1প্রেরিত পৌলের কাছ থেকে শুভেচ্ছা; প্রেরিতহবার জন্য কোন মানুষ বা মানুষের মাধ্যমে আমাকে মনোনীত করা হয় নি, বরং যীশু খ্রীষ্ট ও পিতা ঈশ্বর যিনি যীশুকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন তাঁর মাধ্যমেই আমি প্রেরিত পদে মনোনীত হয়েছি৷
1Pavel, apostol (ne od ljudi, tudi ne po človeku, ampak po Jezusu Kristusu in po Bogu Očetu, ki ga je obudil iz mrtvih),
2আমি পৌল এবং অন্য ভাইরা যাঁরা আমার সাথে আছেন, তাঁরা গালাতীয়ার মণ্ডলীদের উদ্দেশ্যে এই চিঠি লিখছে৷
2in vsi bratje, ki so z menoj, cerkvam v Galaciji:
3আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, দয়া ও শান্তি তোমাদের প্রতি বর্তুক৷
3Milost vam in mir od Boga Očeta in Gospoda našega Jezusa Kristusa,
4যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে য়ে মন্দ জগতে আমরা বাস করি তার থেকে য়েন তিনি আমাদের রক্ষা করতে পারেন৷ আমাদের পিতা ঈশ্বর তাই চেয়েছিলেন৷
4ki je dal samega sebe za grehe naše, da nas otme iz sedanjega hudega veka po volji Boga in Očeta našega,
5যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক্৷ আমেন৷
5ki mu bodi slava na veke vekomaj! Amen.
6আমি তোমাদের দেখে আশ্চর্য হচ্ছি য়ে, যিনি খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে তোমাদের আহ্বান করেছিলেন তোমরা সেই ঈশ্বরের কাছ থেকে কত শীঘ্র সরে গিয়ে এক ভিন্ন সুসমাচারে বিশ্বাস করছ৷
6Čudim se, da ste se tako hitro odvrnili od tega, ki vas je poklical po milosti Kristusovi, na drugačen evangelij,
7এটা সুসমাচারের কোন ভাষান্তর নয় কিন্তু কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে৷ তারা খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করতে চাইছে৷
7ko vendar ni drugega evangelija, samo da so nekateri, ki vas motijo in hočejo preobrniti evangelij Kristusov.
8আমরা তোমাদের কাছে য়ে সত্য সুসমাচার প্রচার করেছি তার থেকে ভিন্ন কোন সুসমাচার যদি আমাদের কেউ বা কোন স্বর্গদূত এসেও প্রচার করে, তবে সে অভিশপ্ত হোক্৷
8Ali ko bi vam tudi mi ali angel iz nebes oznanjeval evangelij drugače, kakor smo vam ga mi oznanili, bodi proklet!
9এর আগেও আমরা একথা বলেছি; সেই একই কথা আবার বলছি; তোমরা য়ে সুসমাচার গ্রহণ করেছিলে তদ্ভিন্ন অন্য কোন সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে তবে এমন ব্যক্তি অভিশপ্ত হোক্৷
9Kakor smo poprej rekli, tudi sedaj zopet pravim: Če vam kdo oznanjuje evangelij drugače, kakor ste ga prejeli, bodi proklet!
10তোমাদের কি মনে হয় আমাকে গ্রহণ করার জন্য আমি লোকদের কাছে চেষ্টা চালাচ্ছি? তা নয় বরং একমাত্র ঈশ্বরকেই আমি সন্তুষ্ট করতে চাইছি৷ আমি কি মানুষকে খুশী করতে চাইছি? আমি যদি মানুষকে খুশী করতে চাইতাম তাহলে খ্রীষ্টের দাস হতাম না৷
10Govorim li sedaj, da se prikupim ljudem ali Bogu? Ali pa skušam biti ljudem pogodu? Ko bi še ljudem bil pogodu, ne bi bil Kristusov služabnik.
11ভাইরা, আমি চাই তোমরা জান য়ে, য়ে সুসমাচার আমি তোমাদের কাছে প্রচার করেছি তা কোন মানুষের মতানুযাযী নয়৷
11Kajti na znanje vam dajem, bratje, da evangelij, ki sem ga jaz oznanil, ni po človeku;
12কারণ সেই বার্তা আমি কোন মানুষের কাছ থেকে পাই নি; কোন মানুষ আমাকে তা শেখায় নি, বরং যীশু খ্রীষ্টই আমার কাছে তা প্রকাশ করেছেন৷
12saj ga tudi jaz nisem prejel od človeka, niti se ga naučil, temuč po razodetju Jezusa Kristusa.
13তোমরা তো শুনেছ আমি আগে কেমন জীবনযাপন করতাম৷ আমি ইহুদী ধর্মমতাবলম্বী ছিলাম৷ আমি নির্মমভাবে ঈশ্বরের মণ্ডলীকে নির্য়াতন করে তা ধ্বংস করতে চেষ্টা করেছিলাম৷
13Kajti slišali ste o mojem nekdanjem vedenju v judovstvu, da sem čez mero preganjal cerkev Božjo in jo zatiral,
14ইহুদী ধর্মচর্চায় সমসামযিক ও আমার সমবয়সী অন্যান্য ইহুদীদের থেকে আমি অনেক এগিয়েছিলাম, কারণ পূর্বপুরুষদের পরম্পরাগত রীতিনীতি পালনে আমার যথেষ্ট উদ্য়োগ ছিল৷
14in sem napredoval v judovstvu bolj od mnogih vrstnikov v rodu svojem in bil sem preobilo vnet za očetov svojih izročila.
15আমার জন্মাবার আগে থেকেই ঈশ্বর আমাকে বেছে নেন এবং নিজ অনুগ্রহে তাঁর সেবা করার জন্য আমাকে ডাকেন৷
15Ko se je pa vzvidelo Bogu, ki me je odločil zase od telesa matere moje in poklical po milosti svoji,
16আমি য়েন অইহুদীদের কাছে তাঁর পুত্রের বিষয় সুসমাচার প্রচার করি সেইজন্য ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে আমার কাছে প্রকাশ করতে মনস্থ করলেন৷ ঈশ্বর যখন আমাকে ডাকলেন তখন আমি কোন মানুষের সঙ্গে পরামর্শ করি নি,
16da razodene Sina svojega v meni, da oznanim blagovestje o njem med pogani: precej nisem za svet poprašal mesa in krvi,
17এমন কি আমার আগে যাঁরা প্রেরিত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে আমি জেরুশালেমে যাই নি; কিন্তু কাল বিলম্ব না করে আমি আরব দেশে চলে গেলাম৷ পরে দম্মেশক শহরে ফিরে গেলাম৷
17tudi nisem šel gori v Jeruzalem k tistim, ki so bili pred menoj apostoli, ampak odšel sem v Arabijo in zopet sem se povrnil v Damask.
18তারপর তিন বছর বাদে পিতরের সঙ্গে পরিচিত হতে জেরুশালেমে যাই ও পিতরের সঙ্গে আমি পনেরো দিন থাকি৷
18Potem čez tri leta sem šel gori v Jeruzalem, da obiščem Petra, in ostal sem pri njem petnajst dni.
19সেখানে আমি প্রভুর ভাই যাকোব ছাড়া আর কোন প্রেরিতকে দেখি নি৷
19Drugega pa izmed apostolov nisem videl, razen Jakoba, brata Gospodovega.
20ঈশ্বর জানেন য়ে, য়েসব কথা আমি লিখছি সেগুলি মিথ্যা নয়৷
20A kar vam pišem, glejte, vpričo Boga: ne lažem.
21তারপর আমি সুরিয়ার ও কিলিকিয়ার অঞ্চলগুলিতে চলে যাই৷
21Potem sem prišel v kraje sirske in cilicijske.
22এর পূর্বে যিহূদার কোন খ্রীষ্ট মণ্ডলী আমায় ব্যক্তিগতভাবে চিনত না৷
22Bil sem pa neznan po licu cerkvam v Judeji, ki so v Kristusu;
23তারা শুধু আমার সম্বন্ধে শুনেছিল, ‘য়ে লোকটি আগে আমাদের নির্য়াতন করত, সে এখন সেই বিশ্বাসের বাণী প্রচার করছে, যা সে পূর্বে ধ্বংস করতে চেয়েছিল৷’
23samo slišali so, da tisti, ki nas je nekdaj preganjal, sedaj kot blagovestje oznanjuje vero, ki jo je nekdaj zatiral,in slavili so zavoljo mene Boga.
24আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল৷
24in slavili so zavoljo mene Boga.