Bengali:NT

Slovenian

John

19

1তখন পীলাত আদেশ দিলেন য়ে যীশুকে চাবুক মারার জন্য নিয়ে যাওযা হোক৷
1Tedaj vzame Pilat Jezusa in ga da bičati.
2সেনারা কাঁটালতা দিয়ে একটা মুকুট তৈরী করে সেটা যীশুর মাথায় পরিয়ে দিল৷ তারা যীশুকে বেগুনে রঙের পোশাক পরাল,
2In vojaki spleto krono iz trnja in mu jo denejo na glavo, in mu oblečejo škrlaten plašč;
3এরপর তাঁর কাছে এগিয়ে এসে বলতে লাগল, ‘ইহুদীদের রাজা দীর্ঘজীবি হোক!’ এই বলে তারা তাঁর গালে চড় মারতে লাগল৷
3in pristopajo k njemu in govore: Zdrav, kralj Judov! in ga bijejo po licu.
4পীলাত আর একবার বাইরে বেরিয়ে এসে তাদের বললেন, ‘শোন, আমি যীশুকে তোমাদের সামনে নিয়ে আসছি৷ আমি চাই য়ে, তোমরা বুঝবে আমি এর কোনই দোষ খুঁজে পাচ্ছি না৷’
4Pilat pa zopet gre ven in jim reče: Glej, pripeljem vam ga ven, da spoznate, da ne vidim na njem nobene krivice.
5এরপর যীশু বাইরে এলেন, তখন তাঁর মাথায় কাঁটার মুকুট ও পরণে বেগুনে পোশাক ছিল৷ পীলাত তাদের বললেন, ‘এই দেখ, সেই মানুষ!’
5Pride torej Jezus ven, noseč trnjevo krono in škrlatni plašč. In Pilat jim reče: Glejte, človek!
6প্রধান যাজকরা ও মন্দিরের রক্ষীরা যীশুকে দেখে চিত্‌কার করে বলল, ‘ওকে ক্রুশে দাও, ক্রুশে দিয়ে ওকে মেরে ফেল!’ পীলাত তাদের বললেন, ‘তোমরা নিজেরাই একে নিয়ে গিয়ে ক্রুশে দাও, কারণ আমি এর কোন দোষ দেখতে পাচ্ছি না৷’
6Ko ga pa ugledajo višji duhovniki in služabniki, zavpijejo, rekoč: Križaj, križaj ga! Veli jim Pilat: Vzemite ga vi in križajte; kajti jaz ne vidim nobene krivice na njem.
7ইহুদীরা তাঁকে বলল, ‘আমাদের য়ে বিধি-ব্যবস্থা আছে, সেই ব্যবস্থানুসারে ওর প্রাণদণ্ড হওযা উচিত, কারণ ও নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবী করে৷’
7Odgovore mu Judje: Mi imamo postavo, in po tej postavi mora umreti, ker je sebe Sina Božjega delal.
8এই কথা শুনে পীলাত ভীষণ ভয় পেয়ে গেলেন৷
8Ko pa zasliši Pilat to besedo, se zboji še bolj.
9তিনি আবার প্রাসাদের মধ্যে গেলেন৷ পীলাত যীশুকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কোথা থেকে এসেছ?’ কিন্তু যীশু এর কোন উত্তর দিলেন না৷
9In gre zopet v sodno palačo in reče Jezusu: Odkod si ti? Jezus pa mu ne odgovori besede.
10তখন পীলাত যীশুকে বললেন, ‘তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? তুমি কি জান না য়ে তোমাকে মুক্তি দেওযার বা ক্রুশে বিদ্ধ করে মারবার ক্ষমতা আমার আছে?’
10Reče mu torej Pilat: Meni ne odgovoriš? Ne veš li, da imam oblast te oprostiti in da imam oblast te križati?
11এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘ঈশ্বর না দিলে আমার ওপর আপনার কোন ক্ষমতা থাকত না৷ তাই য়ে লোক আমাকে আপনার হাতে তুলে দিয়েছে সে আরও বড় পাপে পাপী৷’
11Jezus mu odgovori: Ne bi imel nobene oblasti nad menoj, da ti ni dano od zgoraj; zato ima tisti, ki me je tebi izročil, večji greh.
12একথা শুনে পীলাত তাঁকে ছেড়ে দেবার জন্য চেষ্টা করলেন, কিন্তু ইহুদীরা চিত্‌কার করল, ‘যদি তুমি ওকে ছেড়ে দাও, তাহলে তুমি কৈসরের বন্ধু নও৷ য়ে কেউ নিজেকে রাজা বলবে, বুঝতে হবে সে কৈসরের বিরোধিতা করছে৷’
12Vsled tega si Pilat še prizadeva, da bi ga izpustil. A Judje kriče, rekoč: Če tega izpustiš, nisi prijatelj cesarju, zakaj vsak, kdor se dela kralja, nasprotuje cesarju.
13এই কথা শোনার পর পীলাত যীশুকে আবার বাইরে নিয়ে এলেন ও বিচারালয়ে বসলেন৷ এই বিচারাসন ছিল ‘পাথরে বাঁধানো’ নামে জায়গাতে৷ ইহুদীদের ভাষায় একে ‘গব্বথা’ বলে৷
13Ko torej Pilat zasliši te besede, pripelje ven Jezusa in sede na sodni stol na mestu, ki se imenuje Kameniti tlak, hebrejski pa Gabata.
14সেই দিনটা ছিল নিস্তারপর্ব আযোজনের দিন৷ তখন প্রায় বেলা বারোটা, পীলাত ইহুদীদের বললেন, ‘এই দেখ, তোমাদের রাজা৷’
14Bil je pa dan pripravljanja za Veliko noč, okoli šeste ure. In reče Judom: Glej, kralj vaš!
15তখন তারা চিত্‌কার করতে লাগল, ‘ওকে দূর কর! দূর কর! ওকে ক্রুশে দিয়ে মার!’ পীলাত তাদের বললেন, ‘আমি কি তোমাদের রাজাকে ক্রুশে দেব?’ প্রধান যাজকেরা জবাব দিলেন, ‘কৈসর ছাড়া আমাদের আর কোন রাজা নেই৷’
15Oni pa zavpijejo: Proč ž njim, proč, križaj ga! Reče jim Pilat: Kralja vašega bom križal? Višji duhovniki odgovore: Nimamo kralja, samo cesarja.
16তখন পীলাত যীশুকে ক্রুশে বিদ্ধ করে মারবার জন্য তাদের হাতে তুলে দিলেন৷ শেষ পর্যন্ত তারা যীশুকে হাতে পেল৷
16Tedaj jim ga izroči, naj ga križajo. Vzemo torej Jezusa in ga odpeljejo.
17যীশু তাঁর নিজের ক্রুশ বইতে বইতে ‘মাথার খুলি’ নামে এক জায়গায় গেলেন৷ ইহুদীদের ভাষায় যাকে বলা হোত ‘গলগথা৷’
17In nesoč sam križ svoj, gre ven na mesto, imenovano Mrtvaška glava, ki po hebrejski slove Golgota.
18সেখানে তারা যীশুকে ক্রুশে বিদ্ধ করল৷ তাঁর সঙ্গে তাঁর দুপাশে আরও দুজনকে ক্রুশে দিল, যীশু ছিলেন তাদের মাঝখানে৷
18Tu ga razpno na križ in ž njim dva druga, na vsaki strani enega, v sredi pa Jezusa.
19পীলাত যীশুর মাথার দিকে ক্রুশের ওপর একটি ফলক টাঙ্গিয়ে দিলেন৷ সেই ফলকে লেখা ছিল, ‘নাসরতীয় যীশু, ইহুদীদের রাজা৷’
19Napiše pa Pilat tudi napis in ga dene na križ; bilo je pa pisano: JEZUS NAZAREČAN, KRALJ JUDOV.
20তখন অনেক ইহুদী সেই ফলকটি পড়ল, কারণ যীশুকে য়েখানে ক্রুশে দেওযা হয়েছিল তা নগরের কাছেই ছিল, আর সেই ফলকের লেখাটি ইহুদীদের ভাষা, গ্রীক ও ল্য়াটিন ভাষায় ছিল৷
20Ta napis je torej bralo mnogo Judov, ker je bil kraj, kjer so Jezusa razpeli, blizu mesta; in bilo je pisano hebrejski, grški, latinski.
21ইহুদীদের প্রধান যাজকেরা পীলাতকে বললেন, ‘ইহুদীদের রাজা’ লিখো না, তার পরিবর্তে লেখো, ‘এই লোক বলেছিল, আমি ইহুদীদের রাজা৷”
21Reko torej višji duhovniki Judov Pilatu: Ne piši ‚Kralj Judov‘, ampak da je sam rekel ‚Kralj Judov sem‘.
22পীলাত বললেন, ‘আমি যা লিখেছি তা লিখেছি৷’
22Pilat odgovori: Kar sem pisal, sem pisal.
23যীশুকে ক্রুশে দিয়ে সেনারা যীশুর সমস্ত পোশাক নিয়ে চারভাগে ভাগ করে প্রত্যেকে এক এক ভাগ নিল৷ আর তাঁর উপরের লম্বা পোশাকটিও নিল, এটিতে কোন সেলাই ছিল না, ওপর থেকে নীচে পর্যন্ত সমস্তটাই বোনা৷
23Vojaki pa, ko so bili Jezusa razpeli, vzemo obleko njegovo in napravijo štiri dele, vsakemu vojaku del, in tudi suknjo; suknja pa ni bila šivana, nego od vrha sceloma stkana.
24তাই তারা নিজেদের মধ্যে বলাবলি করল, ‘এটাকে আর ছিঁড়ব না৷ আমরা বরং ঘুঁটি চেলে দেখি কে ওটা পায়৷’ শাস্ত্রের এই বাণী এইভাবে ফলে গেল: ‘তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, আর আমার পোশাকের জন্য ঘুঁটি চালল৷’গীতসংহিতা 22:18 সৈনিকরা তাই করল৷
24Zato reko med seboj: Trgali je ne bomo, ampak srečkajmo, čigava bo. Da se izpolni pismo, ki pravi: „Razdelili so obleko mojo med seboj in za suknjo mojo so vrgli kocko“. Vojaki so torej tako storili.
25যীশুর ক্রুশের কাছে তাঁর মা, মাসীমা ক্লোপার স্ত্রী মরিয়ম ও মরিয়ম মগ্দলিনী দাঁড়িয়েছিলেন৷
25Stale so pa pri križu Jezusovem mati njegova in sestra matere njegove, Marija Klopova, in Marija Magdalena.
26যীশু তাঁর মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন আর য়ে শিষ্যকে তিনি ভালোবাসতেন, দেখলেন তিনিও সেখানে দাঁড়িয়ে আছেন৷ তখন তিনি তাঁর মাকে বললেন, ‘হে নারী, ঐ দেখ তোমার ছেলে৷’
26Ko torej ugleda Jezus mater in učenca, katerega je ljubil, da tu stoji, reče materi svoji: Žena, glej, sin tvoj!
27পরে তিনি তাঁর সেই শিষ্যকে বললেন, ‘ঐ দেখ, তোমার মা৷’ আর তখন থেকে তাঁর মাকে সেই শিষ্য নিজের বাড়িতে রাখার জন্য নিয়ে গেলেন৷
27Potem reče učencu: Glej, mati tvoja! In od tega časa jo je vzel učenec k sebi.
28এরপর যীশু বুঝলেন য়ে সবকিছু এখন সম্পন্ন হয়েছে৷ শাস্ত্রের সকল বাণী য়েন সফল হয় তাই তিনি বললেন, ‘আমার পিপাসা পেয়েছে৷’
28Potem reče Jezus, vedoč, da je že vse dopolnjeno, da se izpolni pismo: Žejen sem.
29সেখানে একটা পাত্রে সিরকা ছিল, তাই সৈন্যরা একটা স্পঞ্জ সেই সিরকায় ডুবিয়ে এসোব নলে করে তা যীশুর মুখের কাছে ধরল৷
29Stala je tam posoda, polna octa: oni torej nataknejo na izop gobo, namočeno z octom, ter mu jo podado k ustom.
30যীশু সেই সিরকার স্বাদ নেবার পর বললেন, ‘সমাপ্ত হল!’ এরপর তিনি মাথা নীচু করে প্রাণ ত্যাগ করলেন৷
30Ko pa Jezus ocet okusi, reče: Dopolnjeno je! in nakloni glavo in izroči duha.
31ঐ দিনটা ছিল আযোজনের দিন৷ য়েহেতু বিশ্রামবার একটি বিশেষ দিন, ইহুদীরা চাইছিল না য়ে দেহগুলি ক্রুশের ওপরে থাকে৷ তাই ইহুদীরা পীলাতের কাছে গিয়ে তাঁকে আদেশ দিতে অনুরোধ করল, য়েন ক্রুশবিদ্ধ লোকদের পা ভেঙ্গে দেওযা হয় যাতে তাড়াতাড়ি তাদের মৃত্যু হয় এবং মৃতদেহগুলি ঐদিনই ক্রুশ থেকে নামিয়ে ফেলা যায়৷
31Da pa ne ostanejo trupla v soboto na križu, ker je bil dan pripravljanja (bil je namreč ta sobotni dan velik), zaprosijo Judje Pilata, naj jim goleni prebijejo in jih snamejo.
32সুতরাং সেনারা এসে প্রথম লোকটির পা ভাঙ্গল, আর তার সঙ্গে যাকে ক্রুশে দেওযা হয়েছিল তারও পা ভাঙ্গল৷
32Vojaki torej pridejo in prebijejo prvemu goleni in drugemu, ki je bil ž njim križan.
33কিন্তু তারা যীশুর কাছে এসে দেখল য়ে তিনি মারা গেছেন, তখন তাঁর পা ভাঙ্গল না৷
33Ko pa pridejo do Jezusa in vidijo, da je že umrl, mu ne prelomijo goleni,
34কিন্তু একজন সৈনিক যীশুর পাঁজরের নীচে বর্শা দিয়ে বিদ্ধ করল, আর সঙ্গে সঙ্গে সেখান দিয়ে রক্ত ও জল বেরিয়ে এল৷
34temuč eden od vojakov mu prebode s sulico stran, in precej priteče kri in voda iz nje.
35এই ঘটনা য়ে দেখল সে এবিষয়ে সাক্ষ্য দিল তা আপনারা সকলেই বিশ্বাস করতে পারেন, আর তার সাক্ষ্য সত্য৷ আর সে জানে য়ে সে যা বলছে তা সত্য৷
35In ta, ki je videl, je izpričal, in pričevanje njegovo je resnično, in on ve, da govori resnico, da bi tudi vi verovali.
36এই সকল ঘটনা ঘটল যাতে শাস্ত্রের এই কথা পূর্ণ হয়: ‘তাঁর একটি অস্থিও ভাঙ্গবে না৷’
36Kajti to se je zgodilo, da se izpolni pismo: „Nobene kosti mu ne bodo prelomili.“
37আবার শাস্ত্রে আর এক জায়গায় আছে, ‘তারা য়াঁকে বিদ্ধ করেছে তাঁরই দিকে দৃষ্টিপাত করবে৷’
37In zopet drugo pismo pravi: „Gledali ga bodo, ki so ga prebodli.“
38এরপর অরিমাথিযার য়োষেফ যিনি যীশুর শিষ্য ছিলেন, কিন্তু ইহুদীদের ভয়ে তা গোপনে রাখতেন, তিনি যীশুর দেহটি নিয়ে যাবার জন্য পীলাতের কাছে অনুমতি চাইলেন৷ পীলাত তাঁকে অনুমতি দিলে তিনি এসে যীশুর দেহটি নামিয়ে নিয়ে গেলেন৷
38Potem pa zaprosi Pilata Jožef iz Arimateje, ki je bil učenec Jezusov, toda skrivaj iz strahu pred Judi, da bi snel truplo Jezusovo; in Pilat dovoli. Pride torej in sname truplo njegovo.
39নীকদীমও এসেছিলেন (য়োষেফের সঙ্গে)৷ এই সেই ব্যক্তি যিনি যীশুর কাছে আগে একরাতের অন্ধকারে দেখা করতে এসেছিলেন৷ নীকদীম আনুমানিক ত্রিশ কিলোগ্রাম গন্ধ-নির্যাস মেশানো অগুরুর প্রলেপ নিয়ে এলেন৷
39Pride pa tudi Nikodem, ki je bil prvič prišel k Jezusu po noči, in prinese zmesi mire in aloe kakih sto liber.
40এরপর ইহুদীদের কবর দেওযার রীতি অনুসারে যীশুর দেহে সেই প্রলেপ মাখিয়ে তাঁরা তা মসীনার কাপড় দিয়ে জড়ালেন৷
40Vzameta torej truplo Jezusovo in ga zavijeta v prte z dišavami vred, kakor imajo Judje navado pokopavati.
41যীশু সেখানে ক্রুশ বিদ্ধ হয়েছিলেন, তার কাছে একটি বাগান ছিল, সেই বাগানে একটি নতুন কবর ছিল সেখানে আগে কাউকে কখনও কবর দেওযা হয় নি৷
41Bil je pa vrt v kraju, kjer je bil križan, in na vrtu nov grob, v katerega še nikoli nihče ni bil položen.Tu torej, zavoljo judovskega dneva pripravljanja, ker je bil grob blizu, položita Jezusa.
42এই কবরটি নিকটেই ছিল, যীশুর দেহ তাঁরা সেই কবরেব মধ্যে রাখলেন, কারণ ইহুদীদের বিশ্রামের দিনটি শুরু হতে চলেছিল৷
42Tu torej, zavoljo judovskega dneva pripravljanja, ker je bil grob blizu, položita Jezusa.