1সেই সময় রাজা হেরোদ বিশ্বাসী মণ্ডলীর কিছু লোকের ওপর নির্য়াতন শুরু করলেন৷
1V ta čas pa dvigne Herod kralj roke, da bi mučil nekatere od cerkve.
2য়োহনের ভাই যাকোবকে হেরোদ তরবারির আঘাতে হত্যা করার নির্দেশ দিলেন৷
2In umori Jakoba, brata Janezovega, z mečem.
3তিনি যখন দেখলেন এতে ইহুদীরা খুব খুশী হল, তখন তিনি পিতরকে গ্রেপ্তার করলেন৷ তখন ছিল ইহুদীদের নিস্তারপর্বের সময়৷
3In videč, da je to pogodu Judom, seže dalje in ujame Petra. Bili so pa dnevi presnih kruhov.
4পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে রাখলেন৷ তাঁকে পাহারা দেবার জন্য চারজন করে ষোল জন সৈনিককে নিযোগ করলেন৷ তিনি মনে করলেন নিস্তারপর্বের পরে পিতরকে জনসাধারণের কাছে বিচারের জন্য হাজির করবেন৷
4In ko ga ujame, ga posadi v ječo in izroči štirim četvoricam vojakov, naj ga stražijo; in po Veliki noči ga je hotel privesti pred ljudstvo.
5তাই পিতরকে কারাগারে বন্দী করে রাখা হল, কিন্তু বিশ্বাসী মণ্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করতে থাকলেন৷
5Petra so torej varovali v ječi; a cerkev je molila zanj k Bogu neprenehoma.
6সেই রাতে পিতর দুজন প্রহরারত সৈনিকের মাঝখানে শুয়ে ঘুমাচ্ছিলেন, দুটি শেকল দিয়ে তাঁকে বেঁধে রাখা হয়েছিল এবং সৈনিকরা ফটকে পাহারা দিচ্ছিল৷ হেরোদ ঠিক করেছিলেন য়ে পরদিন সকালে বিচারের জন্য পিতরকে কারাগারের বাইরে আনবেন৷
6Ko ga pa je hotel Herod privesti pred ljudstvo, tisto noč je spal Peter med dvema vojakoma, vkovan v dvojne verige; varuhi pred vrati pa so stražili ječo.
7হঠাত্ প্রভুর এক দূত সেখানে এসে দাঁড়ালেন; আর কারাগারের মধ্যে একটা আলো ঝলসে উঠল৷ স্বর্গদূত পিতরের গায়ে মৃদু আঘাত দিয়ে তাঁকে জাগিয়ে বললেন, ‘শিগ্গির ওঠ!’ তখন তাঁর দুহাতের শেকল খসে পড়ল৷
7In glej, angel Gospodov pristopi, in svetloba se zasveti v izbi; in udari Petra v bok in ga zbudi, rekoč: Vstani hitro! In verige mu padejo z rok.
8এরপর সেই স্বর্গদূত পিতরকে বললেন, ‘পোশাক পর, আর পায়ে জুতো দাও৷’ পিতর সেই মত কাজ করলেন৷ তখন স্বর্গদূত পিতরকে বললেন, ‘তোমার আলখাল্লাটি গায়ে দিয়ে আমাকে অনুসরণ কর৷’
8Angel mu pa veli: Opaši se in obuj opanke svoje. In storí tako. In mu veli: Ogrni si plašč in pojdi za menoj.
9স্বর্গদূত বের হলেন আর পিতর তাঁর পিছু পিছু বাইরে বেরিয়ে গেলেন; কিন্তু স্বর্গদূত যা করলেন তা য়ে বাস্তবে সত্য তা তিনি বুঝে উঠতে পারছিলেন না৷ তিনি মনে করলেন হয়তো কোন দর্শন দেখছেন৷
9In izide in gre za njim; in ni vedel, da je resnično, kar se je godilo po angelu, temuč menil je, da vidi prikazen.
10তাঁরা প্রথম ও দ্বিতীয় পাহারাদারদের পেছনে ফেলে এগিয়ে গেলেন, আর য়েখান দিয়ে শহরে যাওয়া যায়, লোহার সেই বিরাট ফটকের কাছে এলেন৷ সেই ফটক তাঁদের জন্য নিজে থেকে খুলে গেল; আর তাঁরা সেখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেন৷ তাঁরা দুজনে একটা রাস্তার শেষ পর্যন্ত গেলেন, অমনি সেই স্বর্গদূত পিতরের কাছ থেকে হঠাত্ কোথায় মিলিয়ে গেলেন৷
10Ko pa preideta mimo prve straže in druge, dospeta do železnih vrat, ki so držala v mesto, in ta se jima odpro sama od sebe; ter stopita ven in preideta eno ulico, in precej se loči angel od njega.
11তখন পিতর বুঝলেন কি ঘটেছে এবং বলে উঠলেন, ‘আমি নিশ্চয় জানলাম য়ে এসবই বাস্তব৷ প্রভু তাঁর দূতকে পাঠিয়েছিলেন; আর তিনিই হেরোদের ও য়ে ইহুদীরা নির্য়াতন দেখবে ভেবেছিল তাদের হাত থেকে আমায় উদ্ধার করেছেন৷’
11In Peter se zave in reče: Sedaj vem zares, da je poslal Gospod angela svojega in me je otel iz roke Herodove in vsega, kar je pričakovalo ljudstvo judovsko.
12এই কথা বুঝতে পেরে তিনি মরিয়মের বাড়ির দিকে রওনা দিলেন৷ এই মরিয়ম হলেন য়োহনের মা৷ এই য়োহনকে আবার মার্কও বলে৷ এদের বাড়িতে অনেকে জড়ো হয়ে প্রার্থনা করছিলেন৷
12In razmislivši to, pride do hiše Marije, matere Janeza s priimkom Marko, kjer jih je bilo veliko zbranih, ki so molili.
13পিতর এসে বাইরের দরজায় ঘা দিলে রোদা নামে একজন চাকরানী এসে দরজায় কে তা জিজ্ঞেস করল৷
13Ko pa potrka Peter na vežna vrata, pristopi deklica, po imenu Roda, poslušat, kdo je.
14পিতরের কন্ঠস্বর চিনতে পেরে তার এত আনন্দ হল য়ে সে দরজা খুলতে ভুলে গেল, আর দৌড়ে ভেতরে গিয়ে এই খবর জানাল৷ সে বলল, ‘পিতর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন!’
14In spoznavši glas Petrov, od veselja ne odpre vrat, ampak zbeži noter in sporoči, da stoji Peter pred vrati.
15তাঁরা তাকে বললেন, ‘তোমার মাথা খারাপ হয়েছে!’ কিন্তু সে যখন বারবার বলতে লাগল, তার কথাই ঠিক, তখন তাঁরা বললেন, ‘তবে ও নিশ্চয়ই স্বর্গদূত৷’
15Oni ji pa reko: Meša se ti. Ali ona trdi, da je tako. Oni pa pravijo: Njegov angel je.
16কিন্তু পিতর দরজায় আঘাত করেই চললেন, আর তাঁরা দরজা খুলে তাঁকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেলেন৷
16A Peter čaka in trka. Ko pa odpro, ga ugledajo in ostrme.
17তিনি হাত দিয়ে ইঙ্গিতে তাদেরকে চুপ করতে বললেন এবং প্রভু কিভাবে সেই কারাগার থেকে তাঁকে উদ্ধার করে এনেছেন, সে কথা জানালেন৷ তিনি বললেন, ‘তোমরা যাকোবকে ও অন্যান্য ভাইয়েদের এই ঘটনার কথা জানাও৷’ পরে তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন৷
17Namignivši pa z roko, naj molče, jim razloži, kako ga je Gospod izpeljal iz ječe, in reče: Sporočite to Jakobu in bratom. In izide in odrine v drug kraj.
18সকাল হলে প্রহরারত সৈনিকদের মধ্যে একটা হৈচৈ পড়ে গেল৷ পিতরের কি হল, এই ভেবে তারা আশ্চর্য হয়ে গেল৷
18Ko se je pa zdanilo, ni bil majhen strah med vojaki, kaj da se je s Petrom zgodilo.
19এরপর হেরোদ পিতরকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু তাঁকে না পেয়ে প্রহরীদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করে তিনি সেই প্রহরীদের প্রাণদণ্ডের আদেশ দিলেন৷ এরপর হেরোদ যিহূদা ছেড়ে কৈসরিয়া শহরে গিয়ে কিছুকাল সেখানে থাকলেন৷
19Herod pa, ko ga je zahteval in ga ni našel, izpraša varuhe in jih ukaže odpeljati na smrt. In odide iz Judeje v Cezarejo, ter tu prebiva.
20হেরোদ সোরীয় ও সীদোনীয়ের লোকদের ওপর খুবই ক্রুদ্ধ ছিলেন৷ তারা দল বেঁধে হেরোদের সঙ্গে দেখা করতে এল৷ রাজার একান্ত সচিব ব্লান্তকে নিজেদের দলে টেনে তারা হেরোদকে শাস্তির জন্য অনুরোধ করল, কারণ তাদের দেশ রাজার দেশের ওপর খাদ্য়ের জন্য নির্ভরশীল ছিল৷
20Bil je pa jezen na Tirce in Sidonce; a oni ene misli pridejo k njemu in, pregovorivši zase Blasta, komornika kraljevega, prosijo miru, zato ker je njih dežela dobivala živež iz kraljevine.
21এক নিরূপিত দিনে, হেরোদ রাজকীয় পোশাক পরে সিংহাসনে এসে বসলেন এবং লোকদের কাছে ভাষণ দিতে লাগলেন৷
21A v določeni dan obleče Herod kraljevsko oblačilo in sede na prestol in jim je govoril.
22লোকেরা চিত্কার করতে লাগল, ‘এতো মানুষের কন্ঠস্বর নয়, এ য়ে ঈশ্বরের কন্ঠস্বর!’
22Ljudstvo pa mu je vpilo: Božji glas je to, a ne človeški.
23হেরোদ এই প্রশংসা কুড়ালেন, ঈশ্বরকে তাঁর প্রাপ্য় গৌরব দিলেন না৷ হঠাত্ প্রভুর এক দূত এসে হেরোদকে আঘাত করলে তিনি অসুস্থ হলেন৷ তাঁর শরীর কীটে খেয়ে ফেলল, ফলে তিনি মারা গেলেন৷
23Pri tej priči pa ga udari angel Gospodov, zato ker ni dal slave Bogu: in črvi so se ga lotili, in je umrl.
24এদিকে ঈশ্বরের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ল আর বহু লোক তাতে বিশ্বাস করল৷
24A beseda Gospodova je rasla in se razširjala.Barnaba in Pavel pa sta se vrnila iz Jeruzalema, ko sta bila izvršila službo ljubezni, in sta privedla s seboj Janeza s priimkom Marko.
25বার্ণবা ও শৌল জেরুশালেমে তাঁদের কাজ সেরে আন্তিয়খিয়ায় ফিরে গেলেন৷ তাঁরা য়োহন, যাকে মার্ক বলে, তাঁকে সঙ্গে নিয়ে গেলেন৷
25Barnaba in Pavel pa sta se vrnila iz Jeruzalema, ko sta bila izvršila službo ljubezni, in sta privedla s seboj Janeza s priimkom Marko.