Bengali:NT

Slovenian

2 Corinthians

11

1যখন তোমরা আমার নির্বুদ্ধিতা দেখতে পাও তখন একটু ধৈর্য্য ধরে আমাকে সহ্য করবে এই আমি চাই৷ দয়া করে আমার প্রতি সহিষ্ণু হও৷
1O, da bi me trpeli malo v moji nespameti! Pa saj me tudi potrpite.
2আমি অন্তরে তোমাদের জন্য জ্বালা অনুভব করছি৷ এই অন্তর্জ্বালা স্বয়ং ঈশ্বরের অন্তর থেকে আসে৷ আমি তোমাদেরকে এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, য়েন সতী কন্যা রূপে তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি৷
2Kajti vnet sem za vas z Božjo gorečnostjo, ker sem vas zaročil enemu možu, da vas privedem kot čisto devico Kristusu.
3কিন্তু আমার ভয় হচ্ছে দুষ্ট সাপ য়েমন নিজের চাতুরীতে হবাকে ভুলিয়েছিল, সেইরকম তোমাদের মন য়েন কলুষিত না করে এবং খ্রীষ্টের প্রতি তোমাদের য়ে পূর্ণ ও বিশুদ্ধ অনুরাগ আছে তা থেকে তোমাদের য়েন দূরে সরিয়ে নিয়ে না যায়৷
3Bojim se pa, da se ne bi, kakor je kača Evo ukanila z zvijačo svojo, nekako tudi pokvarile misli vaše in se odvrnile od preprostosti in čistosti, ki je v srcu do Kristusa.
4কোন আগন্তুক যদি এমন আর এক যীশুকে প্রচার করে, যাকে আমরা প্রচার করি নি, অথবা আগেই গ্রহণ করেছ এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোন আত্মা পাও, বা আগে গ্রহণ কর নি এমন কোন অন্য রকমের সুসমাচার পাও তবে তা ভালভাবে সহ্য করো৷
4Kajti ko bi ta, ki prihaja, oznanjeval drugega Jezusa, ki ga mi nismo oznanili, ali ko bi prejemali drugega duha, ki ga niste prej prejeli, ali drugačen evangelij, ki ga niste sprejeli, lepo bi to trpeli.
5কারণ আমার মনে হয় না য়ে আমি তথাকথিত সেই ‘মহান প্রেরিতদের’ থেকে কোন অংশে পিছিয়ে পড়ে আছি৷
5Mislim namreč, da v ničemer nisem manjši od onih prevelikih apostolov.
6কিন্তু যদিও আমি খুব ভাল বক্তা নই, তবুও আমার জ্ঞান সীমিত নয় এবং তা সবরকমেই পরিষ্কারভাবেই তোমাদের দেখিয়ে দিয়েছি৷
6Čeprav pa sem neuk v govoru, vendar nisem v znanju; ali v vsem smo znani pri vseh med vami.
7তোমরা য়েন উন্নত হতে পার তাই নিজেকে নত করে আমি কি পাপ করেছি? তোমাদের মধ্যে বিনা পারিশ্রমিকে ঈশ্বরের সুসমাচার প্রচার করে কি ভুল করেছি?
7Ali pa sem storil greh, sam sebe ponižujoč, da se vi povišate, ker sem vam brezplačno oznanil Božji evangelij?
8তোমাদের মধ্যে সেবার জন্য অন্য মণ্ডলী থেকে টাকা নিয়ে আমি তাদের লুঠ করেছি;
8Druge cerkve sem slekel, vzemši plačilo od njih, da morem služiti vam,
9এবং যখন তোমাদের কাছে ছিলাম তখন আমার অভাব হলেও আমি কাউকে ভারগ্রস্ত করি নি, কারণ মাকিদনিয়া থেকে ভাইরা এসে আমার প্রযোজন মেটালেন৷ হ্যাঁ, আমি যাতে কোন বিষয়ে তোমাদের কাছে হাত না পাতি, নিজেকে সেইভাবে রক্ষা করেছি এবং করব৷
9in ko sem bil pri vas in sem stradal, nisem bil nikomur nadležen. Kolikor mi je namreč manjkalo, so doložili bratje, ki so prišli od Macedonije; in v vsem sem se zdržal brez nadlege vam in se še zdržim.
10সত্যই খ্রীষ্টের সততা যখন নিশ্চিতভাবে আমার মধ্যে আছে, তখন আখায়ার কোন অঞ্চলে কেউ এই গর্ব করা থেকে আমায় বিরত করবে না৷ আমি তোমাদের বোঝা হতে চাই না৷
10Kakor je resnica Kristusova v meni, te hvale mi nihče ne vzame v krajih ahajskih.
11তার মানে কি এই য়ে আমি তোমাদের ভালবাসি না? ঈশ্বর জানেন আমি তোমাদের ভালবাসি৷
11Zakaj? ker vas ne ljubim? Bog ve.
12কিন্তু এখন আমি যা করছি, সেই কাজ আরও করব যাতে যাঁরা গর্ব করার সুয়োগ খোঁজে, তাদের বিরত করতে পারি৷ যাঁরা গর্ব করে তাদের য়েন তোমরা আমাদের সমান ভাব;
12Kar pa delam, še bom delal, da odvzamem priložnost tistim, ki priložnosti iščejo, da bi se, v čemer se hvalijo, pokazali take kakor tudi mi.
13কারণ তারা ভণ্ড প্রেরিত, তারা মিথ্যা বলে৷ তারা প্রবঞ্চক কর্মী, তারা প্রেরিতের ছদ্মবেশ ধরেছে৷ তারা এমনভাব দেখায় যাতে লোকে মনে করে য়ে তারা খ্রীষ্টের প্রেরিত৷
13Kajti taki so krivi apostoli, ukanljivi delavci, izpreminjajoči se v apostole Kristusove.
14এটা আশ্চর্য নয়, কারণ শয়তান নিজেও নিজেকে দীপ্তিময় স্বর্গদূত হিসাবে দেখাবার জন্য বদলে ফেলে৷
14In ni čuda, zakaj sam satan se izpreminja v angela svetlobe.
15অতএব তার সেবকরাও য়ে ধার্মিকতার সেবকদের বেশ ধারণ করে, এতে আশ্চর্য হবার কিছুই নেই, পরিণামে তাদের কাজের জন্য তারা শাস্তিভোগ করবে৷
15Ni torej nič velikega, če se tudi služabniki njegovi izpreminjajo v služabnike pravičnosti; katerih konec bode po njih delih.
16আমি আবার বলছি, কেউ আমাকে মূর্খ মনে না করুক, কিন্তু যদি তোমরা মনে কর, তবে আমাকে মূর্খ বলেই গ্রহণ কর; তাতে আমিও একটু গর্ব করতে পারব৷
16Zopet pravim: Nihče naj ne misli, da sem nespameten. Če pa vendar mislite, pa me tudi sprejmite kakor nespametnega, da se nekoliko tudi jaz pohvalim.
17আমি নিজেকে জানি তাই আমি গর্ব করি৷ এখন আমি যা বলছি তা প্রভুর আদেশ মত বলছি না কিন্তু এক নির্বোধের মতোই এই গর্ব করছি৷
17Kar zdaj govorim, ne govorim po Gospodu, ampak kakor v nespameti, v svesti si, da se smem hvaliti.
18য়েহেতু অনেকেই জাগতিক বিষয়ে গর্ব করে, তাই আমিও গর্ব করব৷
18Ko se mnogi hvalijo po mesu, naj se tudi jaz pohvalim.
19কারণ তোমরা যাঁরা বুদ্ধিমান তারা নির্বোধ লোকদের প্রতি আনন্দের সাথে সহিষ্ণুতা দেখিয়ে থাক৷
19Kajti radi prenašate nespametne, ko ste sami pametni.
20আমি জানি তোমরা সহিষ্ণু, এমন কি তাদের প্রতিও যাঁরা তোমাদের আদেশ করে, শোষণ করে, ফাঁদে ফেলে, নিজেদেরকে তোমাদের থেকে ভাল বলে মনে করে অথবা তোমাদের গালে চড় মারে৷
20Prenašate namreč, če vas kdo usužnuje, če vam kdo pojeda, če kdo jemlje, če se kdo povzdiguje, če vas kdo v lice bije.
21একথা বলতে আমার লজ্জা বোধ হয় য়ে আমরা তোমাদের প্রতি নিতান্ত ‘দুর্বল’ বলেই দুরকম ব্যবহার করি নি! কিন্তু গর্ব করার মতো যথেষ্ট সাহস যদি কারো থাকে, তবে আমি সাহসী হব ও গর্ব করব৷ আমি মূর্খের মতো কথা বলছি৷
21Na sramoto priznavam: za to smo pa bili preslabi. V čemer je pa kdo drzen (po nespameti govorim), drzen sem tudi jaz.
22তারা কি ইব্রীয়? আমিও তাই৷ তারা কি ইস্রায়েলী? আমিও তাই৷ তারা কি অব্রাহামের বংশধর? আমিও তাই?
22Hebrejci so? Tudi jaz sem. Izraelci so? Tudi jaz sem. Seme Abrahamovo so? Tudi jaz sem.
23তারা কি খ্রীষ্টের সেবক? এমন গর্ব করা পাগলের মত শোনালেও আমি তাদের থেকে অনেক বেশী খ্রীষ্টের সেবা করছি৷ আমি তাদের থেকে অনেক বেশী কঠোর পরিশ্রম করেছি, তাদের থেকে বহুবার বেশী কারাদণ্ড ভোগ করেছি, অনেকবার চাবুকের মার সহ্য করেছি, অনেকবার মৃত্যুমুখে পড়েছি৷
23Služabniki Kristusovi so? (Ne govorim po pameti: ) Še bolj jaz: v trudih sem bil obilneje, v ječah obilneje, v udarcih neizmerneje, v smrti mnogokrat.
24ইহুদীদের কাছ থেকে পাঁচবার উনচল্লিশটি করে চাবুকের মার খেতে হয়েছে৷
24Od Judov sem jih dobil petkrat po štirideset brez ene,
25তিনবার আমাকে লাঠিপেটা করেছে, একবার আমার ওপর পাথর ছোঁড়া হয়েছে, তিনবার ঝড়ে জাহাজ ডুবিতে আমি কষ্ট পেয়েছি এবং সারা দিনরাত অগাধ জলের মধ্যে কাটিয়েছি৷
25trikrat so me šibali, enkrat kamenali, trikrat se je z menoj ladja razbila, noč in dan sem prebil sredi valov;
26স্থলপথে যাত্রাকালে বহুবার বিপদে পড়েছি, নদী থেকে বিপদ এসেছে, কতবার ডাকাতের হাতে, কতবার আমার আপনজন ইহুদী ও অইহুদীদের দ্বারা বিপদগ্রস্ত হয়েছি৷ শহরের মধ্যে মহা বিপদে পড়তে হয়েছে, কখনও গ্রামাঞ্চলে, কখনও বিপদ সঙ্কুল সমুদ্রের মধ্যে এবং ভণ্ড খ্রীষ্টীয়ানদের কাছ থেকে৷
26potoval sem mnogokrat, bil sem v nevarnostih od voda, v nevarnostih od razbojnikov, v nevarnostih od rojakov, v nevarnostih od poganov, v nevarnostih v mestu, v nevarnostih v puščavi, v nevarnostih na morju, v nevarnostih med krivimi brati:
27অনেকবার অনাহারে দিন কাটিয়েছি, যথেষ্ট পোশাকের অভাবে প্রচণ্ড শীতে কষ্ট পেয়েছি৷
27v trudu in težavi, dostikrat v nespavanju, v lakoti in žeji, čestokrat v postu, v mrazu in goloti.
28আর সব সমস্যা যাক, একটি সমস্যা প্রতিদিন আমার ওপরে চেপে রয়েছে, তা হল সমস্ত মণ্ডলীর চিন্তা৷
28Razen tega, kar je zunanjega, je vsakdanji naval do mene, skrb za vse cerkve.
29কেউ দুর্বল হলে আমি কি সেই দুর্বলতার সহভাগী হই না? কেউ বাধা পেয়ে পাপের পথে নেমে গেলে আমি কি রাগে জ্বলে উঠি না?
29Kdo oslabi, da bi tudi jaz ne oslabel? Kdo se pohujšuje, da bi tudi mene ne skelelo?
30যদি গর্ব করতে হয়, তবে আমার নানা দুর্বলতার বিষয়ে গর্ব করব৷
30Če se je treba hvaliti, hvalil se bom s tem, kar se tiče moje slabosti.
31প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে প্রশংসিত তিনি জানেন য়ে আমি মিথ্যা বলছি না৷
31Bog in Oče Gospoda našega Jezusa, ki je hvaljen na veke, ve, da ne lažem.
32যখন আমি দম্মেশকে ছিলাম, তখন রাজা আরিতার অধীনস্থ রাজ্যপাল আমাকে বন্দী করার জন্য দম্মেশকীয়দের সেই শহরের চারপাশে পাহারা বসিয়েছিলেন৷
32V Damasku je dal namestnik kralja Areta zastražiti mesto Damaščanov, hoteč me ujeti;pa skozi okno v košu so me po zidu spustili, in tako sem ubežal njegovim rokam.
33কিন্তু আমার বন্ধুরা শহরের পাঁচিলের একটা ফাঁক দিয়ে একটা ঝুড়িতে করে আমাকে নামিয়ে দিয়েছিলেন, এইভাবে সেই রাজ্যপালের হাত থেকে পালিয়েছিলাম৷
33pa skozi okno v košu so me po zidu spustili, in tako sem ubežal njegovim rokam.