1অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে বহুবার নানাভাবে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছিলেন৷
1Potem ko je Bog nekdaj mnogokrat in na razne načine govoril očetom po prorokih,
2এখন এই শেষের দিনগুলোতে ঈশ্বর আমাদের সঙ্গে আবার কথা বললেন৷ ঈশ্বর তাঁর পুত্রের দ্বারাই সমগ্র জগত সৃষ্টি করেছেন৷ তাঁর পুত্রকেই সবকিছুর উত্তরাধিকারী করেছেন৷
2nam je v teh zadnjih dneh govoril po Sinu, ki ga je postavil za dediča vseh stvari, ki je po njem naredil tudi svetove,
3একমাত্র ঈশ্বরের পুত্রই ঈশ্বরের মহিমার ও তাঁর প্রকৃতির মূর্ত প্রকাশ৷ ঈশ্বরের পুত্র তাঁর পরাক্রান্ত বাক্য়ের দ্বারা সবকিছু ধরে রেখেছেন৷ সেই পুত্র মানুষকে সমস্ত পাপ থেকে শুচিশুদ্ধ করেছেন৷ তারপর স্বর্গে ঈশ্বরের মহিমার ডানপাশের আসনে বসেছেন৷
3ki je odsvit slave in podoba bitja njegovega in vzdržuje vse z besedo moči svoje; ki je, potem ko je po sebi izvršil očiščenje grehov naših, sedel na desnico veličastva v višavah
4ঈশ্বর তাঁর পুত্রকে এমন এক নাম দিয়েছেন যা স্বর্গদূতদের নাম থেকে শ্রেষ্ঠ; আর স্বর্গদূতদের তুলনায় তিনি হয়ে উঠেছেন আরো মহান৷
4in je tolikanj višji postal od angelov, kolikor odličnejše ime je podedoval mimo njih.
5কারণ ঈশ্বর ঐ স্বর্গদূতদের মধ্যে কাকে কখন বলেছিলেন, ‘তুমি আমার পুত্র; আজ আমি তোমার পিতা হয়েছি৷’গীতসংহিতা 2:7 আবার ঈশ্বর কখনই বা স্বর্গদূতদের বলেছেন, ‘আমি তার পিতা হব আর সে আমার পুত্র হবে৷’2 শমূয়েল 7:14
5Kajti kateremu izmed angelov je kdaj rekel: „Sin moj si ti, jaz sem te danes rodil“, in zopet: „Jaz mu bodem za očeta in on mi bode za sina“?
6আবার তাঁর প্রথম পুত্রকে যখন তিনি জগতে নিয়ে এলেন তখন ঈশ্বর বললেন, ‘ঈশ্বরের সমস্ত স্বর্গদূতরা তাঁর উপাসনা করুক৷’দ্বিতীয় বিবরণ 32:43
6In ko bo prvorojenca zopet vpeljal v svet, pravi: „In molijo naj ga vsi angeli Božji“.
7স্বর্গদূতদের বিষয়ে ঈশ্বর বলেন: ‘আমার স্বর্গদূতদের আমি তৈরী করি বাযুর মতো করে আর আমার সেবকদের আগুনের শিখার মতো করে৷’গীতসংহিতা 104:4
7In o angelih sicer pravi: „On dela angele svoje za vetrove in služabnike svoje za ognja plamen“,
8কিন্তু তাঁর পুত্রের বিষয়ে ঈশ্বর বলেন: ‘হে ঈশ্বর, তোমার সিংহাসন হবে চিরস্থাযী; আর ন্যায় বিচারের মাধ্যমে তুমি তোমার রাজ্য শাসন করবে৷
8o Sinu pa: „Prestol tvoj, o Bog, na veka vek. Pravičnosti žezlo je kraljestva tvojega žezlo.
9তুমি ন্যায়কে ভালবাস এবং অন্যায়কে ঘৃণা কর৷ এই কারণে তোমার ঈশ্বর তোমাকে পরম আনন্দ দিয়েছেন; তোমার সঙ্গীদের থেকে তোমায় অধিক পরিমাণে দিয়েছেন৷’ গীতসংহিতা 45:6-7
9Ljubil si pravico in sovražil krivico. Zato te je pomazilil Bog, Bog tvoj, z oljem veselja bolj nego sodeležnike tvoje“.
10ঈশ্বর একথাও বলেছেন: ‘হে প্রভু, আদিতে তুমিই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ; স্বর্গ তোমারই হাতের সৃষ্টি৷
10In: „Ti si v začetku, Gospod, ustanovil zemljo, in rok tvojih dela so nebesa;
11সেসব একদিন অদৃশ্য হয়ে যাবে; কিন্তু তুমিই নিত্যস্থাযী৷ সেসব পোশাকের মতো পুরানো হয়ে যাবে৷
11njih bode konec, ti pa ostaneš; in vsa se bodo postarala kakor obleka,
12তুমি সেসব পোশাকের মতো গুটিয়ে রাখবে; আর পোশাকের মতো সেগুলির পরিবর্তন হবে৷ কিন্তু তোমার কোন পরিবর্তন হবে না, তোমার অনুগ্রহ শেষ হবে না৷’গীতসংহিতা 102:25-27
12in kakor plašč jih boš zvil, in izpremenila se bodo; ti pa si isti, in let tvojih ne bode konec“.
13কিন্তু ঈশ্বর স্বর্গদূতদের মধ্যে কাউকে কখনও বলেন নি: ‘আমি তোমার শত্রুদের যতক্ষণ না তোমার পদানত করি, তুমি আমার ডানপাশে বস৷’গীতসংহিতা 110:1
13Kateremu izmed angelov pa je kdaj rekel: „Sedi na desnico mojo, dokler ne položim sovražnikov tvojih za podnožje nogam tvojim“?Niso li vsi služabni duhovi, v službo pošiljani zaradi njih, ki imajo podedovati zveličanje?
14ঐ স্বর্গদূতরা কি পরিচর্য়াকারী আত্মা নয়? আর যাঁরা পরিত্রাণ লাভ করেছে তাদের পরিচর্য়া করার জন্যই কি এদের পাঠানো হয় নি?
14Niso li vsi služabni duhovi, v službo pošiljani zaradi njih, ki imajo podedovati zveličanje?