1আমি পৌল, ঈশ্বরের ইচ্ছানুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিত ও আমাদের ভাই তীমথিয়,
1Pavel, apostol Kristusa Jezusa po volji Božji, in Timotej, brat,
2কলসীতে ঈশ্বরের য়ে সকল পবিত্র ও বিশ্বস্ত ভাই ও বোনেরা খ্রীষ্টেতে আছে, তাদের আমরা এই চিঠি লিখছি৷ আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপরে য়েন বর্তায়৷
2svetim v Kolosah in vernim bratom v Kristusu: Milost vam in mir od Boga Očeta našega in Gospoda Jezusa Kristusa!
3আমরা প্রার্থনা করার সময় সব সময়ই তোমাদের হয়ে প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷
3Zahvaljujemo Boga, Očeta Gospoda našega Jezusa Kristusa, in molimo vedno za vas, ker smo slišali za vero vašo v Kristusu Jezusu
4আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ খ্রীষ্টের ওপর তোমাদের বিশ্বাস, আর ঈশ্বরের সমস্ত লোকদের জন্য তোমাদের ভালবাসার কথা আমরা শুনেছি৷
4in za ljubezen, ki jo imate do vseh svetih,
5এই বিশ্বাস ও ভালবাসার কারণ তোমাদের অন্তরের সেই প্রত্যাশা৷ তোমরা জান য়ে তোমরা যা কিছু প্রত্যাশা করছ, সে সব স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে৷ যখন সত্য শিক্ষা ও সুসমাচার তোমাদের কাছে বলা হয়েছিল, তখনই প্রথম সেই প্রত্যাশার বৃত্তান্ত তোমরা শুনেছিলে৷
5zaradi upanja, ki se vam hrani v nebesih in ki ste o njem prej slišali v besedi resnice evangelija;
6সেই সুসমাচার সমস্ত জগতে প্রচারিত হচ্ছে আর তা ফলদাযী হচ্ছে ও বৃদ্ধি লাভ করছে৷ তোমরা যখন সুসমাচার শুনে ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছিলে তখন থেকে তোমাদের মধ্যেও তা সেই একইভাবে কাজ করছে৷
6ta je prišel k vam, kakor je tudi po vsem svetu razširjen in rodi sad in raste, kakor tudi med vami, od dne, ko ste čuli in spoznali milost Božjo v resnici;
7ইপাফ্রার কাছ থেকে তোমরা ঈশ্বরের অনুগ্রহের কথা জেনেছ, ইপাফ্রা আমাদের সহদাস, আমরা তাকে ভালবাসি৷ আমাদের জন্য তিনি খ্রীষ্টের এক বিশ্বস্ত সেবক৷
7kakor ste se jo naučili znati od Epafra, ljubljenega sohlapca našega, ki je zvest služabnik Kristusov za vas,
8পবিত্র আত্মা তোমাদের অন্তরে য়ে গভীর ভালবাসা দিয়েছেন সে কথাও তিনি আমাদের জানিয়েছেন৷
8ki nam je tudi naznanil ljubezen vašo v Duhu.
9এইজন্য য়ে দিন থেকে আমরা তোমাদের বিষয়ে এই সব কথা জানতে পেরেছি, সেইদিন থেকেই আমরা তোমাদের জন্য ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করছি৷ যাতে ঈশ্বর তোমাদের জীবনে কি করতে চান তা পূর্ণরূপে জানতে পার; এবং যাতে তোমরা সকল আত্মিক বিষয়ে প্রজ্ঞা ও বোধশক্তি লাভ কর৷
9Zato molimo tudi mi od dne, ko smo to slišali, neprestano za vas in prosimo, da se napolnite s spoznanjem volje njegove v vsej modrosti in razumnosti duhovni,
10তার ফলে তোমরা এমন জীবনযাপন কর যাতে তাঁর গৌরব হয় ও প্রভু সমস্ত দিক দিয়ে খুশী হন৷ আমি প্রার্থনা করি য়েন তোমরা সব রকমের সত্ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধিলাভ কর৷
10da živite dostojno Gospoda, v vsem njemu po volji, in rodite sad v vsakem dobrem delu ter rastete po spoznanju Božjem,
11য়েন ঈশ্বর তাঁর মহাশক্তিতে তোমাদের শক্তিমান করেন ও তাঁর পরাক্রমে তোমাদের বলিষ্ঠ করেন; য়েন দুঃখ কষ্ট এলে তোমরা সহ্য করতে ও ধৈর্য্য ধরতে পার৷
11z vso močjo krepčani po krepkosti slave njegove za vso stanovitnost in potrpežljivost, z radostjo
12তাহলে তোমরা আনন্দ সহকারে পিতাকে ধন্যবাদ দিতে পারবে, যিনি তাঁর আলোয় সন্তানদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ভোগ করার য়োগ্যতা তোমাদের দিয়েছেন৷
12zahvaljujoč Očeta, ki nas je storil sposobne za delež dediščine svetih v luči,
13তিনিই অন্ধকারের কর্তৃত্ত্ব থেকে আমাদের উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজত্বে স্থান দিয়েছেন৷
13ki nas je rešil iz teme oblasti in prestavil v kraljestvo Sina ljubezni svoje,
14তাঁর মাধ্যমেই আমরা মুক্ত হই ও আমাদের সব পাপের ক্ষমা হয়৷
14v katerem imamo odrešenje, odpuščenje grehov.
15কেউই ঈশ্বরকে দেখতে পায় না; কিন্তু যীশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত৷
15On je podoba Boga nevidnega, prvorojenec vse stvaritve,
16তাঁর পরাক্রমে সবকিছুই সৃষ্টি হয়েছে৷ স্বর্গে ও র্ময়্তে, দৃশ্য ও অদৃশ্য যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ত্ব, সকলই তাঁর দ্বারা ও তাঁর নিমিত্ত সৃষ্ট হয়েছে৷
16ker v njem je bilo ustvarjeno vse, v nebesih in na zemlji, vidno in nevidno, ali prestoli, ali gospostva, ali poglavarstva, ali oblastva: vse je ustvarjeno po njem in zanj;
17সবকিছুর পূর্বেই খ্রীষ্টের অস্তিত্ব ছিল; তাঁর শক্তিতেই সব কিছু স্থিতিশীল আছে৷
17in on je pred vsem in vse ima obstanek v njem.
18খ্রীষ্ট হলেন দেহের মস্তক সেই দেহ হচ্ছে মণ্ডলী৷ সব কিছুর আদি তিনি, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতদের মধ্যে তিনি প্রথম, তাই সব কিছুতেই প্রথমে তাঁর স্থান৷
18In on je glava telesa, cerkve; on, ki je začetek, prvorojenec izmed mrtvih, da bi bil on v vsem prvi.
19তাই ঈশ্বর তাঁর সমস্ত পূর্ণতায় খ্রীষ্টে বাস করে খুশী হয়েছিলেন,
19Kajti vzvidelo se je Očetu, da v njem prebiva vsa polnost [Ali: Kajti vsa polnost Božja je sklenila prebivati v njem.]
20আর খ্রীষ্টের ক্রুশের ওপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের, কি র্ময়্তের সব কিছু খ্রীষ্টের মাধ্যমে তাঁর কাছে পুনরায় ফিরিয়ে এনেছিলেন৷
20in da po njem spravi vse s seboj, storivši mir po krvi križa njegovega, po njem, bodisi kar je na zemlji, bodisi kar je v nebesih.
21এক সময় তোমরা ঈশ্বর থেকে আলাদা ছিলে৷ তোমরা তোমাদের চিন্তায় ও তোমাদের কুকর্মের জন্য ঘোর ঈশ্বর বিরোধী ছিলে৷
21Tudi vas, ki ste bili nekdaj odtujeni in sovražni v mišljenju pri svojih delih hudobnih, – zdaj pa vas je spravil
22এখন খ্রীষ্টের পার্থিব দেহের দ্বারা ঈশ্বর তোমাদের তাঁর সঙ্গে পুনর্মিলিত করেছেন, যাতে তিনি তোমাদের ঈশ্বরের সাক্ষাতে পবিত্র, নির্দোষ ও নিষ্কলঙ্করূপে উপস্থিত করতে পারেন৷
22v telesu mesa njegovega, po njegovi smrti, da vas postavi svete in brezmadežne in brez graje pred seboj,
23তোমরা য়ে সুসমাচার শুনেছ যদি তা বিশ্বাস করে স্থির থাক এবং সুসমাচার থেকে য়ে প্রত্যাশা তোমরা পেয়েছ তা থেকে যদি সরে না যাও তবে খ্রীষ্ট এসব সম্পন্ন করবেন৷ জগতের সর্বত্র সমস্ত লোকের কাছে সেই একই সুসমাচার প্রচারিত হয়েছে৷ আমি পৌল সেই সুসমাচারের দাস হয়েছি৷
23ako le vztrajate v veri, utrjeni in stanovitni, in se ne ganete od upanja evangelija, ki ste ga slišali, oznanjevanega vsemu stvarjenju pod nebom; tega evangelija sem jaz Pavel postal služabnik.
24এখন তোমাদের জন্য আমায় য়ে কষ্টভোগ করতে হয় তার জন্য আমি আনন্দিত৷ খ্রীষ্টের দুঃখভোগের য়ে অংশ অপূর্ণ রয়ে গেছে তা আমি তাঁর দেহরূপ মণ্ডলীর হয়ে আমার দেহে দুঃখভোগ করে পূর্ণ করছি৷
24Sedaj se veselim v trpljenju svojem za vas in dopolnjujem, kar zaostaja od stisk Kristusovih, na mesu svojem za telo njegovo, ki je cerkev;
25আমি মণ্ডলীর সেবকরূপে কাজ করছি, কারণ ঈশ্বর আমাকে এই বিশেষ কাজের জন্য নিযোগ করেছেন৷ এই প্রচারে তোমাদের উপকার হচ্ছে; আমার কাজ হল ঈশ্বরের সত্য বাক্য সম্পূর্ণরূপে প্রচার করা৷
25katere sem jaz postal služabnik po oskrbništvu Božjem, ki mi je dano za vas, da izpolnim besedo Božjo,
26এই সত্য বাক্য়ের নিগূঢ়তত্ত্ব সৃষ্টির শুরু থেকে গুপ্ত ছিল এবং তা সমস্ত মানুষের কাছে গুপ্ত ছিল; কিন্তু এখন ঈশ্বরের পবিত্র লোকদের কাছে তা প্রকাশিত হয়েছে৷
26skrivnost, ki je bila skrita od vekov in od rodov, zdaj pa je bila razodeta svetim njegovim,
27ঈশ্বর তাঁর আপন লোকদের কাছে তাঁর মূল্যবান মহিমাময় গুপ্ত সত্য প্রকাশ করতে মনস্থ করলেন; সেই মহান সত্য সব মানুষের জন্য৷ সেই গুপ্ত সত্য খ্রীষ্ট স্বয়ং যিনি তোমাদের মধ্যে আছেন এবং ঈশ্বরের গৌরবের ভাগী হবার জন্য তিনিই কেবল আমাদের ভরসা৷
27ki jim je Bog hotel naznaniti, kakšno je bogastvo slave te skrivnosti med pogani, ki je Kristus v vas, upanje slave;
28তাই সমস্ত প্রজ্ঞায় প্রত্যেককে বিশদভাবে উপদেশ দিয়ে এবং সতর্ক করে আমরা খ্রীষ্টকে প্রচার করি, যাতে প্রত্যেককে ঈশ্বরের কাছে খ্রীষ্টে পরিপক্ক মানুষ হিসেবে উপস্থিত করতে পারি৷
28njega mi oznanjamo, opominjajoč vsakega človeka in učeč vsakega človeka v vsej modrosti, da napravimo vsakega človeka popolnega v Kristusu;za to se tudi trudim, boreč se po krepkosti njegovi, ki deluje v meni z močjo.
29এই উদ্দেশ্যে আমার মধ্যে মহাপরাক্রমে ক্রিয়াশীল খ্রীষ্টের শক্তি ব্যবহার করে আমি পরিশ্রম ও সংগ্রাম করছি৷
29za to se tudi trudim, boreč se po krepkosti njegovi, ki deluje v meni z močjo.