Bengali:NT

Slovenian

Luke

20

1একদিন যীশু যখন মন্দিরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন ঈশ্বরের সুসমাচার প্রচার করছিলেন, সেই সময় প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকেরা ও ইহুদী নেতারা একজোট হয়ে তাঁর কাছে এল৷
1In zgodi se enega tistih dni, ko je učil ljudstvo v templju in oznanjeval evangelij, da pridejo višji duhovniki in pismarji s starejšinami
2তারা তাঁকে প্রশ্ন করল, ‘কোন ক্ষমতায় তুমি এসব করছ তা আমাদের বল! কে তোমাকে এই অধিকার দিয়েছে?’
2in ga ogovore in reko: Povej nam, s kakšno oblastjo to delaš? ali kdo je, ki ti je dal to oblast?
3যীশু তাদের বললেন, ‘আমিও তোমাদের একটা প্রশ্ন করব৷
3Odgovori pa in jim reče: Vprašal bom tudi jaz vas eno besedo. Povejte mi:
4বলো তো য়োহন বাপ্তিস্ম দেবার অধিকার ঈশ্বরের কাছে থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে?’
4Krst Janezov je li bil iz nebes ali od ljudi?
5তারা নিজেদের মধ্যে আলোচনা করল, ‘আমরা যদি বলি, ‘ঈশ্বরের কাছ থেকে,’ তাহলে ও বলবে তাহলে তোমরা তাঁকে বিশ্বাস করো নি কেন?’
5A oni premišljujejo sami pri sebi, govoreč: Ako rečemo: Iz nebes, nam poreče: Zakaj mu niste verovali?
6কিন্তু আমরা যদি বলি, ‘মানুষের কাছ থেকে,’ তাহলে লোকেরা আমাদের পাথর ছুঁড়ে মারবে, কারণ তারা য়োহনকে একজন ভাববাদী বলেই বিশ্বাস করে৷’
6Ako pa rečemo: Od ljudi, vse ljudstvo nas bo s kamenjem posulo, zakaj prepričano je, da je Janez prorok.
7তাই তারা বলল, ‘আমরা জানি না৷’
7In odgovore, da ne vedo, odkod.
8তখন যীশু তাদের বললেন, ‘তাহলে আমিও তোমাদের বলব না, কোন্ অধিকারে আমি এসব করছি৷’
8In Jezus jim reče: Tudi jaz vam ne povem, s kakšno oblastjo to delam.
9যীশু এই দৃষ্টান্তটি লোকদের বললেন, ‘একজন লোক একটা দ্রাক্ষা ক্ষেত করে তা চাষীদের কাছে ইজারা দিয়ে বেশ কিছু দিনের জন্য বিদেশে গেল৷
9Ljudstvu pa začne praviti tole priliko: Nekdo je zasadil vinograd in ga dal vinogradnikom v najem, in odpotoval je za veliko časa.
10ফলের সময় হলে সে তার একজন কর্মচারীকে সেই চাষীদের কাছে পাঠাল, য়েন তারা ক্ষেতের ফসলের কিছু ভাগ দেয়; কিন্তু চাষীরা সেই কর্মচারীকে মারধর করে খালি হাতে তাড়িয়ে দিল৷
10In ob svojem času pošlje k vinogradnikom hlapca, naj mu dado od sadu vinogradovega; a vinogradniki ga pretepo in odpošljejo praznega.
11এরপর সে তার আর একজন কর্মচারীকে পাঠাল; কিন্তু তারা তাকেও মারধর করল৷ সেই কর্মচারীর প্রতি তারা জঘন্য ব্যবহার করে তাকে শূন্য হাতে ফিরিয়ে দিল৷
11In zopet pošlje drugega hlapca; a oni pretepo tudi tega in zasramote ter odpošljejo praznega.
12পরে সে তার তৃতীয় কর্মচারীকে পাঠাল, চাষীরা তাকেও ক্ষতবিক্ষত করে বের করে দিল৷
12In zopet pošlje tretjega; in oni ranijo tudi tega in ga izženo.
13তখন সেই দ্রাক্ষা ক্ষেতের মালিক বলল, ‘আমি এখন কি করব? আমি আমার প্রিয় পুত্রকে পাঠাব, হয়তো তারা তাকে মান্য করবে৷’
13Reče pa gospodar vinogradov: Kaj naj storim? Pošljem sina svojega ljubljenega; ko bodo tega videli, nemara da se bodo bali.
14কিন্তু সেই চাষীরা সেই ছেলেকে দেখতে পেয়ে নিজেদের মধ্যে আলোচনা করে বলল, ‘এই হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারী, এস একে আমরা খতম করি, তাহলে আমরাই হব এই সম্পত্তির মালিক৷’
14Ko ga pa vinogradniki ugledajo, se posvetujejo med seboj, govoreč: Ta je dedič; umorimo ga, da bode dediščina naša.
15এই বলে তারা তাকে দ্রাক্ষা ক্ষেতের বাইরে টেনে নিয়ে গিয়ে হত্যা করল৷ ‘এখন সেই ক্ষেতের মালিক তাদের প্রতি কি করবে?
15In vržejo ga ven iz vinograda in umore. Kaj jim bo torej storil gospodar vinogradov?
16সে এসে ঐ চাষীদের মেরে ফেলবে ও ক্ষেত অন্য চাষীদের হাতে দেবে৷’ এই কথা শুনে তারা সবাই বলল, ‘এরকম য়েন না হয়!’
16Pride in pogubi vinogradnike te in da vinograd drugim. Ko so pa to slišali, reko: Bog ne daj!
17কিন্তু যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, ‘তাহলে এই য়ে কথা শাস্ত্রে লেখা আছে এর অর্থ কি, ‘রাজমিস্ত্রিরা য়ে পাথরটা বাতিল করে দিল, সেটাই হয়ে উঠল কোণের প্রধান পাথর?’গীতসংহিতা 118:22
17On pa jih pogleda in reče: Kaj je torej to, kar je pisano: „Kamen, ki so ga zidarji zavrgli, ta je postal glava voglu“?
18য়ে কেউ সেই পাথরের ওপর পড়বে, সে ভেঙ্গে টুকরো-টুকরো হয়ে যাবে, আর যার ওপর সেই পাথর পড়বে সে ভেঙ্গে গুঁড়ো হয়ে যাবে৷’
18Vsak, kdor pade na ta kamen, se razbije; na kogar pa on pade, ga razdrobi.
19প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা সেই সময় থেকেই তাঁকে গ্রেপ্তার করার জন্য উপায় খুঁজতে লাগল; কিন্তু তারা জনসাধারণকে ভয় পাচ্ছিল৷ তারা যীশুকে গ্রেপ্তার করতে চাইছিল কারণ তারা বুঝতে পেরেছিল য়ে যীশু তাদের বিরুদ্ধেই ঐ দৃষ্টান্তটি দিয়েছিলেন৷
19In pismarji in višji duhovniki bi bili radi položili nanj roke v to uro, ali zboje se ljudstva; spoznali so namreč, da je zanje povedal to priliko.
20তাই তারা তাঁর ওপর নজর রাখতে কয়েকজন লোককে গুপ্তচররূপে তাঁর কাছে পাঠাল, যাঁরা ভাল লোক সেজে তাঁর কাছে গেল য়েন যীশুর কথা ধরে তাঁকে রোমীয় রাজ্যপালের ক্ষমতা ও বিচারের অধীনে তুলে দিতে পারে৷
20In zalezujoč ga, pošljejo prežune, ki naj bi se hlinili pravične, da bi ga ujeli v besedi in ga potem izročili gosposki in oblasti poglavarjevi.
21তাই তারা তাঁকে একটি কথা জিজ্ঞেস করল, ‘গুরু, আমরা জানি, য়ে যা ন্যায় আপনি সেই কথাই বলেন ও সেই শিক্ষাই দেন; আর আমরা এও জানি য়ে আপনি কারোর প্রতি পক্ষপাত করেন না, কিন্তু ঈশ্বরের পথের বিষয়ে সত্য শিক্ষাই দেন৷
21In vprašajo ga, rekoč: Učenik, vemo, da prav govoriš in učiš ter ne gledaš ljudem na lice, marveč v resnici učiš pot Božjo.
22আচ্ছা, কৈসরকে কর দেওযা কি আমাদের উচিত?’
22Je li prav, da dajemo cesarju davek, ali ne?
23যীশু তাদের চালাকি ধরে ফেলেছিলেন, তাই বললেন,
23Ker pa spozna njih zvijačo, jim reče: Kaj me izkušate?
24‘আমার একটা রূপোর টাকা দেখছ৷ এতে কার মূর্ত্তি ও কার নাম আছে?’
24Pokažite mi denar. Čigavo podobo ima in napis? Pa reko: Cesarjevo.
25তারা বলল, ‘কৈসরের!’ তখন তিনি তাদের বললেন, ‘তাহলে কৈসরের যা তা কৈসরকে দাও, আর ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও৷’
25In on jim veli: Dajte torej cesarju, kar je cesarjevega, in Bogu, kar je Božjega.
26সমস্ত লোকের সামনে যীশু যা বললেন, তাতে তারা তাঁর কোন ভুল ধরতে পারল না৷ তাঁর দেওযা উত্তরে তারা বিস্ময়ে হতবাক্ হয়ে গেল৷
26In niso ga mogli ujeti v besedi vpričo ljudstva, in umolknejo, čudeč se odgovoru njegovemu.
27তখন সদ্দূকী সম্প্রদায়ের কয়েকজন লোক যীশুর কাছে এল৷ এই সদ্দূকীরা বলত, মৃত্যুর পর পুনরুত্থান বলে কিছু নেই৷ তারা এসে যীশুকে প্রশ্ন করল,
27In pristopijo nekateri od saducejev, ki pravijo, da ni vstajenja, in ga vprašajo,
28‘গুরু, মোশি আমাদের জন্য লিখে রেখে গেছেন য়ে নিঃসন্তান অবস্থায় যদি কোন লোক তার স্ত্রীকে রেখে মারা যায়, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে৷
28rekoč: Učenik! Mojzes nam je napisal: Če komu umre brat, oženjen, pa brez otrok, naj vzame njegov brat ženo njegovo in zbudi seme bratu svojemu.
29এরকম একজন যাঁরা সাত ভাই ছিল, তাদের প্রথম ভাই বিয়ে করার পর নিঃসন্তান অবস্থায় মারা গেল৷
29Bilo je pa sedem bratov. In prvi vzame ženo in umre brez otrok.
30দ্বিতীয় ভাই তখন সেই বিধবাকে বিয়ে করল৷
30In drugi
31এরপর তৃতীয় ভাই, এইভাবে সাত ভাই-ই একজন স্ত্রীকে বিয়ে করল আর তারা সকলেই নিঃসন্তান অবস্থায় মারা গেল৷
31in tretji jo vzame, in tako tudi vseh sedem, in pomrjejo, ne da bi bili zapustili otrok.
32পরে সেই স্ত্রীও মারা গেল৷
32Naposled umre tudi žena.
33এখন পুনরুত্থানের সময়ে সে কার স্ত্রী হবে, কারণ সাত জনই তো তাকে বিয়ে করেছিল?’
33Ta žena torej čigava izmed njih bo ob vstajenju? zakaj sedem jih jo je imelo za ženo.
34তখন যীশু তাদের বললেন, ‘এই যুগের লোকেরাই বিয়ে করে আর তাদের বিয়ে দেওযা হয়৷
34In reče jim Jezus: Sinovi tega sveta se ženijo in možé.
35কিন্তু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়ে আগামী যুগের য়োগ্য বলে যাদের গন্য করা হবে, তারা বিয়ে করবে না বা তাদের বিয়ে দেওযাও হবে না৷
35Ali ti, ki bodo spoznani za vredne, da dosežejo drugi svet in vstajenje iz mrtvih, se ne bodo ne ženili, ne možile;
36তারা আর মরতে পারে না, কারণ তারা স্বর্গদূতদের মতো, মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছে বলে তারা ঈশ্বরের সন্তান৷
36kajti tudi umreti ne morejo več: enaki so namreč angelom in so sinovi Božji, ker so sinovi vstajenja.
37জ্বলন্ত ঝোপের বিষয়ে য়েখানে লেখা হয়েছে, সেখানে মোশিও দেখিয়েছেন য়ে মৃতেরা পুনরুত্থিত হয়৷ সেখানে মোশি প্রভু ঈশ্বরকে ‘অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর বলে উল্লেখ করেছেন৷’
37Da pa mrtvi vstajajo, je pokazal tudi Mojzes v zgodbi o grmu, ko imenuje Gospoda Boga Abrahamovega in Boga Izakovega in Boga Jakobovega.
38ঈশ্বর মৃত লোকদের ঈশ্বর নন, তিনি জীবিত লোকদেরই ঈশ্বর৷ তারা সকলেই যাঁরা আগামী যুগের য়োগ্য লোক ঈশ্বরের চোখে জীবিত থাকে৷’
38Bog pa ni Bog mrtvih, ampak živih; zakaj njemu so vsi živi.
39ব্যবস্থার শিক্ষকদের মধ্যে কয়েকজন বলল, ‘গুরু, আপনি ঠিকই বলেছেন!’
39Odgovore pa nekateri pismarji in reko: Učenik, dobro si povedal.
40এরপর তাঁকে আর কিছু জিজ্ঞেস করার সাহস কারো হল না৷
40Kajti nič več si ga niso upali vpraševati.
41কিন্তু তিনি তাদের বললেন, ‘তারা কি করে বলে য়ে খ্রীষ্ট রাজা দাযূদের পুত্র?
41Reče jim pa: Kako pravijo, da je Kristus sin Davidov?
42কারণ গীতসংহিতায় দাযূদ নিজেই বলেছেন, ‘প্রভু আমার প্রভুকে বললেন,
42David sam namreč pravi v knjigi psalmov: „Rekel je Gospod Gospodu mojemu: Sedi na desnici moji,
43যতদিন না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি, তুমি আমার ডানদিকে বস৷’গীতসংহিতা 110:1
43dokler ne položim sovražnikov tvojih nogam tvojim za podnožje“.
44দাযূদ তো খ্রীষ্টকে এইভাবে ‘প্রভু’ বলে সম্বোধন করলেন, তাহলে খ্রীষ্ট কিভাবে তাঁর সন্তান হলেন?’
44David ga torej imenuje Gospoda, in kako je sin njegov?
45সমস্ত লোক যখন এসব কথা শুনছিল, তখন যীশু তাঁর শিষ্যদের বললেন,
45A ko ga vse ljudstvo posluša, reče učencem svojim:
46‘ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান৷ তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতেও হাটে বাজারে লোকদের কাছ থেকে সম্মান পেতে ভালবাসে; আর সমাজগৃহে বিশেষ সম্মানের স্থানে বসতে ও ভোজসভায় সম্মানের আসন দখল করতে ও ভালবাসে৷
46Varujte se pismarjev, ki radi hodijo v dolgih oblačilih in ljubijo pozdrave po ulicah in prve stole v shodnicah in prve prostore na gostijah,ki požirajo vdovam hiše in opravljajo na videz dolge molitve. Ti prejmejo ostrejšo sodbo.
47তারা একদিকে লোক দেখানো লম্বা লম্বা প্রার্থনা করে, অপরদিকে বিধবাদের সর্বস্ব গ্রাস করে, এদের ভয়ঙ্কর শাস্তি হবে৷’
47ki požirajo vdovam hiše in opravljajo na videz dolge molitve. Ti prejmejo ostrejšo sodbo.