1লোকদের কাছে আমাদের পরিচয় এই হোক য়ে, আমরা খ্রীষ্টের সেবক এবং আমরা ঈশ্বরের নিগূঢ়তত্ত্বরূপ সম্পদের ভারপ্রাপ্ত মানুষ৷
1Tako naj o nas misli človek, kakor da smo služabniki Kristusovi oskrbniki skrivnosti Božjih.
2যাঁরা এই সম্পদের ভারপ্রাপ্ত মানুষ তারা এই কাজে বিশ্বস্ত কিনা তা দেখতে হবে৷
2Seveda se tu zahteva od oskrbnikov, da se vsak izkaže zvestega.
3তোমরা বা কোন মানুষের বিচার সভা আমার বিচার করুক তাতে আমার কিছু যায় আসে না, এমন কি আমি আমার নিজেরও বিচার করি না৷
3Meni je pa to najmanjše, da me sodite vi ali človeški sodni dan; ali tudi sam sebe ne sodim;
4আমার বিবেক পরিষ্কার, তবুও এতে আমি নির্দোষ প্রতিপন্ন হই না৷ প্রভুই আমার বিচার করেন৷
4kajti ničesar nimam sam sebi očitati, ali to me ne opravičuje; sodnik pa mi je Gospod.
5তাই যথার্থ সময়ের আগে অর্থাত্ প্রভু আসার আগে, তোমরা কোন কিছুর বিচার করো না৷ আজ যা কিছু অন্ধকারে লুকানো আছে তিনি তা আলোতে প্রকাশ করবেন; আর তিনি মানুষের মনের গুপ্ত বিষয় জানিয়ে দেবেন৷
5Tako ne sodite ničesar pred časom, dokler ne pride Gospod, ki razsvetli, kar je skritega v temi, in odkrije misli src; in tedaj se hvala zgodi vsakemu od Boga.
6ভাই ও বোনেরা, তোমরা য়েন বুঝতে পার তাই আপল্লো ও আমার উদাহরণ দিয়ে এইসব কথা বললাম, ‘য়েন তোমরা শেখা য়ে শাস্ত্রে যা লেখা আছে তার বাইরে য়েতে নেই৷’ তাহলে তোমরা একজনের বিরুদ্ধে অন্য জনকে নিয়ে গর্ব করবে না৷
6To sem pa, bratje, obrnil nase in na Apola zavoljo vas, da se od naju naučite ne više meriti, nego je pisano, da se nihče ne napihuje, vnet za enega zoper drugega.
7তুমি য়ে অন্যদের থেকে ভাল তা কে বলেছে? আর তুমি যা ঈশ্বরের কাছ থেকে দান হিসাবে পাও নি, এমনই বা কি তোমার আছে? আর যখন তুমি সব কিছু দান হিসেবে পেয়েছ, তখন দান হিসেবে পাও নি, কেন এমন গর্ব করছ?
7Ker kdo je, ki te odlikuje? kaj pa imaš, česar nisi prejel? Če si pa tudi prejel, kaj se hvališ, kakor da nisi prejel?
8তোমরা মনে করছ, তোমাদের যা কিছু প্রযোজন তোমরা এখনই সে সব পেয়ে গিয়েছ৷ তোমরা মনে কর তোমরা এখন ধনী হয়ে গিয়েছ; আর আমাদের ছাড়াই তোমরা রাজা হয়ে গিয়েছ৷ অবশ্য সত্যি সত্যিই তোমরা রাজা হয়ে গেলে ভালোই হত! তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারতাম৷
8Že ste nasičeni, že ste obogateli, brez nas ste zakraljevali; in želim, da bi bili res zakraljevali, da bi mogli tudi mi z vami kraljevati!
9হত্যা করা হবে বলে যাদের মিছিলের শেষে প্রদর্শনীর জন্য রাখা হয়, আমার মনে হয় ঈশ্বর আমাদের অর্থাত্ প্রেরিতদের ঠিক তেমনি সকলের শেষে রেখেছেন৷ আমরা সারা জগতের কাছে অর্থাত্ স্বর্গদূতদের ও মানুষের কাছে য়েন দেখার সামগ্রী হয়েছি৷
9Mislim namreč, da je Bog nas apostole poslednje postavil kakor tiste, ki so odločeni za smrt, ker smo postali gledišče svetu, i angelom i ljudem.
10আমরা খ্রীষ্টের জন্য মূর্খ হয়েছি, আর তোমরা খ্রীষ্টেতে বুদ্ধিমান হয়েছ৷ আমরা দুর্বল, কিন্তু তোমরা বলবান৷ তোমরা সম্মান লাভ করেছ, কিন্তু আমরা অসম্মানিত৷
10Mi smo neumni za voljo Kristusa, a vi razumni v Kristusu, mi slabi, a vi močni, vi slavni, a mi brez časti.
11এই মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছি৷ আমাদের পরণে জীর্ণ বস্ত্র, আমাদের চপেটাঘাত করা হচ্ছে, আমাদের বাসস্থান বলতে কোন কিছু নেই৷
11Prav dosore trpimo lakoto in žejo, in goli smo in bijejo nas za ušesa, in nimamo stalnega mesta
12জীবিকার জন্য আমরা নিজের হাতে কঠিন পরিশ্রম করছি৷ লোকে আমাদের নিন্দা করলে আমরা তাদের আশীর্বাদ করি, যখন নির্য়াতন করে তখন আমরা তা সহ্য করি৷
12in trudimo se, delajoč z lastnimi rokami; ko nas zmerjajo, blagoslavljamo; ko nas preganjajo, voljno trpimo;
13কেউ অপবাদ দিলে তার সঙ্গে ভাল কথা বলি৷ আজ পর্যন্ত আমরা য়েন জগতের আবর্জনা ও দুনিয়ার জঞ্জাল হয়ে রয়েছি৷
13ko nas preklinjajo, molimo; kakor smeti sveta smo postali, izvržek vseh, prav do sedaj.
14তোমাদের লজ্জা দেবার জন্য আমি এসব কথা লিখছি না বরং আমার প্রিয় সন্তান হিসাবে সাবধান করার জন্যই লিখছি৷
14Ne pišem tega, da bi vas sramotil, marveč svarim vas kakor svoje ljubljene otroke.
15কারণ তোমাদের খ্রীষ্টে দশ হাজার গুরু থাকতে পারে, কিন্তু তোমাদের পিতা অনেক নেই৷ আমি খ্রীষ্ট যীশুতে সুসমাচার প্রচারের মাধ্যমে তোমাদের আত্মিক পিতা হয়েছি৷
15Zakaj čeprav bi imeli deset tisoč učiteljev v Kristusu, vendar nimate mnogo očetov, ker v Kristusu Jezusu po evangeliju sem vas jaz rodil.
16তাই আমি তোমাদের বিনতি করছি, তোমরা আমার অনুগামী হও৷
16Prosim vas torej, bodite moji posnemalci.
17এই জন্যই আমি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান হিসাবে তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি৷ খ্রীষ্ট যীশুতে আমি য়ে সব পথে চলি তা সে তোমাদের মনে করিয়ে দেবে৷ প্রত্যেক জায়গায় প্রত্যেক মণ্ডলীতে আমি সেই পথের বিষয় শিক্ষা দিয়েছি৷
17Zato sem vam poslal Timoteja, ki je dete moje ljubljeno in verno v Gospodu, ki vas opomni mojih poti, ki so v Kristusu, kakor učim povsod v vsaki cerkvi.
18তোমাদের মধ্যে কেউ কেউ এই মনে করে খুব গর্ব করে বেড়াচ্ছে য়ে আমি তোমাদের কাছে আসছি না৷
18Nekateri pa so se napihnili, češ, da ne pridem k vam.
19যাই হোক যদি প্রভুর ইচ্ছা হয় তবে খুব শিগ্গিরই আমি তোমাদের কাছে আসব এবং এই দান্ভিক লোকদের কথা শুনতে নয়, তাদের ক্ষমতা কি তা জানব৷
19Ali pridem kmalu k vam, če Gospod hoče, in spoznam ne besed napihnjencev, ampak njih moč.
20কারণ ঈশ্বরের রাজ্য কেবল কথার ব্যাপার নয় তা পরাক্রমেরও৷
20Kajti ni v besedah kraljestvo Božje, temuč v moči.Kaj hočete? da naj pridem k vam s šibo, ali z ljubeznijo in v duhu krotkosti?
21তোমরা কি চাও? তোমরা কি চাও য়ে শাস্তি দিতে আমি তোমাদের কাছে বেত নিয়ে আসি, অথবা ভালবাসা ও শান্ত মনোভাবে আসি?
21Kaj hočete? da naj pridem k vam s šibo, ali z ljubeznijo in v duhu krotkosti?