Bengali:NT

Slovenian

2 Timothy

3

1একথা মনে রেখো য়ে শেষকালে ভয়ঙ্কর সময় আসছে৷
1To pa vedi, da v zadnjih dneh nastanejo nevarni časi.
2কারণ লোকে তখন স্বার্থপর, ও অর্থপ্রেমী হয়ে উঠবে৷ তারা গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে ও পরনিন্দা করবে৷ লোকে তাদের মা-বাবার অবাধ্য হবে৷ তারা অকৃতজ্ঞ, অধার্মিক হবে;
2Kajti ljudje bodo samoljubni, lakomni, širokoustni, prevzetni, opravljivi, roditeljem nepokorni, nehvaležni, nesveti,
3অপর লোকদের জন্য তাদের স্নেহভালবাসা থাকবে না৷ তারা অপরকে ক্ষমা করতে চাইবে না বরং তারা অন্য়ের বিষয়ে নানা মন্দ কথা বলে বেড়াবে৷ লোকেরা আত্মসংযমী হবে না, হবে হিংস্র৷ তারা ভাল কিছু সইতে পারবে না৷
3brezsrčni, nespravljivi, obrekljivi, nezmerni, surovi, nedobroljubni,
4শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে৷ বিবেচনা না করেই তারা হঠকারীর মতো কিছু করে বসবে৷ তারা আত্মগর্বে স্ফীত হবে৷ ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালবাসবে৷
4izdajalci, vrtoglavi, napihnjeni, veselje bolj ljubeči nego Boga,
5তারা ধর্মের ঠাট বজায় রাখবে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রত্যাখ্যান করবে৷ তীমথিয়, এমন লোকদের সংস্পর্শ এড়িয়ে চল৷
5ki sicer hranijo podobo pobožnosti, njeno moč pa so zatajili; in teh se ogiblji.
6এদের মধ্যে এমন লোক আছে, যাঁরা চালাকি করে লোকের বাড়ি বাড়ি যায় এবং সেখানে তারা এমনসব নির্বোধ স্ত্রীলোকদের উপর প্রভুত্ব করে যাঁরা পাপের দোষে পূর্ণ এবং সব রকমের ইচ্ছা দ্বারা চালিত৷
6Izmed teh namreč so tisti, ki se plazijo v hiše in love ženščine, obložene z grehi, katere goni mnogotero poželenje,
7সেই স্ত্রীলোকেরা সতত নতুন শিক্ষা শিখতে চেষ্টা করে; কিন্তু সেই সত্যকে পুরোপুরি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় না৷
7ki se vedno uče in nikdar ne morejo priti do spoznanja resnice.
8আর যাম্নি ও যাম্বির কথা মনে কর, তারা মোশির বিরোধিতা করেছিল৷ সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারে নি;
8Enako pa, kakor sta se Janez in Jambrez upirala Mojzesu, tako se tudi ti upirajo resnici, ljudje popačeni na umu, malopridni za vero.
9কিন্তু এরা তাদের কাজে কৃতকার্য় হতে পারবে না৷ সবাই দেখতে পাবে য়ে তারা কতো নির্বোধ৷ যাম্নি ও যাম্বির বেলায়ও তাই হয়েছিল৷
9Ali dalje ne bodo napredovali: zakaj njih nespamet bode vsem očita, kakor je bila tudi onih dveh.
10কিন্তু তুমি আমার সব কথাই জান৷ যা আমি শেখাই, য়েভাবে আমি চলি সবই তুমি জান৷ আমার জীবনের কি লক্ষ্য তাও তুমি জান৷ তুমি আমার বিশ্বাস, ধৈর্য়, ভালোবাসা ও সহিষ্ণুতার কথা জান৷
10Ti pa si hodil za menoj v nauku, vedenju, mišljenju, veri, prizanesljivosti, ljubezni, stanovitnosti,
11আমার জীবনে নির্য়াতন ও কষ্টভোগের কথাও তুমি জান৷ আন্তিয়খিয়া, ইকনিয় ও লুস্ত্রায় যখন আমি গিয়েছিলাম, সে সব জায়গায় আমার কি অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছিল তা তুমি জান; কিন্তু সেই সময় দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন৷
11preganjanju, trpljenju, kakršno me je zadelo v Antiohiji, v Ikoniji, v Listri. Kakšna preganjanja sem prebil, in iz vseh me je otel Gospod!
12খ্রীষ্ট যীশুতে যত লোক ঈশ্বরের ইচ্ছানুসারে চলতে চাইবে তাদের সকলকে নির্যাতিত হতে হবেই৷
12Pa tudi vsi, ki hočejo pobožno živeti v Kristusu Jezusu, bodo preganjani.
13কিন্তু দুষ্ট লোকেদের এবং ঠগবাজদের ক্রমশঃই অধঃপতন ঘটবে৷ তারা পরকে ঠকাবে, নিজেরাও ঠকবে৷
13Hudobni ljudje pa in sleparji bodo napredovali v slabem, varali bodo in bodo varani.
14কিন্তু তুমি যা শিখেছ তাতেই স্থির থাক, এবং দৃঢ়ভাবে তা বিশ্বাস কর কারণ তুমি জান কাদের কাছ থেকে তুমি সেই শিক্ষা পেয়েছ৷
14Ti pa ostani v tem, česar si se naučil in o čemer si se prepričal, ker veš, od koga si se učil,
15বাল্য়কাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে৷ শাস্ত্রগুলিই তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়৷
15in ker od mladih nog znaš sveta pisma, ki so te zmožna zmodriti za zveličanje po veri, ki je v Kristusu Jezusu.
16সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুয়োগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে৷
16Vsako pismo je od Boga navdihnjeno in koristno za pouk, za prepričanje, za poboljšanje, za vzgojo v pravičnosti,da bode popoln človek Božji, docela pripraven za vsako dobro delo.
17য়েন তার দ্বারা ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সত্ কর্মের জন্য সুসজ্জিত হয়৷
17da bode popoln človek Božji, docela pripraven za vsako dobro delo.