Bengali:NT

Slovenian

Acts

21

1ইফিষের মণ্ডলীর প্রাচীনদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সমুদ্র পথে সোজা কো দ্বীপে এলাম৷ পরদিন আমরা রোদঃ দ্বীপে গেলাম৷ রোদঃ থেকে পাতারায় চলে গেলাম৷
1Ko smo se pa odtrgali od njih in se odpeljali, smo prišli naravnost v Kon, drugi dan v Rod in odtod v Pataro.
2পাতারায় এমন একটি জাহাজ পেলাম যা পার হয়ে ফৈনীকিয়া অঞ্চলে যাবে৷ আমরা সেই জাহাজে চড়ে যাত্রা করলাম৷
2In ko smo našli ladjo, ki je imela jadrati v Fenicijo, smo stopili nanjo in se peljali.
3পরে আমরা যাবার পথে কুপ্র দ্বীপের কাছে এলাম৷ আমাদের উত্তরদিকে দ্বীপটিকে দেখতে পাচ্ছিলাম; কিন্তু সেখানে আমরা জাহাজ ভেড়ালাম না৷
3Ko smo pa ugledali Ciper, smo ga pustili na levi strani in se peljali v Sirijo, in izkrcali smo se v Tiru; tu namreč je imela ladja iztovoriti blago.
4আমর সুরিয়ার দিকে এগিয়ে গেলাম, সোর শহরে জাহাজ থামানো হল, কারণ সেখানে জাহাজ থেকে কিছু মাল নামানোর ছিল৷ আমরা সেখানে কিছু খ্রীষ্টানুসারীর দেখা পেয়ে তাঁদের সঙ্গে সাতদিন কাটালাম৷ পবিত্র আত্মার মাধ্যমে তাঁরা পৌলকে জেরুশালেম য়েতে নিষেধ করলেন৷
4In ko smo našli učence, smo ostali tu sedem dni; ti so pravili Pavlu po Duhu, naj ne hodi gori v Jeruzalem.
5কিন্তু সেখানে থাকার সময় শেষ হলে আমরা রওনা দিলাম এবং যাত্রাপথে এগিয়ে চললাম৷ সেখানকার খ্রীষ্টানুসারীরা সকলে নিজেদের পরিবার ও ছেলে-মেয়েদের সাথে করে নিয়ে এসে আমাদের বিদায় জানাতে শহরের বাইরে এলেন৷ সেখানে সমুদ্রতীরে আমরা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম৷
5Ko smo pa te dni dopolnili, smo se odpravili, in spremljali so nas vsi z ženami in otroki ven za mesto; in pokleknivši na bregu, smo molili.
6এরপর আমরা জাহাজে উঠলাম আর তাঁরা বাড়ি ফিরে গেলেন৷
6In ko smo se poslovili drug od drugega, smo stopili na ladjo, a oni so se vrnili domov.
7সোর থেকে যাত্রা করে আমরা তলিমাযিতে পৌঁছালাম৷ আর সেখানকার খ্রীষ্ট বিশ্বাসী ভাইদের শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে একদিন থাকলাম৷
7Mi pa, ko smo vožnjo iz Tira dokončali, smo prišli v Ptolemajdo, in pozdravivši se z brati, smo ostali en dan pri njih.
8পরের দিন আমরা তলিমাযি থেকে রওনা হয়ে কৈসরিয়ায় এলাম৷ সেখানে সুসমাচার প্রচারক ফিলিপের বাড়িতে উঠলাম৷ ইনি সেই সাতজন মনোনীত লোকদের মধ্যে একজন৷ আমরা সেখানে তাঁর সঙ্গে থাকলাম৷
8A drugi dan smo odrinili in prišli v Cezarejo; in šli smo v hišo Filipa evangelista, ki je bil eden izmed sedmerih, in ostali smo pri njem.
9এই ফিলিপের চারটি কুমারী কন্যা ছিলেন, এরা ভাববাণী বলতে পারতেন৷
9Ta pa je imel štiri hčere device, ki so prorokovale.
10সেখানে বেশ কিছুদিন থাকার পর যিহূদিয়া থেকে আগাব নামে একজন ভাববাদী এসে আমাদের সঙ্গে দেখা করলেন৷
10Ko smo se pa več dni mudili, pride iz Judeje neki prorok, po imenu Agab;
11তিনি আমাদের কাছে এসে পৌলের কোমর বন্ধনীটি নিয়ে নিজের হাত পা বেঁধে বললেন, ‘পবিত্র আত্মা এই কথা বলছেন, ‘এই কোমর বন্ধনীটি যার তাকে জেরুশালেমের ইহুদীরা এইভাবে বেঁধে অইহুদীদের হাতে তুলে দেবে৷’
11ko pride ta k nam, vzame pas Pavlov in, zvezavši si roke in noge, reče: To veli sveti Duh: Moža, čigar je ta pas, zvežejo tako Judje v Jeruzalemu in ga izroče poganom v roke.
12সেই কথা শুনে আমরা ও যীশুর অন্য অনুগামীরা পৌলকে অনুরোধ করলাম য়েন তিনি জেরুশালেমে না যান৷
12Ko smo pa to slišali, smo ga prosili mi in ondišnji, naj ne hodi gori v Jeruzalem.
13পৌল এর জবাবে বললেন, ‘তোমরা এ কি করছ? তোমরা এভাবে কান্নাকাটি করে আমার হৃদয় কি ভেঙে দিচ্ছ না? খ্রীষ্টের নামের জন্য আমি জেরুশালেমে কেবল শৃঙ্খলাবদ্ধ হবার জন্য যাব তাই নয়, আমি এমন কি মরতেও প্রস্তুত!’
13Tedaj odgovori Pavel: Kaj delate, da jokate in mi trgate srce? Saj jaz sem pripravljen ne le biti zvezan, ampak tudi umreti v Jeruzalemu za ime Gospoda Jezusa.
14তাঁকে যখন আমরা জেরুশালেমে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, তখন আর অনুরোধ না করে চুপ করে গেলাম আর বললাম, ‘প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক্৷’
14In ko ga nismo mogli pregovoriti, smo umolknili, rekši: Volja Gospodova se zgódi!
15এরপর আমরা প্রস্তুত হয়ে জেরুশালেমে রওনা হলাম৷
15A po teh dneh smo se pripravili in šli gori v Jeruzalem.
16কৈসরিয়া থেকে কয়েকজন অনুগামী (খ্রীষ্টানুসারী) আমাদের সঙ্গে চললেন৷ তারা ম্লাসোন নামে একজন লোকের বাড়িতে আমাদের তুললেন৷ ইনি ছিলেন কুপ্রের লোক, গোড়ায় যাঁরা খ্রীষ্টানুসারী হয়েছিলেন, ইনি তাদের অন্যতম৷ তাঁর বাড়ীতে আমাদের নিয়ে যাওয়া হল, য়েন আমরা সেখানে থাকতে পারি৷
16Šlo je pa z nami tudi nekaj učencev iz Cezareje, ki so peljali s seboj nekega Mnasona s Cipra, starega učenca, ki smo pri njem imeli gostovati.
17জেরুশালেমের বিশ্বাসীরা আমাদের দেখে বড়ই খুশী হলেন৷
17Ko smo pa prišli v Jeruzalem, so nas radostno sprejeli bratje.
18পরদিন পৌল আমাদের নিয়ে যাকোবের সঙ্গে সাক্ষাত্ করতে গেলেন৷ মণ্ডলীর প্রাচীনেরা সেখানে ছিলেন৷
18A drugi dan je šel Pavel z nami k Jakobu, kjer so se sešli vsi starejšine.
19সেখানে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর পৌল তাঁর কাজের মাধ্যমে অইহুদীদের মধ্যে ঈশ্বর য়েসব কাজ করেছেন, তা বিস্তারিতভাবে জানালেন৷
19In ko se je bil ž njimi pozdravil, je pripovedoval vse po vrsti, kaj je storil Bog med pogani po njegovi službi.
20এই কথা শুনে তাঁরা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন৷ তাঁরা পৌলকে বললেন, ‘ভাই, আপনি তো জানেন, হাজার হাজার ইহুদী আজ খ্রীষ্টবিশ্বাসী হয়েছে৷ কিন্তু তারা তাদের মোশির বিধি-ব্যবস্থা পালন করতে বড়ই উত্‌সাহী৷
20Oni pa, ko so to slišali, so slavili Boga; in njemu reko: Vidiš, brat, koliko tisoč jih je med Judi, ki so sprejeli vero, in vsi so vneti za postavo.
21তারা আপনার বিষয়ে এই কথা শুনেছে য়ে অইহুদীদের মধ্যে বাসকারী প্রবাসী ইহুদীদের আপনি নাকি মোশির বিধি-ব্যবস্থা অনুসারে চলতে বারণ করেন৷ আপনি তাদের ছেলেদের সুন্নত করা বা ইহুদী রীতিনীতি মেনে চলা নাকি নিষেধ করেন!
21Slišali pa so zate, da učiš odstop od Mojzesa vse Jude, ki so med pogani, in praviš, naj ne obrezujejo sinov svojih in se tudi ne ravnajo po starih šegah.
22আমরা কি করব? তারা নিশ্চয় শুনবে য়ে আপনি এখানে আছেন৷
22Kaj je torej storiti? Gotovo [se zbere množica, kajti] zaslišijo, da si prišel.
23তাই আমরা যা বলি আপনি তাই করুন৷ আমাদের মধ্যে চারজন লোকের একটা মানত আছে৷
23To torej stóri, kar ti povemo: So pri nas štirje možje, ki imajo obljubo na sebi;
24আপনি তাদের সঙ্গে নিয়ে শুচিকরণের অনুষ্ঠানে য়োগ দিন, এজন্য তাদের যা খরচ পড়ে আপনি তা দিয়ে দিন৷ আর তারা য়েন তাদের মাথা নেড়া করে৷ তাহলে সকলে জানবে য়ে আপনার বিষয়ে য়ে সব কথা ওরা শুনেছে সে সব সত্য নয়, বরং আপনি নিজে মোশির বিধি-ব্যবস্থা যথারীতি পালন করেন৷
24te vzemi k sebi in očisti se ž njimi in plačaj zanje, da si ostrižejo glave, in vsi bodo zvedeli, da ni res, kar so o tebi slišali, ampak da tudi sam redno živiš in izpolnjuješ postavo.
25অইহুদীদের মধ্য থেকে যাঁরা খ্রীষ্টবিশ্বাসী হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা লিখেছি য়ে: ‘তারা য়েন প্রতিমার প্রসাদ, রক্ত, গলাটিপে মারা প্রাণীর মাংস না খায় ও য়ৌন পাপ থেকে দুরে থাকে৷”
25Glede tistih pa, ki so izmed poganov sprejeli vero, smo sklenili in pisali, da naj se varujejo malikom darovanega in krvi in zadavljenega in nečistosti.
26তখন পৌল সেই কয়েকজনকে নিয়ে তাদের সঙ্গে নিজেকে শুচি করলেন৷ তারপর মন্দিরে গিয়ে শুচিকরণ অনুষ্ঠান কত দিনে সম্পূর্ণ হবে ও তাদের প্রত্যেকের জন্য কবে নৈবেদ্য উত্‌সর্গ করা হবে তাও জানালেন৷
26Tedaj vzame k sebi Pavel može, in očistivši se ž njimi drugi dan, gre v tempelj in oznani, kdaj se dopolnijo dnevi očiščevanja, dokler se ni darovala daritev za vsakega od njih.
27সাতদিন প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় এশিয়া দেশের কয়েকজন ইহুদী মন্দিরের মধ্যে পৌলকে দেখতে পেয়ে তাঁর বিরুদ্ধে নানা কথা বলে লোকদের উত্তেজিত করে তুলল, আর পৌলকে ধরে চিত্‌কার করে বলতে লাগল,
27Ko so se pa sedmeri dnevi skoro dokončali, ga ugledajo v templju Judje iz Azije, razdražijo vse ljudstvo ter polože nanj roke,
28‘হে ইস্রায়েলীয়রা, এদিকে এগিয়ে এসে সাহায্য কর! এ সেই লোক, এই লোকই আমাদের জাতির বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, আমাদের বিধি-ব্যবস্থার বিপরীত শিক্ষা দিচ্ছে আর এই মন্দিরের বিরুদ্ধেও কথা বলছে৷ এই হল সেই লোক য়ে সর্বত্র এই শিক্ষা দিয়ে বেড়াচ্ছে৷ দেখ মন্দিরের চত্বরে সে গ্রীকদের ঢুকিয়ে এই মন্দির অপবিত্র করেছে!’
28kričeč: Možje Izraelci, pomagajte! Ta je tisti človek, ki povsod uči vse zoper naše ljudstvo in postavo in ta kraj, in vrhutega je tudi Grke pripeljal v tempelj in oskrunil ta sveti kraj.
29কারণ তারা এর আগে পৌলের সঙ্গে ইফিষের ত্রফিমকে শহরের মধ্যে দেখেছিল, মনে করেছিল পৌল তাঁকে মন্দিরের মধ্যে এনেছেন৷ ত্রফিম ছিলেন জাতিতে গ্রীক এবং ইফিমের লোক৷
29Videli so bili namreč poprej Trofima Efežana ž njim v mestu, in o njem so mislili, da ga je Pavel pripeljal v tempelj.
30সমগ্র জেরুশালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল আর লোকেরা একসঙ্গে ছুটল৷ তারা পৌলকে ধরে টানতে টানতে মন্দির থেকে বের করে দিল৷ সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল৷
30In vse mesto se je vzdignilo in ljudstvo je drlo skupaj; in zgrabivši Pavla, so ga vlekli ven iz templja; in precej so zaprli vrata.
31লোকেরা পৌলকে হত্যা করার চেষ্টা করছিল৷ রোমান সেনাপতির কাছে খবর পৌঁছলো য়ে সারা জেরুশালেম শহরে প্রচণ্ড গোলমাল শুরু হয়েছে৷
31Ko so ga pa že hoteli umoriti, pride glas do tisočnika vojaške trume, da se je vzdignil ves Jeruzalem.
32তিনি তখনই সৈন্যদের ও তাদের কর্মকর্তাদের নিয়ে সেখানে ছুটে এলেন৷ ইহুদীরা যখন সেনাপতিকে ও তার সঙ্গে সৈন্যদের দেখল, তখন পৌলকে প্রহার করা বন্ধ করল৷
32Ta vzame takoj vojakov in stotnikov in priteče nadnje. Ko pa ugledajo tisočnika in vojake, nehajo bíti Pavla.
33তখন সেনাপতি কাছে এসে পৌলকে গ্রেপ্তার করে ও তাঁকে দুটো শেকলে বাঁধতে হুকুম করলেন৷ এরপর সেনাপতি জিজ্ঞেস করলেন, ‘এ কে, এ কি দোষ করেছে?’
33Tedaj se tisočnik približa in ga prime, in veli ga vkleniti v dve verigi, ter vpraša, kdo da je in kaj je storil.
34তখন সেই ভীড়ের মধ্যে কেউ কেউ একরকম কথা বলল, আবার কেউ কেউ অন্য রকম কথা বলল৷ এই চেঁচামেচিতে তিনি কিছুই ঠিক করতে না পেরে পৌলকে দুর্গের মধ্যে দিয়ে যাবার হুকুম করলেন৷
34In eni vpijejo to, a drugi drugo med ljudstvom. Ko pa ni mogel nič gotovega zvedeti zavoljo hrupa, ga ukaže odpeljati v grad.
35সমস্ত লোকেরা তাদের অনুসরণ করছিল৷ পৌল যখন সিঁড়ির কাছে এসেছেন, তখন জনতা এতই হিংস্র হয়ে উঠল য়ে সেনারা পৌলকে কাঁধে করে বয়ে নিয়ে য়েতে লাগল৷
35In ko pride do stopnic, se prigodi, da ga morajo vojaki nesti zavoljo sile druhali;
36কারণ জনতা চিত্‌কার করে বলছিল, ‘ওকে শেষ করে ফেলো!’
36kajti šla je za njim množica ljudstva, kričeč: Pogubi ga!
37তারা পৌলকে দুর্গের ভেতর দিয়ে নিয়ে য়েতে চাইলে পৌল সেনাপতিকে বললেন, ‘আমি আপনাকে কি কিছু বলতে পারি?’ সেনাপতি বললেন, ‘তুমি দেখছি গ্রীক বলতে পার?
37Ravno pa, ko hočejo Pavla peljati v grad, reče on tisočniku: Ali smem kaj govoriti s teboj? On pa reče: Znaš grški?
38তাহলে তুমি সেই মিশরীয় নও য়ে কিছু সময় পূর্বে বিদ্রোহী হয়েছিল ও চার হাজার সন্ত্রাসবাদীকে নিয়ে মরুপ্রান্তরে পালিয়েছিল?’
38Nisi li torej tisti Egipčan, ki je pred temi dnevi napravil upor in izpeljal v puščavo štiri tisoč razbojnikov?
39তখন পৌল বললেন, ‘না, আমি একজন ইহুদী, কিলিকিয়ার তার্ষ নামে এক প্রসিদ্ধ শহরের বাসিন্দা৷ আমি আপনাকে অনুরোধ করছি, এই লোকদের কাছে আমায় কিছু বলতে দিন৷’
39Pavel pa reče: Jaz sem Jud iz Tarsa, meščan ne neznatnega mesta v Ciliciji; prosim pa te, dovoli mi govoriti ljudstvu.In ko mu je dovolil, namigne Pavel, stoječ na stopnicah, z roko ljudstvu, naj umolknejo; in ko nastane velika tihota, govori k njim v hebrejskem jeziku takole:
40সেনাপতি অনুমতি দিলে পৌল সিঁড়ির ওপর দাঁড়িয়ে লোকদের শান্ত হবার জন্য হাত নেড়ে ইঙ্গিত করলেন৷ সবাই যখন চুপ করল তখন তিনি ইব্রীয় ভাষায় বলতে শুরু করলেন৷
40In ko mu je dovolil, namigne Pavel, stoječ na stopnicah, z roko ljudstvu, naj umolknejo; in ko nastane velika tihota, govori k njim v hebrejskem jeziku takole: