1ভবিষ্যতে য়ে সকল উত্কৃষ্ট বিষয় আসবে, বিধি-ব্যবস্থা হচ্ছে তারই অস্পষ্ট ছায়া মাত্র৷ বিধি-ব্যবস্থা ঐসব বিষয়ের বাস্তবরূপ নয়৷ তাই যাঁরা ঈশ্বরের উপাসনা করতে আসে, বছর বছর তারা একই রকম বলিদান বারবার করে, কিন্তু বিধি-ব্যবস্থা সেই লোকদের সিদ্ধি দিতে পারে না৷
1Kajti ker ima postava le senco prihodnjih dobrot, ne prave podobe stvari, ne more vsako leto z istimi žrtvami, ki jih neprenehoma darujejo, nikdar popolne storiti teh, ki ž njimi pristopajo.
2বিধি-ব্যবস্থা যদি পারত, তবে ঐ বলিদান কি শেষ হত না? কারণ যাঁরা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রযোজন নেই৷ কিন্তু বিধি-ব্যবস্থা তা করতে সক্ষম নয়৷
2Ali bi jih sicer ne nehali darovati, ker bi službo opravljajoči, enkrat očiščeni, več ne imeli zavesti grehov?
3ঐসব লোকের বলিদান বছর বছর তাদের পাপের ক্ষমা স্মরণ করিয়ে দেয়,
3A prav s temi žrtvami se obnovi spomin grehov vsako leto.
4কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ দূর করতে পারে না৷
4Nemogoče je namreč, da bi kri bikov in kozlov odvzemala grehe.
5সেইজন্যই খ্রীষ্ট এ জগতে আসার সময় বলেছিলেন: ‘তুমি বলিদান ও নৈবেদ্য চাও নি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ৷
5Zato govori Kristus, prihajajoč na svet: „Žrtve in daru nisi hotel, telo pa si mi pripravil;
6তুমি হোমে ও পাপার্থক বলিদান উত্সর্গে প্রীত নও৷
6žgalne daritve in daritve za grehe ti niso bile po volji,
7এরপর তিনি বললেন, ‘এই আমি! শাস্ত্রে আমার বিষয়ে য়েমন লেখা আছে, হে ঈশ্বর দেখ, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি৷’গীতসংহিতা 40:6-8
7tedaj sem rekel: Glej, prihajam (na čelu knjige je pisano o meni), da izpolnim, o Bog, voljo tvojo“.
8প্রথমে তিনি বললেন, ‘বলিদান, নৈবেদ্য, হোমবলি ও পাপার্থক বলি তুমি চাও নি; আর তাতে তুমি প্রীত হও নি৷’ যদিও সেইসব বিধি-ব্যবস্থা অনুসারে উত্সর্গ করা হয়৷
8Govoreč prej: „Žrtev in darov in žgalnih daritev in daritev za greh“ (ki se vendar darujejo po postavi) „nisi hotel in ti niso bile po volji“,
9এরপর তিনি বললেন, ‘দেখো, আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি৷’ তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন৷
9je rekel dalje: „Glej, prihajam, da izpolnim voljo tvojo“. Prvo odpravlja, da postavi drugo.
10ঈশ্বরের ইচ্ছানুসারেই তিনি এই কাজ সমাপ্ত করেছেন৷ এইজন্যই খ্রীষ্ট তাঁর দেহ একবারেই চিরকালের জন্য উত্সর্গ করেছেন যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই৷
10Na podlagi te volje smo posvečeni po daritvi telesa Jezusa Kristusa enkrat za vselej.
11প্রত্যেক যাজক প্রত্যেকদিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন তাঁরা বারবার সেই একই বলি উত্সর্গ করেন৷ কিন্তু তাদের বলিদান কখনও পাপ দূর করতে পারে না৷
11In vsak duhovnik stoji vsak dan v službi in daruje večkrat iste žrtve, ki nikdar ne morejo odvzeti grehov;
12খ্রীষ্ট পাপের জন্য একটি বলিদান উত্সর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট৷ তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন৷
12on pa je potem, ko je daroval eno samo žrtev za grehe, sedel za večno na desnico Božjo
13তাঁর শত্রুদের মাথা তাঁর পায়ের নীচে অবনত না হওয়া পর্যন্ত এখন তিনি সেখানে অপেক্ষা করছেন৷
13in čaka odslej, da bodo sovražniki njegovi položeni za podnožje nogam njegovim.
14তিনি একটি বলিদান উত্সর্গ করে চিরকালের জন্য তাঁর লোকেদের নিখুঁত করেছেন৷ তারাই সেই লোক যাদের পবিত্র করা হয়েছে৷
14Kajti z eno daritvijo je za večno popolne storil tiste, ki se posvečujejo.
15পবিত্র আত্মাও আমাদের কাছে এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন৷ প্রথমে তিনি বলেন:
15Izpričuje nam pa to tudi sveti Duh; ko je bil namreč rekel:
16‘ঐ সময়ের পর প্রভু বলেছেন, আমি তাদের সঙ্গে এই চুক্তি করব৷ আমি তাদের হৃদয়ে আমার নিয়মগুলো গেঁথে দেব, আর তাদের মনে আমি তা লিখে দেব৷’যিরমিয় 31:33
16„To je zaveza, ki jo bom sklenil ž njim po tistih dneh“, govori Gospod: „Postave svoje dam v njih srca in v njih misli jih zapišem
17এরপর তিনি বলেন: ‘আমি তাদের সব পাপ ও অধর্ম আর কখনও মনে রাখবো না৷’ যিরমিয় 31:34
17in njih grehov in pregreškov se ne bom spominjal več“.
18তাই একবার যখন সেইসব পাপ ক্ষমা করা হল, তখন পাপের জন্য বলিদান উত্সর্গকরার আর কোন প্রযোজন নেই৷
18Kjer je pa odpuščenje teh, ni več daritve za grehe.
19তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্রস্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে৷ যীশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি৷
19Ker imamo torej, bratje, trdno zaupanje, da nam je prost vhod v svetišče po krvi Jezusovi,
20খ্রীষ্ট এই নতুন পথ একটি পর্দার মধ্য দিয়ে অর্থাত্ তাঁর দেহের মধ্য দিয়ে আমাদের জন্য খুলে দিয়েছেন৷ এ এক জীবন্ত পথ৷ এই নতুন পথে আমরা পর্দার মধ্য দিয়ে অর্থাত্ খ্রীষ্টের দেহের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি৷
20kateri vhod nam je posvetil kakor novo in živo pot skozi zagrinjalo, to je meso svoje,
21তাই আমাদের এক মহান যাজক রয়েছেন যিনি ঈশ্বরের গৃহের ওপর কর্তৃত্ত্ব করেন৷
21in ker imamo duhovnika velikega čez hišo Božjo:
22আমাদের শুচি করা হয়েছে ও দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে৷ আমাদের দেহকে শুচিশুদ্ধ জলে ধৌত করা হয়েছে৷ তাই এস, আমরা শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের সামনে হাজির হই৷
22pristopimo z resničnim srcem, v popolni gotovosti vere, v srcih pokropljeni in očiščeni slabe vesti
23তাই এস, আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই৷ আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি য়ে, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন৷
23in po telesu umiti s čisto vodo. Držimo se izpovedi svojega upanja neomahljivo; kajti zvest je on, ki je obljubil.
24আমাদের উচিত একে অপরের বিষয়ে চিন্তা করা, য়েন ভালবাসতে ও সত্ কাজ করতে পরস্পরকে উত্সাহ দান করতে পারি৷
24In opazujmo se med seboj, da se izpodbujamo k ljubezni in k dobrim delom;
25আমরা য়েন একত্র সমবেত হওয়ার অভ্য়াস ত্যাগ না করি, য়েমন কেউ কেউ সেইরকম করছে৷ কিন্তু এস, আমরা পরস্পরকে উত্সাহ ও চেতনা দিই৷ তোমরা যতই সেই দিন এগিয়ে আসতে দেখছ, ততই এ বিষয়ে আরো বেশী করে উদ্য়োগী হও৷
25in ne opuščajmo zbora svojega, kakor je nekaterim navada, marveč opominjajmo drug drugega, in to tolikanj bolj, kolikor bolj vidite, da se bliža dan Gospodov.
26সত্যের জ্ঞানলাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উত্সর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না৷
26Ako namreč prostovoljno grešimo, potem ko smo prejeli spoznanje resnice, ni nobene žrtve več za grehe,
27আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে৷
27ampak neko strašno pričakovanje sodbe in gorečnost ognja, ki bo ugonabljal nasprotnike.
28কেউ যদি মোশির দেওয়া বিধি-ব্যবস্থা লঙঘন করতো তবে দুজন কিংবা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হত, তাকে ক্ষমা করা হত না৷
28Kdor prelomi postavo Mojzesovo, umre brez usmiljenja po izpovedbi dveh ali treh prič:
29ভেবে দেখো, য়ে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির য়ে রক্তের মাধ্যমে সে শুচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে - হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে য়ে অবমাননা করেছে সেই ব্যক্তির কতোই না ঘোরতর শাস্তি হওয়া উচিত৷
29koliko hujšo kazen, menite, zasluži, kdor je Sina Božjega teptal in zaničeval kri zaveze, ki je bil ž njo posvečen, in grdil Duha milosti?
30আমরা জানি, ঈশ্বর বলেন, ‘যাঁরা মন্দ কাজ করে, তাদের আমি শাস্তি দেব; তাদের প্রতিফল দেব৷’ ঈশ্বর আবার বলেছেন, ‘প্রভু তাঁর লোকদের বিচার করবেন৷’
30Poznamo namreč njega, ki je rekel: „Moje je maščevanje, jaz bom povračal, govori Gospod“; in zopet: „Gospod bo sodil ljudstvo svoje“.
31জীবন্ত ঈশ্বরের হাতে গড়া পাপী মানুষের পক্ষে কি ভয়ঙ্কর বিষয়৷
31Strašno je pasti v roke živega Boga!
32সেই আগের দিনগুলির কথা মনে করে দেখ, প্রথমে যখন তোমরা সত্য গ্রহণ করলে, তখন তোমাদের অনেক কষ্ট ও দুঃখভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশ অটল ছিলে৷
32Spominjajte se pa prejšnjih dni, v katerih ste, potem ko ste bili razsvetljeni, prestali mnogi boj trpljenja,
33কখনও কখনও লোকেরা প্রকাশ্যে তোমাদের বিদ্রূপ করেছে ও অনেক লোকের সামনে তোমাদের নির্যাতিত হতে হয়েছে৷ কখনও অন্য়ের ওপর তোমাদের মতো নির্য়াতন হচ্ছে দেখে তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছ৷
33zdaj v sramoti in stiski na ogled postavljeni, zdaj tesno združeni ž njimi, ki se jim je enako godilo.
34যাঁরা কারাগারে বন্দী ছিল, তোমরা তাদের সাহায্য করেছ ও তাদের দুঃখভোগের অংশ নিয়েছ৷ তোমাদের সম্পত্তি লুঠ করে নিলেও তোমরা আনন্দ করেছ, কারণ তোমরা জানতে য়ে এসব থেকে উত্কৃষ্ট ও চিরস্থাযী এক সম্পদ তোমাদের জন্য আছে৷
34Kajti tudi z jetniki ste imeli sočutje in rop imetja svojega ste z veseljem trpeli, vedoč, da imate boljše imetje in stalno v nebesih.
35তাই অতীতে তোমাদের য়ে সাহস ছিল তা হারিও না, কারণ সেই সাহস তোমাদের জন্য মহাপুরস্কার নিয়ে আসবে৷
35Ne mečite torej od sebe srčne zaupnosti svoje, ki ima veliko plačilo.
36তোমাদের ধৈর্য্য ধরতে হবে, ঈশ্বরের ইচ্ছা পালন করার পর তোমরা তাঁর প্রতিশ্রুতি অনুসারে ফল লাভ করবে৷
36Stanovitnosti vam je namreč potreba, da dobite obljubo, storivši voljo Božjo.
37কারণ এখন থেকে অল্প সময়ের মধ্যে, ‘য়াঁর আসবার কথা আছে তিনি আসবেন, তিনি দেরী করবেন না৷
37Kajti „malo, malo še, in pride on, ki ima priti, in ne bo se mudil.
38আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না৷’হববকূক 2:3-4
38Pravičnik moj bo pa živel iz vere“, in: „Ako se umakne, duši moji ne bode po volji“.Mi pa nismo izmed onih, ki se umikajo in se pogube, temuč ki verujejo in ohranijo dušo.
39কিন্তু আমরা এমন লোক নই যাঁরা বিশ্বাস থেকে সরে গিয়ে ধ্বংস হয়ে যায়, বরং আমরা সেই রকম লোক যাঁরা বিশ্বাসে রক্ষা পায়৷
39Mi pa nismo izmed onih, ki se umikajo in se pogube, temuč ki verujejo in ohranijo dušo.