Bengali:NT

Slovenian

Hebrews

12

1আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ঐসব মানুষরা রয়েছেন৷ তাদের জীবন ব্যক্ত করছে বিশ্বাসের প্রকৃতরূপ, তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা৷ আমাদেরও উচিত সেই দৌড়ে য়োগ দেওয়া যা আমাদের জন্য নির্দিষ্ট আছে, কখনই থেমে যাওয়া উচিত নয়৷ জীবনে যা বাধার সৃষ্টি করতে পারে এমন সব কিছু আমরা য়েন দূরে ফেলে দিই৷ য়ে পাপ সহজে জড়িয়ে ধরে তা য়েন দূরে ঠেলে দিই৷
1Zatorej tudi mi, ker imamo tak oblak prič okrog sebe, vrzimo raz sebe vsako breme in greh, ki nas lahko oklene, in tecimo s potrpežljivostjo v naloženem nam boju,
2আমাদের সর্বদাই যীশুর আদর্শ অনুযাযী চলা উচিত৷ বিশ্বাসের পথে যীশুই আমাদের নেতা; তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন৷ তিনি ক্রুশের উপর মৃত্যুভোগ করলেন; ক্রুশের মৃত্যুর অপমান তুচ্ছ জ্ঞান করে তা সহ্য করলেন৷ তাঁর সম্মুখে ঈশ্বর য়ে আনন্দ রেখেছিলেন সেই দিকে দৃষ্টি রেখেই যীশু তা করতে পেরেছিলেন৷ এখন তিনি ঈশ্বরের সিংহাসনের ডানপাশে বসে আছেন৷
2ozirajoč se v začetnika in dovrševalca vere, v Jezusa, ki je za namenjeno mu veselje pretrpel križ, ne meneč se za sramoto, in je sedel na desnico Božjega prestola.
3যীশুর কথা ভাবো, যখন পাপীরা তাঁর বিরোধিতা করে অনেক নিন্দা মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন৷ যীশু তা করেছিলেন যাতে তোমরাও তাঁর মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও৷
3Pomislite vendar nanj, ki je prestal od grešnikov toliko nasprotovanja proti sebi, da ne omagate, pešajoč v dušah svojih.
4পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনও মৃত্যুর মুখোমুখি হও নি৷ তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের সান্ত্বনার কথা বলেন৷
4Niste se še do krvi ustavljali v boju z grehom,
5তোমরা সন্ভবতঃ সেই উত্‌সাহব্যঞ্জক কথা ভুলে গেছ৷ তিনি বলেছেন: ‘হে আমার পুত্র, প্রভু যখন তোমায় শাসন করেন, মনে করো না য়ে তার কোন মূল্য নেই৷ তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুত্‌সাহ হযো না৷
5in pozabili ste tolažbe, ki govori z vami kakor s sinovi: „Sin moj, ne preziraj strahovanja Gospodovega in ne omaguj, ko te kara.
6কারণ প্রভু যাকে ভালবাসেন তাকেই শাসন করেন, সমস্ত পুত্রই পিতা কর্ত্তৃক শাসিত হয়৷’হিতোপদেশ 3:11-12
6Kogar namreč ljubi Gospod, tega strahuje in tepe vsakega sina, katerega sprejema“.
7এখন যা কিছু কষ্ট পাচ্ছ তা পিতার কাছ থেকে শাসন বলে মেনে নাও৷ পিতা য়েমন তাঁর সন্তানকে শাসন করেন, তেমনি করেই ঈশ্বর তোমাদের জীবনে এইসব আসতে দিয়েছেন৷ সব সন্তানই পিতার অনুশাসনের অধীন৷
7Ako trpite, je vam v odgojo. Bog se vam kaže kakor otrokom; kajti kje je sin, ki ga ne bi strahoval oče?
8তোমরা যদি কখনই শাসিত না হও (পুত্র মাত্রেই শাসিত হয়) তবে তোমরা তো তাঁর প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও৷
8Ako ste pa brez strahovanja, ki so ga deležni postali vsi, torej ste nezakonski otroci in ne sinovi.
9এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মার্জিত ও সংশোধিত করেন এবং আমরা তাঁদের সম্মান করি৷ যিনি আমাদের আত্মিক পিতা তাঁর অনুশাসনের কাছে আমাদের সত্যিকারের জীবনের জন্যআমরা কি আরো বেশী মাথা নোয়াবো না?
9Dalje, ako smo imeli telesne roditelje, ki so nas strahovali, in smo se jih bali, ali se ne bomo mnogo bolj pokorili Očetu duhov, da bomo živeli?
10পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন৷ কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন য়েন আমরা তাঁর মত পবিত্র হই৷
10Oni so nas namreč strahovali za malo dni, kakor se jim je prav zdelo, ta pa nam v korist, da bodemo deležni svetosti njegove.
11কোনও ধরণের শাসনই শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই; কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে৷
11Vsako strahovanje seveda se nam za sedaj ne zdi veselje, ampak žalost, pozneje pa daje njim, ki jih je vadilo, miru poln sad pravičnosti.
12তাই তোমাদের শিথিল হাত দুটোকে শক্ত করো, অবশ হাঁটু দুটোকে সবল করে তোল৷
12Zato „dvignite omagujoče roke in šibeča se kolena“,
13তোমাদের চলার পথ সরল কর, খোঁড়া পা য়েন গাঁট থেকে খুলে না যায়, বরং তা য়েন সুস্থ হয়৷
13in „ravne tire delajte svojim nogam“, da se hromo še bolj ne pohabi, temuč ozdravi.
14সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা কর, কারণ এই ধরণের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করে না৷
14Iščite miru z vsemi in posvečenja, brez katerega ne bo nihče videl Gospoda;
15দেখো, কেউ য়েন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হও৷ দেখো তোমাদের মধ্যে য়েন তিক্ততার শেকড় না গজিয়ে ওঠে৷ তোমাদের মধ্যে এমন লোক থাকলে গোটা দলকে কলুষিত করতে পারে৷
15pazite, da se kdo ne odvrne od milosti Božje in da ne požene kaka korenina bridkosti in ne dela napotja in jih mnogo ne skruni;
16সাবধান, কেউ য়েন য়ৌন পাপে না পড়ে অথবা এষৌর মতো ঈশ্বর ভক্তি জলাঞ্জলি না দেয়৷ এষৌ ছিল জ্যেষ্ঠ পুত্র, সে তার পিতার সমস্ত কিছুর উত্তরাধিকারী ছিল; কিন্তু এক বেলার খাবারের জন্য সে নিজের জন্মাধিকার বিকিয়ে দিয়েছিল৷
16da ne bode kdo nečistnik ali skrunilec svetega kakor Ezav, ki je za eno jed prodal prvorojenstvo svoje.
17তোমরা তো জানো, পরে সে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও বিফল হল৷ তাঁর বাবা তাকে সেই আশীর্বাদ দিতে অস্বীকার করলেন, কারণ এষৌ তার ভুল শোধরাবার কোন পথ খুঁজে পেল না৷
17Kajti veste, da je bil tudi, ko je hotel pozneje zadobiti blagoslov, zavržen (ni dosegel namreč izpremene misli), dasi ga je želel s solzami.
18তোমরা এক নতুন স্থানে এসেছ; ইস্রায়েলীয়রা য়েমন এক পাহাড়ের সামনে এসেছিল এ স্থান তেমন নয়৷ তোমরা সেই পাহাড়ের কাছে আসো নি যা স্পর্শ করা য়েত না, যা আগুনে জ্বলছিলো, তোমরা এমন স্থানে আসো নি যা কিনা অন্ধকারময়, বিষাদময়, ঝঞ্ঝা বিক্ষুদ্ধ৷
18Kajti niste pristopili k dotakljivi gori in h gorečemu ognju in k oblačju in temi in nevihti
19তারা য়েমন শুনেছিল তেমন তূরীধ্বনি অথবা সেই কন্ঠস্বর তোমরা শুনতে পাচ্ছ না, যা শুনে তারা মিনতি করেছিল য়েন আর কোন বাক্য তাদের কখনও শোনানো না হয়৷
19in k trombe donenju in glasu besed, katerega poslušalci so prosili, da se jim nobena beseda več ne govori
20কারণ য়ে আদেশ তাদের দেওয়া হয়েছিল তা তারা সহ্য করতে পারল না৷ তাদের বলা হল, ‘যদি কোন কিছু, এমন কি কোন পশু পর্যন্ত পর্বত স্পর্শ করে, তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে৷’
20(niso namreč mogli prenesti ukaza: „Tudi če se žival dotakne gore, bodi s kamenjem pobita“,
21সেই দৃশ্য এমন ভয়ঙ্কর ছিল য়ে মোশি বললেন, ‘আমি অত্যন্ত ভয় পেয়েছি আর কাঁপছি৷’
21in tako strašna je bila prikazen, da je Mojzes rekel: V strahu sem in trepetu):
22কিন্তু তোমরা সেরকম কোন স্থানে আসো নি৷ য়ে নতুন স্থানে তোমরা এসেছ তা হল সিযোন পর্বত৷ তোমরা জীবন্ত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুশালেমে এসেছ৷ তোমরা সেই জায়গায় এসেছ য়েখানে হাজার হাজার স্বর্গদূতরা পরমানন্দে একত্রিত হয়৷
22temuč pristopili ste h gori Sionu in k mestu Boga živega, Jeruzalemu nebeškemu, k nebrojni množici angelov,
23তোমরা এসেছ ঈশ্বরের প্রথমজাতদের সভাস্থলে, যাদের নাম স্বর্গে লিখিত রয়েছে৷ যিনি সকলের বিচারকর্তা সেই ঈশ্বরের কাছে এসেছ৷ সিদ্ধিপ্রাপ্ত আত্মার সমাবেশে এসেছ৷
23k velikemu zborovanju in cerkvi prvorojencev, zapisanih v nebesih, in k Bogu, sodniku vseh, in k duhovom pravičnih, ki so dosegli popolnost,
24তোমরা যীশুর কাছে এসেছ যিনি ঈশ্বরের কাছ থেকে তাঁর লোকদের জন্য নতুন চুক্তি এনেছেন৷ সেই ছেটানো রক্তের কাছে এসেছ যা হেবলের রক্ত থেকে উত্তম কথা বলে৷
24in k sredniku nove zaveze, Jezusu, in h krvi pokropljenja, ki govori boljše kakor Abelova.
25সাবধান, ঈশ্বর যখন কথা বলেন তা শুনতে অসম্মত হযো না৷ তিনি পৃথিবীতে যখন সতর্কবাণী উচ্চারণ করলেন যাঁরা তাঁর কথা শুনতে অসম্মত হল তারা রক্ষা পেল না৷ এখন ঈশ্বর স্বর্গ থেকে বলছেন, তাঁর কথা না শুনলে তোমাদের অবস্থা ঐ লোকদের থেকেও ভয়াবহ হবে একথা সুনিশ্চিত জেনো৷
25Glejte, da se ne branite govorečega; kajti če niso ubežali kazni oni, ki so se branili njega, ki je oznanjal Božje ukaze na zemlji, veliko manj ubežimo mi, ako se obračamo od njega, ki govori z nebes.
26সেই সময় তাঁর কথায় পৃথিবী কেঁপে উঠেছিল৷ কিন্তু এখন তিনি প্রতিজ্ঞা করেছেন, ‘আমি আর একবার পৃথিবীকে কাঁপিয়ে তুলব৷ এমনকি স্বর্গকেও কাঁপিয়ে তুলব৷’
26Glas njegov je potresel zemljo tedaj, sedaj pa je obljubil, govoreč: „Še enkrat potresem ne samo zemlje, ampak tudi nebo“.
27‘আর একবার’ এর অর্থ হল সমস্ত সৃষ্ট বস্তু যাদের নাড়ানো যায় তাদের তিনি দূর করে দেবেন, সুতরাং যা কিছু অনড় তা হবে চিরস্থাযী৷
27To: „še enkrat“ pomeni premembo tistega, kar je bilo potreseno kakor kaj narejenega, da ostane, kar je nepotreseno.
28আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত কারণ আমরা একটা জগতকে পেয়েছি যাকে নাড়ানো যায় না৷ আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব যাতে তিনি প্রীত হন৷ আমরা তাঁর উপাসনা করবো শ্রদ্ধা ও ভীতির সঙ্গে৷
28Zato, ker prejemamo kraljestvo nepotresljivo, imejmo milost, po kateri služimo po volji Bogu, s svetim strahom in grozo;kajti tudi „naš Bog je ogenj, ki uničuje“.
29কারণ আমাদের ঈশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ৷
29kajti tudi „naš Bog je ogenj, ki uničuje“.