Bengali:NT

Slovenian

Hebrews

3

1তাই তোমরা সকলে যীশুর বিষয়ে চিন্তা কর৷ ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠিয়েছেন৷ তিনি আমাদের ধর্ম বিশ্বাসের মহাযাজক৷ আমার পবিত্র ভাই ও বোনেরা, আমি তোমাদের বলছি তোমরা এক স্বর্গীয় আহ্বান পেয়েছ৷
1Zatorej, bratje sveti, poklica nebeškega deležni, pazljivo glejte na poslanca in velikega duhovnika naše veroizpovedi, Jezusa,
2ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠালেন আর তাঁকে তিনি আমাদের মহাযাজক করলেন৷ মোশির মতন যীশুও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন৷ যীশুর কাছে ঈশ্বর যা কিছু চেয়েছিলেন, ঈশ্বরের সেই গৃহরূপ মণ্ডলীতে তিনি সে সবই করলেন৷
2ki je zvest njemu, ki ga je naredil, kakor je bil tudi Mojzes zvest v vsej hiši njegovi.
3কেউ যখন কোন গৃহ নির্মাণ করে তখন গৃহ থেকে গৃহনির্মাতার মর্য়াদা অধিক হয়, যীশুর বেলায়ও ঠিক তাই হয়েছে, সুতরাং মোশির থেকে অধিক সম্মান যীশুরই প্রাপ্য়৷
3Večje slave namreč je bil ta za vrednega spoznan od Mojzesa, v kolikor ima večjo čast od hiše tisti, ki jo je napravil.
4প্রত্যেক গৃহ কেউ না কেউ নির্মাণ করে, কিন্তু ঈশ্বর সবকিছু নির্মাণ করেছেন৷
4Kajti vsako hišo napravi kdo; on pa, ki je vse napravil, je Bog.
5মোশি ঈশ্বরের গৃহে সেবকরূপে বিশ্বস্তভাবে কাজ করেছিলেন আর ঈশ্বর ভবিষ্যতে যা বলবেন তা লোকদের কাছে মোশিই বললেন৷
5In Mojzes je bil zvest v vsej hiši njegovi kakor služabnik, v pričanje tistega, kar se je imelo pozneje oznanjati;
6কিন্তু খ্রীষ্ট পুত্র হিসাবে ঈশ্বরের গৃহের কর্তা; আমরা বিশ্বাসীরাই তাঁর গৃহ, আর তাই থাকব যদি আমরা আমাদের সেই মহান প্রত্যাশা সম্পর্কে সাহস ও গর্ব নিয়ে চলি৷
6Kristus pa je zvest kakor sin, vladajoč hiši svoji; čigar hiša smo mi, ako srčno zaupnost in hvalo upanja ohranimo trdno do konca.
7তাই পবিত্র আত্মা য়েমন বলছেন: ‘আজ, তোমরা যদি ঈশ্বরের রব শোন,
7Zatorej, kakor govori sveti Duh: „Danes, ko začujete glas njegov,
8অতীত দিনের মতো হৃদয় কঠিন করো না, য়ে দিন তোমরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে; সেদিন তোমরা প্রান্তরে ঈশ্বরের পরীক্ষা করেছিলে৷
8ne zakrknite src svojih, kakor v razdražbi ob dnevi izkušnjave v puščavi,
9সেই প্রান্তরে তোমাদের পিতৃপুরুষরা চল্লিশ বছর ধরে আমার সমস্ত কীর্তি দেখতে পেয়েছিল, তবু তারা আমার ধৈর্য্য পরীক্ষা করল৷
9kjer so me izkušali očetje vaši s preizkušanjem in gledali dela moja štirideset let.
10তাই আমি এই জাতির ওপর ক্রুদ্ধ হলাম ও বললাম, ‘এরা সব সময় ভুল চিন্তা করে, এই লোকেরা কখনও আমার পথ বুঝল না৷’
10Zato sem se razsrdil nad tem rodom in rekel: Vedno tavajo v srcu; ali oni niso spoznali potov mojih,
11তখন আমি ক্রুদ্ধ হয়ে এই শপথ করলাম: ‘তারা কখনই আমার বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না৷’ গীতসংহিতা 95:7-11
11tako da sem prisegel v jezi svoji: Ne pridejo v pokoj moj!“
12আমার ভাই ও বোনেরা, দেখো, তোমরা সতর্ক থেকো, তোমাদের মধ্যে কারো য়েন দুষ্ট ও অবিশ্বাসী হৃদয় না থাকে যা জীবন্ত ঈশ্বর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়৷
12Glejte, bratje, da ne bode v kom izmed vas hudobnega srca nevere, ki odpade od Boga živega:
13তোমরা দিনের পর দিন একে অপরকে উত্‌সাহিত কর যতক্ষণ সময় ‘আজ’ আছে৷ পাপের ছলনা য়েন তোমাদের হৃদয়কে নির্মম না করে৷
13marveč opominjate se vsak dan, dokler se še kliče „danes“, da ne zakrkne kdo izmed vas vsled prevare greha.
14শুরুতে আমাদের য়ে বিশ্বাস ছিল যদি শেষ পর্যন্ত আমরা সেই বিশ্বাসে স্থির থাকি তাহলে আমরা সকলেই খ্রীষ্টের সহভাগী৷
14Kajti postali smo sodeležniki Kristusa, ako le začetek zaupanja trdno ohranimo do konca;
15শাস্ত্র তো এই কথা বলে: ‘আজ যদি তোমরা ঈশ্বরের রব শোন, তাহলে তোমাদের অন্তর কঠোর করো না, য়েমন সেই বিদ্রোহের দিনে করেছিলে৷’গীতসংহিতা 95:7-8
15dokler se pravi: „Danes, ko začujete glas njegov, ne zakrknite src svojih kakor v razdražbi“.
16যাঁরা ঈশ্বরের রব শোনার পরও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, প্রশ্ন হল তারা কারা? মোশি যাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন তারাই কি নয়?
16Kajti kdo so bili tisti, ki so slišali in napravili razdražbo? Ne li pa vsi, ki so izšli iz Egipta po Mojzesu?
17আর কাদের ওপরই বা ঈশ্বর চল্লিশ বছর ধরে ক্রুদ্ধ ছিলেন? সেই লোকদের ওপরে নয় কি যাঁরা পাপ করেছিল ও তার ফলে প্রান্তরে মারা পড়েছিল?
17Nad katerimi pa se je srdil štirideset let? Mar ne nad njimi, ki so bili grešili, ki so jim telesa popadala v puščavi?
18তিনি কাদের বিরুদ্ধেই বা শপথ করে বলেছিলেন, ‘এরা আমার বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারবে না?’ যাঁরা অবাধ্য হয়েছিল তাদের বিরুদ্ধে কি নয়?
18Katerim pa je prisegel, da ne pridejo v pokoj njegov, če ne njim, ki so bili nepokorni?In vidimo, da niso mogli priti vanj zaradi nevere.
19তাহলে এখন আমরা দেখলাম য়ে, অবিশ্বাসের দরুনই তারা ঈশ্বরের বিশ্রামের স্থানে প্রবেশ করতে পারল না৷
19In vidimo, da niso mogli priti vanj zaradi nevere.