1সেই সময় খামিরবিহীন রুটির পর্ব এগিয়ে এলে, এই পর্বকে নিস্তারপর্ব বলা হত৷
1Bližal se je pa praznik presnih kruhov, ki s imenuje Velika noč.
2এদিকে প্রধান যাজকরা ও ব্যবস্থার শিক্ষকরা যীশুকে হত্যা করার উপায় খুঁজতে লাগল, কারণ তারা লোকদের ভয় করত৷
2In višji duhovniki in pismarji so gledali, kako bi ga umorili; bali so se namreč ljudstva.
3এই সময় যিহূদা, য়ে ছিল বারো জন প্রেরিতের মধ্যে একজন, যাকে যিহূদা ঈষ্ক রিযোতীয় বলা হত তার অন্তরে শয়তান ঢুকল৷
3Satan pa je šel v Juda s priimkom Iškariota, ki je bil iz števila dvanajsterih.
4যিহূদা কেমন করে যীশুকে ধরিয়ে দেবে সে বিষয়ে পরামর্শ করতে প্রধান যাজকদের ও মন্দিরের রক্ষীবাহিনীর পদস্থ কর্মচারীদের কাছে গেল৷
4In odide in se dogovori z višjimi duhovniki in glavarji templja, kako jim ga izda.
5তারা যিহূদার কথা শুনে খুবই খুশী হয়ে তাকে এর জন্য টাকা দিতে রাজী হল৷
5In razvesele se in se zavežejo, dati mu denarja.
6যিহূদাও সম্মত হয়ে যখন লোকের ভীড় থাকবে না সেই সময় যীশুকে ধরিয়ে দেবার সুয়োগ খুঁজতে লাগল৷
6In da jim besedo in išče pripravnega čas, da jim ga izda v nepričujočnosti množice.
7এরপর খামিরবিহীন রুটির দিন এল, য়ে দিনে নিস্তারপর্বের মেষ বলি দিতে হত৷
7Pride pa dan presnih kruhov, ko je bilo treba klati velikonočno jagnje.
8তাই যীশু পিতর ও য়োহনকে বললেন, ‘যাও, আমাদের জন্য নিস্তারপর্বের ভোজ প্রস্তুত কর, য়েন আমরা তা গিয়ে খেতে পারি৷’
8In pošlje Petra in Janeza, rekoč: Pojdita, pripravita nam velikonočno jagnje, da bomo jedli.
9তাঁরা যীশুকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কোথায় চান, আমরা কোথায় তা প্রস্তুত করব?’
9Ona pa mu rečeta: Kje hočeš, da pripraviva?
10যীশু তাঁদের বললেন, ‘শোন! তোমরা শহরে ঢোকার মুখেই দেখতে পাবে একজন লোক এক কলসী জল নিয়ে যাচ্ছে৷ তার পেছনে পেছনে গিয়ে সে য়ে বাড়িতে ঢুকবে,
10A on jima reče: Glej, ko prideta v mesto, vaju bo srečal človek, ki bo nesel vrč vode; sledita za njim v hišo, v katero pojde,
11সেই বাড়ির মালিককে বলবে, ‘গুরু, বলেছেন, আপনার সেই অতিথিঘর কোনটা, য়েখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্বের ভোজ খেতে পারি৷’
11in recita hišnemu gospodarju: Učenik ti pravi: Kje je obednica, kjer bom jedel velikonočno jagnje z učenci svojimi?
12তখন সেই লোকটি তোমাদের ওপর তলার একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবে৷ তোমরা সেখানেই আযোজন কোর৷’
12In on vama pokaže veliko izbo pogrnjeno; tam pripravita.
13যীশু য়েমন বলেছিলেন, তাঁরা গিয়ে সেরকমই দেখতে পেলেন আর নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করলেন৷
13Pa odideta in najdeta, kakor jima je bil rekel, in pripravita velikonočno jagnje.
14তারপর সময় হলে যীশু তাঁর প্রেরিতদের সঙ্গে গিয়ে নিস্তারপর্বের ভোজ খেতে এলেন৷
14In ko pride ura, sede za mizo in dvanajsteri apostoli ž njim.
15তিনি তাঁদের বললেন, ‘আমার কষ্টভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তারপর্বের ভোজ খেতে আমি খুবই ইচ্ছা করেছি৷
15In reče jim: Željno sem hrepenel jesti to velikonočno jagnje z vami, preden bom trpel;
16কারণ আমি তোমাদের বলছি, যতদিন না ঈশ্বরের রাজ্যে এর প্রকৃত উদ্দেশ্য পূর্ণ হয় ততদিন পর্যন্ত আমি এই ভোজ আর খাবো না৷’
16kajti pravim vam, da ga ne bom več jedel, dokler se v kraljestvu Božjem ne dopolni.
17এরপর তিনি দ্রাক্ষারসের পেযালা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘এই নাও, নিজেদের মধ্যে এটা ভাগ করে নাও৷
17In prejme kelih, zahvali in reče: Vzemite ga in razdelite med seboj.
18কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর দ্রাক্ষারস পান করব না৷’
18Kajti pravim vam, da ne bom več pil od trtnega sadu, dokler ne pride kraljestvo Božje.
19এরপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে তা খণ্ডখণ্ডকরলেন, আর তা প্রেরিতদের দিয়ে বললেন, ‘এ আমার শরীর, যা তোমাদের জন্য দেওযা হল৷ আমার স্মরনার্থে তোমরা এটা কোর৷’
19In vzame kruh, zahvali in prelomivši ga, jim da, rekoč: To je moje telo, ki se za vas daruje. To delajte v moj spomin!
20খাবার পর সেইভাবে দ্রাক্ষারসের পেযালা নিয়ে বললেন, ‘আমার রক্তের মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরের দেওযা য়ে নতুন নিয়ম শুরু হল, এই পানপাত্রটি তারই চিহ্ন; এই রক্ত তোমাদের সকলের জন্য পাতিত হল৷’
20Ravno tako tudi kelih po večerji, rekoč: Ta kelih je nova zaveza v moji krvi, ki se za vas preliva.
21‘কিন্তু দেখ! য়ে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার সঙ্গে এই টেবিলের ওপরেই আছে৷
21Toda glej, izdajalca mojega roka je z menoj na mizi.
22কারণ য়েমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মানবপুত্রকে মরতে হবে, কিন্তু ধিক্ সেই লোককে য়ে তাঁকে ধরিয়ে দেবে৷’
22Sin človekov sicer gre, kakor je določeno, ali gorje tistemu človeku, ki ga izdaja.
23তাঁরা নিজেদের মধ্যে তখন একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, ‘আমাদের মধ্যে কে এমন লোক হতে পারে, য়ে এই কাজ করবে?’
23In oni začno vpraševati med seboj, kdo je mar izmed njih, ki bo to storil.
24সেই সময় তাঁদের মধ্যে কাকে সব থেকে বড় বলা হবে, এই নিয়ে তর্ক শুরু হল৷
24Vname pa se tudi prepir med njimi, kdo izmed njih velja li za večjega.
25কিন্তু যীশু তাদের বললেন, ‘অইহুদীদের মধ্যেই রাজারা তাদের প্রজাদের ওপরে কর্তৃত্ত্ব করে, আর যাঁরা তাদের শাসন করে থাকে তাদেরই আবার ‘উপকারক’ বলা হয়৷
25On jim pa reče: Kralji narodov tem gospodujejo, in kateri imajo oblast, se imenujejo dobrotniki.
26কিন্তু তোমাদের মধ্যে এমনটি হওযা উচিত নয়৷ তোমাদের মধ্যে য়ে সব থেকে বড় সে হোক সবার চেয়ে ছোটর মতো আর য়ে নেতা সে হোক দাসের মতো৷
26Vi pa ne tako: ampak kdor je največji med vami, bodi kakor najmanjši, in kdor je vodnik, bodi kakor služabnik.
27কে প্রধান, য়ে খেতে আসে, না য়ে পরিবেশন করে? য়ে খেতে আসে, সেই নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মতো আছি৷
27Kdo namreč je večji: kdor sedi za mizo, ali kdor streže? Ali ne, kdor sedi za mizo? Jaz pa sem med vami kakor kdor streže.
28আমার পরীক্ষার সময় তোমরাই তো আমার পাশে দাঁড়িয়েছ৷
28A vi ste, ki ste vztrajali z menoj v izkušnjavah mojih.
29তাই আমার পিতা য়েমন আমার রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, তেমনি আমিও তোমাদের সেই ক্ষমতা দান করছি৷
29In jaz vam volim kraljestvo, kakor ga je meni Oče moj volil,
30য়েন আমার রাজ্যে তোমরা আমার সঙ্গে পান আহার করতে পার, আর তোমরা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে৷
30da jeste in pijete pri mizi moji v kraljestvu mojem in sedite na prestolih ter sodite dvanajstere rodove Izraelove.
31‘শিমোন, শিমোন, শয়তান গমের মতো চেলে বের করবার জন্য, তোমাদের সকলকে চেয়েছে৷
31Simon, Simon! glej, satan si je izprosil, da vas sme presejati kakor pšenico;
32কিন্তু শিমোন আমি তোমার জন্য প্রার্থনা করছি, য়েন তোমার বিশ্বাসে ভাঙ্গন না ধরে; আর তুমি যখন আবার পথে ফিরে আসবে তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তুলো৷’
32ali jaz sem prosil zate, naj ne izgine vera tvoja; in ti, ko se nekdaj izpreobrneš, potrjuj brate svoje.
33কিন্তু পিতর বললেন, ‘প্রভু, আমি আপনার সঙ্গে কারাগারে য়েতে এমনকি মরতেও প্রস্তুত৷’
33On pa mu reče: Gospod, pripravljen sem iti s teboj tudi v ječo in v smrt.
34যীশু বললেন, ‘পিতর আমি তোমায় বলছি, আজ রাতে মোরগ ডাকার আগেই তুমি তিনবার অস্বীকার করে বলবে য়ে তুমি আমায় চেন না৷’
34A on mu reče: Pravim ti, Peter, danes ne zapoje petelin, dokler trikrat ne utajiš, da me poznaš.
35এরপর যীশু তাঁর প্রেরিতদের বললেন, ‘আমি যখন টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই তোমাদের প্রচারে পাঠিয়েছিলাম তখন কি তোমাদের কোন কিছুর অভাব হয়েছিল?’ তাঁরা বললেন, ‘না, কিছুতেই অভাব হয় নি৷’
35In vpraša jih: Ko sem vas poslal brez mošnje in torbe in obuvala, ali vam je česa zmanjkalo? Oni pa odgovore: Ničesar.
36যীশু তাঁদের বললেন, ‘কিন্তু এখন বলছি, যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিয়ে যাক; আর যার কাছে তলোযার নেই সে তার পোশাক বিক্রি করে একটা তলোযার কিনুক৷
36On pa jim reče: Ali sedaj, kdor ima mošnjo, naj jo vzame, ravno tako tudi torbo, a kdor nima meča, naj proda suknjo in si ga kupi.
37কারণ আমি তোমাদের বলছি: ‘তিনি রোগীদের একজন বলে গন্য হবেন৷’যিশাইয় 53:12 শাস্ত্রের এই য়ে কথা তা অবশ্যই আমাতে পূর্ণ হবে: হ্যাঁ, আমার বিষয়ে এই য়ে কথা লেখা আছে তা পূর্ণ হতে চলেছে৷’
37Kajti pravim vam, da se mora izpolniti na meni še to, kar je pisano: „In hudodelnikom je bil prištet“. Zakaj to, kar je pisano zame, se bliža dopolnitvi.
38তাঁরা বললেন, ‘প্রভু, দেখুন দুটি তলোযার আছে!’ তিনি তাঁদের বললেন, ‘থাক, এই যথেষ্ট৷’
38Oni pa reko: Gospod glej, tu sta dva meča! A on jim reče: Dosti je!
39[This verse may not be a part of this translation]
39In gre ven in se napoti kakor navadno na Oljsko goro; za njim pa gredo tudi učenci njegovi.
40[This verse may not be a part of this translation]
40In ko pride na mesto, jim reče: Molite, da ne zajdete v izkušnjavo.
41পরে তিনি শিষ্যদের থেকে কিছুটা দূরে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলেন৷
41In sam se odmakne od njih za lučaj kamena in pokleknivši na kolena, moli
42তিনি বললেন, পিতা যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও৷ হ্যাঁ, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক্!’
42in reče: Oče, ako hočeš, vzemi ta kelih od mene, toda ne moja volja, ampak tvoja se zgodi!
43এরপর স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে তাঁকে শক্তি জোগালেন৷
43Prikaže pa se mu angel iz nebes in ga krepča.
44নিদারুণ মানসিক যন্ত্রণার সঙ্গে যীশু আরও আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন৷ সেই সময় তাঁর গা দিয়ে রক্তের বড় বড় ফোঁটার মতো ঘাম ঝরে পড়ছিল৷
44In ko se bori z grozo smrti, moli še gorečneje; in njegov pot postane kakor kaplje krvi, ki so padale na zemljo.
45প্রার্থনা থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন, মনের দুঃখে অবসন্ন হয়ে তারা সকলে ঘুমিয়ে পড়েছেন৷
45In vstane od molitve ter pride k učencem svojim in jih najde speče od žalosti.
46তিনি তাঁদের বললেন, ‘তোমরা ঘুমাচ্ছ কেন? ওঠ, প্রার্থনা কর য়েন প্রলোভনে না পড়৷’
46In jim reče: Kaj spite? Vstanite in molite, da ne zajdete v izkušnjavo!
47তিনি তখনও কথা বলছেন, সেই সময় যিহূদার নেতৃত্বে একদল লোক সেখানে এসে হাজির হল৷ যিহূদা চুমু দিয়ে অভিবাদন করার জন্য যীশুর দিকে এগিয়ে গেল৷
47Ko je še govoril, glej, množica in oni, ki se je imenoval Juda, eden dvanajsterih, gre pred njimi in se približa Jezusu, da ga poljubi.
48যীশু তাকে বললেন, ‘যিহূদা তুমি কি চুমু দিয়ে মানবপুত্রকে ধরিয়ে দেবে?’
48Jezus mu pa reče: Juda, s poljubom izdajaš Sina človekovega?
49যীশুর চারপাশে যাঁরা ছিলেন, তাঁরা তখন বুঝতে পারলেন কি ঘটতে চলেছে৷ তাঁরা বললেন, ‘প্রভু, আমরা কি তলোযার নিয়ে ওদের আক্রমণ করব?’
49Ko pa vidijo ti, ki so bili okoli njega, kaj da bo, mu reko: Gospod, ali naj udarimo z mečem?
50তাঁদের মধ্যে একজন মহাযাজকের চাকরের ডান কান কেটে ফেললেন৷
50In eden izmed njih udari hlapca velikega duhovnika in mu odseka desno uho.
51এই দেখে যীশু বললেন, ‘থামো! খুব হয়েছে৷’ আর তিনি সেই চাকরের কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন৷
51Jezus pa odgovori in reče: Nehajte, dotlej! In doteknivši se ušesa njegovega, ga ozdravi.
52এরপর যীশু, যাঁরা তাঁকে ধরতে এসেছিল, সেই প্রধান যাজক, মন্দির রক্ষী বাহিনীর পদস্থ কর্মচারীদের ও ইহুদী সমাজপতিদের উদ্দেশ্যে বললেন, ‘ডাকাত ধরতে লোকে য়েমন বের হয় তোমরাও কি সেরকম ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছ?
52A višjim duhovnikom in poglavarjem templja in starejšinam, ki so bili prišli nadenj, reče Jezus: Kakor nad razbojnika ste prišli z meči in koli?
53প্রত্যেক দিনই তো আমি তোমাদের হাতে মন্দিরেই ছিলাম, তখন তো তোমরা আমায় স্পর্শ কর নি, কিন্তু এই তোমাদের সময়, অন্ধকারের রাজত্বের এই তো সময়৷’
53Ko sem bil vsak dan z vami v templju, niste iztegnili rok zoper mene. Ali to je vaša ura in oblast teme.
54তারা তাঁকে গ্রেপ্তার করে মহাযাজকের বাড়িতে নিয়ে চলল৷ পিতর কিন্তু দূরত্ব বজায় রেখে তাদের পেছনে পেছনে চললেন৷
54In zgrabijo ga in odženo. In peljejo ga v hišo velikega duhovnika. A Peter je šel oddaleč za njim.
55মহাযাজকের বাড়ির উঠোনের মাঝখানে লোকেরা আগুন জে্বলে তার চারপাশে বসল, পিতরও তাদের সঙ্গে বসলেন৷
55In ko so bili zanetili ogenj sredi dvorišča in so skupaj sedeli, sede Peter mednje.
56একজন চাকরাণী দেখল য়ে পিতর সেই আগুনের ধারে বসেছেন৷ সে পিতরকে খুব ভালভাবে দেখে নিয়ে বলল, ‘আরে, এই লোকটাও তো ওর সঙ্গী ছিল!’
56Neka dekla pa, ko ga vidi sedečega pri ognju, ga ostro pogleda in reče: Tudi ta je bil ž njim.
57কিন্তু পিতর অস্বীকার করে বললেন, ‘এই মেয়ে, আমি ওঁকে চিনি না৷’
57A on zataji, rekoč: Žena, ne poznam ga.
58এর কিছুক্ষণ পরে আর একজন পিতরকে দেখে বলল, ‘আরে, তুমিও তো ওদেরই দলের একজন!’ কিন্তু পিতর বললেন, ‘না, মশায়, আমি নই৷’
58In malo potem ga ugleda drugi in reče: Tudi ti si izmed njih. A Peter reče: Človek, nisem!
59এর প্রায় একঘন্টা পরে আর একজন বেশ জোর দিয়ে বলল, ‘নিঃসন্দেহে এ লোকটা ওরই সঙ্গী ছিল, কারণ এ তো একজন গালীলীয়!’
59In eno uro ali nekaj pozneje trdi nekdo drugi, rekoč: Zares, tudi ta je bil ž njim; saj je tudi Galilejec.
60কিন্তু পিতর বললেন, ‘মশায়, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন৷’ পিতরের কথা শেষ না হতেই একটা মোরগ ডেকে উঠল৷
60Peter pa reče: Človek, ne vem, kaj praviš. In zdajci, ko še govori, zapoje petelin.
61তখন প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে তাকালেন, আর প্রভুর কথা পিতরের মনে পড়ে গেল, প্রভু বলেছিলেন, ‘আজ রাতে মোরগ ডাকার আগে, তুমি আমাকে তিনবার অস্বীকার করবে৷’
61In Gospod se obrne in pogleda na Petra; in Peter se spomni besede Gospodove, kakor mu je bil rekel: Preden zapoje petelin, me zatajiš trikrat.
62তখন তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন৷
62In gre ven in se bridko razjoka.
63[This verse may not be a part of this translation]
63In možje, ki so držali Jezusa, so ga zasramovali in bíli.
64[This verse may not be a part of this translation]
64In zakrivali so ga in vpraševali, govoreč: Prorokuj, kdo te je udaril?
65তাঁকে অপমান করার জন্য তারা অনেক কথা বলল৷
65In še veliko drugega so preklinjaje govorili zoper njega.
66দিন শুরু হলে প্রবীন নেতারা, প্রধান যাজকেরা, ব্যবস্থার শিক্ষকরা সকলে মিলে সভা ডাকল আর সেই সভায় তারা যীশুকে হাজির করল৷
66In ko napoči jutro, se zbere starejšinstvo ljudstva, višji duhovniki in pismarji; in odpeljejo ga v veliki zbor svoj in reko:
67তারা বলল, ‘তুমি যদি খ্রীষ্ট হও, তবে আমাদের বল!’ যীশু তাদের বললেন, ‘আমি যদি বলি, তোমরা আমার কথায় বিশ্বাস করবে না:
67Če si ti Kristus, povej nam! On pa reče: Ako vam povem, nikakor ne boste verovali;
68আর আমি যদি তোমাদের কিছু জিজ্ঞেস করি, তোমরা তার জবাব দেবে না৷
68ako pa vprašam, gotovo ne odgovorite.
69কিন্তু মানবপুত্র এখন থেকে সর্বশক্তিমান ঈশ্বরের ডানদিকে বসে থাকলেন৷’
69Odslej pa bo Sin človekov sedel na desnici moči Božje.
70তখন তারা সকলে বলল, ‘তাহলে তুমি ঈশ্বরের পুত্র?’ তিনি জবাব দিলেন, ‘তোমরা ঠিকই বলেছ য়ে আমি সেই৷’
70In reko vsi: Ti si torej Sin Božji? On jim pa reče: Vi pravite, da jaz sem.A oni reko: Kaj nam je še treba pričevanja? Saj smo sami slišali iz ust njegovih.
71তারা বলল, ‘আমাদের আর অন্য সাক্ষ্যের কি দরকার? আমরা তো ওর নিজের মুখের কথাই শুনলাম৷’
71A oni reko: Kaj nam je še treba pričevanja? Saj smo sami slišali iz ust njegovih.