1ভাই ও বোনেরা, তোমরা যখন মোশির বিধি ব্যবস্থা জান, তখন তোমরা নিশ্চয়ই জান য়ে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি-ব্যবস্থার অধীনে থাকে৷
1Ahihleh, unaute aw, danin mi a dam sung teng a tungah vai a hawm nak chih na theikei ua hia? – dan thei mite kiangah ka gen ahi.
2তোমাদের কাছে একটা দৃষ্টান্ত দিই৷ একজনস্ত্রীলোক নিয়ম মত , যতদিন তার স্বামী বেঁচে থাকে ততদিন তার প্রতি দায়বদ্ধ থাকে৷ স্বামী মারা গেলে সে বিয়ের বিধি-ব্যবস্থা থেকে মুক্তি পায়৷
2Numei, pasal nei a pasal a dam sung teng dana a pasala henkhawmin a om ahi; himahleh, a sihin, pasal lamah dan akipan khahin a om ahi.
3কিন্তু সেইস্ত্রীলোক, তার স্বামী বেঁচে থাকতে যদি অপর পুরুষকে বিবাহ করে, সে ব্যভিচার করে৷ তার স্বামী যদি মারা যায়, তাহলে সে বিয়ের বিধি-ব্যবস্থা থেকে মুক্ত হয়ে যায়; আর তখন সে যদি অন্য পুরুষকে বিয়ে করে তাহলে সে ব্যভিচারের দোষে দোষী হয় না৷
3Hichiin, a pasal dam sunga mi dang a kitenpih leh, Angkawm, chih ahi ding hi; a pasal a sihin bel huai dan akipan khahin a oma, huchiin, mi dang nei leh leng angkawm ahi kei hi.
4অতএব আমার ভাই ও বোনেরা, খ্রীষ্টের দেহের মাধ্যমে সেইভাবেই তোমাদের পুরানো সত্ত্বার মৃত্যু হয়েছে ও তোমরা বিধি-ব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছ৷ মৃত্যু থেকে যিনি বেঁচে উঠেছেন এখন তোমরা তাঁরই হয়েছ৷ আমরা খ্রীষ্টের হয়েছি, য়েন ঈশ্বরের উদ্দেশ্যে ফল উত্পন্ন করতে পারি৷
4Huan, ka unaute aw, Pathian lama i gah theihna dingin midang, misi laka kipan kaihthoh ngeingei na kitenpih theihna ding un, Kris pumpi pansanin dan lamah hihsihin na omta uhi.
5অতীতে আমরা মানবিক পাপ প্রকৃতি অনুসারে জীবনযাপন করছিলাম৷ বিধি-ব্যবস্থা পাপের য়েসব প্রবৃত্তি জাগিয়ে তোলে সেগুলি আমাদের দেহে প্রবল ছিল৷ যার ফলে আমরা যা করতাম তা আমাদের কাছে আত্মিক মৃত্যু নিয়ে আসত৷
5Sa a i om lai un dan jiaka khelhna utna hongsuakten, i sa hiangte ah, sihna khopa gah dingin, a sem naka.
6অতীতে বিধি-ব্যবস্থা আমাদের বন্দী করে রেখেছিল, কিন্তু এখন আমাদের পুরানো সত্ত্বার মৃত্যু হয়েছে এবং আমরা বিধি-ব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছি৷ এখন আমরা নুতন ধারায় ঈশ্বরের সেবা করি, পুরানো লিখিত বিধি-ব্যবস্থার নির্দেশ অনুসারে নয় কিন্তু পবিত্র আত্মার নির্দেশে৷
6Tuin bel honlenpa lakah sikhinin, dan akipan khahin i omta, laigelh lui bang lel hi loua, Khaa hinna thaka na i sep theihna dingin.
7তোমরা হয়তো ভাবছ য়ে আমি বলছি বিধি-ব্যবস্থা এবং পাপ একই বস্তু; না নিশ্চয়ই নয়৷ একমাত্র বিধি-ব্যবস্থার দ্বারাই পাপ কি তা আমি বুঝতে পারলাম৷ আমি কখনই বুঝতে পারতাম না য়ে লোভ করা অন্যায়; যদি বিধি-ব্যবস্থায় লেখা না থাকত, ‘অপরের জিনিসে লোভ করা পাপ৷’
7Bang i genta dia leh? Dan khelhna hia? Hi lou hial. Himahleh, dan jiaka theih hi keileh, khelhna theilou ding hi ing a; danin, eng ken, chi kei leh, eng chih theilou ding hi inga.
8কারণ পাপ ঐ নিষেধাজ্ঞার সুয়োগ নিয়ে আমার অন্তরে তখন লোভের আকর্ষণ জাগিয়ে তুলতে শুরু করল৷ তাই ঐ আদেশের সুয়োগ নিয়ে আমার জীবনে পাপ প্রবেশ করল৷ ব্যবস্থা না থাকলে পাপের কোন শক্তি থাকে না৷
8Himahleh, khelhnain, thupiak jiakin, lemtan lai muin enna chiteng ka sungah a om saka.
9এক সময় আমি বিধি-ব্যবস্থা ছাড়াই বেঁচে ছিলাম; কিন্তু যখন বিধি-ব্যবস্থা এল তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল৷
9Dan lou injaw khelhna si ahi. Huan, tumalamin kei dan louin ka hinga; himahleh thupiak a hongom takin khelhna a honghalh a, kei ka sita hi.
10তখন আমি আত্মিকভাবে মৃত্যু বরণ করলাম৷ য়ে আদেশের ফলে জীবন পাবার কথা সেই আদেশ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল৷
10Huan, hinna thuchiam nei thupiak tuh keidin sihna a honghi chih ka na theita.
11ঈশ্বরের সেই আজ্ঞা দিয়েই পাপ আমাকে ঠকাবার সুয়োগ পেল এবং তাই দিয়েই আমাকে আত্মিকভাবে মেরে ফেলল৷
11Khelhnain thupiak jiakin, lemtan lai muin honkhema, thupiak zangin a honhihlumta hi.
12তাহলে দেখা যাচ্ছে য়ে বিধি-ব্যবস্থা পবিত্র আর তাঁর আজ্ঞাও পবিত্র, ন্যায় ও উত্তম৷
12Huchiin, dan tuh a siangthou ahi, thupiak leng a siangthou a, adika, a hoih ahi.
13তাহলে যা উত্তম, তাই কি আমার কাছে মৃত্যু নিয়ে এল? নিশ্চয়ই না৷ উত্তম বিষয়ের মধ্য দিয়ে পাপ আমার কাছে মৃত্যু নিয়ে এল৷ যাতে পাপকে পাপ বলে চেনা যায়৷ আজ্ঞাকে ব্যবহার করে পাপকে অতীব পাপপূর্ণ বলে চেনা গেল৷
13Ahihleh, thil hoih keia din sihna a honghi ahia? Hilou hial. Khelhna kei sin sihna a honghi zo ta ahi. Huchiin, khelhna tuh khelhna ahi chih a lat theihna dingin thil hoih zangin a honhihlum ahi; thupiak jiaka khelhna tuh khelhna thupitak a honghih theihna dingin.
14আমরা জানি য়ে বিধি-ব্যবস্থা আত্মিক; কিন্তু আমি আত্মিক নই৷ ক্রীতদাসের মতো পাপ আমার ওপর কর্ত্তৃত্ব করে৷
14Dan tuh khalam thil ahi chih i thei ngal ua, kei bel sami khelhna a khotsa ka hi.
15কি করছি তাই আমি জানি না কারণ আমি যা করতে চাই তা করি না বরং য়ে মন্দ জিনিস আমি ঘৃণা করি তাই করি৷
15Thil ka hihpen, a dan ka theikei; ka thil hih jelpen, ka thihih utlam ahi ngal keia, ka thil huatlam tak ka hih zo nak ahi.
16আর আমি য়ে সব মন্দ কাজ করতে চাই না যদি তাই করি তাহলে বুঝতে হবে বিধি-ব্যবস্থা য়ে উত্তম তা আমি মেনে নিয়েছি৷
16Ka hih ut louh lam ka hih ngalin, dan a hoih chih pompih ka hi ta hi.
17আমি য়েসব মন্দ কাজ করছি তা আমি নিজে য়ে করছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে৷
17Huaichiangin, ka thilhihpen keimah hih a hita keia, khelhna keimaha om hih ahi jaw hi.
18হ্যাঁ, আমি জানি যা ভাল তা আমার মধ্যে বাস করে না, অর্থাত্ আমার অনাত্মিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই৷ কারণ যা ভাল তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে কিন্তু তা আমি করতে পারি না৷
18Keimah ah, huai tuh ka sa ah, thil hoih himhim a teng kei chih ka thei: thil hoih hih utna jaw keimah ah a om na a, thil hoih ka hihthei kei.
19কারণ যা ভাল আমি করতে চাই তা করি না; কিন্তু য়ে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি৷
19Hoihna hih ka ut pen ka hih keia, khelhna hih ka ut louhpen, ka hih zo naka.
20যা আমি করতে চাই না যদি আমি তাই করি তাহলে য়ে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়৷
20Ka utlouh lam pen ka hih ngal chiangin, a hihpa tuh kei ka hita keia, khelhna keimaha ompen ahi jaw hi.
21কাজেই আমার মধ্যে এই নিয়মটি আমি লক্ষ্য করছি য়ে, যখন আমি সত্কার্য় করতে ইচ্ছা করি তখনও মন্দ আমার মধ্যে থাকে৷
21Huchiin, hiai dan ka hontheita; thil hoih hih ka ut laiin gitlouhna ka kiangah a hongom nak ahi.
22আমার অন্তর ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভালবাসে৷
22Ka lungsim taktakin Pathian dan tungah ka kipak ngal naka;
23কিন্তু আমি দেখছি য়ে আমার দেহের মধ্যে আর একটা বিধি-ব্যবস্থা কাজ করছে, যা সেই বিধি-ব্যবস্থার সঙ্গে লড়াই করে চলে, যা আমার মন গ্রহণ করেছে৷ আমার দেহে য়ে বিধি-ব্যবস্থা কাজ করছে তা হল পাপের বিধি-ব্যবস্থা এবং এর হাতে আমি বন্দী৷
23Himahleh, ka sa hiangte ah dan tuam a om chih ka thei, huaiin ka lungsim dan a dou a, ka sa hiangtea khelhna dan om kiangah salin a honpi nak hi.
24কি হতভাগ্য মানুষ আমি! কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে?
24Mi genthei hina lawmlawm ing e! Hiai sihna pumpi lakah kuan ahia honsuakta sak ding?Jesu Kris i Toupa jiakin Pathian kiangah kipahthu ka gen ahi. Huchiin, keimah takin jaw ka lungsimin Pathian dan ka sema, ka sain tuh gitlouhna dan a sem hi.
25ঈশ্বর আমাকে উদ্ধার করবেন! আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণের দ্বারা ঈশ্বর আমাকে উদ্ধার করবেন৷ এইজন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই৷ তাহলে দেখছি য়ে আমি মনে ঈশ্বরের বিধি-ব্যবস্থার দাস; কিন্তু আমার পাপ প্রকৃতির দিক থেকে আমি পাপ ব্যবস্থারই দাস৷
25Jesu Kris i Toupa jiakin Pathian kiangah kipahthu ka gen ahi. Huchiin, keimah takin jaw ka lungsimin Pathian dan ka sema, ka sain tuh gitlouhna dan a sem hi.