Bengali:NT

Slovenian

1 Peter

2

1তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরেব্যথা পায়৷ মিথ্যা বলো না, ছলনা করো না,
1Odloživši torej vso hudobnost in vso zvijačnost in licemerstvo in zavist in vse obrekovanje,
2হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না৷ এসব মন্দ বিষয়গুলি তোমাদের অন্তর থেকে দূর করে দাও৷
2hrepenite kakor novorojena deteta po nepokvarjenem mleku iz besede Božje, da po njem rastete v zveličanje,
3নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুধের জন্য আকাঙ্খা রাখ, যা পান করে তোমরা বৃদ্ধিলাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে৷ তোমরা এর মধ্যেই প্রভুর সেই দয়ার আস্বাদ পেয়েছ৷
3če ste res okusili, da je Gospod dobrotljiv.
4প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর৷ জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য় করল; কিন্তু তিনিই সেই ‘প্রস্তর’ য়াঁকে ঈশ্বর মনোনীত করেছেন৷ ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তাঁর কাছে এস৷
4K njemu pristopajoč, kamenu živemu, ki so ga sicer zavrgli ljudje, pri Bogu pa je izvoljen in dragocen,
5তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উত্‌সর্গ করতে পার, যা খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে৷
5se sezidavate tudi vi kot živi kameni v hišo duhovno, sveto duhovništvo, da darujete duhovne daritve, prijetne Bogu po Jezusu Kristusu.
6আর শাস্ত্রেও একথা আছে: ‘দেখ, আমি সিযোনে একটি প্রস্তর স্থাপন করছি, যা মনোনীত মহামূল্য কোণের প্রধান প্রস্তর৷ তার ওপর য়ে মানুষ বিশ্বাস রাখবে তাকে কখনই লজ্জায় পড়তে হবে না৷’যিশাইয় 28:16
6Kajti pisano je v pismu: „Glej, polagam na Sionu vogelni kamen, izvoljen, dragocen, in kdor veruje vanj, ne bo osramočen“.
7যাঁরা তাঁকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর (যীশু) মহামূল্যবান; কিন্তু যাঁরা তাঁকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর: ‘রাজমিস্ত্রিরা য়ে প্রস্তর বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর৷’গীতসংহিতা 118:22
7Vam torej, ki verujete, je čast; nevernim pa je „ta kamen, ki so ga zavrgli zidarji, postal za glavo voglu“
8শাস্ত্র আবার এই কথাও বলে যাঁরা বিশ্বাস করে না তাদের পক্ষে; ‘এটা এমনই এক প্রস্তর যাতে মানুষ হোঁচট খায়, আর সেই প্রস্তরের দরুণ অনেক লোক হোঁচট খেয়ে পড়ে যাবে৷’ যিশাইয় 8:14 তারা ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই হোঁচট খায় আর এটাই তো তাদের বিধি নির্দিষ্ট পরিণাম৷
8in „kamen spotike in skala pohujšanja“; kateri se, ker so nepokorni besedi, spotikajo, za kar so bili tudi postavljeni.
9কিন্তু তোমরা সেরকম নও, তোমরা মনোনীত মানবগোষ্ঠী, রাজকীয় যাজককুল, এক পবিত্র জাতি৷ তোমরা ঈশ্বরের আপন জনগোষ্ঠী, তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারো৷ যিনি তোমাদের অন্ধকার থেকে তাঁর অপূর্ব আলোয় নিয়ে এসেছেন, তোমরা তাঁরই গুণগান কর৷
9Vi pa ste rod izvoljeni, kraljevsko duhovništvo, svet narod, ljudstvo Bogu za last, da oznanjate kreposti njega, ki vas je poklical iz teme v čudovito svetlobo svojo;
10আগে তোমরা তাঁর প্রজা ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ; একসময় তোমরা ঈশ্বরের দয়া পাও নি কিন্তু এখন তা পেয়েছ৷
10ki nekdaj niste bili ljudstvo, sedaj pa ste ljudstvo Božje, nekdaj ne deležni milosti, sedaj pa pomiloščeni.
11প্রিয় বন্ধুরা, তোমরা এই পৃথিবীতে বিদেশী ও আগন্তুক৷ এই জন্য আমি তোমাদের অনুরোধ করছি, দৈহিক কামনা বাসনা থেকে নিজেদের দূরে রাখ, কারণ এসব তোমাদের আত্মার বিরুদ্ধে লড়াই করে;
11Ljubljeni, opominjam vas kot tujce in popotnike, da se zdržujete mesenih poželenj, ki se vojskujejo zoper dušo;
12তোমরা এমন লোকদের মধ্যে বসবাস করছ যাঁরা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না, তারা বলতে পারে য়ে তোমরা ভুল কাজ করছ৷ তাই সত্ এবং ভাল জীবনযাপন কর, তাহলে তোমাদের সত্ কাজ ও স্বচক্ষে দেখে প্রভুর প্রত্যাগমনের দিন তারা ঈশ্বরকে মহিমান্বিত করবে৷
12vedenje vaše med pogani bodi lepo, da bodo v tem, v čemer vas obrekujejo kakor hudodelnike, slavili zaradi vaših dobrih del, ki jih vidijo, Boga v dan obiskovanja.
13জগতের শাসনকর্তাদের বাধ্য হও; প্রভুর জন্যই তা কর৷
13Pokorite se vsaki naredbi človeški zavoljo Gospoda: bodisi kralju kakor najvišjemu,
14রাজ্যের সর্বময় কর্তা হিসাবে রাজার বাধ্য হও৷ অন্যায়কারীদের শাস্তি দিতে এবং যাঁরা সত্ কাজ করে তাদের প্রশংসা করতে রাজা কর্ত্তৃক য়ে নেতারা নিযুক্ত, তাদের বাধ্য হও৷
14bodisi poglavarjem kakor od njega poslanim v kaznovanje hudodelnikov in v pohvalo teh, ki delajo dobro.
15এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে, সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মত কথা বলা থেকে বিরত কর; ঈশ্বরও তাই চান৷
15Kajti taka je volja Božja, da z dobrimi deli zavežite jezik nevednosti nespametnih ljudi;
16স্বাধীন লোক হিসাবে বাস কর; কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন কর৷
16kakor svobodni, a ne za pokrivalo hudobnosti imajoč svobodo, temveč kakor hlapci Božji.
17সকল লোককে যথোচিত সম্মান দিও৷ সব জায়গায় সকল বিশ্বাসী ভাইদের ভালবাস৷ ঈশ্বরকে ভয় কর আর রাজাকে সম্মান দিও৷
17Vse spoštujte, bratovščino ljubite, Boga se bojte, kralja častite!
18দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে৷ কেবল দয়ালু ও ভাল মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও৷
18Hlapci, bodite pokorni v vsem strahu gospodarjem, ne samo dobrim in krotkim, ampak tudi osornim.
19কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন৷
19Kajti to je milost, ako kdo iz vestnosti do Boga prenaša težave, po krivem trpeč.
20বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য কর তাতে প্রশংসার কিছু আছে কি? কিন্তু ভাল কাজ করে যদি কষ্টভোগ সহ্য কর তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার য়োগ্য৷
20Kakšna namreč hvala, če boste grešeč in zato tepeni trpeli? Ampak če ste, dobo delajoč in pri tem trpeč, stanovitni, to je prijetno pri Bogu.
21ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন৷ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, য়েন তোমরা তাঁর পদাঙ্ক অনুসরণ কর৷
21Kajti za to ste bili poklicani, ker je tudi Kristus trpel za vas in vam zapustil zgled, da hodite po sledovih njegovih:
22‘তিনি কখনও কোন পাপ করেন নি, এবং তাঁর মুখে কখনও কোন ছলনার কথা শোনা যায় নি৷’যিশাইয় 53:9
22on ni storil greha, tudi zvijača se ni našla v ustih njegovih;
23তাঁকে অপমান করলে, তিনি তার জবাবে কাউকে অপমান করেন নি৷ তাঁর কষ্টভোগের সময় তিনি প্রতিশোধ নেবার ভয় দেখান নি৷ কিন্তু যিনি ন্যায় বিচার করেন, তাঁরই ওপর বিচারের ভার দিয়েছিলেন৷
23on psovan ni psoval, trpeč ni pretil, temuč vse je prepuščal tistemu, ki sodi pravično;
24ক্রুশের ওপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, য়েন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি৷ তাঁর দেহের ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ৷
24on je grehe naše sam na telesu svojem nesel na les, da bi grehom odmrli in živeli pravičnosti; ž njegovimi ranami ste bili ozdravljeni.Bili ste namreč kakor ovce tavajoče, ali povrnili ste se zdaj k Pastirju in Škofu duš svojih.
25তোমরা ভুল পথে যাওয়া মেষের মত ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ৷
25Bili ste namreč kakor ovce tavajoče, ali povrnili ste se zdaj k Pastirju in Škofu duš svojih.