1আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদের একথা লিখছি যাতে তোমরা পাপ না কর৷ কিন্তু কেউ যদি পাপ করে ফেলে, তবে পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার একজন আছেন, তিনি সেই ধার্মিক ব্যক্তি, যীশু খ্রীষ্ট৷
1Otročiči moji, to vam pišem, da ne grešite. Ako se pa kdo pregreši, imamo Odvetnika pri Očetu, Jezusa Kristusa pravičnega;
2তিনিই সেই প্রায়শ্চিত্ত বলিগুলি, যার ফলে আমাদের সব পাপ দূর হয়৷ কেবল আমাদের সব পাপ নয়, জগতের সমস্ত মানুষেরও পাপ দূর হয়৷
2in on je sprava za grehe naše, ne pa samo za naše, ampak tudi za vsega sveta grehe.
3যদি আমরা ঈশ্বরের আদেশ পালন করি, তবেই বুঝতে পারব য়ে আমরা তাঁকে জানি৷
3In po tem vemo, da smo ga spoznali, ako držimo zapovedi njegove.
4কেউ যদি বলে য়ে, ‘আমি ঈশ্বরকে জানি,’ অথচ ঈশ্বরের আদেশ পালন না করে তবে সে মিথ্যাবাদী, আর তাঁর সত্য তার অন্তরে নেই৷
4Kdor pravi: Spoznal sem ga, a ne drži zapovedi njegovih, je lažnik in v njem ni resnice;
5কিন্তু য়ে তাঁর শিক্ষা পালন করে, ঈশ্বরের ভালবাসা সত্যি তার মধ্যে পূর্ণতালাভ করেছে৷ এইভাবে আমরা সুনিশ্চিত হতে পারি য়ে আমরা তাঁর মধ্যেই অবস্থান করছি৷
5kdor pa izpolnjuje besedo njegovo, v njem je resnično ljubezen Božja dopolnjena. Po tem vemo, da smo v njem.
6কেউ যদি বলে য়ে আমি ঈশ্বরে আছি তাহলে তাকে অবশ্যই তাঁর মতো জীবনযাপন করতে হবে৷
6Kdor pravi, da v njem ostaja, mora tudi tako živeti, kakor je on živel.
7প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে কোন নতুন আদেশ লিখছি না, এ এমন এক পুরানো আদেশ, যা তোমরা আদি থেকেই পেয়েছ৷ তোমরা য়ে বার্তা শুনেছ তা হল পুরানো আদেশ.
7Ljubljeni, ne pišem vam nove zapovedi, ampak zapoved staro, ki ste jo imeli od začetka. Stara zapoved je beseda, ki ste jo slišali.
8কিন্তু আমি এই পুরানো আদেশই তোমাদের কাছে এক নতুন আদেশরূপে লিখছি৷ এই আদেশ সত্য এবং এর সত্যতা তোমরা যীশু খ্রীষ্টে ও তোমাদের জীবনে দেখেছ, কারণ অন্ধকার কেটে যাচ্ছে আর প্রকৃত জ্যোতি ইতিমধ্যেই উজ্জ্বল৷
8Zopet vam pišemo novo zapoved, kar je resnično v njem in v vas; ker tema gine in prava luč že sveti.
9য়ে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, সে এখনও অন্ধকারেই আছে৷
9Kdor pravi, da je v luči, pa sovraži brata svojega, je v temi še do sedaj.
10য়ে তার ভাইকে ভালবাসে, সে জ্যোতিতে রয়েছে৷ তার জীবনে এমন কিছুই নেই যা তাকে পাপী করে৷
10Kdor ljubi brata svojega, ostaja v luči in pohujšanja ni v njem.
11কিন্তু য়ে তার ভাইকে ঘৃণা করে সে এখনও অন্ধকারেই আছে৷ সে অন্ধকারেই বাস করে আর জানে না সে কোথায় চলেছে, কারণ অন্ধকার তাকে অন্ধ করে দিয়েছে৷
11Kdor pa sovraži brata svojega, je v temi in hodi po temi in ne ve, kam gre, ker tema je oslepila oči njegove.
12প্রিয় সন্তানগণ, আমি তোমাদের লিখছি কারণ খ্রীষ্টের মাধ্যমে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে৷
12Pišem vam, otročiči, ker so vam grehi odpuščeni zaradi imena njegovega.
13পিতারা, আমি তোমাদের লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান৷ যুবকেরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা সেই পাপাত্মার ওপর জয়লাভ করেছ৷
13Pišem vam, očetje, ker ste spoznali njega, ki je od začetka. Pišem vam, mladeniči, ker ste premagali Hudobnega. Pisal sem vam, otročiči, ker ste spoznali Očeta.
14শিশুরা, আমি তোমাদের নিকট লিখছি কারণ যিনি শুরু থেকে আছেন তোমরা তাঁকে জান৷ যুবকরা, আমি তোমাদের লিখছি কারণ তোমরা শক্তিশালী, ঈশ্বরের বার্তা তোমাদের অন্তরে আছে; আর তোমরা সেই পাপাত্মার ওপর জয়লাভ করেছ৷
14Pisal sem vam, očetje, ker ste spoznali njega, ki je od začetka. Pisal sem vam, mladeniči, ker ste krepki, in beseda Božja ostaja v vas, in premagali ste Hudobnega.
15তোমরা কেউ এই সংসার বা এই সংসারের কোন কিছু ভালবেসো না৷ কেউ যদি এই সংসারটাকে ভালবাসে তবে পিতা ঈশ্বরের ভালবাসা তার অন্তরে নেই৷
15Ne ljubite sveta, ne tega, kar je na svetu. Če kdo ljubi svet, ni ljubezni Očetove v njem.
16কারণ এই সংসারে যা কিছু আছে, যা আমাদের পাপ প্রকৃতি পেতে ইচ্ছা করে, যা আমাদের চক্ষু পেতে ইচ্ছা করে, আর পৃথিবীর যা কিছুতে লোকে গর্ব করে৷ সে সবই পিতা ঈশ্বরের কাছ থেকে আসে না, আসে জগত থেকে৷
16Zakaj vse, kar je na svetu: poželenje mesa in poželenje oči in življenja napuh, ni iz Očeta, temuč je iz sveta.
17এই সংসার ও তাঁর অভিলাষ সব বিলীন হতে চলেছে, কিন্তু য়ে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরজীবি হবে৷
17In svet gine in poželenje njegovo; kdor pa dela voljo Božjo, ostane vekomaj.
18প্রিয় সন্তানরা, জগতের শেষ সময় ঘনিয়ে এসেছে৷ আর তোমরা শুনেছ য়ে খ্রীষ্টারিরা আসছে৷ এখনই সেই খ্রীষ্টারিরা এসে গেছে, এর ফলেই আমরা বুঝতে পারছি য়ে এই শেষ সময়৷
18Otročiči, poslednja ura je, in kakor ste slišali, da se antikrist bliža, so že sedaj vstali mnogi antikristi: odtod spoznavamo, da je poslednja ura.
19সেই খ্রীষ্টারিরা আমাদের দলের মধ্যেই ছিল৷ তারা আমাদের মধ্য থেকে বাইরে চলেগেছে৷ বাস্তবে তারা কোন দিনই আমাদের লোক ছিল না, কারণ তারা যদি আমাদের দলের লোক হত, তবে আমাদের সঙ্গেই থাকত৷ তারা আমাদের ছেড়ে চলে গেল; এর দ্বারাই প্রমাণ হল য়ে তারা কেউই আদৌ আমাদের নয়৷
19Izmed nas so izšli, ali niso bili iz nas; kajti ko bi bili iz nas, bi bili ostali z nami: toda odšli so, da se pokažejo, da niso vsi iz nas.
20তোমরা সেই পবিত্রতমের (খ্রীষ্টের) কাছে অভিষিক্ত হয়েছ, তাই তোমরা সকলে সত্য কি তা জান৷ তবে তোমাদের কাছে কেন আমি লিখি?
20In vi imate maziljenje od Svetega in veste vse.
21এটা বলার জন্য আমি লিখছি না য়ে তোমরা সত্য জান না৷ আমি তোমাদের লিখছি কারণ তোমরা সত্য জান; আর এও জান য়ে সত্য থেকে কখনও কোন মিথ্যার উত্পত্তি হতে পারে না৷
21Nisem vam pisal, ker ne znate resnice, ampak ker jo znate in ker ni nobene laži iz resnice.
22তবে সেই মিথ্যাবাদী কে? সে-ই, য়ে ব্যক্তি বলে য়ে যীশুই সেই খ্রীষ্ট নন, সে-ই খ্রীষ্টের শত্রু, য়ে বলে যীশু সেই খ্রীষ্ট নয়, সেই ব্যক্তি পিতাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না তাঁর পুত্র খ্রীষ্টকে৷
22Kdo je lažnik, če ne tisti, kdor taji, da Jezus je Kristus? Ta je antikrist, ki taji Očeta in Sina.
23য়ে পুত্রকে অস্বীকার করে, সে পিতা ঈশ্বরকেও পায় না৷ কিন্তু য়ে পুত্রকে গ্রহণ করে, সে পিতা ঈশ্বরকেও পেয়েছে৷
23Vsak, ki taji Sina, tudi Očeta nima; kdor pripoznava Sina, ima tudi Očeta.
24শুরু থেকে তোমরা যা শুনে আসছ, সেই সব বিষয় অবশ্যই তোমাদের অন্তরে রেখো৷ শুরু থেকে তোমরা যা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পিতা ঈশ্বর ও তাঁর পুত্রের সাহচর্য়ে থাকবে৷
24Vi pa – kar ste slišali od začetka, to naj ostane v vas. Če ostane v vas, kar ste slišali od začetka, tudi vi ostanete v Sinu in v Očetu.
25আর ঈশ্বর এটাই আমাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হল অনন্ত জীবন৷
25In ta je obljuba, ki nam jo je obljubil: večno življenje.
26যাঁরা তোমাদের ভুল পথে নিয়ে য়েতে চায় তাদের বিষয়ে তোমাদের এইসব কথা লিখলাম৷
26To sem vam pisal za tiste, ki vas slepe.
27খ্রীষ্ট তোমাদের এক বিশেষ বরদান দিয়েছেন এবং তা তোমাদের মধ্যে রয়েছে৷ তাই তোমাদের অন্য কারোর শিক্ষার দরকার নেই৷ য়ে বরদান তোমরা পেয়েছ তা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেয়৷ এ বরদান সত্য, এর মধ্যে মিথ্যার লেশমাত্র নেই৷ তাই এই বরদান য়েমন শিক্ষা দিয়েছে, সেইমত তোমরা খ্রীষ্টে থাক৷
27In za vas: maziljenje, ki ste ga prejeli od njega, ostaja v vas, in treba ni, da bi vas kdo učil; temuč kakor vas maziljenje njegovo uči vsega in je resnično in ni laž, in kakor vas je poučilo, tako ostanite v njem.
28এখন আমার স্নেহের সন্তানরা, খ্রীষ্টেতে থাক৷ তা করলে খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন আমাদের আর ভয়ের কিছু থাকবে না৷ তিনি এলে তাঁর সামনে দাঁড়াতে ভয় বা লজ্জা পেতে হবে না৷
28In sedaj, otročiči, ostanite v njem, da imamo, če se on prikaže, trdno zaupanje in ne bomo osramočeni pred njim ob prihodu njegovem.Ako veste, da je pravičen, spoznajte, da je vsak, ki dela pravičnost, iz njega rojen.
29যদি তোমরা জান য়ে খ্রীষ্ট ধার্মিক তাহলে তোমরা এও জান য়ে যাঁরা ধর্মাচরণ কাজ করে তারা ঈশ্বরের সন্তান৷
29Ako veste, da je pravičen, spoznajte, da je vsak, ki dela pravičnost, iz njega rojen.