1এরপর পৌল আথীনী ছেড়ে করিন্থে এলেন৷
1Potem se je Pavel ločil iz Aten in prišel v Korint.
2সেখানে আক্কিলা নামে এক ইহুদীর সঙ্গে তাঁর পরিচয় হয়, তিনি ছিলেন পন্ত দেশের লোক৷ সম্প্রতি তিনি তাঁর স্ত্রী প্রিষ্কিল্লাকে নিয়ে ইতালী থেকে এসেছিলেন, কারণ ক্লৌদিয় সমস্ত ইহুদীকে রোম ছেড়ে যাবার নির্দেশ দিয়েছিলেন৷ পৌল তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন৷
2In tu je našel nekega Juda, po imenu Akvila, iz Ponta po rodu, ki je bil nedavno prišel s Priscilo, ženo svojo, iz Italije zato, ker je bil zapovedal Klavdij vsem Judom, naj odidejo iz Rima. In šel je k njima,
3তাঁরা তাঁবু নির্মাণ করতেন য়েমন পৌলও করতেন৷ এইজন্য তিনি তাঁদের সঙ্গে কাজ করতে লাগলেন৷
3in ker je bil istega rokodelstva, je ostal pri njiju, in delali so skupaj; bila sta namreč po rokodelstvu delavca šatorov.
4প্রতি বিশ্রামবারে পৌল সমাজ-গৃহে ইহুদী ও গ্রীকদের সঙ্গে কথা বলতেন৷ পৌল চেষ্টা করতেন য়েন এইসব লোকেরা যীশুতে বিশ্বাসী হয়৷
4In razgovarjal se je v shodnici vsako soboto in prepričeval Jude in Grke.
5সীল ও তীমথিয় যখন মাকিদনিয়া থেকে করিন্থে এলেন, তখন পৌল সুসমাচার প্রচারের জন্য তাঁর সমস্ত সময় দিলেন৷ যীশুই য়ে ঈশ্বরের খ্রীষ্ট এই প্রমাণ তিনি ইহুদীদের দিচ্ছিলেন৷
5Ko sta pa prišla iz Macedonije Sila in Timotej, je bil Pavel ves navdušen za besedo Božjo in je pričeval Judom, da Jezus je Kristus.
6কিন্তু ইহুদীরা পৌলের শিক্ষার বিরোধিতা করে তাঁকে গালাগাল দিতে লাগল৷ তখন তিনি তাঁর পোশাকের ধুলো ঝেড়ে তাদের বললেন, ‘তোমাদের যদি উদ্ধার না হয় তার জন্য তোমরা দাযী৷ আমি দায়মুক্ত! এরপর আমি অইহুদীদের কাছে যাব!’
6Ko so pa oni nasprotovali in preklinjali, si otrese oblačila in jim reče: Kri vaša vam pridi na glavo. Čist jaz odslej pojdem k poganom.
7পৌল সেখান থেকে চলে গিয়ে সমাজ-গৃহের পাশে তিতিয় যুষ্ট নামে এক ঈশ্বরভক্ত অইহুদীর বাড়িতে উঠলেন; ইনি সত্য ঈশ্বরের উপাসনা করতেন৷
7In gre odtod in pride v hišo nekega Titija Justa po imenu, ki je častil Boga in čigar hiša je bila tik shodnice.
8সমাজ-গৃহের পরিচালক ক্রীষ্প ও তাঁর পরিবারের সকলে প্রভু যীশুতে বিশ্বাসী হল৷ করিন্থের আরো অনেকে পৌলের কথা শুনল, বিশ্বাস করল ও বাপ্তিস্ম নিল৷
8Krisp pa, načelnik shodnice, je postal veren Gospodu z vso hišo svojo; in veliko Korinčanov, ki so poslušali, je verovalo in se dalo krstiti.
9এক রাতে এক দর্শনে প্রভু পৌলকে বললেন, ‘ভয় পেযো না! কিন্তু কথা বলে যাও, চুপ করে থেকো না!
9Reče pa Gospod Pavlu po noči v prikazni: Ne boj se, temuč govori in ne molči;
10আমি তোমার সঙ্গে আছি; কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এই শহরে আমার লোকেরা আছে৷’
10zakaj jaz sem s teboj, in nihče te ne napade, da ti stori kaj hudega; kajti imam veliko ljudstvo v tem mestu.
11তাই পৌল সেখানে থেকে দেড় বছর ধরে তাদের ঈশ্বরের বাণী শিক্ষা দিলেন৷
11In prebil je tu eno leto in šest mesecev, učeč besedo Božjo med njimi.
12গাল্লিযো যখন আখায়ার রাজ্যপাল ছিলেন, তখন ইহুদীদের কিছু লোক জোট পাকিয়ে পৌলের বিরুদ্ধে দাঁড়াল৷ তারা পৌলকে বিচারালয়ে নিয়ে হাজির করল৷
12Ko pa je bil Galion namestnik v Ahaji, so Judje ene misli napadli Pavla; in pripeljejo ga na sodišče,
13এই ইহুদীরা গাল্লিযোকে বলল, ‘এই লোকটি আমাদের বিধি-ব্যবস্থার বিরুদ্ধে অন্য এক পদ্ধতিতে ঈশ্বরের উপাসনা করতে শিক্ষা দিচ্ছে!’
13govoreč: Ta nagovarja ljudi, naj časte Boga zoper postavo.
14পৌল সেই সময় যখন কিছু বলতে যাচ্ছেন, তখন গাল্লিযো ইহুদীদের উদ্দেশ্যে বললেন, ‘হে ইহুদীরা শোন! এ যদি কোন অপরাধ বা মারাত্মক রকম অন্যায় কোন কাজ করত তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে যুক্তিযুক্ত হত৷
14Ko pa hoče Pavel odpreti usta, reče Galion Judom: Ko bi bila kaka krivica ali hudobno dejanje, o Judje, bi vas poslušal po dolžnosti;
15কিন্তু তোমরা যখন কোন ব্যক্তির নাম, তার বাণী বা তোমাদের বিধি-ব্যবস্থার বিষয়ে বিচারের প্রশ্ন তুলছ, তখন তোমরাই এর বিচার কর, আমি ওসব বিষয়ের বিচারকর্তা হতে চাই না!’
15ker so pa vprašanja za nauk in za imena in za vašo postavo, glejte sami; jaz nočem biti sodnik v teh rečeh.
16এই বলে তিনি তাদের সকলকে বিচারালয় থেকে য়েতে বললেন৷
16In odžene jih od sodišča.
17তখন তারা সমাজ-গৃহে পরিচালক সোস্থিনীকে ধরে বিচারালয়ের সামনে প্রচণ্ড মারল; কিন্তু গাল্লিযো সে বিষয়ে ভ্রুক্ষেপ করলেন না৷
17Tedaj zgrabijo vsi Sostena, načelnika shodnice, in ga bijejo pred sodiščem; ali Galion se ni nič zmenil za to.
18পৌল সেই শহরে আরো কিছুদিন থাকার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র পথে সুরিয়ার দিকে রওনা দিলেন৷ তাঁর সঙ্গে আক্কিলা ও প্রিষ্কিল্লাও ছিল৷ এক মানত পুরণ করতে পৌল কিংক্রিয়াতে এসে মাথা কামিয়ে ফেললেন৷
18Pavel pa, ko je še dosti dni ostal tu, se poslovi z brati in se odpelje po morju v Sirijo in ž njim Priscila in Akvila, ko si je ostrigel glavo v Kenhrejah: imel je namreč obljubo.
19সেখান থেকে তাঁরা ইফিষে পৌঁছালেন, প্রিষ্কিল্লা ও আক্কিলাকে সেখানে রেখে পৌল সমাজ-গৃহে গেলেন; আর ইহুদীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতে লাগলেন৷
19Pridejo pa v Efez, in onadva ostaneta tam. A on gre v shodnico in se razgovarja z Judi.
20তারা সেখানে তাঁকে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করল বটে কিন্তু তিনি তাতে রাজী হলেন না৷
20Ko ga pa prosijo, naj ostane dalje časa ž njimi, ne privoli,
21সেখান থেকে যাবার সময় তিনি তাদের বললেন, ‘ঈশ্বরের ইচ্ছা হলে আমি আবার তোমাদের কাছে আসব৷’ এরপর তিনি ইফিষ থেকে সমুদ্র যাত্রা করলেন৷
21ampak poslovi se ž njimi, rekoč: Vrnem se zopet k vam, če Bog hoče. In odpelje se iz Efeza,
22তিনি কৈসরিয়া শহরে পৌঁছলেন৷ এরপর জেরুশালেমে সকলের সঙ্গে সাক্ষাত্ করে শুভেচ্ছা জানাবার পর পৌল সেখান থেকে আন্তিয়খিয়া শহরে গেলেন৷
22in ko pristane v Cezareji, gre gori in pozdravi cerkev; potem gre doli v Antiohijo.
23আন্তিয়খিয়ায় পৌল কিছু সময় থাকলেন, তারপর আন্তিয়খিয়া ছেড়ে গালাতিয়া ও ফরুগিয়া অঞ্চলের বিভিন্ন শহরে ভ্রমণ করে সেইসব স্থানের অনুগামীদের নতুন শক্তি জাগিয়ে তুললেন৷
23In ko se nekaj časa pomudi tu, odide in prehodi zapored Galacijsko stran in Frigijo, utrjujoč vse učence.
24আপল্লো নামে একজন ইহুদী ইফিষে এলেন, ইনি আলেকসান্দ্রীয় নগরে জন্মেছিলেন৷ তিনি শিক্ষিত মানুষ ছিলেন এবং শাস্ত্র খুব ভাল করে জানতেন৷
24Prišel pa je v Efez neki Jud, po imenu Apolo, Aleksandrijan po rodu, zgovoren mož; in bil je jako zveden v pismih.
25আপল্লো প্রভুর পথের বিষয়ে শিক্ষা পেয়েছিলেন৷ তিনি আত্মার আবেগে কথা বলতেন এবং যীশুর বিষয়ে নির্ভুলভাবে শিক্ষা দিতেন, কিন্তু তিনি কেবল য়োহনের বাপ্তিস্মের বিষয়েই জানতেন৷
25Ta je bil poučen v potu Gospodovem, in goreč v duhu je govoril in učil pridno to, kar zadeva Jezusa, dasi je poznal samo krst Janezov.
26আপল্লো যখন সমাজ-গৃহে নির্ভীকভাবে প্রচার করছিলেন, সেই সময় প্রিষ্কিল্লা ও আক্কিলা তাঁর কথা শুনে তাঁকে একান্তে ডেকে নিয়ে গিয়ে ঈশ্বরের পথের বিষয়ে আরো নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন৷
26In ta začne srčno oznanjevati v shodnici. Ko sta ga pa Akvila in Priscila slišala, ga vzameta k sebi in mu še natančneje razložita pot Božjo.
27আপল্লো আখায়াতে য়েতে চাইলে খ্রীষ্ট বিশ্বাসী ভাইরা তাঁকে সে বিষয়ে উত্সাহ দিলেন৷ তাঁরা আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীদের চিঠি লিখে দিলেন য়েন তাঁরা আপল্লোকে সাদরে গ্রহণ করেন৷ তিনি সেখানে পৌঁছালে যাঁরা অনুগ্রহের মাধ্যমে বিশ্বাসী হয়েছিল, আপল্লো তাদের অনেককে সাহায্য করলেন৷
27Ko pa je hotel iti naprej v Ahajo, so ga izpodbujali bratje in pisali tamošnjim učencem, naj ga sprejmo. In ko je prišel tja, je po milosti veliko pripomogel tistim, ki so bili sprejeli vero.Kajti krepko je zavračeval Jude pred ljudstvom, dokazujoč iz pisem, da Jezus je Kristus.
28তিনি প্রকাশ্য বিতর্ক সভায় দৃঢ়তার সঙ্গে ইহুদীদের হারিয়ে দিলেন এবং শাস্ত্র থেকে প্রমাণ করলেন য়ে, যীশুই হলেন সেই খ্রীষ্ট৷
28Kajti krepko je zavračeval Jude pred ljudstvom, dokazujoč iz pisem, da Jezus je Kristus.