলে এমন কখনও দেখা যায় নি৷’
33Huan, dawi tuh a delh khiak takin pautheilou tuh a hongpauta a; Huan mipiten lamdang a sa mahmah ua, Israelte lakah hichibang a mu ngei kei uh, a chi ua.
34কিন্তু ফরীশীরা বলতে থাকল, ‘সে ভূতদের শাসনকর্তার শক্তিতে তাদের তাড়ায়৷’
34Pharisaiten bel, Dawi lal vangin ahi, dawite a delh khiak nak, a chi ua.
35যীশু সেই অঞ্চলের সমস্ত নগর ও গ্রামে গ্রামে ঘুরে ইহুদীদের সমাজ-গৃহে শিক্ষা দিতে এবং স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন৷ তাছাড়া তিনি লোকেদের সমস্ত রোগ ব্যাধি ভাল করতে লাগলেন৷
35Huan, Jesun a kikhopnain khawng ua hilhin, Gam Tanchin Hoih tuh genin, dam louhna chiteng leh natna chiteng khawng hihdamin, kho lian leh kho neu tengteng a tawn vialviala.
36লোকদের ভীড় দেখে তাদের জন্য যীশুর মমতা হল, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল৷
36Huchiin, mipiten a muhin, chingding neilou belamte banga gimthuak leh dalha a om jiak un a hehpihta mahmah a,
37তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, ‘ফসল প্রচুর কিন্তু কাটার লোক কত অল্প,
37Huchiin, a nungjuite kiangah, Buh lak dinglah a tam mahmaha, himahleh, a semmite a tawm uh;huaijiakin a buh la ding a semdingte sawl dingin buh Neipa kiangah ngen un, a chi a.
38তাইতোমরা ফসলের মালিকের কাছে অনুরোধ কর, য়েন তিনি ফসল কাটার জন্য মজুর পাঠান৷’
38huaijiakin a buh la ding a semdingte sawl dingin buh Neipa kiangah ngen un, a chi a.