Bengali:NT

Paite

Romans

11

1তাহলে আমি জিজ্ঞাসা করি, ‘ঈশ্বর কি তাঁর লোকদের দূরে সরিয়ে দিয়েছেন?’ নিশ্চয়ই না, কারণ আমিও অব্রাহামের বংশধর, বিন্যামীন গোষ্ঠীর একজন ইস্রায়েলী৷
1Ahihleh, Pathianin a mite a pai khia ahia? Pai khelou hial. Kei leng Israel mi, Abraham suan, Benjamin nam ka hi ngala.
2পূর্বেই ঈশ্বর যাদের তাঁর নিজের লোক বলে মনোনীত করেছিলেন তাদের তিনি দূরে সরিয়ে দেন নি৷ শাস্ত্রে এলিয় সম্বন্ধে কি বলে তোমরা কি জান না? এলিয় যখন ইস্রায়েলীদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন,
2Pathianin a mi a theihkholhte a pai khe kei hi. Laisiangthouin Elija thu a gen na theikei ua hia? Aman Israel mite tungthu Pathian kiangah a tuna,
3তখন তিনি বললেন, ‘প্রভু তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে, তোমার সমস্ত যজ্ঞবেদী ধ্বংস করেছে৷ আমিই একমাত্র ভাববাদী এখনও জীবিত আছি আর লোকরা আমার প্রাণনাশের চেষ্টা করছে৷’
3Toupa, na jawlneite a hihlum ua, na maitamte a hihchim ua; keimah kia nutsiatin ka om, kei leng honhihlup a hontum uhi, a chih.
4কিন্তু ঈশ্বর তখন এলিয়কে কি উত্তর দিয়েছিলেন? ঈশ্বর বললেন, ‘এখনও আমার সাত হাজার লোককে বাঁচিয়ে রেখেছি, যাঁরা আমার উপাসনা করে৷ এই সাত হাজার লোক বালের সামনে জানুপাত করে নি৷’
4Himahleh, Pathianin bangchin a dawnga? Baal maa khukdin ngeilou mi sang sagih keimah adingin ka hawi ahi, chiin, a dawng hi.
5ঠিক সেই ভাবেই এখনও কিছু লোক আছে, ঈশ্বর যাদেরকে নিজ অনুগ্রহে মনোনীত করেছেন৷
5Huchibangin, tulaiin leng a sibang, hehpihna a tel a om.
6ঈশ্বর যদি তাঁর লোকদের অনুগ্রহে মনোনীত করেছেন, তবে তাদের কৃতকর্মের ফলে তারা ঈশ্বরের লোক বলে গন্য হয় নি, কারণ তাই যদি হত তবে ঈশ্বরের অনুগ্রহ আর অনুগ্রহ হত না৷
6Hehpihnajiak a hih leh, nasep jiak a hita kei, huchi ahihkeileh, hehpihna tuh hehpihna a hita kei ding.
7তবে ব্যাপারটি দাঁড়াল এই: ইস্রায়েলীয়রা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও সফলকাম হয় নি৷ কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন, তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হল৷ বাকি ইস্রায়েলীয়রা তাদের অন্তঃকরণ কঠোর করে তুলল ও ঈশ্বরের কথা অমান্য করল৷
7Bang chi a hita dia leh? Israel miten a zon uh a mu kei uh. Telten bel a mu uh, a dangte tengteng a nanggawpta uhi.
8শাস্ত্রে তাই লেখা আছে: ‘ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন৷’যিশাইয় 29:10 ‘ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন, তাই তারা চোখে সত্য দেখতে পায় না৷ ঈশ্বর তাদের কান বন্ধ করে দিয়েছেন, তাই তারা কানে সত্য শুনতে পায় না, এ কথা আজও সত্যি৷’দ্বিতীয় বিবরণ 29:4
8Pathianin tuni tanin a kiang uah lusukna kha a pia a, muh theihlouhna mitte, jak theihlouhna bilte toh, chih gelh bangin.
9দাযূদ এ সম্বন্ধে বলেছেন: ‘তাদের ভোজ হোক ফাঁদের মতো, জালের মতো যা তাদের ধরে৷ তাদের পতন হোক্ ও তারা দণ্ড ভোগ করুক্৷
9Huan, Davidin, A dohkan uh amau adingin thang leh pial leh, pukna leh, phulakna honghi heh;
10তাদের চোখ রুদ্ধ হয়ে যাক্ যাতে তারা দেখতে না পায় আর তারা কষ্টের ভারে সর্বদা নুয়ে থাকুক৷’গীতসংহিতা 69:22-23
10A theihlouhna ding un a mitte uh hongmial heh, nanga a nungjang uh kun sak gige in, a chi a.
11আমি বলি ইহুদীরা হোঁচট খেয়েছিল৷ সেই হোঁচট খেয়ে তারা কি ধ্বংস হয়ে গিয়েছিল? না৷ বরং তাদের ভুলের জন্যই অইহুদীরা পরিত্রাণ পেয়েছে৷ এটা ইহুদীদের ঈর্ষাতুর করে তোলার জন্য ঘটেছিল৷
11Ahihleh, a kisuih uh a kipuk denna ding uhia? Hilou hial ding. A puk jiak un Jentelte kiangah hotdamna a hong tungzota ahi, Israel mite hajat dingin.
12ইহুদীদের সেই ভুল, জগতের জন্য মহা আশীর্বাদ নিয়ে এসেছে৷ ইহুদীরা যা হারাল তাদের সেই ক্ষতি অইহুদীদের সমৃদ্ধ করল৷ তবে একথা নিশ্চিত য়ে পর্য়াপ্ত সংখ্য়ক ইহুদীরা যদি ঈশ্বরের দিকে মন দেয় তবে জগত কত না আশীর্বাদ পূর্ণ হবে৷
12Huchiin, a pukna u bawn khovel hihhauhsakna a hiha, a kiamna uh bawn Jentelte hauhsakna leng a hih leh, a buchin nawn na uh bangchi pheta hamphatna lianjawin a jui de aw!
13এখন আমি অইহুদীদের বলছি, আমি অইহুদীদের জন্য একজন প্রেরিত, আর আমি এই কাজ সাধ্যমত করব৷
13Huchiin, nou Jentelte kiangah ka gen ahi. Kei Jentelte kianga sawltak ka hih jiakin, ka nasepna pen ka pahtawi ahi,
14আমি আশা রাখি য়ে আমার স্বজাতীয় ইহুদীদের এতে অন্তর্জ্বালা হবে আর হয়তো সেইভাবে কিছু লোককে আমি সাহায্য করতে পারব, য়েন তারা উদ্ধার পায়৷
14Huchi-a ka chipihte ka hajat sak theih teiteina ding leh a lak ua khenkhatte ka hotdam theihna dingin.
15ঈশ্বর ইহুদীদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জগতের অন্য লোকদের মিত্র করে নিলেন৷ তাই ঈশ্বর ইহুদীদেরআবার যখন গ্রহণ করবেন তার ফল কি হতে পারে? সে কি মৃতের জীবন পাওয়ার মত অবস্থা হবে না?
15Amau paih khiakna bawn khovel toh kituah nawn na ahihleh, amau deih nawn na ding sihna akipan hin nawna loungal bang ahi dia?
16ময়দার তালের থেকে তৈরী প্রথম রুটি যদি ঈশ্বরকে নিবেদিত করা হয় তাহলে পুরো তালটাই পবিত্র; আর একটি গাছের শিকড় পবিত্র হলে তার সব শাখাই পবিত্র হবে৷
16Huan, gah masa thillat, tangbuang mek them a sianthou leh huchimah bangin a beupi a siangthou hi; huan, a zungpi a siangthou leh ahiangte leng huchi mahbang ahi uh.
17সেই জলপাই গাছের কয়েকটি শাখা ভেঙ্গে গেলে সেই জায়গায় তোমার মত বুনো জলপাইয়ের এক শাখা, ঐ গাছে কলম করে জুড়ে দেওয়া হয়েছে৷ এখন তুমি আসল জলপাই গাছের বাকী শাখা প্রশাখার সঙ্গে শেকড়ের রস ও জীবনী শক্তি টেনে নিচ্ছ৷
17Huan, ahiang khenkhat te hih tana a om in, nang, oliv taklou, amau laka phuhlutin na oma, oliv singa hauhna zung kikoppih sam na hih manin,
18সুতরাং,তুমি সেই ভাঙ্গা শাখাগুলির চেয়ে নিজেকে উন্নত ভেবে গর্ব করো না; কিন্তু যদি কর তাহলে মনে রেখো য়ে শেকড়কে তুমি ধারণ করছ না বরং শেকড়ই তোমাকে ধারণ করে আছে৷
18Hiang dangte lakah kisathei ken. Kisathei mahle chin, nang a zung vakpa na hi keia, huai a zung tuh nang honvakpa ahi jaw hi.
19তাহলে তুমি বলতেই পার য়ে তোমাকে কলম লাগাবার জন্যেই শাখাগুলো ভাঙা হয়েছিল৷
19Huan, nang, Phutluta ka om theihna dingin hiangte hihtanin a om khinta vo oi, nachi dia.
20হ্যাঁ, ঠিক৷ ঈশ্বরে বিশ্বাস ছিল না বলেই তাদের ভাঙ্গা হয়েছিল, আর তোমার বিশ্বাস ছিল বলেই তুমি সেই গাছের অংশরূপে আছ, এর জন্য গর্ব না করে বরং ভয় কর৷
20Ahi, a gintak louhna jiak un hihtanin a om ua, nang na ginna jiakin na ding ahi, Uang kenla, lau jaw in:
21ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলিই কেটে ফেলেছিলেন তখন বিশ্বাস না থাকলে তিনি তোমাকেও রেহাই দেবেন না৷
21Pathian in hiang taktepen bawn a hawi keingal leh, nang leng a honhawi tuan kei ding hi.
22তাহলে ঈশ্বরের দয়ার ভাব ও কঠোরভাব দেখ৷ যাঁরা আর ঈশ্বরের অনুগামী হয় না তাদের তিনি দণ্ড দেন৷ কিন্তু ঈশ্বর তোমার প্রতি দয়াবান হন যদি তুমি তাঁর দয়ায় অবস্থান করতে থাক৷ যদি না থাক তাহলে তোমাকে সেই প্রকৃত গাছ থেকে কেটে ফেলা হবে;
22Huchiin, Pathian hoihna leh a thukhauhna ngaihtuah i: a pukte adingin a thukhauhna; nang adingin bel a hoihna, hoihnaa na om gige leh; huchi a hihkeileh, nang leng sat khiakin na om sam ding.
23আর ইহুদীরা যদি ঈশ্বরের কাছে ফিরে আসে, তাঁকে বিশ্বাস করে তবে ঈশ্বর ইহুদীদের আবার গ্রহণ করবেন৷ তারা য়েখানে ছিল ঈশ্বর তাদের সেখানে আবার জুড়ে দেবেন৷
23Huan, amau leng, gingta loua a om nilouh kei uleh, phuhlutin a om ding uh; Pathian in amau a phutlut nawn thei ngala.
24বুনো জলপাই গাছের শাখা স্বাভাবিকভাবে উত্তম জলপাই গাছে লাগানো হয় না; কিন্তু তোমরা অইহুদীরা বুনো জলপাই গাছের শাখার মত হলেও তোমাদের সকলকে উত্তম জলপাই গাছের সঙ্গে যুক্ত করা হল৷ সুতরাং ইহুদীরা উত্তম জলপাই গাছের শাখা-প্রশাখা বলে তাদের ভেঙ্গে ফেলা হলেও তাদের নিজস্ব উত্তম গাছের সঙ্গে আবার কত সহজেই না যুক্ত করা যাবে৷
24Nang piandana oliv taklou akipana sat sup bawn, pian dan lou banga oliv sing hoiha phutluta na om leh, tua ahiang taktakte pen, amau oliv sing ngeingeiah phutlut ding nak hih natel unchia!
25ভাই ও বোনেরা, আমি চাই য়ে তোমরা নিগূঢ় সত্য বোঝ যাতে নিজের চোখে নিজেকে জ্ঞানী না মনে কর৷ এই হল সত্য য়ে ইস্রায়েলীয়দের কিছু অংশ শক্তগ্রীব হয়েছে৷ অইহুদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ইহুদীদের সেই মনোভাব বদলাবে না৷
25Unaute aw, hiai thuguk na theih louh uh ka ut keia, huchilou injaw na kipil sak ding uh: Jentelte buchinna a hongtun matan Israel mi khenkhatte tungah siatna a hongtung tadih ahi,
26এইভাবে সমগ্র ইস্রায়েলের উদ্ধার হবে৷ শাস্ত্রে লেখা আছে: ‘সিযোন থেকে ত্রাণকর্তা আসবেন৷ তিনি যাকোবের বংশ থেকে সব অধর্ম দূর করবেন৷
26Huchiin, Israel mi tengteng hotdamin a om ding uh; Zion akipanin Hondampa a hong suak dinga, Jakob kianga kipan Pathian limsaklouhna a hihmang ding;
27আর তখন এই লোকদের সব পাপ হরণ করে আমি তাদের সঙ্গে আমার চুক্তি স্থাপন করব৷’যিশাইয় 59:20-21; 27:9
27Huan, hiai a kiang ua ka thu khun ding ahi, a khelhnate uh ka lakmang chiangin, chih gelh bangin.
28সুসমাচার গ্রহণ করতে অস্বীকার করে ইহুদীরা ঈশ্বরের শত্রু হয়েছে৷ তোমরা যাঁরা অইহুদী তোমাদের সাহায্য করতেই এমন হয়েছে; কিন্তু বেছে নেবার দিক থেকে ইহুদীরা এখনও ঈশ্বরের মনোনীত লোক৷ তাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সুবাদে তিনি তাদের ভালবাসেন৷
28Tanchin Hoih lam ngaihtuah in, nou jiakin melma ahi ua; tel thu lam ngaihtuahin bel a pipute uh jiakin deihtakte ahi uhi.
29ঈশ্বর কাউকে আহ্বান জানিয়ে ও দান করে অনুশোচনা করেন না৷
29Pathianin a thilthawnpiak ah leh a sapna ah a lungsim a khel ngei kei hi.
30একসময় তোমরা ঈশ্বরের অবাধ্য ছিলে, কিন্তু এখন ইহুদীদের অবাধ্যতার জন্য তোমরা তাঁর করুণা পেয়েছ৷
30Nidanglaiin Pathian thu na ging kei ua, himahleh tuin amau a gin louh jiak un zahngaihna na mu ngal ua.
31ঠিক তেমনই তোমরা করুণা পেয়েছ বলে ইহুদীরা ঈশ্বরের অবাধ্য হয়েছে য়েন ইহুদীরা ঈশ্বরের করুণা পেতে পারে৷
31Huchi mahbangin, tuin, Pathian in nou a honhehpihna jiak a, zahngaihna a muh theihna ding un amau leng ging lou eita ve ua.
32ঈশ্বর তাদের সকলকেই অবাধ্যতায় বন্দী করে রেখেছেন যাতে তিনি সকলের প্রতি দয়া করতে পারেন৷
32Pathianin a hehpih vek theihna dingin mi tengteng ginlouhnaah a khum vekta ngala.
33হ্যাঁ, ঈশ্বর তাঁর করুণায় কতো ধনবান, তাঁর জ্ঞান ও প্রজ্ঞা কতো গভীর৷ তার বিচারের ব্যাখ্যা কেউ করতে পারে না৷ তাঁর পথ কেউ বুঝতে পারে না৷
33Pathian pilna leh theihna hauhdan thuk hina tele! A vaihawmnate theihtheih vual leh, a lampite sui theih vual hi keina tele!
34শাস্ত্রে য়েমন বলে, ‘প্রভুর মন কে জেনেছে? কেই বা তাঁর মন্ত্রণাদাতা হয়েছে?’যিশাইয় 40:13
34Toupa lungsim kuan ahia thei? Kuan a vaihawm saka?
35‘আর কে-ই বা প্রথমে ঈশ্বরকে কিছু দান করেছে? এমন কে আছে যার কাছে ঈশ্বর ঋণী?’ইযোব 41:11
35A dit nawn dingin leng a kiangah kuan ahia thil pe masa?Amah akipan leh, amah jiak leh, amah adingin thil tengteng a hongom ahi ngal a; amah kiangah khantawnin thupina om hen. Amen.
36কারণ ঈশ্বরই সবকিছু নির্মাণ করেছেন; সবকিছু তাঁর মধ্য দিয়েই অস্তিত্বে আছে এবং তাঁর জন্যেই রয়েছে৷ চিরকাল ঈশ্বরের মহিমা অটুট থাকুক! আমেন৷
36Amah akipan leh, amah jiak leh, amah adingin thil tengteng a hongom ahi ngal a; amah kiangah khantawnin thupina om hen. Amen.