1আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের দাস ও প্রেরিত৷ যাঁরা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের ধার্মিকতার মাধ্যমে আমাদের মতো এক মহামূল্য বিশ্বাস লাভ করেছেন তাঁদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি৷ যা ন্যায় তিনি তাই করেন৷
1Simon Peter, hlapec in apostol Jezusa Kristusa, njim, ki so zadobili z nami enako dragoceno vero po pravičnosti Boga našega in Zveličarja Jezusa Kristusa:
2অনুগ্রহ ও শান্তি প্রচুর পরিমাণে তোমাদের প্রতি বর্ষিত হোক্৷ তোমরা ঈশ্বর ও আমাদের প্রভু যীশুকে গভীরভাবে জানো বলে এই অনুগ্রহ ও শান্তি ভোগ করবে৷
2Milost vam in mir naj se pomnoži v spoznanju Boga in Jezusa Gospoda našega;
3যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে৷ তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রযোজনীয় বিষয় দান করেছে৷ আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি৷ যীশু তাঁর মহিমা-গুণে এবং সদগুণে আমাদের ডেকেছেন৷
3kakor nam je Božja moč njegova podarila vse, kar služi v življenje in pobožnost, po spoznanju njega, ki nas je poklical po lastni slavi in kreposti,
4তাঁর মহিমায় এবং সদগুণে যা তিনি দেবেন বলেছিলেন সেই মূল্যবান এবং মহান প্রতিশ্রুতিগুলি তিনি আমাদের দিয়েছেন, যাতে তোমরা ঐ সব প্রতিশ্রুতিগুলির মধ্য দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত য়ে সব দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় জীবনের অংশীদার হতে পার৷
4po čemer nam je podaril dragocene in največje obljube, da postanete po njih deležniki Božje narave, ko ste ubežali pogubi, ki jo na svetu provzroča poželenje.
5তোমরা এই সব আশীর্বাদ পেয়েছ বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে য়োগ করে নিতে প্রাণপণ চেষ্টা কর৷ তোমাদের বিশ্বাসের সঙ্গে সদগুণ য়োগ কর, সদগুণের সঙ্গে জ্ঞান,
5Prav zato si prizadevajte z vso gorečnostjo ter kažite v veri svoji krepost, v kreposti pa spoznanje, v spoznanju pa zmernost,
6জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য্য, ধৈর্য্যের সঙ্গে ঈশ্বরভক্তি, ঈশ্বরভক্তির সঙ্গে ভ্রাতৃস্নেহ, ভ্রাতৃস্নেহের সঙ্গে ভালবাসা য়োগ করে নাও৷
6v zmernosti pa stanovitnost, v stanovitnosti pa pobožnost,
7ঈশ্বরভক্তির সঙ্গে আসে ভ্রাতৃস্নেহ, আর ভ্রাতৃস্নেহের সঙ্গে তোমার ভালবাসা য়োগ কর৷
7v pobožnosti pa bratoljubje, v bratoljubju pa ljubezen do vseh.
8তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানে কখনও নিষ্কর্মা বা নিষ্ফল হবে না৷
8Kajti če so te čednosti v vas in se množe, napravljajo, da niste nedelavni in nerodovitni v spoznanju Gospoda našega Jezusa Kristusa.
9কিন্তু এইসব গুণগুলি যার নেই সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ৷ সে ভুলে গেছে য়ে তার অতীতের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছিল৷
9Kdor namreč nima teh, je slep, kratkoviden, ker je pozabil, da je bil očiščen starih grehov svojih.
10তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন৷ সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো৷ যদি তোমরা এগুলি কর তবে কখনও হোঁচট খেয়ে পড়বে না;
10Zato se, bratje, tem bolj trudite, da utrdite poklic svoj in izvoljenje; kajti če tako delate, ne spotaknete se nikdar.
11আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে তোমাদের মহানভাবে ও উদারভাবে স্বাগত জানানো হবে৷
11Tako namreč vam bo dan zmagoslaven vhod v večno kraljestvo Gospoda našega in Zveličarja Jezusa Kristusa.
12তোমরা তো এসব জানো আর য়ে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ; কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব৷
12Zato ne bom vnemar pustil, vedno vas spominjati tega, dasi to veste in ste utrjeni v dani vam resnici.
13যতদিন বেঁচে থাকি, আমি মনে করি, এই বিষয়গুলি তোমাদের মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য৷
13Menim pa, da je prav, dokler sem v tej koči, da vas izpodbujam, kličoč vam to v spomin,
14আমি জানি য়ে খুব শিগ্গিরই আমাকে এই দেহত্যাগ করতে হবে৷ আমাদের প্রভু খ্রীষ্ট পরিষ্কারভাবে তা আমাকে জানিয়েছেন৷
14ker vem, da moram skoraj odložiti kočo svojo, kakor mi je tudi Gospod naš Jezus Kristus naznanil.
15আমি আপ্রাণ চেষ্টা করছি, যাতে আমার মৃত্যুর পরেও তোমরা এসব বিষয় মনে রাখতে পার৷
15Potrudim se pa, da se morete tudi vsak čas po mojem odhodu spominjati tega.
16যখন আমরা প্রভু যীশু খ্রীষ্টের মহাপরাক্রমসহ আগমন সম্বন্ধে বলেছিলাম, তখন আমরা কোন বানানো গল্প বলি নি৷ আমরা প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম স্বচক্ষে দেখেছি৷
16Kajti nismo se držali izmišljenih basni, ko smo vam oznanili Gospoda našega Jezusa Kristusa moč in prihod, marveč sami smo videli in bili priče njegovega veličastva.
17যীশু পিতা ঈশ্বরের কাছ থেকে য়ে সম্মান ও মহিমা লাভ করেছিলেন তা এই বাণীর মধ্য দিয়েই এসেছিল, ‘এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি সন্তুষ্ট৷’
17Prejel je namreč od Boga Očeta čast in slavo, ko mu je prišel tak glas od veličastne slave: Ta je Sin moj ljubljeni, ki je po moji volji;
18যীশুর সঙ্গে আমরা যখন পবিত্র পর্বতে ছিলাম তখন স্বর্গ থেকে বলা ঐ বাণী আমরা শুনেছিলাম৷
18in ta glas smo mi slišali, da je prišel z neba, ko smo bili ž njim na sveti gori.
19সেইজন্য ভাববাদীরা যা বলেছেন আমরা সে বিষয়ে নিশ্চিত৷ ভাববাদীরা যা বলে গেছেন সে বিষয়ে মনোয়োগ দেওয়া তোমাদের পক্ষে ভাল৷ তাঁরা যা বলেছেন তা য়েন অন্ধকার জায়গায় উজ্জ্বল আলোর মতো৷ তা য়ে পর্যন্ত না দিনের শুরু হয় ও তোমাদের হৃদয়ে প্রভাতী তারার উদয় হয় সেই পর্যন্ত অন্ধকারের মাঝে আলো দেয়৷
19In imamo besedo proroško tem trdnejšo; in prav delate, da pazite nanjo kakor na svetilnico, ki sveti v temnem kraju, dokler ne prisije dan in danica vzide v srcih vaših;
20এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার য়ে শাস্ত্রের কোন ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়৷
20to najprej spoznavajoč, da se nobeno prorokovanje pisma ne godi po lastnem razlaganju.Zakaj prorokovanje ni nikdar prišlo po volji človeški, temuč od Boga so govorili ljudje, kakor jih je vodil sveti Duh.
21ভাববাণী কখনই মানুষের ইচ্ছাক্রমে আসে নি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন৷
21Zakaj prorokovanje ni nikdar prišlo po volji človeški, temuč od Boga so govorili ljudje, kakor jih je vodil sveti Duh.