1তোমাদের মধ্যে ঝগড়া-বিবাদ কোথা থেকে আসে তা কি তোমরা জান? তোমাদের দেহের মধ্যে য়ে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে, সেই সবের মধ্য থেকেই আসে৷
1Odkod prihajajo vojske in odkod bitke med vami? Ne li odtod, namreč od želj vaših, vojskujočih se v vaših udih?
2তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন খুন কর ও অপরকে হিংসা কর৷ কিন্তু তবুও তা পেতে পারো না, তাই তোমরা ঝগড়া কর, মারামারি কর৷ তোমরা যা চাও, তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না৷
2Želite, a nimate; morite in želite zavidno, a ne morete doseči; borite se in vojskujete; nimate, ker ne prosite.
3অথবা চাইলেও পাও না কারণ তোমরা অসত্ উদ্দেশ্য নিয়ে চাও৷ তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহারের জন্য জিনিস চাও৷
3Prosite, a ne dobite, ker slabo prosite, da bi zapravljali v slah svojih.
4সুতরাং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নও৷ তোমাদের জানা উচিত য়ে জাগতিক বস্তুগুলিকে ভালবাসার অর্থ হল ঈশ্বরকে ঘৃণা করা৷ তাই য়ে কেউ জগতের বন্ধু হতে চায় সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে৷
4Prešeštnice, ali ne veste, da je prijateljstvo sveta sovraštvo do Boga?Kdorkoli torej hoče biti svetu prijatelj, postane Bogu sovražnik.
5তোমরা কি মনে কর য়ে শাস্ত্রের এইসব কথা অর্থহীন? শাস্ত্র বলে, ‘ঈশ্বর য়ে আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন, তা চায় য়েন আমরা শুধু তাঁরই হই৷’
5Ali menite, da pismo prazno govori? Zavistno li želi Duh, ki ga je Bog naselil v nas?
6কিন্তু ঈশ্বরের অনুগ্রহদান তার থেকেও বড় বিষয়৷ তাই শাস্ত্রে লেখা আছে: ‘ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু যাঁরা নম্র তিনি তাদের অনুগ্রহ প্রদান করেন৷’
6Daje pa toliko večjo milost. Zato pravi pismo: „Bog se upira prevzetnim, ponižnim pa daje milost“.
7তাই তোমরা নিজেদের ঈশ্বরের কাছে সঁপে দাও৷ দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে সে তোমাদের ছেড়ে পালিয়ে যাবে৷
7Podložni torej bodite Bogu. Uprite se pa hudiču, in bežal bo od vas.
8তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন৷ পাপীরা, তোমাদের জীবন থেকে পাপ দূর করো৷ তোমরা একই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছ৷ তোমাদের অন্তঃকরণ পবিত্র কর৷
8Približajte se Bogu in približa se vam. Očedite si roke, grešniki, in očistite si srca, ki ste dvojnih misli.
9তোমরা শোক কর, দুঃখে ভেঙ্গে পড় ও কাঁদ, তোমাদের হাসি কান্নায় পরিণত হোক্, আর আনন্দ, বিষাদে পরিণত হোক্৷
9Čutite svoje gorjé in žalujte in jokajte; smeh vaš naj se izpreobrne v žalovanje in radost v potrtost.
10তোমরা প্রভুর সামনে নত হও, তাহলে তিনি তোমাদের উন্নীত করবেন৷
10Ponižajte se pred Gospodom, in on vas poviša.
11ভাই ও বোনেরা, তোমরা পরস্পরের বিরুদ্ধে নিন্দা করা বন্ধ কর৷ যদি কেউ তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অথবা তার ভাইয়ের বিচার করে, সে বিধি-ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলে এবং ব্যবস্থার বিচার করে৷ যদি তুমি বিধি-ব্যবস্থার বিচার কর, তাহলে তুমি আর তার পালনকারী হলে না বরং বিধি-ব্যবস্থার বিচারক হলে৷
11Ne obrekujte drug drugega, bratje. Kdor obrekuje brata ali sodi brata svojega, obrekuje postavo in sodi postavo; če pa sodiš postavo, nisi izpolnjevalec postave, ampak sodnik.
12একমাত্র ঈশ্বরই বিধি-ব্যবস্থা দিতে পারেন ও বিচার করতে পারেন৷ একমাত্র তিনিই বিচারকর্তা, কেবল তিনিই আমাদের রক্ষা করতে বা বিনষ্ট করতে পারেন৷ তাই অন্য কারুরই বিচার করা তোমার অধিকারে নেই৷
12Eden je zakonodajec in sodnik, ki more rešiti in pogubiti; ti pa kdo si, ki sodiš bližnjega?
13তোমাদের মধ্যে কেউ কেউ বলে, ‘আজ বা কাল আমরা এমন শহরে যাব, য়েখানে গিয়ে এক বছর থাকব আর ব্যবসা করে লাভ করব৷’
13Dejte torej vi, ki pravite: Danes ali jutri odpotujemo v to mesto in ostanemo ondi eno leto ter bomo tržili in pridobivali,
14একটু ভেবে দেখ, কাল কি হবে তা তুমি জান না৷ তোমাদের প্রাণ তো কুয়াশার মতো, ক্ষণকালের জন্য তা দৃষ্টিগোচর হয়, তারপর উবে যায়৷
14pa ne veste, kaj bode jutri. Kakšno je življenje vaše? Hlap namreč ste, ki se za malo časa prikaže, potem pa izgine.
15তাই তোমাদের বলা উচিত, ‘প্রভুর ইচ্ছা হলে, আমরা বেঁচে থাকব আর এটা ওটা করব৷’
15Morali bi govoriti: Ako Gospod hoče, bomo živeli in to ali ono storili.
16কিন্তু এখন তোমরা নিজেদের বিষয়ে নিজেরাই অহঙ্কার ও দর্প করছ; আর এই প্রকারের সব অহঙ্কার অন্যায়৷
16Sedaj pa se ponašate v širokoustju svojem; vsako tako ponašanje je hudobno.
17মনে রেখো, য়ে সত্ কর্ম করতে জানে অথচ তা না করে, সে পাপ করে৷
17Kdor torej zna dobro delati, pa ne dela, njemu je greh.