1মেষশাবক যখন সেই সাতটির মধ্যে প্রথম সীলমোহরটি ভেঙ্গে খুললেন, তখন আমি সেই চারজন প্রাণীর মধ্যে একজনকে দেখলাম ও তার মেঘ গর্জনের মতো কন্ঠস্বর শুনলাম৷ সে বলল, ‘এস!’
1Huan, Belamnou-in chiamtehna sagihte laka khat a phel lai ka mua, huan ganging lite laka khatin, aw, van ging bang main, Hongpai in, a chih ka zata a.
2এরপর আমি দেখলাম, আমার সামনে একটি সাদা রঙের ঘোড়া৷ তার ওপর যিনি বসে আছেন তাঁর হাতে একটি ধনুক ছিল৷ তাঁকে একটা মুকুট পরিয়ে দেওয়া হলে তিনি যুদ্ধ জয় করতে বিজেতার মত বাইরে এলেন৷
2Huan ka et leh, ngaiin, sakol kang leh a tunga tupa thalpeu tawi ka muta a; huan amah kiangah lallukhu piakin a oma; huan amah tuh vualzou kawm leh vualzou jel dingin a hongpai kheta a.
3মেষশাবক যখন দ্বিতীয় সীলমোহরটি ভাঙ্গলেন তখন আমি সেই প্রাণীদের মধ্যে দ্বিতীয় জনকে বলতে শুনলাম, ‘এস!’
3Huan achiamtehna nihna a phel lain, ganhing nihnain, Hongpai in, a chih ka ja a.
4তখন আর একটি আগুনের মতো লাল রঙের ঘোড়া বের হয়ে এল৷ সেই ঘোড়াটির ওপর য়ে বসে আছে তাকে পৃথিবী থেকে শাস্তি কেড়ে নেবার ক্ষমতা দেওয়া হল; আর দেওয়া হল সেই ক্ষমতা, যার বলে মানুষ পরস্পরকে বধ করবে৷ তাকে একটা বড় তরবারি দেওয়া হল৷
4Huan sakol dang, sakol san, hongpai khia a: huan huai a tung a tupa kiangah leitunga kipan lemna lakhe dinga thupiak ahi a, huchia amau a kithah tuahna ding un: huan amah kianga namsau thupi piak a hita a.
5মেষশাবক যখন তৃতীয় সীলমোহরটি ভাঙ্গলেন, আমি শুনলাম, সেই প্রাণীদের মধ্যে তৃতীয় জন বললেন, ‘এস!’ পরে আমি দেখলাম, একটা কালো ঘোড়া আমার সামনে দাঁড়িয়ে, তার ওপর য়ে বসে আছে, তার হাতে একটা দাঁড়িপাল্লা৷
5Huan achiamtehna thumna a phel lain gan hing thumnain, Hongpai in, a chih ka zata a. Huan ka et leh, ngaiin, sakol vom ka muta a; huan a tunga tupan a khutin bukna a tawi a.
6এরপর আমি সেই চারজন প্রাণীর মধ্য থেকে একটা স্বরের মত কোন একটা কিছু শুনতে পেলাম৷ সেই স্বর বলছে, ‘এক সের গম একজন মজুরের দৈনিক মজুরীর সমান; আর তিন সের যব, একজন মজুরের দৈনিক মজুরীর সমান৷ অলিভ তেল ও দ্রাক্ষারস নষ্ট করো না৷’
6Huan gan hing lite laiah aw hileh kilawm in, Huit-buh tehna dan khat shilling khat, huan barli buh tehna dan thumin shilling khat, huan thau leh uain jaw hihse ken, a chih ka ja a.
7মেষশাবক যখন চতুর্থ সীলমোহরটি ভাঙ্গলেন, তখন আমি সেই প্রাণীদের মধ্যে চতুর্থ জনকে বলতে শুনলাম, ‘এস!’
7Huan achiamtehna lina a phel lain, gan hinglina, awin, Hongpai in, a chih ka ja a.
8পরে আমি দেখলাম, একটা পাণ্ডুবর্ণ ঘোড়া আমার সামনে, তার ওপর য়ে বসে আছে তার নাম ‘মৃত্যু’৷ আর পাতাল তার ঠিক পেছনেই আছে৷ তাকে পৃথিবীর এক চতুর্থাংশ লোকের ওপরে কর্তৃত্ত্ব করবার ক্ষমতা দেওয়া হল, য়েন সে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ও হিংস্র পশুদের দিয়ে সকলকে বধ করতে পারে৷
8Huan ka et leh, ngaiin, sakol dang, ka muta a: a tunga tupa leng, a min tuh Sihna ahi; huan misi khua toh a kijui ua. Huan namsau leh, kial leh sihna leh leitunga gamsahangte thah dingin amau kiangah leitung sehli suah sehkhat tunga thuneihna piak a hita hi.
9মেষশাবক যখন পঞ্চম সীলমোহরটি ভাঙ্গলেন, তখন আমি যজ্ঞবেদীর নীচে সেইসব আত্মাকে দেখলাম য়াঁদের হত্যা করা হয়েছিল, কারণ তাঁরা ঈশ্বরের বার্তা বিশ্বস্তভাবে প্রচার করেছিলেন এবং তাঁদের সাক্ষ্য দিয়েছিলেন৷
9Huan achiamtehna ngana a phel lain, Pathian thu jiak leh a zuih uh theihsakna jiaka amau thaha omte, maitam nuaiah ka muta a:
10তাঁরা উচ্চকন্ঠে বললেন, ‘পবিত্র ও সত্য প্রভু, যাঁরা আমাদের হত্যা করেছে, পৃথিবীর সেই সমস্ত লোকদের বিচার করতে ও শাস্তি দিতে তুমি আর কতো দেরী করবে?’
10huan amau tuh aw ngaih taka kikouin, Toupa Tungnungpen aw, siangthou leh dik, bangtan ka sisan man uh amau leitunga tengte tunga thuk lou leh vaihawm loua om ding na hia? a chi ua.
11তাঁদের প্রত্যেককে শুভ্র রাজ-পোশাক দেওয়া হল এবং আরও কিছুকাল অপেক্ষা করতে বলা হল, কারণ তাঁদের কিছু সহসেবক ভাই ও বোন তখনও ছিলেন যাঁরা তাঁদের মত নিহত হবেন৷ এই সমস্ত নিয়ম শেষ না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে বলা হল৷
11Huan amau kiangah puan ngouthupi piakin aom chiat ua: huan amau tuh a sikha- hihpihte uleh a unaute uh, amau banga thaha om dingte a hongkim mateng un, na khawl tadih un chia hilhin a om uhi.
12পরে আমি যা দেখলাম, তিনি ষষ্ঠ সীলমোহরটি ভাঙ্গলেন৷ তখন ভীষণ ভূমিকম্প হল৷ সূর্য় কালো শোকবস্ত্রের মত হয়ে গেল, চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল৷
12Huan achiamtehna gukna a phel lai ka mu a, huan jinling thupitak a oma: huan ni tuh samul saiip puan bangin a dumta a, huan kha leng a pumin sisan bangin a hongomta a;
13প্রবল বাতাসে নড়ে গাছ থেকে য়েমন কাঁচা ডুমুর পড়ে যায়, তেমনি আকাশ থেকে নক্ষত্ররা পৃথিবীতে খসে পড়তে লাগল৷
13Huan vana aksite theipi kung huihpiin a mut linga a gah min nai loute a pulh bangin, leitungah a pulhta ua,
14গোটানো পুস্তকের মতো আকাশমণ্ডল অদৃশ্য হল৷ সমস্ত পাহাড় ও দ্বীপকে ঠেলে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হল৷
14Huan laibu jail, a kizialzou bangin, van tuh suan mangin a omta: huan tangsang teng leh tuikulh gam teng a mun ua pat suanin a omta uhi.
15পৃথিবীর রাজাগণ, সমস্ত অধিপতি, সেনাবাহিনীর অধিনায়করা, ধনবানেরা, শক্তিশালী লোকরা ও পৃথিবীর সব স্বাধীন লোক এবং সমস্ত দাস গুহার মধ্যেও পাহাড়গুলির পাথরের মধ্যে নিজেদের লুকালো৷
15Huan leitunga kumpipate leh lalte leh, heutute lah a hat leh a haute, leh salteng leh sallou teng tangsang khawnga suangpi khawngah leh kokhuk khawngah a kiselta ua:
16তারা পর্বত এবং পাহাড়গুলোকে বলতে লাগল, ‘আমাদের ওপরে চেপে বসো এবং যিনি সিংহাসনে বসে আছেন তাঁর কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধের হাত থেকে আমাদের লুকাও৷
16Huan tangsangte kiang leh suangpite kiangah, Hondelh lum unla, amah laltutphah tunga tupa mai akipan leh Belam-nou thangpaihan akiapan honsel un:A thangpaihna ni thupi hongtung hi; kua a ding zou dia? a chi ua.
17কারণ তাদের ক্রোধের মহাদিন এসে পড়ল৷ কার সাধ্য আছে তার সামনে দাঁড়াবার৷
17A thangpaihna ni thupi hongtung hi; kua a ding zou dia? a chi ua.