Bengali:NT

Paite

Revelation

22

1পরে তিনি আমাকে জীবনদাযী জলের একটি নদী দেখালেন৷ এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে৷
1Huan hinna tui lui Kristal suang banga te, Pathian leh Belamnou laltuphaha hongsuak khia tuh a honen sakta a,
2নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে৷ নদীর তীরেই জীবনবৃক্ষ আছে৷ বছরের বারো মাসই তাতে বারো বার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়৷ সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্য দায়ক৷
2Huai a kongzing laia huan a lui lang tuaktuak ah, hinna sing gah chi sawm leh nih nei, kha tenga gah tuh a oma: huan huai sing nahte tuh namte hihdamna ding ahi a.
3নগরীতে অভিশপ্ত কোন কিছুই থাকবে না, সেখানে অধিষ্ঠিত থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন৷ সেখানে ঈশ্বরের দাসরা তাঁর উপাসনা করবে,
3Huan hamsia himhim a om nawn kei dinga; huan huailaiah tuh Pathian leh Belamnou laltutphah a omta ding hi: huan a sikhaten ama na a sem ding ua;
4তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে; আর ঈশ্বরের নাম তাদের কপালে লেখা থাকবে৷
4Huan amau tuh a mel a mu ding ua; huan amah min tuh a tal uah a om ding hi.
5সেখানে রাত্রি আর হবে না, প্রদীপের আলো বা সূর্যের আলোর কোন প্রযোজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তখন সবার ওপর তাঁর আলো ছড়িয়ে দেবেন; আর তারা যুগে যুগে চিরকাল রাজার মত রাজত্ব করবে৷
5Huan jan himhim a om nawn kei dia; huan khawnvak vak leh ni vak hiam leng a deih nawn kei ding uh; Toupa Pathianin amau vakna a piak ding jiakin: huan amau tuh khantawn khantawnin vai a hawmta ding uhi.
6তখন স্বর্গদূত আমায় বললেন, ‘এই সমস্ত কথা সত্য ও বিশ্বাসয়োগ্য৷ প্রভু, যিনি সেই ভাববাদীদের আত্মার ঈশ্বর, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর দাসদের সেই সবকিছু দেখাবার জন্য, যা শীঘ্রই ঘটবে৷’
6Huan aman tuh a kiangah, Hiai thute a muanhuai un a dik uhi: huan Toupa jawlnei siangthou te Pathianin, thil hong om pah mahmah dingte a si khate kiangah mu sak dingin, a angel a sawlta hi.
7‘শোন, আমি শিগ্গির আসছি৷ ধন্য সেই জন, য়ে এই পুস্তকের লিখিত ভাববাণী পালন করে৷’
7Huan ngaiin, Kong pai pah ding. a chi a. Hiai laibu a genkholh nate a jui peuh mahte a hampha hi,
8আমি য়োহন এইসব দেখলাম ও শুনলাম৷ এইসব দেখা ও শোনার পর, য়ে দূত আমাকে এই সব দেখাচ্ছিলেন, তাঁর আরাধনার জন্য আমি তাঁর পায়ের ওপর উপুড় হয়ে পড়লাম৷
8Huan kei Johan tuh hiai thilte zapa leh mupa ka hi a. Huan huchia ka jak a, ka muh takin, hiai thilte hon musakpa angel khe bul ah be ding in ka pukta hi.
9তিনি তখন আমায় বললেন, ‘আমার উপাসনা করো না! আমি তোমার ও তোমার ভাইদের অর্থাত্ ভাববাদীদের মত একজন দাস৷ আমি সেই সমস্ত লোকের মত যাঁরা এই পুস্তকের বাক্য মেনে চলে৷ একমাত্র ঈশ্বরেরই উপাসনা কর৷’
9Huan aman tuh ka kiangah, Honbe kei hial in, hiai laibu thute kem leh na unau jawlneite leh nang sikha hihpih ka hi: Pathian be jaw in, a chi a.
10সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, ‘তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না, সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে৷
10Huan aman tuh ka kiangah, Hiai laibu a genkholhnate bilh khumta ken, a hun a naitak jiakin.
11য়ে অন্যায় করছে, সে আরো অন্যায় করুক; আর য়ে কলুষিত, সে কলুষিত থাকুক৷ য়ে ধার্মিক সে এর পরে আরো ধর্মাচরণ করুক; আর য়ে পবিত্র সে আরো পবিত্র হোক্৷’
11Kuapeuh mi diktatlouin diktatlouhna hih nalai hen; huan kuapeuh mi nin, nin nalai hen: huan kuapeuh mi keizenin, kizenna hih nalai hen: huan kuapeuh mi siangthou tuh, siangthou nalai hen.
12‘শোন! আমি শিগ্গির আসছি! আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি, যার য়েমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে৷
12Ngaiin, ka hong pai pah ding; huan a thil hih bang jel ua piak dingin ka kiang ah ka kipahman a om hi.
13আমি আল্ফাও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত৷
13Alpha leh Omega ka hi, a masapen leh a nanungpen, a bul leh a tawp.
14‘যাঁরা তাদের পোশাক ধোয় তারা ধন্য৷ তারা জীবন বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও সকল দ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারবে৷
14Hinna sing a honzot theihna ding uleh, konga khopi sunga a lut theihna ding ua, a puan uh sawp siangte tuh a hampha uhi.
15আর নগরের বাইরে আছে সেই সব কুকুররা, যাঁরা মায়াবী, লম্পট, খুনে, প্রতিমাপূজক, আর যাঁরা মিথ্যা বলতে ভালবাসে ও মিথ্যা কথা বলে৷
15A polam ah uikhawng, leh bumhatte leh, mingaihhatte leh tualthatte leh milimbete leh kuapeuh juau thu deih a, juau thu bawlte a om uhi;
16আমি যীশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম য়েন সে মণ্ডলীদের জন্য তোমাকে এসব কথা বলে৷ আমি দাযূদের মূল ও বংশধর৷ আমি উজ্জ্বল প্রভাতী তারা৷’
16Kei Jesuin saptuamte adinga hiai thilte na kiang ua hontheisak dingin ka angel kon sawlta hi. David zung leh a suan, jingsolaksi, vak ka hi, a chi a.
17আত্মা ও বধূ বলছেন, ‘এস!’ য়ে একথা শোনে সেও বলুক, ‘এস!’ আর য়ে পিপাসিত সেও আসুক৷ য়ে চায় সে এসে বিনামূল্যে জীবন জল পান করুক৷
17Huan Kha leh Mouin, Hongpai in, a ci ua. Huan kuapeuh a jain. Hongpai in chi, hen. Huan kuapeuh a utin hinna tui a manbeiin hongdawn hen.
18এই পুস্তকের সব ভাববাণী যাঁরা শুনবে, আমি তাদের দৃঢ়ভাবে বলছি, এই পুস্তকে যা কিছু লেখা হল, কেউ যদি তার সঙ্গে কিছু য়োগ করে তবে ঈশ্বর এই পুস্তকে য়ে সব সন্তাপের উল্লেখ আছে তা তার জীবনে য়োগ করবেন৷
18Hiai laibua genkholhna thute zapeuh kiangah ka thiesak hi: Mi kuapeuh in hiai thute a behlap ualeh Pathian in amau tungah hiai laibua a kigelh gawtna tuh behlap inteh:
19কেউ যদি এই ভাববাণী পুস্তকের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই পুস্তকে য়ে জীবনবৃক্ষের কথা লেখা আছে তা থেকে ও পবিত্র নগর থেকে তার অংশ বাদ দেবেন৷
19Huan kuapeuh in hiai genkholhna laibua thute lakmang a neih leh, Pathian in amau tan ding, hiai laibu a kigelh, hinna sing a kipan leh, kho siangthou a kipanin lamang inteh.
20যীশু যিনি বলছেন এই বিষয়গুলি সত্য, এখন তিনিই বলছেন, ‘হ্যাঁ, আমি শিগ্গির আসছি৷’ আমেন৷ এস, প্রভু যীশু!
20Hiai thilte theisakpa, aman, Ahi: ka hongpai pah ding, a chi. Amen Hongpaiin, Toupa Jesu.Toupa Jesu hehpihna tuh misiangthoute kiangah omta hen. Amen.
21প্রভু যীশুর অনুগ্রহ তাঁর সকল লোকের সহবর্তী হোক্৷
21Toupa Jesu hehpihna tuh misiangthoute kiangah omta hen. Amen.