Bengali:NT

Slovenian

James

2

1আমার ভাই ও বোনেরা, তোমরা আমাদের মহিমাময়প্রভুযীশু খ্রীষ্টেতেবিশ্বাসী, সুতরাং তোমরা পক্ষপাতিত্ব করো না৷
1Bratje moji, v veri našega Gospoda slave, Jezusa Kristusa, ne ozirajte se na to, kdo je kdo.
2মনে কর কোন ব্যক্তি হাতে সোনার আংটি ও পরনে দামী পোশাক পরে তোমাদের সভায় এল৷ সেই সময় একজন গরীব লোকও ময়লা পোশাক পরে সেখানে এল,
2Ako pride namreč v vaš zbor mož z zlatim prstanom, v sijajni obleki, pride pa tudi ubožec v umazani obleki,
3যদি তোমরা সেই দামী পোশাক পরা মানুষটির দিকে বিশেষ নজর দিয়ে বল, ‘এই ভাল চেয়ারে বসুন;’ কিন্তু সেই গবীর লোকটিকে বল, ‘তুমি ওখানে দাঁড়াও!’ কিংবা ‘তুমি আমার এই পায়ের কাছে মাটিতে বস!’
3in pogledate njega, ki ima sijajno obleko, in mu rečete: Ti sedi sem lepo, in ubožcu rečete: Ti stoj tam ali pa sedi sem pod podnožje moje –
4তাহলে তোমরা কি করছ? এক ব্যক্তি থেকে আরেকজনকে কি বেশী সম্মানের পাত্র বলে বিচার করছ না? তোমরা কি মন্দ মাপকাঠিতে লোকের বিচার করছ না?
4niste li napravili razločka med seboj in ste postali sodniki po slabih mislih?
5আমার প্রিয় ভাই ও বোনেরা শোন, সংসারে যাঁরা গরীব, ঈশ্বর কি তাদের বিশ্বাসে ধনী হবার জন্য মনোনীত করেন নি? যাঁরা ঈশ্বরকে ভালবাসে তাদের য়ে রাজ্য দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই রাজ্যের অধিকারী হবার জন্য এই গরীব লোকদের কি তিনি বেছে নেন নি?
5Čujte, bratje moji ljubljeni: Ni si li Bog izbral ubožcev pred svetom, da bodo bogati v veri in dediči kraljestva, ki ga je obljubil njim, ki ga ljubijo?
6কিন্তু তোমরা সেই গরীব লোকটিকে কোন সম্মান দিলে না৷ ধনীরাই কি তোমাদের দাবিয়ে রাখে না? তারাই কি তোমাদের আদালতে টেনে নিয়ে যায় না?
6Vi pa ste zaničevali ubožca. Ali niso bogatini, ki vas zatirajo, in niso li oni, ki vas vlačijo pred sodbe?
7য়ে উত্তম নাম (যীশু) তোমাদের ওপর কীর্ত্তিত হয়েছে, তোমরা য়াঁর আপনজন, ধনীরাই কি সেই সম্মানিত নামের নিন্দা করে না?
7Niso li oni, ki preklinjajo slavno ime, ki je bilo klicano nad vami?
8সমস্ত বিধি-ব্যবস্থার উর্দ্ধে একটি বিধি আছে৷ এই রাজকীয় ব্যবস্থাটি শাস্ত্রে রয়েছে: ‘তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে৷’ তোমরা যদি সেই বিধি-ব্যবস্থা পালন কর তবে ভালই করছ৷
8Toda če res izpolnjujete kraljevo postavo, po pismu: „Ljubi bližnjega svojega kakor sebe“, prav delate;
9কিন্তু তোমরা যদি কারোর প্রতি পক্ষপাতিত্ব কর তবে তোমরা পাপ করছ; আর এই রাজকীয় ব্যবস্থা তোমাদের ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী হিসেবে দোষী সাব্যস্ত করবে৷
9če pa gledate na zunanjost, delate greh, in postava vam izpričuje, da ste prestopniki.
10কেউ যদি সমস্ত ব্যবস্থা পালন করে ও তার মধ্যে কেবল যদি একটি ব্যবস্থা পালন করতে ব্যর্থ হয়, তবে সে সমস্ত ব্যবস্থা লঙঘন করার দোষে দোষী সাব্যস্ত হয়৷
10Kajti kdor bi izpolnjeval vso postavo, pa bi se pregrešil zoper eno zapoved, je postal kriv vseh.
11ঈশ্বর বলেছেন, ‘ব্যভিচার করো না৷’ আবার তিনিই বলেছেন, ‘নরহত্যা করো না৷’ এবার তুমি যদি ব্যভিচার না করে নরহত্যা কর, তাহলেও তুমি একজন ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভঙ্গকারী৷
11On namreč, ki je rekel: „Ne prešeštvuj“, je tudi rekel: „Ne ubijaj“; če pa ne prešeštvuješ, a ubijaš, si postal prestopnik postave.
12য়ে ব্যবস্থা তোমাদের স্বাধীন করেছে তারই দ্বারা তোমাদের বিচার হবে, সুতরাং তোমরা য়ে কোন কাজ করার আগে ও কথা বলার পূর্বে এই সব স্মরণ কর৷
12Tako govorite in tako ravnajte kakor ljudje, ki boste sojeni po postavi svobode.
13তোমাদের উচিত অপরের প্রতি দয়া করা, য়ে কারও প্রতি দয়া করে নি, ঈশ্বরের কাছ থেকে সে বিচারের সময় দয়া পাবে না৷ কিন্তু য়ে দয়া করেছে সে বিচারের সময় নির্ভয়ে দাঁড়াতে পারবে৷
13Kajti sodba bode neusmiljena njemu, ki ni delal usmiljenja; usmiljenje se hvali zoper sodbo.
14আমার ভাই ও বোনেরা, যদি কেউ বলে আমার বিশ্বাস আছে, অথচ সেই অনুসারে কোন কাজ না করে, তা হলে তার বিশ্বাসের কোন মূল্য নেই৷ সেই বিশ্বাস কি তাকে রক্ষা করতে পারবে? কখনই না৷
14Kaj pomaga, bratje moji, če kdo pravi, da ima vero, del pa nima? More li ga ta vera rešiti?
15ধর, কোন খ্রীষ্ট বিশ্বাসী ভাই বা বোনের অন্ন বস্ত্রের অভাব আছে,
15Ako je brat nag ali sestra in pogrešata vsakdanje hrane,
16এই অবস্থায় তাকে কোন সাহায্য না করে তোমরা যদি মুখে বল, ‘ঈশ্বর তোমার সহায় হোন, খেয়ে পরে থাক৷’ কিন্তু তার উপকার করতে ঐ প্রযোজনীয় দ্রব্য না দাও তবে ঐসব কথার কি মূল্য আছে?
16pa jima kdo izmed vas reče: Pojdita v miru, ogrejta se in nasitita! A jima ne podelite, kar je potrebno telesu, kaj to pomaga?
17ঠিক সেইভাবে বিশ্বাস অনুযাযী যদি কোন কাজ না হয় তবে সে বিশ্বাস মৃত বলেই গন্য হয়৷ সেই বিশ্বাস শুধু বিশ্বাসই, তার বেশী কিছু নয়৷
17Tako tudi vera, ako nima del, je mrtva sama ob sebi.
18কিন্তু কেউ হয়তো বলবে, ‘তোমার বিশ্বাস আছে, আর আমার কাজ আছে৷ কাজ বাদ দিয়ে তোমার বিশ্বাস আমাকে দেখাও আর আমি আমার কাজের মধ্যে আমার বিশ্বাস তোমাকে দেখাব৷’
18Ali poreče kdo: Ti imaš vero, in jaz imam dela; pokaži mi vero svojo brez del, in jaz ti pokažem vero iz svojih del.
19তুমি কি বিশ্বাস কর য়ে এক ঈশ্বর রয়েছেন? এমনকি ভূতরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে৷
19Ti veruješ, da je Bog eden; prav delaš. Tudi zli duhovi to verujejo in groza jih je.
20ওহে মুর্খ মানুষ! কর্মবিহীন বিশ্বাস য়ে কোন কাজের নয়, তুমি কি চাও আমি তা প্রমাণ করি?
20Hočeš pa vedeti, človek ničemurni, da je vera brez del mrtva?
21অব্রাহাম আমাদের পিতৃপুরুষ ছিলেন৷ যখন তিনি তাঁর পুত্র ইসহাককে যজ্ঞ বেদীর ওপর উত্‌সর্গ করেন, তখন তাঁর কাজের জন্য তিনি ঈশ্বরের কাছে স্বীকৃতি পান৷
21Ali ni bil Abraham, oče naš, opravičen iz del, ko je daroval Izaka, sina svojega, na oltarju?
22কাজেই লক্ষ্য কর অব্রাহামের বিশ্বাস ও কর্ম একসাথে কাজ করেছিল এবং তাঁর বিশ্বাস কর্মের মধ্যে সম্পূর্ণ হয়েছিল৷
22Vidiš torej, da je vera sodelovala z deli njegovimi, in iz del je bila vera popolna,
23এইভাবে শাস্ত্রের সেই বাক্য পূর্ণ হল৷ য়েখানে বলা হয়েছে, ‘অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস রাখলেন৷ ঈশ্বরের কাছে সেই বিশ্বাস গ্রহণয়োগ্য হল এবং সেই বিশ্বাস অব্রাহাম ঈশ্বরের কাছে নির্দোষ গণিত হলেন;’ আর তাঁকে ‘ঈশ্বরের বন্ধু’ বলা হল৷
23in izpolnilo se je pismo: „Abraham pa je veroval Bogu, in vštelo se mu je za pravičnost“ in „prijatelj Božji“ je bil imenovan.
24তাহলে তোমরা দেখলে য়ে মানুষ তার কাজের মাধ্যমেই ঈশ্বরের কাছে নির্দোষ বলে গণিত হয়, কেবলমাত্র তার বিশ্বাসের দ্বারা নয়৷
24Vidite, da se iz del opravičuje človek in ne samo iz vere.
25আর একটি দৃষ্টান্ত হিসাবে রাহবের কথা বলা য়েতে পারে৷ বেশ্য়া রাহব কি তার কাজের মাধ্যমেই ঈশ্বরের চোখে নির্দোষ গণিত হয় নি? সে গুপ্তচরদের (ঈশ্বরের লোক) লুকিয়ে রেখে পরে তাদের অন্য পথ দিয়ে নিরাপদে চলে য়েতে সাহায্য করেছিল৷
25Istotako se li ni tudi Rahab nečistnica opravičila iz del, ko je sprejela poslanca in ju odpravila po drugi poti?Kakor je namreč telo brez duha mrtvo, tako je tudi vera brez del mrtva.
26দেহের মধ্যে প্রাণ যখন থাকে না, তখন সেই দেহ য়েমন মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত৷
26Kakor je namreč telo brez duha mrtvo, tako je tudi vera brez del mrtva.