1যখন ঠিক হল য়ে আমরা জাহাজে করে ইতালিতে যাব, তখন পৌল ও অন্য কিছু বন্দীকে রাজকীয় রক্ষীবাহিনীর সেনাপতি যুলিয়র হাতে তুলে দেওয়া হল৷
1Ko je bilo pa sklenjeno, da se imamo po morju odpeljati v Italijo, so izročili Pavla in nekaj drugih jetnikov stotniku, po imenu Juliju, od cesarske trume.
2আমরা আদ্রামুত্তীয় থেকে আসা একটি জাহাজে উঠলাম; এই জাহাজটির এশিয়া উপকূলের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল৷ থিষলনীকীয় থেকে আরিষ্টার্খ নামে একজন মাকিদনিযান আমাদের সঙ্গে ছিলেন৷
2In stopivši na ladjo iz Adramita, ki je bila namenjena v primorska mesta v Aziji, smo odrinili, in z nami je bil Aristarh, Macedonec iz Soluna.
3পরের দিন আমাদের জাহাজ সীদোনে পৌঁছল৷ যুলিয় পৌলের সঙ্গে বেশ ভাল ব্যবহার করলেন৷ তিনি পৌলকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাত্ করতে যাবার অনুমতি দিলেন৷ সেই বন্ধুরা পৌলের প্রযোজনীয় সামগ্রী য়োগাতেন৷
3In drugi dan smo prišli v Sidon. In Julij je priljudno ravnal s Pavlom in mu je dovolil iti k prijateljem in si dati postreči.
4সেখান থেকে আমরা জাহাজ খুলে সীদোন শহর ছেড়ে চললাম৷ প্রতিকূল বাতাসের জন্য কূপ্র দ্বীপের কাছাকাছি অঞ্চল দিয়ে চললাম;
4In ko smo odrinili odtod, smo se peljali za Ciprom, ker so nam bili vetrovi nasprotni.
5আর কিলিকিয়ার ও পাম্ফুলিয়ার প্রদেশ ছেড়ে সমুদ্রপথে লুকিয়া প্রদেশের মুরা বন্দরে এলাম৷
5In ko smo prepluli morje, ki je poleg Cilicije in Pamfilije, smo pripli v Miro v Liciji.
6সেখানে সেনাপতি ইতালিতে যাবার জন্য আলেকসান্দ্রীয়ায় এক জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন৷
6In tu je našel stotnik ladjo iz Aleksandrije, ki je jadrala v Italijo, in nas je prestavil nanjo.
7বহুদিন ধরে আমরা খুব আস্তে আস্তে চললাম এবং বহুকষ্টে ক্লীদে এসে পৌঁছালাম৷ বাতাসের কারণে আমরা আর এগোতে পারলাম না, তাই সলমোনী বন্দরের উল্টো দিকে ক্রীতি দ্বীপের ধার ঘেঁসে চললাম৷
7Ko smo se bili po mnogo dni počasi vozili in dospeli s težavo proti Knidu, kjer nam je veter branil pristati, smo pluli pod Kreto proti Salmoni.
8পরে বহুকষ্টে উপকূলের ধার ঘেঁসে চলতে চলতে লাসেয়া শহরের কাছে ‘সুন্দর’ পোতাশ্রয়ে এসে পৌঁছালাম৷
8In le s težavo se vozeč mimo nje, smo prišli v neki kraj, ki se imenuje Dobro pristanišče, blizu katerega je bilo mesto Laseja.
9এইভাবে বহু সময় নষ্ট হল, আর জলযাত্রা তখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল, এদিকে উপবাস পর্বের সময়ও চলে গেল৷ তাই পৌল তাদের সাবধান করে দিয়ে বললেন,
9Ko je bilo pa veliko časa prešlo in je bila vožnja že nevarna, ker je že tudi post minil, jih je Pavel opominjal
10‘মহাশয়রা, আমি দেখছি, এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হবে, তা য়ে কেবল মালের বা জাহাজের হবে তাই নয়, এমন কি আমাদের জীবনেরও ক্ষতি হবে৷’
10in jim dejal: Možje, vidim, da hoče vožnja biti huda in silno nevarna ne le za blago in ladjo, ampak tudi za življenje naše.
11কিন্তু সেনাপতি পৌলের কথার চেয়ে জাহাজের কাপ্তেন ও তার মালিকের কথার গুরুত্ব দিলেন৷
11Ali stotnik je bolj verjel krmarju in gospodarju ladje nego temu, kar je pravil Pavel.
12সেই বন্দরটি শীতকাল কাটাবার পক্ষে উপযুক্ত না হওয়াতে জাহাজের অধিকাংশ লোক একমত হলেন য়েন জাহাজ খুলে যাত্রা শুরু করা হয় যাতে কোন রকমে ফৈনীকায় পৌঁছে সেখানে তারা শীতকালটা কাটাতে পারে৷ সেই স্থানটি ছিল দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখী ক্রীত দ্বীপের একটি বন্দর৷
12In ker pristanišče ni bilo pripravno za zimovanje, so sklenili skoro vsi, odpeljati se odtod, ne bi li kako mogli dospeti do Fenike, ki je pristanišče na Kreti in leži proti jugu in zahodnemu severu, in tam prezimovati.
13আর যখন অনুকূল দক্ষিণা বাতাস বইতে শুরু করল তখন তাদের মনে হল তারা যা চাইছিল তা পেয়েছে; তাই তারা নোঙ্গর তুলে ক্রীতের ধার ঘেঁসে চলতে শুরু করল৷
13Ko je pa potegnil jug, so odrinili, misleč, da dosežejo svoj namen, in so se peljali ob Kreti, bližje obrežja.
14কিন্তু এর কিছু পরেই দ্বীপের ভেতর থেকে প্রচণ্ড এক ঘূর্ণি ঝড় উঠল, এই ঝড়কে ‘ঈশান বাযু’ বলে৷
14Toda nedolgo potem zaveje od otoka hud veter, ki se imenuje vzhodni sever.
15আমাদের জাহাজ সেই ঝড়ের মধ্যে পড়ল, ঝড় কাটিয়ে য়েতে পারল না৷ তাই আমরা আমাদের জাহাজকে ভেসে য়েতে দিলাম৷
15Ko je pa zgrabilo ladjo in se ni mogla vetru upirati, smo jo izročili valovom, in nosili so nas.
16কৌদা নামে এক ছোট দ্বীপের আড়ালে চলার সময় জাহাজের সঙ্গে য়ে ছোট ডিঙ্গিটা ছিল তা আমরা বহু কষ্টে টেনে তুলে ধ্বংসের হাত থেকে বাঁচালাম৷
16Ko nas pa je zaneslo pod neki otočič, po imenu Kavda, smo komaj mogli obdržati čolnič.
17এটা তোলার পর লোকেরা জাহাজটাকে মোটা দড়ি দিয়ে ভাল করে বাঁধল৷ তারা ভয় করছিল য়ে জাহাজটি হয়তো সুর্ত্তীর চোরা বালিতে গিয়ে পড়তে পারে, তাই তারা পাল নামিয়ে নিয়ে জাহাজটাকে বাতাসের টানে চলতে দিল৷
17In ko so ga vzdignili, so se poslužili pripomočkov in so ovili ladjo; in boječ se, da ne bi zadeli na kleče, so spustili jadra in so se tako peljali.
18ঝড়ের প্রকোপ বাড়তে থাকায়, পর দিন খালাসীরা জাহাজের খোল থেকে ভারী ভারী মাল জলে ফেলে দিতে লাগল৷
18In ker nas je vihar hudo metal, so drugi dan začeli izmetavati blago,
19তৃতীয় দিনে তারা নিজেরাই হাতে করে জাহাজের কিছু সাজ-সরঞ্জাম জলে ফেলে দিল৷
19in tretji dan so s svojimi rokami izmetali ladijno opravo.
20অনেক দিন যাবত্ যখন সূর্য় কি নক্ষত্রগণের মুখ দেখা গেল না, আর ঝড়ও প্রচণ্ড উত্তাল হতে থাকল, তখন শেষ পর্যন্ত আমাদের বাঁচার আশা রইল না৷
20Ko se pa ne solnce, ne zvezde niso pokazale več dni in je silna burja na nas pritiskala, je že izginilo vse upanje, da bi se oteli.
21অনেক দিন ধরেই সকলে খাওয়া-দাওয়া বন্ধ করেছিল৷ তখন পৌল তাদের মাঝে দাঁড়িয়ে বললেন, ‘মহাশয়েরা, আমার কথা শুনে ক্রীতি থেকে জাহাজ না ছাড়া আপনাদের উচিত ছিল, তাহলে আজকের এই ক্ষয়ক্ষতি এড়াতে পারতেন৷
21In ko že dolgo časa niso jedli, tedaj reče Pavel, stoječ sredi njih: Poslušali bi me bili, o možje, in ne odrinili od Krete in tako se obvarovali te nadloge in izgube.
22কিন্তু এখনও আমি বলছি, সাহস করুন, একথা জানবেন আপনাদের কারোর প্রাণহানি হবে না, শুধু জাহাজটি হারাতে হবে৷
22In sedaj vas opominjam, da bodite srčni: zakaj izgube ne bo nobenega življenja med vami, razen le ladje.
23কারণ আমি য়ে ঈশ্বরের উপাসনা করি সেই ঈশ্বরের এক স্বর্গদূত গত রাত্রে আমার পাশে দাঁড়িয়ে বললেন,
23Stal mi je namreč ob strani to noč angel Boga, čigar sem in ki mu služim,
24‘পৌল ভয় পেও না! তোমাকে কৈসরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে৷ ঈশ্বর তোমার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন য়ে তিনি তোমার সহযাত্রীদের প্রাণ রক্ষা করবেন৷’
24rekoč: Ne boj se, Pavel! pred cesarja moraš stopiti; in glej, Bog ti je podaril vse, kar se jih pelje s teboj.
25তাই মহাশয়রা, আপনারা সাহস করুন, কারণ ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে য়ে আমাকে যা বলা হয়েছে ঠিক সেরকমই ঘটবে৷
25Zatorej bodite srčni, možje! Kajti verujem Bogu, da se res tako zgodi, kakor mi je bilo rečeno.
26কিন্তু কোন দ্বীপে গিয়ে আমাদের আছড়ে পড়তে হবে৷’
26Moramo se pa nameriti na neki otok.
27এইভাবে ঝড়ের মধ্যে চৌদ্দ রাত আদ্রিয়া সমুদ্রে ইতস্ততঃ ভাসমান অবস্থায় থাকার পর মাঝ রাতে নাবিকদের মনে হল য়ে জাহাজটি কোন ডাঙ্গার দিকে এগিয়ে চলেছে৷
27Ko je pa štirinajsta noč prišla in so nas valovi semterja gnali po Jadranskem morju, se je zdelo mornarjem okoli polnoči, da se bližajo neki zemlji.
28সেখানে তারা জলের গভীরতা মাপলে দেখা গেল তা একশো কুড়ি ফুট৷ এর কিছু পরে আবার জল মাপলে জলের গভীরতা নব্বুই ফুটে দাঁড়াল৷
28In izmerivši globočino, najdejo dvajset sežnjev; in ko pridejo malo dalje in izmerijo globočino, najdejo petnajst sežnjev.
29তারা ভয় করতে লাগল য়ে জাহাজটি হয়তো কিনারে পাথরের গায়ে ধাক্কা খাবে৷ তাই নাবিকেরা জাহাজের পেছন দিক থেকে চারটি নোঙ্গর নামিয়ে দিল, প্রার্থনা করল য়েন শীঘ্র ভোর হয়৷
29In boječ se, da ne bi naleteli na skalnata mesta, so vrgli s krme štiri mačke in so želeli, da bi se dan naredil.
30নাবিকদের মধ্যে কেউ কেউ জাহাজ ছেড়ে পালাবার মতলব করল, তাই নোঙ্গর ফেলার আছিলায় জাহাজের মধ্য থেকে ডিঙ্গিখানি নীচে নামিয়ে দিল৷
30Ko so pa mornarji skušali pobegniti z ladje in so spustili čolnič v morje z izgovorom, da hočejo s prednjega konca mačke vreči,
31কিন্তু পৌল সেনাপতি ও সৈন্যদের উদ্দেশ্যে বললেন, ‘এই লোকেরা যদি জাহাজে না থাকে তবে আপনারা রক্ষা পাবেন না৷’
31reče Pavel stotniku in vojakom: Ako ti ne ostanejo na ladji, se vi ne morete oteti.
32তখন সৈন্যরা ডিঙ্গির দড়ি কেটে দিল, আর তা জলে গিয়ে পড়ল৷
32Tedaj odsekajo vojaki vrvi čolniču in ga spuste, da je odplul.
33এরপর ভোর হয়ে এলে পৌল সকলকে কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করে বললেন, ‘আজ চৌদ্দ দিন হল আপনারা অপেক্ষা করে আছেন, কিছু না খেয়ে উপোস করে আছেন৷
33Dokler bi se pa začelo daniti, prosi Pavel vse, naj vzemo jedi, rekoč: Štirinajsti dan je danes, kar čakate in ste brez jedi, ne uživši ničesar.
34আমি আপনাদের অনুরোধ করছি কিছু খেয়ে নিন, বেঁচে থাকার জন্য এর প্রযোজন আছে, কারণ আপনাদের কারোর একগাছি চুলেরও ক্ষতি হবে না৷’
34Zato vas prosim, vzemite jedi, zakaj to je za vašo ohranitev. Nikomur od vas namreč se ne pogubi las z glave.
35এই কথা বলে পৌল রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর তা ভেঙ্গে খেতে শুরু করলেন৷
35In rekši to, vzame kruh in zahvali Boga pred vsemi, ter ga prelomi in začne jesti.
36তখন সকলে উত্সাহ পেয়ে খেতে শুরু করল৷
36Tedaj postanejo vsi srčnejši in vzemo tudi oni jedi.
37আমরা মোট দুশ ছিয়াত্তর জন লোক জাহাজে ছিলাম৷
37Bilo nas je pa vseh na ladji dvesto in šestinsedemdeset duš.
38সকলে পরিতৃপ্তির সঙ্গে খাবার পর বাকী শস্য সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটি হাল্কা করা হল৷
38In ko so se dositega najedli, so olajšali ladjo, izmetavši žito v morje.
39দিন হলে পর তারা সেই জায়গাটা চিনতে পারল না; কিন্তু এমন এক খাড়ি দেখতে পেলযার বড় বালুতট ছিল৷ তারা ঠিক করল যদি সন্ভব হয় তবে ঐ বালুতটের ওপরে জাহাজটা তুলে দেবে৷
39Ko se je pa zdanilo, niso poznali dežele; ugledajo pa neki zaliv, da ima raven breg, in nanj so mislili, ko bilo mogoče, izvleči ladjo.
40এই আশায় তারা নোঙ্গর কেটে দিল আর তা সমুদ্রেই পড়ে রইল৷ এরপর হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের সামনে পাল তুলে সেই বেলাভূমিলক্ষ্য করে এগিয়ে চলল৷
40In odsekajo mačke in jih puste v morju, obenem pa odvežejo vrvi pri krmilih; in razpno prednje jadro po vetru ter se peljejo proti bregu.
41কিন্তু একটু এগোতেই তারা বালিয়াড়িতে ধাক্কা পেল, জাহাজের সামনের দিকটা বালিতে বসে গিয়ে অচল হয়ে পড়ল, ফলে ঢেউয়ের আঘাতে পিছনের দিকটা ভেঙ্গে য়েতে লাগল৷
41Ko pa jih je zagnalo na kraj, ki je imel po obeh straneh morje, so zadeli z ladjo ob tla; in prednji konec se je zasadil in trdno obtičal, a krma se je razbijala od sile valovja.
42তখন সৈন্যরা বন্দীদের হত্যা করার জন্য ঠিক করল, পাছে তাদের কেউ সাঁতার কেটে পালায়৷
42Vojakov naklep pa je bil, da pomoré jetnike, da ne bi kdo odplaval in pobegnil.
43কিন্তু সেনাপতি পৌলকে বাঁচাবার আশায় তাদের এই কাজ করতে নিষেধ করলেন, হুকুম দিলেন য়েন যাঁরা সাঁতার জানে তারা ঝাঁপ দিয়ে আগে ডাঙ্গায় ওঠে৷
43Toda stotnik hoteč ohraniti Pavla, prepreči njih naklep in ukaže, naj tisti, ki znajo plavati, najprej skočijo v vodo in se spravijo na suho,drugi pa nekateri na deskah, a nekateri na kosovih od ladje. In tako se je zgodilo, da so se vsi rešili na suho.
44বাকী সকলে য়েন জাহাজের ভাঙ্গা তক্তা বা কোন কিছু ধরে কিনারে য়েতে চেষ্টা করে৷ এইভাবে সকলেই নিরাপদে তীরে এসে পৌঁছলো৷
44drugi pa nekateri na deskah, a nekateri na kosovih od ladje. In tako se je zgodilo, da so se vsi rešili na suho.