1তারপর স্বর্গে এক মহত্ ও বিস্ময়কর সঙ্কেত দেখা গেল৷ একটি স্ত্রীলোককে দেখা গেল, সূর্য় যার বসন, যার পায়ের নীচে ছিল চাঁদ, আর বারোটি নক্ষত্রের এক মুকুট তার মাথায়৷
1Huan van ah chiamtehna thupi tak hongkimuta a: numei nia kijem, leh a khe nuaia kha om leh a lu tunga lallukhu aksi sawm leh nih tuang;
2স্ত্রীলোকটি গর্ভবতী, প্রসব বেদনায় সে চিত্কার করছিল৷
2Huan nau a paia; huan nau vei leh suak khe ding natnain a kap kheta a.
3এরপর স্বর্গে আর এক নিদর্শন দেখা দিল, এক প্রকাণ্ড নাগ দেখা গেল, যার রঙ ছিল লাল, তার সাতটি মাথা, দশটি শিং আর সাতটি মাথায় সাতটি মুকুট৷
3Huan van thil lamdang a dang khat ahongkimu a; huan ngaiin, dragon san lianpi, lu sagih leh ki sawm neia, a lu tunga lallukhu sagih nei.
4সে তার লেজ দিয়ে আকাশের এক তৃতীয়াংশ নক্ষত্র টেনে নামিয়ে এনে পৃথিবীর ওপর ফেলল৷ য়ে স্ত্রীলোকটি সন্তান প্রসব করার অপেক্ষায় ছিল, সেই নাগটি তার সামনে দাঁড়াল, য়েন স্ত্রীলোকটি সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে সে তার সন্তানকে গ্রাস করতে পারে৷
4Huan a meiin vana aksite mun thuma khen mun khat a kaia, huan leitungah a pai kheta a; huan dragon tuh huai numei nau nei dia kisa maah a dinga, a neih chianga a nau tuh nekzoh vek tumin.
5স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করল, যিনি লৌহ দণ্ড দিয়ে সমস্ত জাতিকে শাসন করবেন৷ তার সন্তানকে ঈশ্বরের সিংহাসনের কাছে নিয়ে যাওয়া হল;
5Huan tapa, nau pasal, sik chianga nam tengteng tunga vaihawm ding a neita a; huan a ta tuh Pathian leh a laltutphah ah lak touhin a omta hi.
6আর সেই স্ত্রীলোকটি প্রান্তরে পালিয়ে গেল, সেখানে ঈশ্বর তার জন্য একটি স্থান প্রস্তুত করে রেখেছিলেন, সেখানে সে বারশো ষাট দিন পর্যন্ত প্রতিপালিতা হবে৷
6Huan numei tuh gamdai ah, Pathian amaha dia a mun bawlsak ah, huaia amah ni sangkhat leh ni zanih leh ni sawmguk a khawia om ding in, a lata hi.
7এরপর স্বর্গে এক যুদ্ধ বেধে গেল৷ মীখায়েল ও তার অধীনে অন্যান্য স্বর্গদূতরা সেই নাগের সঙ্গে যুদ্ধ করল৷ সেই নাগও তার অপদূতদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে লাগল;
7Huan van ah kidouna a omta a: Mikael leh angelte tuh dragon toh kidou dingin a kuan khia ua; huan dragon leh a angelten a dou ua;
8কিন্তু সাপ যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই তারা স্বর্গের স্থান হারালো৷
8Huan a zou kei ua, a mun uh van ah muh himhim a om nawnta keia.
9সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷ এই বিরাট নাগ হল সেই পুরানো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগতকে ভ্রান্ত পথে নিয়ে যায়৷ সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হল৷
9Huan dragon lian, gulpi tek, Diabol leh Setan chiha ompa, khovel pumpi khempa tuh paih khiak sukin a omta a, huan amah toh a angelte leng a paih khiak sukin a omta uhi.
10তখন আমি স্বর্গে এক উচ্চস্বর শুনতে পেলাম, ‘এখন আমাদের ঈশ্বরের জয়, পরাক্রম, রাজত্ব, ধ্বনি ও তাঁর খ্রীষ্টের কর্তৃত্ত্ব এসে পড়েছে৷ এসবই সন্ভব হয়েছে কারণ আমাদের ভাইদের বিরুদ্ধে য়ে দোষারোপকারী, তাকে নীচে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে৷ সে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষারোপ করত৷
10Huan van ah aw ngaihtak mai ka zata a, Tun ah hongtungta i Pathian hotdamna, thilhihtheihna, leh Kris thuneihna; i unaute hekpa, i Pathian maa sun leh jana amau hekpa paih khiak suka a om jiakin.
11তারা মেষশাবকের রক্তে ও নিজের নিজের সাক্ষ্য দ্বারা সেই নাগকে পরাস্ত করেছে৷ তারা নিজের প্রাণ তুচ্ছ করে খ্রীষ্টের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিল৷
11Huan Belamnou sisan jiak leh theihpih uh thu jiakin amah tungah tuh a vual zouta ua; huan sihtan phain leng a hinna uh a it kei uhi.
12তাই স্বর্গ এবং সেখানে বসবাসকারী তোমরা সকলে আনন্দ কর! কিন্তু পৃথিবী ও সমুদ্রের কি দুর্দশাই না হবে, কারণ দিয়াবল তোমাদের কাছে নেমে এসেছে৷ সে রাগে ফুঁসছে, কারণ সে জানে য়ে তার আর বেশী সময় বাকী নেই৷’
12Huaijiakin kipak un, aw van leh nou a sunga tengte. Lei leh tuipi adingin atung uh a gik; diabolin tuh hun tom chikphet a nei chih a kitheih jiakin a heh mahmaha na kiang uah a hongpai sukta ngala, chiin.
13পরে ঐ নাগ যখন দেখল য়ে পৃথিবীতে তাকে ছুঁড়ে ফেলা হল, তখন য়ে স্ত্রীলোকটি পুত্র প্রসব করেছিল, সেই স্ত্রীলোকটির পেছনে সে তাড়া করতে ছুটল৷
13Huan dragon leitunga paih khiak a hita chih a kithei takin, huai numei nau pasal neinu tuh a gawtta a.
14কিন্তু সেই স্ত্রীলোকটিকে খুব বড় ঈগলের দুটি ডানা দেওয়া হল, য়েন য়ে প্রান্তর তার জন্য নির্দিষ্ট সেই স্থানে সে উড়ে য়েতে পারে; সেখানে সে ঐ নাগের দৃষ্টি থেকে দূরে সাড়ে তিন বছর পর্যন্ত নিরাপদে প্রতিপালিতা হবে৷
14Huan numei kiangah tuh munvanlai thupi tak kha nih piakin a omta a, huan gulpi maia kipan gamdai muna a len lut theihna dingin, huailai ah tuh hun khat sung leh hun teleh hun kimkhat sung khawiin a om hi.
15তখন সেই নাগ স্ত্রীলোকটিকে লক্ষ্য করে তার মুখ থেকে নদীর জলের মতো জলপ্রবাহ বইয়ে দিল৷ সেই জল বন্যার মতো এমনভাবে ধেয়ে এল য়েন তাকে ভাসিয়ে নিয়ে য়েতে পারে৷
15Huan gulpiin tuh a kama kipanin tuipi bang tui numei nungah a sekheta a, huai tuiluanga amah tuh a taih mangsak theihna dingin.
16কিন্তু পৃথিবী সেইস্ত্রীলোকটিকে সাহায্য করল; পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল৷
16Huan leiin tuh numei a panpihta a, huan leiin tuh a kam a kata a, huan dragonin a kama kipana a lui tui siat khiak tuh a navalh zoh sak vekta hi.Huan dragon tuh numei tungah a heh mahmaha, huan a suan dangte, Pathian thupiak juite leh Jesu thutheihpihna juite vakidou pih dingin a pai mangta hi.
17তখন সেই নাগ স্ত্রীলোকের ওপর রেগে গিয়ে ঈশ্বরের আদেশ পালনকারী ও যীশুর সত্য শিক্ষাসকল ধারণকারী তাঁর বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল;
17Huan dragon tuh numei tungah a heh mahmaha, huan a suan dangte, Pathian thupiak juite leh Jesu thutheihpihna juite vakidou pih dingin a pai mangta hi.