Bengali:NT

Slovenian

Acts

10

1কৈসরিয়ায় কর্ণীলিয় নামে একজন লোক ছিলেন; ইনি ছিলেন ‘ইতালীয়’ বাহিনীর একজন সেনাপতি৷
1Bil je pa neki mož v Cezareji, po imenu Kornelij, stotnik čete, ki se je imenovala Laška,
2তিনি ছিলেন ঈশ্বর ভক্ত, তাঁর গৃহস্থ সমস্ত পরিজন সত্যময় ঈশ্বরের উপাসনা করত৷ তিনি ইহুদীদের মধ্যে গরীব দুঃখীদের অর্থ দিতেন আর সবসময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতেন৷
2pobožen in bogaboječ z vso hišo svojo, ki je dajal veliko miloščine ljudem in je molil k Bogu neprenehoma.
3একদিন প্রায় তিনটের সময় এক দর্শনের মাধ্যমে তিনি স্পষ্ট দেখতে পেলেন য়ে ঈশ্বরের এক দূত তাঁর কাছে এসে বলছেন, ‘কর্ণীলিয়!’
3Ta je videl v prikazni razločno, okoli devete ure po dnevi, angela Božjega, da je prišel k njemu in mu rekel: Kornelij!
4কর্ণীলিয় স্বর্গদূতের দিকে চেয়ে ভয় পেয়ে বললেন, ‘মহাশয়, আপনি কি চান?’ সেই স্বর্গদূত তাঁকে বললেন, ‘কর্ণীলিয় তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন; গরীবদের তুমি য়ে সাহায্য কর, তা তিনি দেখেছেন৷ ঈশ্বর তোমায় স্মরণ করেছেন৷
4On pa pogleda nanj, se preplaši in reče: Kaj je, Gospod? On pa mu veli: Molitve tvoje in miloščine tvoje so prišle v spomin pred Bogom.
5তুমি যাফো শহরে লোকদের পাঠাও, সেখানে শিমোন নামে একজন লোক আছে, যার অপর নাম পিতর, তোমার লোকেরা সেখানে গিয়ে তাকে এখানে নিয়ে আসুক৷
5In sedaj pošlji v Jopo mož in pokliči Simona, ki ima priimek Peter.
6সে চামড়ার ব্যবসাযী শিমোনের বাড়িতে আছে, সেই বাড়ি সমুদ্রের ধারে৷’
6On gostuje pri nekem Simonu strojarju, čigar hiša je pri morju.
7স্বর্গদূত কথা বলে চলে গেলে পরে কর্ণীলিয় দুজন কর্মচারীকে ও একজন সৈনিককে ডেকে পাঠালেন৷ ঈশ্বরভক্ত এই সৈনিকটি কাজে সাহায্য করার ব্যাপারে সব সময়ই কর্ণীলিয়র কাছে কাছে থাকত৷
7Ko pa odide angel, ki je govoril ž njim, pokliče dva domačih svojih in pobožnega vojaka izmed teh, ki so mu vedno služili,
8এই তিন ব্যক্তির কাছে কর্ণীলিয় সব কিছু বুঝিয়ে তাদের যাফোতে পাঠালেন৷
8in razloživši jim vse, jih pošlje v Jopo.
9পরের দিন তারা যখন যাফোর কাছাকাছি পৌঁছলো৷ সেই সময়ে পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপর উঠে ছিলেন৷ বেলা তখন ভর দুপুর৷
9A drugi dan, ko so ti bili na potu in so se mestu bližali, gre Peter na streho molit, okoli šeste ure.
10পিতরের খিদে পেল এবং তিনি খেতে চাইলেন৷ নীচে লোকেরা তখন পিতরের জন্য খাবার প্রস্তুত করছে, এমন সময় তিনি আবিষ্ট হলেন৷
10Postane pa lačen in hoče kaj zaužiti; ko pa pripravljajo, se zamakne
11তিনি দেখলেন আকাশ মুক্ত হয়েছে আর একটা কিছু নেমে আসছে৷ সেটা দেখতে একটা বড় চাদরের মত, তার চারটে খুঁট ধরে কেউ য়েন তা মাটিতে নামিয়ে দিচ্ছে৷
11in ugleda nebo odprto in da prihaja navzdol nekaka posoda kakor velik prt, in se za četvere vogle spušča na zemljo;
12তার মধ্যে পৃথিবীর সব রকমের পশু ও সরীসৃপ এবং আকাশের নানা রকমের পক্ষী রয়েছে৷
12v njej so bili raznovrstni četveronožci in zveri in golazen zemlje in ptice nebeške.
13এরপর সেই সব পিতরকে বলল, ‘পিতর ওঠ, মার ও খাও৷’
13In veli mu glas: Vstani, Peter, kolji in jej!
14পিতর বললেন, ‘প্রভু কখনই না! কারণ আমি কখনও কোন অশুদ্ধ বা অপবিত্র কিছু খাই নি৷’
14Peter pa reče: Nikakor ne, Gospod, kajti nikoli še nisem jedel kaj nagnusnega ali nečistega.
15তখন আবার এই রব শোনা গেল, ‘ঈশ্বর যা শুদ্ধ করেছেন তা তুমি ‘অশুদ্ধ’ বোলো না!’
15In glas mu zopet v drugič veli: Kar je Bog očistil, ne imej ti za nečisto.
16এইভাবে তিন বার ঘটে যাবার পর সেই চাদরটি আকাশে তুলে নেওয়া হল৷
16To pa se je zgodilo trikrat; in takoj je bila posoda vzeta gori v nebo.
17পিতর য়ে দর্শন পেয়েছিলেন তার অর্থ কি হতে পারে তা যখন তিনি মনে মনে চিন্তা করছেন, সেই সময় কর্ণীলিয়াসের পাঠানো ঐ লোকেরা শিমোনের বাড়ির খোঁজ করতে করতে বাড়ির ফটকে এসে হাজির হল৷
17Ko pa je Peter sam pri sebi preudarjal, kaj bi neki pomenila ta prikazen, ki jo je videl, glej, možje, ki jih je bil poslal Kornelij, so izprašali hišo Simonovo in so stali pred vrati.
18তারা জিজ্ঞেস করল, ‘শিমোন যাকে পিতর বলে তিনি কি এ বাড়িতে রয়েছেন?’
18In pokličejo ter vprašajo, če Simon, s priimkom Peter, tu gostuje.
19পিতর তখনও সেই দর্শনের বিষয়ে চিন্তা করছেন, তখন আত্মা তাঁকে বললেন, ‘দেখ! তিন জন লোক তোমার খোঁজ করছে৷
19Medtem pa, ko Peter še premišljuje o prikazni, mu veli Duh: Glej, trije možje te iščejo.
20তুমি উঠে নীচে যাও, বিনা দ্বিধায় তাদের সঙ্গে যাও, কারণ আমিই তাদের পাঠিয়েছি৷’
20Vstani torej, stopi doli in pojdi ž njimi brez pomišljevanja; zakaj jaz sem jih poslal.
21তখন পিতর নীচে গিয়ে সেই লোকদের বললেন, ‘দেখুন, আপনারা যাকে খুঁজছেন, আমিই সেই লোক৷ আপনারা এখানে কেন এসেছেন?’
21In Peter gre doli k možem in jim reče: Glejte, jaz sem, ki ga iščete. Kaj je vzrok, da ste prišli?
22তারা বলল, ‘আমরা সেনাপতি কর্ণীলিয়াসের কাছ থেকে এসেছি৷ তিনি একজন ধার্মিক লোক, তিনি ঈশ্বরের উপাসনা করেন৷ ইহুদীদের কাছেও তিনি শ্রদ্ধার পাত্র৷ স্বর্গদূত কর্ণীলিয়াসকে নির্দেশ দিয়েছেন য়েন আপনাকে তাঁর বাড়ীতে আসতে আমন্ত্রণ দেওয়া হয়৷ আপনি কি বলবেন তা য়েন তিনি শুনতে পান৷’
22Oni pa reko: Kornelij stotnik, mož pravičen in bogaboječ, ki je na dobrem glasu pri vsem ljudstvu judovskem, je prejel povelje od svetega angela, naj te pokliče v hišo svojo, da sliši besede od tebe.
23তখন পিতর তাদের ভেতরে নিয়ে গিয়ে রাতটা তাঁর ওখানে থাকার ব্যবস্থা করলেন৷ পর দিন পিতর প্রস্তুত হয়ে সেই লোকদের সঙ্গে রওনা হয়ে গেলেন৷ যাফো থেকে কয়েকজন বিশ্বাসী ভাইও পিতরের সঙ্গে গেলেন৷
23Pokliče jih torej noter in vzame pod streho. A drugi dan vstane in odide ž njimi, in nekaj bratov iz Jope gre ž njim.
24পরের দিন তাঁরা কৈসরিয়া শহরে এলেন৷ কর্ণীলিয়া তাঁদের জন্য অপেক্ষা করছিলেন, তিনি তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের তাঁর বাড়িতে ডেকেছিলেন৷
24In drugega dne pridejo v Cezarejo. A Kornelij jih je pričakoval, ko je bil sklical sorodnike svoje in bližnje prijatelje.
25পিতর যখন ভেতরে গেলেন তখন কর্ণীলিয় এসে তাঁর সঙ্গে সাক্ষাত্ করলেন; আর উপুড় হয়ে পড়ে পিতরকে প্রণাম জানালেন৷
25In zgodi se, ko gre Peter noter, da mu pride Kornelij naproti in mu pade k nogam ter ga moli.
26কিন্তু পিতর তাঁকে বললেন, ‘আহা, কি করছেন, উঠুন! আমি তো একজন সামান্য মানুষ মাত্র৷’
26Peter pa ga vzdigne, rekoč: Vstani! Tudi jaz sem človek.
27পিতর তাঁর সঙ্গে কথা বলতে বলতে ভেতরে গিয়ে দেখলেন, সেখানে বহুলোক এসে জড়ো হয়েছে৷
27In razgovarjaje se ž njim, stopi noter in jih najde veliko zbranih,
28পিতর তাঁদের বললেন, ‘আপনারা জানেন, অন্য জাতের লোকের সঙ্গে মেলামেশা করা বা তাদের বাড়ি যাওয়া ইহুদীদের জন্য বিধি-সম্মত কাজ নয়; কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন য়ে, কোন মানুষকে ‘অশুচি’ বা ‘অপবিত্র’ বলা ঠিক নয়৷
28in jim reče: Vi veste, da ni dovoljeno Judu, družiti se ali hoditi k ljudem drugega naroda; a meni je Bog pokazal, naj ne imenujem nikogar nagnusnega ali nečistega.
29তাই আমাকে ডেকে পাঠান হল, আর আমি বিনা আপত্তিতে চলে এলাম৷ এখন আমি জানতে চাই আপনারা কি কারণে আমায় ডেকে পাঠিয়েছেন৷’
29Zato sem tudi brez ugovora prišel, ko sem bil poklican. Vprašam torej, iz katerega vzroka ste poslali pome?
30কর্ণীলিয় বললেন, ‘চারদিন আগে এই সময় আমি আমার ঘরে বসে প্রার্থনা করছিলাম, বেলা তখন প্রায় তিনটে, সেই সময় হঠাত্ এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন, তাঁর গায়ে ছিল উজ্জ্বল পোশাক৷
30In Kornelij reče: Pred štirimi dnevi do te ure sem molil ob devetih v hiši svoji; in glej, mož se postavi pred menoj v svetlem oblačilu in veli:
31তিনি বললেন, ‘কর্ণীলিয় তোমার প্রার্থনা গ্রাহ্য় হয়েছে, আর তুমি গরীব দুঃখীদের য়ে সাহায্য কর তা-ও ঈশ্বর দেখেছেন৷ ঈশ্বর তোমাকে স্মরণ করেছেন;
31Kornelij, uslišana je molitev tvoja in miloščine tvoje so v spominu pred Bogom.
32তাই তুমি যাফোয় কিছু লোক পাঠাও এবং শিমোন যাকে পিতর বলে তাকে এখানে নিয়ে এস৷ সমুদ্রের ধারে শিমোন নামে য়ে চামড়ার ব্যবসাযী আছে, সে তার বাড়িতে আছে৷’
32Pošlji torej v Jopo in pokliči Simona s priimkom Peter; on gostuje v hiši Simona strojarja pri morju.
33তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম; আর আপনি বড় অনুগ্রহ করে এখানে এসেছেন৷ এখন আমরা সকলে এখানে ঈশ্বরের সামনে আছি; প্রভু আপনাকে য়ে সব কথা বলতে আদেশ করেছেন আমরা সকলে তা শুনব৷’
33Zato sem precej poslal k tebi, in ti si prav storil, da so prišel. Sedaj torej smo vsi mi tu pred obličjem Božjim, da slišimo vse, kar ti je ukazano od Gospoda.
34তখন পিতর বলতে শুরু করলেন, ‘এখন আমি সত্যি সত্যিই বুঝতে পেরেছি য়ে ঈশ্বর কারও প্রতি পক্ষপাতিত্ব করেন না৷
34Tedaj odpre Peter usta in reče: V resnici spoznavam, da Bog ne gleda na lice,
35প্রত্যেক জাতির মধ্যে য়ে কেউ ঈশ্বরের উপাসনা করে ও ন্যায় কাজ করে, ঈশ্বর এমন লোকদের গ্রহণ করেন৷
35temuč v vsakem narodu mu je prijeten, kdor se ga boji in dela pravično;
36তিনি ইস্রায়েলের লোকদের কাছে তাঁর সুসমাচার পাঠিয়েছিলেন৷ তিনি সেই সুসমাচারে জানালেন য়ে যীশু খ্রীষ্টের মাধ্যমেই শান্তি লাভ হয়৷ তিনি সকলেরই প্রভু!
36po besedi, ki jo je poslal sinovom Izraelovim, oznanjujoč blagovestje o miru po Jezusu Kristusu – ta je vsem Gospod!
37সমগ্র যিহূদাতে কি ঘটেছিল সে সব কথা আপনারা শুনেছেন৷ য়োহন বাপ্তাইজক লোকেদের কাছে বাপ্তিস্মের কথা প্রচার করার পর গালীলে এই ঘটনাগুলি শুরু হয়৷
37Vi veste, kaj se je godilo po Judeji, počenši od Galileje, po krstu, ki ga je oznanjeval Janez,
38আপনারা সেই নাসরতীয় যীশুর বিষয়ে শুনেছেন, শুনেছেন ঈশ্বর কিভাবে তাঁকে পবিত্র আত্মায় ও পরাক্রমের সঙ্গে অভিষেক করেছিলেন৷ যীশু সর্বত্র মানুষের মঙ্গল করে বেড়াতেন, আর যাঁরা দিয়াবলের কবলে পড়েছিল তাদের তিনি মুক্ত করতেন, কারণ ঈশ্বর তাঁর সঙ্গে ছিলেন৷
38veste o Jezusu Kristusu iz Nazareta, kako ga je pomazilil Bog s svetim Duhom in z močjo; ki je hodil okrog, deleč dobrote in ozdravljajoč vse, ki so bili obvladani od hudiča, ker je bil Bog ž njim.
39যিহূদা ও জেরুশালেমে যীশু যা কিছু করেছেন, আমরা তা স্বচক্ষে দেখেছি, আমরা তার সাক্ষী৷ তারা তাঁকে কাঠের তৈরী এক ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছে;
39In mi smo priče vsemu, kar je storil v deželi Judov in v Jeruzalemu; ki so ga tudi na les obesili in umorili.
40কিন্তু ঈশ্বর তাঁকে মৃত্যুর তিন দিনের মাথায় জীবিত করেছেন৷ ঈশ্বর লোকদের কাছে যীশুকে জীবিতরূপে দেখালেন৷
40Tega je Bog obudil tretji dan in dal, da so ga videli,
41কিন্তু তিনি সবাইকে দেখা দেন নি৷ ঈশ্বর পূর্বেই সাক্ষীরূপে যাদের মনোনীত করেছিলেন, কেবল তারাই তাঁকে দেখতে পেয়েছিলেন, আমরাই সেইসব সাক্ষী! মৃতদের মধ্য থেকে জীবিত হবার পর আমরা যীশুর সঙ্গে পান-আহার করেছি;
41ne vse ljudstvo, nego priče, poprej izvoljene od Boga, mi, ki smo ž njim jedli in pili, potem ko je bil vstal iz mrtvih.
42আর তিনি আমাদের আদেশ দিলেন, য়েন আমরা লোকদের মাঝে প্রচার করি আর সাক্ষ্য দিই য়ে তিনিই সেই ব্যক্তি, য়াঁকে ঈশ্বর সমস্ত জীবিত ও মৃত সকলের বিচারকর্তা করে মনোনীত করেছেন৷
42In on nam je ukazal, naj propovedujemo ljudstvu in pričamo, da je on od Boga postavljeni sodnik živih in mrtvih.
43য়ে কেউ যীশুকে বিশ্বাস করবে, সে পাপের ক্ষমা পাবে৷ যীশুর নামে ঈশ্বর সেইসব লোকেদের পাপ ক্ষমা করবেন৷ সমস্ত ভাব্বাদী বলে গেছেন য়ে এ সত্য৷’
43Temu pričajo vsi proroki, da prejme po imenu njegovem odpuščenje grehov vsak, kdor veruje vanj.
44পিতর যখন এইসব কথা বলছিলেন, তখন যাঁরা সেখানে সেইসব কথা শুনছিল, তাদের সকলের ওপর পবিত্র আত্মা নেমে এলেন৷
44Ko je Peter še govoril te besede, pride sveti Duh na vse, ki so poslušali besedo.
45ইহুদী সম্প্রদায় থেকে য়ে খ্রীষ্ট বিশ্বাসীরা পিতরের সঙ্গে সেখানে এসেছিলেন তাঁরা সকলে আশ্চর্য হয়ে গেলেন, কারণ অইহুদীদের ওপরও পবিত্র আত্মার দান নেমে এল৷
45In zavzemo se verniki iz obreze, ki so bili prišli s Petrom, da se je tudi na pogane izlil dar svetega Duha;
46কারণ তাঁরা ওদেরকে নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের প্রশংসা করতে শুনলেন৷
46kajti slišali so jih govoriti jezike in poveličevati Boga. Tedaj izpregovori Peter:
47তখন পিতর বললেন, ‘কেউ কি এই লোকদের জলে বাপ্তাইজ করতে অস্বীকার করতে পারে? আমরা য়েমন পবিত্র আত্মা পেয়েছি তারাও তো তেমনি পেয়েছে!’
47Ali more kdo zabraniti vodo, da se ne bi krstili ti, ki so prejeli svetega Duha, kakor tudi mi?In ukaže jih krstiti v imenu Jezusa Kristusa. Tedaj ga zaprosijo, naj ostane pri njih nekoliko dni.
48তখন তিনি যীশু খ্রীষ্টের নামে কর্ণীলিয়, তার পরিবারের লোকদের ও তাদের বন্ধুদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে আদেশ করলেন৷ এরপর তাঁরা পিতরকে তাঁদের সঙ্গে কিছু দিন থাকতে অনুরোধ করলেন৷
48In ukaže jih krstiti v imenu Jezusa Kristusa. Tedaj ga zaprosijo, naj ostane pri njih nekoliko dni.