Bengali:NT

Slovenian

Acts

24

1পাঁচদিন পর মহাযাজক অননিয় ইহুদী সমাজের কয়েকজন বৃদ্ধ নেতা ও উকিল তর্তুল্লকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন; আর তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন৷
1Čez pet dni pa pride doli veliki duhovnik Ananija z nekaterimi starejšinami in z nekim govornikom Tertulom; ti pridejo pred namestnika s tožbo zoper Pavla.
2পৌলকে ডেকে পাঠানো হল, তখন ফীলিক্সের সামনে তর্তুল্ল সওয়াল শুরু করলেন, ‘মহামান্য ফীলিক্স! আপনার জন্যই আমরা মহাশান্তিতে আছি; আপনার দূরদৃষ্টির জন্য এই জাতির অনেক সংস্কার সাধন হয়েছে৷
2Ko pa je bil ta poklican, začne tožiti Tertul, govoreč: Da imamo veliko miru po tebi in da je tvoja previdnost dala temu narodu izvrstne izboljšave,
3একথা আমরা সকলে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি৷
3to vselej in povsod, častiti Feliks, pripoznavamo z vso hvaležnostjo.
4কিন্তু বেশী কথা বলে আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না৷ এইজন্য আপনাকে অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে আমাদের এই সামান্য আবেদন শুনুন৷ দয়া করে ধৈর্য্য ধরুন৷
4Ali da te dalje ne nadlegujem, prosim, da bi nas poslušal ob kratkem po svoji dobroti.
5কারণ আমরা দেখছি, ঐ লোকটাই হচ্ছে যত নষ্টের মূল৷ জগতে য়েখানে যত ইহুদী আছে এ তাদের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে, এ নাসরতীয় দলের একজন নেতা৷
5Našli smo namreč tega človeka, da je kakor kuga in snovač razporov med Judi po vsem svetu in prvoboritelj za krivoverstvo Nazarejcev,
6[This verse may not be a part of this translation]
6ki je tudi poskusil oskruniti tempelj. Njega smo tudi zgrabili in po svoji postavi hoteli soditi;
7[This verse may not be a part of this translation]
7toda prišel je Lizija tisočnik ter nam ga je z veliko silo iztrgal iz rok,
8[This verse may not be a part of this translation]
8ukazavši tožnikom njegovim, naj gredo k tebi. Od njega moreš sam, ko izprašaš, zvedeti vse to, za kar ga mi tožimo.
9সমবেত ইহুদীরাও এতে সায় দিয়ে বলল, ‘এ সবই সত্য৷’
9In tej tožbi so se pridružili tudi Judje in pritrdili, da je res tako.
10রাজ্যপাল যখন পৌলকে বলার জন্য ইশারা করলেন, তখন পৌল বলতে শুরু করলেন, ‘রাজ্যপাল ফীলিক্স, আপনি অনেক বছর ধরে এই জাতির বিচার করছেন জেনে আমি আনন্দের সঙ্গে আত্মপক্ষ সমর্থনকরছি৷
10Pavel pa odgovori, ko mu je namestnik namignil, da naj govori: Ker vem, da si že mnogo let sodnik temu narodu, se bom zagovarjal toliko srčneje:
11আপনি অনুসন্ধান করলে দেখবেন, আজ বারো দিনের বেশী হয় নি আমি উপাসনা করার জন্য জেরুশালেমে গিয়েছিলাম৷
11ko lahko zveš, da ni več nego dvanajst dni, kar sem prišel molit v Jeruzalem;
12আর এই ইহুদীরা মন্দিরের মধ্যে আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা সমাজ-গৃহে জনতাকে উত্তেজিত করতে দেখে নি৷
12in niso me našli v templju, da bi se bil s kom prepiral ali da bi bil napravljal hrup med ljudstvom, ne po shodnicah, ne po mestu;
13এরা আমার বিরুদ্ধে য়ে দোষারোপ করছে তার কোন প্রমাণ আপনাকে দিতে পারবে না৷
13in tudi dokazati ti ne morejo, za kar me sedaj tožijo.
14কিন্তু আপনার কাছে আমি একথা স্বীকার করছি, আমি যীশুর পথের অনুসারী হয়ে আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি৷ আমার দোষারোপকারীরা বলছে য়ে সেই পথ ঠিক নয়৷ মোশির বিধি-ব্যবস্থায় যা কিছু লেখা আছে এবং ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে আমি সে সবে বিশ্বাস করি৷
14To ti pa priznavam, da po poti, ki jo imenujejo krivoverstvo, tako služim Bogu naših očetov, da verujem vse, kar je pisano v postavi in v prorokih,
15এদের মতো আমারও ঈশ্বরের ওপর প্রত্যাশা আছে য়ে ধার্মিক ও অধার্মিক উভয়েরই পুনরুত্থান হবে৷
15in da imam upanje v Boga, ki se ga tudi ti sami držé, da bode vstajenje mrtvim, i pravičnim i nepravičnim.
16এইজন্য আমিও সর্বদা সেইভাবে চলি যাতে ঈশ্বর ও মানুষের সামনে নিজের বিবেককে শুদ্ধ রাখতে পারি৷
16V tem si pa sam prizadevam, da bi vsekdar imel brezmadežno vest pred Bogom in ljudmi.
17‘অনেক বছর পর আমি আমার জাতির লোকদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে নৈবেদ্য উত্‌সর্গ করতে গিয়েছিলাম৷
17Čez več let pa sem prišel, da donesem miloščine narodu svojemu in daritve;
18সেই সময় তারা আমাকে মন্দিরের মধ্যে শুচিশুদ্ধ অবস্থাতেই দেখেছিল৷ সেখানে তখন কোন ভীড় বা গণ্ডগোলহয় নি৷
18pri tem so me našli očiščenega v templju, ne z množico, ne s hrupom: bili so pa to neki Judje iz Azije,
19এশিয়া থেকে কিছু ইহুদী সেখানে এসেছিল৷ আমার বিরুদ্ধে তাদের কিছু বলার থাকলে আপনার কাছে এসে তারা আমার প্রতি দোষারোপ করতে পারত৷
19ki bi morali tu pred teboj stati in tožiti, če imajo kaj zoper mene.
20অথবা যাঁরা এখানে উপস্থিত আছে তারাই বলুক আমি যখন মহাসভার সামনে ছিলাম, তারা কি আমার কোন দোষ দেখতে পেয়েছে?
20Ali naj ti sami povedo, če so našli krivico na meni, ko sem stal pred velikim zborom,
21না কেবল তাদের মধ্যে দাঁড়িয়ে মৃতদের পুনরুত্থানের বিষয়ে আমার বিশ্বাস ঘোষণা করেছি বলে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে৷’
21razen menda tega edinega glasu, ki sem ga zavpil, stoječ med njimi: Zavoljo vstajenja mrtvih me danes sodite.
22ফীলিক্স সেই পথের বিষয় ভালভাবেই জানতেন, তাই তিনি বিচার স্থগিত রাখলেন, আর বললেন, ‘প্রধান সেনাপতি লুষিয় এলে আমি এর বিচার নিষ্পত্তি করব৷’
22Feliks pa odloži njih reč, natančno vedoč, za kaj gre pri tej poti, in reče: Kadar Lizija tisočnik pride doli, razsodim vašo stvar.
23তিনি সেনাপতিকে হুকুম দিলেন, য়েন পৌলকে প্রহরারত অবস্থায় রাখা হয়, কিন্তু কিছু স্বাধীনতাও তাকে দিলেন, ‘এর কোন বন্ধু যদি এর দেখাশোনা করতে আসে তবে বারণ করো না৷’
23In stotniku ukaže, da je Pavla varovati, in naj se mu polajša in se nikomur izmed njegovih ne brani mu streči.
24এর কয়েকদিন পর ফীলিক্স তাঁর ইহুদী স্ত্রী দ্রুষিল্লাকে নিয়ে সেখানে এলে পৌলকে ডেকে পাঠালেন৷ ফীলিক্স পৌলের মুখে খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের কথা শুনলেন৷
24A čez nekaj dni pride Feliks z Druzilo, ženo svojo, ki je bila Judinja, in pokliče Pavla predse, in slišal ga je o veri v Kristusa Jezusa.
25কিন্তু পৌল যখন তাকে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও ভবিষ্যতের মহাবিচারের কথা শোনাচ্ছিলেন, তখন ফীলিক্স বেশ ভয় পেয়ে গেলেন, আর বললেন, ‘তুমি এখন যাও আমার আবার সুয়োগ হলে তোমায় ডেকে পাঠাবো৷’
25Ko pa je govoril o pravičnosti in zdržljivosti in prihodnji sodbi, se prestraši Feliks in odgovori: Za sedaj pojdi; a kadar bom imel priličen čas, te zopet pokličem.
26এই সময় তিনি আশা করছিলেন য়ে পৌল তাকে টাকা দেবেন, তাই তিনি বার বার পৌলকে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলতেন৷
26Zraven se je pa tudi nadejal, da mu Pavel da denarja, zato ga je tudi pogosteje klical k sebi in se ž njim razgovarjal.Ko sta se pa dopolnili dve leti, dobi Feliks za naslednika Porcija Festa. Ker si je pa Feliks želel pridobiti hvaležnost Judov, je pustil Pavla zvezanega.
27দুবছর কেটে যাবার পর পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন৷ আর ফীলিক্স ইহুদীদের সন্তুষ্ট রাখার জন্য পৌলকে বন্দী রেখে গেলেন৷
27Ko sta se pa dopolnili dve leti, dobi Feliks za naslednika Porcija Festa. Ker si je pa Feliks želel pridobiti hvaležnost Judov, je pustil Pavla zvezanega.