Bengali:NT

Slovenian

1 Thessalonians

3

1যখন আমরা আর ধৈর্য্য ধরতে পারলাম না তখন আমরা আথীনীতে একাই থেকে য়েতে মনস্থ করলাম৷
1Zato, ko nismo mogli več strpeti, smo sklenili rajši sami ostati v Atenah,
2তাই আমরা তীমথিয়কে তোমাদের কাছে পাঠালাম৷ তীমথিয় আমাদের ভাই, খ্রীষ্ট সম্পর্কে সুসমাচার প্রচারে সে আমাদের সাহায্য করে৷ আমরা তাকে পাঠিয়েছিলাম যাতে সে তোমাদের বিশ্বাসকে দৃঢ় করতে ও তোমাদের উত্‌সাহ দিতে পারে,
2in smo poslali Timoteja, brata našega in služabnika Božjega v evangeliju Kristusovem, utrjevat vas in opominjat zaradi vere vaše,
3যাতে তোমাদের য়ে সব শারীরিক ও মানসিক ক্লেশের মধ্য দিয়ে য়েতে হচ্ছে তাতে তোমরা হতাশ না হও৷ তোমরা নিজেরাই জান য়ে এসব শারীরিক ও মানসিক দুঃখকষ্ট আমাদের জীবনে ভোগ করতেই হবে৷
3da se nihče ne da zbegati v teh stiskah; sami namreč veste, da smo namenjeni za to.
4আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের বলেছিলাম য়ে আমাদের সকলকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে য়েতে হবে৷ তোমরা জান য়ে আমরা য়েমন বলেছিলাম তেমনিই হয়েছে৷
4Saj smo tudi, ko smo bili pri vas, naprej vam povedali, da pridemo v stiske, kakor se je tudi zgodilo in veste.
5আর এইজন্য আর ধৈর্য্য ধরতে না পারাতে আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়ে জানতে চেয়েছিলাম য়ে তোমরা বিশ্বাসে স্থির আছ কি না৷ আমার মনে ভয় ছিল য়ে শয়তান মানুষকে নানা প্রলোভনে ফেলে, সে তোমাদের পরাজিত করেছে; তা করলে আমাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে য়েত৷
5Zato sem tudi jaz, ker nisem mogel več strpeti, poslal pozvedovat za vero vašo, ni li vas morda izkušal izkušnjavec, in bi bil tako zaman naš trud.
6তীমথিয় তোমাদের কাছ থেকে ফিরে এসে তোমাদের বিশ্বাস ও ভালবাসার শুভ সংবাদ আমাদের দিয়েছে৷ তীমথিয় জানিয়েছে য়ে তোমরা সব সময় আনন্দের সঙ্গে আমাদের মনে রেখেছ এবং আমাদের দেখবার জন্য তোমরা বড়ই ব্যগ্র৷ ঐ একই কথা আমরাও বলতে চাই - তোমাদের দেখবার জন্য আমরাও উত্‌সুক৷
6Ko je pa ravnokar Timotej k nam prišel od vas in nam prinesel blago vest o veri in ljubezni vaši in da nas imate vedno v dobrem spominu, hrepeneč videti nas, kakor tudi mi vas,
7তাই ভাই ও বোনেরা, তোমরা বিশ্বাসে প্রভুতে স্থির আছ জেনে শত দুর্দশা ও কষ্টের মধ্যেও আমরা সান্ত্বনা পেয়েছি৷
7zato smo bili, bratje, za vas potolaženi ob vsej stiski in sili svoji po veri vaši:
8তোমরা প্রভুতে সুস্থির আছ জেনে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম৷
8ker zdaj živimo, če vi stojite trdno v Gospodu.
9তোমাদের জন্য ঈশ্বরের সামনে আমাদের আনন্দের শেষ নেই, তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই; কিন্তু আমরা য়ে পরিমাণে আনন্দ পাই তার জন্য ঈশ্বরকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না৷
9Kajti kako zahvalo moremo Bogu vrniti za vas, za vse veselje, s katerim se radujemo zaradi vas pred Bogom svojim,
10আমরা তোমাদের জন্য দিনরাত খুব প্রার্থনা করে চলেছি৷ আমরা প্রার্থনা করি য়েন আমরা তোমাদের ওখানে য়েতে পারি ও তোমাদের বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তোমাদের সব ত্রুটি দূর করতে পারি৷
10noč in dan presilno proseč, da bi videli obličje vaše in dopolnili pogreške vere vaše?
11আমরা প্রার্থনা করছি য়েন আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে যাবার জন্য আমাদের পথ সুগম করেন৷
11On pa, Bog in Oče naš, in Gospod naš Jezus naj vodi pot našo k vam.
12আমরা প্রার্থনা করছি য়েন প্রভু তোমাদের প্রেম বৃদ্ধি করেন৷ য়েন তোমাদের পরস্পরের মধ্যে ভালবাসা উপচে পড়ে এবং আমরা য়েমন তোমাদের ভালবাসি তোমরাও তেমনি সমস্ত লোকদের ভালবাস৷
12Vas pa naj Gospod napolni in obogati z ljubeznijo drug do drugega in do vseh, kakor smo tudi mi do vas;da utrdi srca vaša, da so brez graje v svetosti pred Bogom in Očetom našim o prihodu Gospoda našega Jezusa z vsemi njegovimi svetimi.
13আমরা প্রার্থনা করছি য়েন তোমাদের হৃদয় সবল হয়৷ তাহলে আমাদের প্রভু যীশু যখন তাঁর পবিত্র দূতদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন, তখন তোমরা তাঁর সামনে পবিত্র ও নির্দোষ অবস্থায় দাঁড়াতে পারবে৷
13da utrdi srca vaša, da so brez graje v svetosti pred Bogom in Očetom našim o prihodu Gospoda našega Jezusa z vsemi njegovimi svetimi.