Bengali:NT

Paite

Revelation

18

1এইসব ঘটনার পর আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম৷ তিনি মহাপরাক্রান্ত স্বর্গদূত, তাঁর জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করে তুলল৷
1Hiai thilte nungin van akipan angel dang, thuneihna liantak nei, hongpai khe suk tuh ka muta a; a thupinain leitung tuh a vaksak ta a.
2তিনি প্রবল শব্দে চেঁচিয়ে উঠলেন: ‘পতন হল! মহানগরী বাবিলের পতন হল! সে ভূতের আবাসে পরিণত হয়েছে৷ সেই নগরী হয়েছে সব রকমের অশুচি আত্মার আবাস৷ সে যতো অশুচি পাখীদের বাসা এবং যতো নোংরা ও ঘৃন্য পশুদের নগরীতে পরিণত হয়েছে৷
2Huan aw ngaihtak in a kikouta a, Chimta, chimta Babulon kho thupi, dawite omna leh, kha nin tengteng kulh leh vasa nin leh huathuai teng kulh a honghita hi.
3পৃথিবীর সমস্ত মানুষ তার অসত্ য়ৌন পাপের মদিরা ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে৷ পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে; আর পৃথিবীর ব্যবসাযীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে৷’
3Amingaihna uain-a nam tengteng hihpuka a om ua, leitung kumpipaten amah a kingaihpih ua, leitung sumsinte a nuamtat luatnaa a hong hautak jiakun, a chi hi.
4এরপর আমি স্বর্গ থেকে আর একটি কন্ঠস্বর শুনতে পেলাম, সে বলছে: ‘হে আমার প্রজারা, ওখান থেকে বেরিয়ে এস, তোমরা য়েন ওর পাপের ভাগী না হও; আর ওর প্রাপ্য় আঘাত য়েন তোমাদের ওপর না আসে৷
4Huan van akipanin aw dangin, hichi banga a gen ka ja a, Ka mite, a khelhnaa na pankhak louhna ding un leh ahi na kai louhna dingun, amah akipanin hongpai khia un:
5কারণ ওর পাপ স্তূপীকৃত হয়ে গগণচুম্বী হয়েছে; আর ঈশ্বর ওর সব অপরাধ স্মরণ করেছেন৷
5A khelhna tuh van a tung hialta ngala, huan Pathinin a khelhnate a theigige hi.
6সে অপরের সঙ্গে য়েমন ব্যবহার করেছে, তোমরাও তার প্রতি সেরূপ ব্যবহার কর৷ সে য়েমন কাজ করেছে, তোমরা তার দ্বিগুণ প্রতিফল তাকে দাও৷ অপরের জন্য পানপাত্রে সে য়ে পরিমাণ মেশাতো তোমরা তার জন্য সেই পাত্রে দ্বিগুণ মেশাও৷
6Aman a piak bang lellelin, a kiangah pia unla, amah gamtatna azah nihin thuk kik un: a helna nou ah, amah adingin a zah nihin hel sak unla.
7সে (বাবিল) যত অহঙ্কার ও বিলাসিতায় জীবন কাটাতো তোমরা তাকে তত যন্ত্রণা ও মনোকষ্ট দাও৷ কারণ সে নিজের বিষয়ে বলত, ‘আমি রাণী, রাণীর মতোই সিংহাসনে বসে আছি৷ আমি বিধবা নই, আর আমি কখনই দুঃখ পাব না৷
7A kithupi sakna zahzah leh a noptatna zahzahin, amah bawlgim unla, hihlungkham un: aman tuh a lungsimin, Kumpinuin ka tu a, meithai ka hi kei, bangchi mahin ka lungkham ngei kei ding, a chih jiakin.
8অতএব এক দিনের মধ্যেই তার ওপর এই আঘাত আসবে; মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে৷ কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান৷’
8Huaijiakin ni khat sungin a gatna: sihna leh lungkhamna leh kialna a hongtung ding hi; huan amah tuh meiin haltum vekin om in teh; amah tunga vaihawm Toupa Pathian tuh a hat jiakin.
9‘জগতের য়ে সব রাজারা তার সঙ্গে য়ৌন পাপে লিপ্ত হয়েছে ও বিলাসে কাটিয়েছে, তারা তাকে জ্বলতে দেখে ও তার থেকে ধোঁয়া উঠতে দেখে বিলাপ ও হাহাকার করবে৷’
9Huan leitunga kumpipate, amah kingaihpiha, amah toh nuamtat a omten, amah halna meikhu a muh chiang un, amah tuh kahin mau un chin.
10তার যন্ত্রণার ভয়াবহতা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে: ‘হায়! হায়! হে মহান নগরী! ও শক্তিশালী বাবিল নগরী! এক ঘন্টার মধ্যেই তোমার ওপরে শাস্তি নেমে এল!’
10Hihnata a omna tuh kihtaa gamla pai dingin, Tunggik, tunggik, kho thupi Babulon kho hat! Dak kal khat sunga na tunga vaihawmna a hongtuntak jiakin chi unteh.
11আর পৃথিবীর ব্যবসাযীরা তার (বাবিলের) জন্য কাঁদছে ও হাহাকার করছে, কারণ তাদের বাণিজ্য দ্রব্য আর কেউ কেনে না৷
11Huan leitunga sumsinten, sumsinna van uh kuamahin a lei louh jiak un, amah tuh kahin sun un chin.
12তাদের বাণিজ্যদ্রব্যগুলি ছিল: সোনা, রূপো, মণি, মুক্তা, মসীনার কাপড়, বেগুনী রঙের কাপড়, রেশমের কাপড়, লাল রঙের কাপড়, সব রকমের চন্দন কাঠ, হাতির দাঁতের তৈরী বিভিন্ন জিনিসপত্র, মূল্যবান কাঠ, পিতলের, কাঁসার, লোহার ও মার্বেল পাথরের সব রকমের পাত্র,
12Dangkaeng leh dangkaa sumsinna vante bang, suang mantamte bang, tuikep suang bang, puan malngat hoih bang, puan san bang, maimompuan bang, puan eng bang, sing namtui teng bang, saihaa bawlvan teng bang, sing mantampen chia van bawlteng bang, sumsan leh sik leh marbul sunga belsuan bawlteng bang:
13আর দারুচিনি, মশলা, ধূপ, সুগন্ধি নির্যাস, মস্তকি, গুগ্গুল, মদ ও জলপাইয়ের তেল, ময়দা, আটা, গরু, মেষ, ঘোড়া গাড়ী আর মানুষের দেহ এবং প্রাণও৷ সেই ব্যবসাযীরা কেঁদে কেঁদে বলবে:
13leh singgui thak bang, namtui bang, namtuihalchi bang, thau namtui bang, chim bang, uain bang, thau bang, buhnel bang, buh bang, belam bang huan sakol leh kangtalai leh sal bang, mite hinnate te bang.
14‘হে বাবিল, য়ে সব ভাল ভাল জিনিসের প্রতি তোমার মন পড়ে ছিল তার সবই তোমার কাছ থেকে চলে গেছে৷ তোমার সব রকমের বিলাসিতা ও শোভা প্রাচুর্য়্য় সবই ধ্বংস হয়ে গেছে৷ তুমি তা আর কখনই দেখতে পাবে না৷’
14Huan na lungsima na deih, gahten nang hontai mangsan ua, huan thil limchileh hoih tengin nang a honmanthat san ua, muh nawn ahi ngei kei ding uhi.
15‘ঐ সব জিনিসের ব্যবসাযীরা তার ধনে ধনী হয়েছিল, তারা তার যন্ত্রণা দেখে ভয়ে দূরে দাঁড়িয়ে কাঁদবে,আর হাহাকার করে বলবে:
15Hiai thiltea sumsinte, amah jiaka haua bawlten, amah hihnata a omna lauin gamla pai dingin, kapin a sun ding uh.
16‘হায়! হায়! হায় মহানগরী! সে মসীনার কাপড়, বেগুনী রঙের কাপড় ও লাল রঙের কাপড় পরত৷ সে সোনা, মণি, মুক্তা খচিত গয়না পরত৷
16Tunggik, tunggik, kho thupi, puan malngat hoih leh a san leh a enga kijema, dangkaeng leh suangmantam leh tuikepsuanga kivannu hi!
17এক ঘন্টার মধ্যে তার সেই মহাসম্পদ ধ্বংস হল!’ ‘আর প্রত্যেক জাহাজের প্রধান কর্মচারীরা, জলপথের যাত্রীরা, নাবিকরা ও সমুদ্রেই জীবিকা যাদের, তারা সকলে বাবিল থেকে সরে দাঁড়ালো৷
17Dak kal khatin hichi tela hauhna thupi tuh bangmah loua bawl a om jiakin, chiin. Huan longpute leh koilam koilama longa tungte leh longmite leh tuipia nek zong tengteng tuh gamla pi ah a ding ua.
18জ্বলন্ত বাবিলের ধোঁয়া দেখে তারা চিত্‌কার করে বলতে লাগল, ‘আর কোন নগর এই মহানগরীর মত ছিল না!’
18Amah halna meikhu a et un, a kikou ua, Huan kho thupi bangkoi a om a? chiin.
19তারা সকলে নিজেদের মাথায় ধুলো ছিটিয়ে হাহাকার করে বলতে লাগল: ‘হায়! হায়! ঐ মহানগরীর কি দুর্দশাই না হল! যার সম্পদে সমুদ্রগামী জাহাজের কর্তারা ধনবান হত, এক ঘন্টার মধ্যে সে ধ্বংস হয়ে গেল৷
19Huan, amau a lu tunguah leivui a kibuak ua a kikou ua, kap leh sunin, Tunggik, tunggik, kho thupi huaia tuipia mi long nei tengteng amah manphat jiaka hauhsakin a om ua! dakkal khat sungin amah tuh bangmalou a hita.
20এইজন্য হে স্বর্গ উল্লসিত হও! হে ঈশ্বরের পবিত্র লোকেরা! হে প্রেরিতেরা আর ভাববাদীরা, উদ্ভাসিত হও! কারণ সে তোমাদের প্রতি য়ে অন্যায় করেছে, ঈশ্বর তার শাস্তি তাঁকে দিয়েছেন৷’
20Aw nang van, leh Aw nou misiangthoute, leh nou sawltakte leh nou jawlneite, amah tungah kipahkhum un; na tung ua a vaihawmna tuh Pathianin amah tungah vai a hawmtak jiakin. a chi uhi.
21পরে এক পরাক্রান্ত স্বর্গদূত খুব বড় য়াঁতার মতো পাথর তুলে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে বললেন: ‘এই পাথরটির মতো মহানগরী বাবিলকে ছুঁড়ে ফেলা হবে; আর চিরকালের মতো সে নিশ্চিহ্ন হয়ে যাবে৷
21Huan angel hat khatin buh gawina suang lian pi hileh kilawm suang khat a domta a, huan tupi ah a pai luta, Hichi bangin kho thupi, Babulon tuh nakpia hihchipin om inchin, huan muhkhiak nawn louh hialin om in teh.
22তোমার মধ্যে বীণাবাদক, বাঁশীবাদক, তূরীবাদক ও গায়কদের গান-বাজনা আর কখনও শোনা যাবে না৷ তোমার মধ্যে আর কখনও কোন শিল্পকারকে পাওয়া যাবে না, গম ভাঙ্গার য়াঁতার শব্দ আর কখনও শোনা যাবে না৷
22Huan gosem tumte leh la siamte leh tamngai tumte leh pengkul tumte, na sungah kiza nawnkei hial unteh; huan khutsiam kuamah siamna nei himhim, na sungah muh khiakin om nawn kei hial un chin; huan khawl ging himhim na sung ah kiza nawn kei hial in teh.
23তোমার মধ্যে আর কখনও প্রদীপ জ্বলবে না, বর-কণের কথাবার্তা আর কখনও শোনা যাবে না৷ তোমার ব্যবসাযীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়েছিল৷ তোমার তন্ত্র-মন্ত্রের জাদুতে সমস্ত জাতি ভ্রান্ত হয়েছিল৷
23Huan meivak vakna, na sungahvak nawn kei hial inchin; huan mouneipa aw leh mou aw, na sung ah kiza nawn kei hial inchin: na sumsinte leitung kumpipate ahi ngal ua; na bumsiamnain nam tengteng tuh khemin a omta ngal ua.Huan amah sungah jawlneite sisan, leh misiangthoute sisan leh leitunga thaha omte tengteng sisan a kimu khia hi, a chi a.
24বাবিল সমস্ত ভাববাদী, ঈশ্বরের পবিত্র লোক, আর পৃথিবীতে যত লোককে হত্যা করা হয়েছে, তার রক্তপাতের দোষে দোষী৷’
24Huan amah sungah jawlneite sisan, leh misiangthoute sisan leh leitunga thaha omte tengteng sisan a kimu khia hi, a chi a.