Bengali:NT

Slovenian

1 Corinthians

8

1এখন প্রতিমার সামনে উত্‌সর্গ করা খাবারের বিষয়ে বলছি: আমরা জানি য়ে, ‘আমাদের সবার জ্ঞান আছে৷’ ‘জ্ঞান’ মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে; কিন্তু ভালোবাসা অপরকে গড়ে তোলে৷
1Zastran maliških žrtev pa vemo, da imamo vsi znanje. Znanje napihuje, a ljubezen pospešuje napredek.
2যদি কেউ মনে করে সে কিছু জানে, তবে তার যা জানা উচিত ছিল এখনও সে তা জানে না৷
2Če kdo misli, da kaj pozna, ni še spoznal, kakor je treba spoznati.
3কিন্তু কেউ যদি ঈশ্বরকে ভালবাসে, তবে ঈশ্বর তাকে জানেন৷
3Če pa kdo ljubi Boga, ta je spoznan od njega.
4প্রতিমার কাছে উত্‌সর্গ করা খাদ্য়বস্তুর বিষয়ে বলি, আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই নয়, এবং ঈশ্বর মাত্র একজনই৷
4Zastran uživanja maliških žrtev torej vemo, da malik ni nič na svetu in da ni drugega Boga razen enega.
5স্বর্গে হোক্ বা পৃথিবীতে হোক্, লোকে যাদের দেবতা বলে সেইরকম বহু ‘দেবতারা’ বহু ‘প্রভুরা’ থাকলেও
5Kajti čeprav so, kateri se imenujejo bogovi, bodisi na nebu, bodisi na zemlji (kakor je bogov mnogo in gospodov mnogo),
6কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন; তিনি আমাদের পিতা, তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আমরা তাঁর জন্যই বেঁচে আছি৷ একমাত্র প্রভু আছেন, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর মাধ্যমেই সব কিছু সৃষ্ট, তাঁর মাধ্যমেই আমরা বেঁচে আছি৷
6ali za nas je eden Bog, Oče, iz katerega je vse in mi za njega; in eden Gospod, Jezus Kristus, po katerem je vse in mi po njem.
7কিন্তু সকলের এ জ্ঞান নেই৷ কিছু লোক এখনও প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উত্‌সর্গ করা খাদ্য় বস্তুকে প্রসাদ জ্ঞানে খায়, আর তাদের বিবেক দুর্বল হওয়াতে দোষী প্রতিপন্ন হয়৷
7Ali ni v vseh tega spoznanja; kajti nekateri, doslej si v svesti, da je malik kaj, jedo mališke žrtve kot take, in njih vest, ker je slabotna, se skruni.
8কিন্তু খাদ্য়বস্তু আমাদের ঈশ্বরের কাছে নিয়ে আসে না৷ ঐ সব যদি আমরা না খাই তাহলে আমাদের কোন ক্ষতি হয় না; আর যদি খাই তাহলেও কোন লাভ হয় না৷
8Jed pa nas ne dela prijetnih Bogu; kajti če ne jemo, nismo nič manjši, niti odličnejši, če jemo.
9কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা য়েন দুর্বল এমন লোকদের পাপের কারণ না হয়৷
9Glejte pa, da ne postane kako ta vaša svobodnost v spotiko slabotnim.
10তুমি জান য়ে প্রতিমা কিছুই নয়, বেশ; কিন্তু দুর্বল চিত্তের কেউ যদি তোমাকে মন্দিরে বসে খেতে দেখে তবে সে দুর্বল চিত্তের বলে তার বিবেক কি তাকে প্রতিমার কাছে উত্‌সর্গ করা বলির মাংস খেতে সাহস য়োগাবে না? যদিও সে বিশ্বাস করে এটা ঠিক নয়৷
10Ako namreč kdo ugleda tebe, ki imaš spoznanje, sedečega za mizo v svetišču malikov, ali se ne bo njegova vest, ker je slaboten, izpodbujala, da tudi jé mališke žrtve?
11এইভাবে তোমার এই জ্ঞানের দ্বারা সেই দুর্বল চিত্তের ভাই, যার জন্য খ্রীষ্ট মরেছেন, সে ধ্বংস হয়৷
11Kajti po tvojem spoznanju se ta slabotni spravlja v pogubo, in to brat, ki je zanj umrl Kristus.
12তাই এইভাবে বিশ্বাসী ভাইদের বিরুদ্ধে পাপ করলে ও তাদের দুর্বল বিবেকে আঘাত করলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধেই পাপ কর৷
12Tako pa, grešeč zoper brate in bijoč njih slabotno vest, grešite zoper Kristusa.Zato če jed pohujšuje brata mojega, ne bom jedel mesa nikdar ne, da ne pohujšam brata svojega.
13সেইজন্য কোন খাদ্য় খাওয়াতে যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমি কখনও তা খাব না৷ আমি মাংস খাওয়া ছেড়ে দেব য়েন আমি আমার ভাইয়ের পাপের কারণ না হই৷
13Zato če jed pohujšuje brata mojega, ne bom jedel mesa nikdar ne, da ne pohujšam brata svojega.