Bengali:NT

Slovenian

Luke

8

1এরপর যীশু গ্রামে ও নগরে নগরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন; তাঁর সঙ্গে ছিলেন সেই বারোজন প্রেরিত৷
1In zgodi se v naslednjem času, da on hodi po mestih in vaseh, propovedujoč in oznanjujoč blagovestje o kraljestvu Božjem, in ž njim dvanajsteri
2এমন কয়েকজনস্ত্রীলোকও তাঁর সঙ্গে ছিলেন, যাঁরা নানারকম রোগ ব্যাধি থেকে সুস্থ হয়েছিলেন ও অশুচি আত্মার কবল থেকে মুক্ত হয়েছিলেন৷ এঁদের মধ্যে ছিলেন মরিয়ম মগ্দলীনী, এর মধ্যে যীশু সাতটি মন্দ আত্মা দূর করে দিয়েছিলেন৷
2in nekatere žene, ki so bile ozdravljene hudobnih duhov in bolezni: Marija, ki se imenuje Magdalena, iz katere je bilo izšlo sedem zlih duhov,
3রাজা হেরোদের বাড়ির অধ্যক্ষ কূষেরস্ত্রী শোশন্না ও আরো অনেক স্ত্রীলোক ছিলেন৷ যীশু ও তাঁর শিষ্যদের সেবা যত্নের জন্য এরা নিজেদের টাকা খরচ করতেন৷
3Joana, žena Huza, oskrbnika Herodovega, in Suzana in mnogo drugih, ki so mu služile z imetjem svojim.
4সেই সময় বিভিন্ন শহর থেকে দলে দলে লোক এসে যীশুর কাছে জড়ো হচ্ছিল, তখন যীশু তাদের উপদেশ দিতে গিয়ে এই দৃষ্টান্তটি বললেন:
4Ko se je pa velika množica sešla in so se ljudje od mesta do mesta nabirali okrog njega, jim govori v priliki:
5‘একজন চাষী বীজ বুনতে গেল৷ সে যখন বীজ বুনছিল তখন কিছু পথের পাশে পড়ল, আর লোকে তা মাড়িয়ে গেল, পাখিতে তা খেয়ে গেল৷
5Sejalec je šel sejat seme svoje. In ko seje, pade nekatero poleg ceste, in ga pogazijo, in ptice nebeške ga pozobljejo.
6কিছু বীজ পাথুরে জমির ওপর পড়ল, সেই বীজগুলো থেকে অঙ্কুর বের হল বটে, কিন্তু মাটিতে রস না থাকায় তা শুকিয়ে গেল৷
6In drugo pade na skalo, in bržko vzraste, usahne, ker nima vlage.
7কিছু বীজ ঝোপের মধ্যে পড়ল৷ কাঁটাগাছ বেড়ে উঠে চারাগুলিকে চেপে দিল৷
7In drugo pade sredi trnja, in trnje zraste ž njim vred in ga uduši.
8আবার কিছু বীজ ভাল জমিতে পড়ল, সেগুলি বেড়ে উঠলে যা বোনা হয়েছিল তার একশো গুণ বেশী ফসল হল৷’ এই কথা বলার পর তিনি চিত্‌কার করে বললেন, ‘যার শোনবার মত কান আছে, সে শুনুক৷’
8In drugo pade na dobro zemljo, in ko zraste, prinese stoteren sad. Ko to pravi, zakliče: Kdor ima ušesa, da sliši, naj sliši!
9তাঁর শিষ্যেরা তাঁকে এই দৃষ্টান্তটির অর্থ কি তা জিজ্ঞেস করলেন৷
9Vprašujejo ga pa učenci njegovi, kakšna je ta prilika.
10তখন যীশু তাঁদের বললেন, ‘ঈশ্বরের রাজ্যের নিগূঢ়তত্ত্ব তোমাদের জানতে দেওযা হয়েছে; কিন্তু বাকি সকলের কাছে দৃষ্টান্তের মাধ্যমে বলা হয়েছে: ‘য়েন তারা দেখেও না দেখে, শুনেও না বোঝে৷’যিশাইয় 6:9
10On pa reče: Vam je dano, da spoznate skrivnosti kraljestva Božjega, drugim pa se daje v prilikah, da gledajo in ne vidijo, ter slišijo in ne umejo.
11‘দৃষ্টান্তটির অর্থ এই, বীজ হল ঈশ্বরের শিক্ষা৷
11Ta prilika pa je: Seme je beseda Božja.
12য়ে বীজ পথের ধারে পড়েছিল তা এমন লোকদের বোঝায়, যাঁরা শোনে, তারপর দিযাবল এসে তাদের অন্তর থেকে ঈশ্বরের শিক্ষা হরণ করে নিয়ে যায়, য়েন তারা বিশ্বাস করে মুক্তি না পায়৷
12A kateri so poleg ceste posejani, so ti, ki slišijo, a potem pride hudič in vzame besedo iz njih srca, da ne bi verovali in se zveličali.
13য়ে বীজ পাথুরে জমিতে পড়েছিল তা এমন লোকদের বোঝায়, যাঁরা শোনার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে তা গ্রহণ করে; কিন্তু মাটি না থাকাতে তাদের কোন শিকড় গজায় নি৷ কিছু দিনের জন্য তারা বিশ্বাস করে বটে; কিন্তু কঠিন পরীক্ষার সময় তারা পিছিয়ে যায়৷
13A kateri so na skalo posejani, so ti, ki besedo, ko jo slišijo, z veseljem sprejemajo; a ti nimajo korenine, ker nekaj časa verujejo, a v čas izkušnjave odpadejo.
14কাঁটা ঝোপের মধ্যে য়ে বীজ পড়ল তা সেই সব লোককে বোঝায়, যাঁরা শোনে; কিন্তু পরে জগত সংসারের চিন্তা ভাবনা, ধন-সম্পত্তি ও সুখভোগের মধ্যে তা চাপা পড়ে যায়, আর তারা কখনও ভাল ফল উত্‌পন্ন করে না৷
14Kar pa pade v trnje, to so ti, ki slišijo, ali ker hodijo za skrbmi in bogastvom in slastmi življenja, se s tem zaduše in ne obrode dozorelega sadu.
15য়ে বীজ ভাল জমিতে পড়ল তা হচ্ছে সেই সব লোকের প্রতীক যাদের অন্তর সত্যতা ও সরলতায় ভরা, তারা যখন ঈশ্বরের শিক্ষা শোনে তখন তা ধরে রাখে, আর স্থির থেকে জীবনে ফল উত্‌পন্ন করে৷
15Kar pa pade na dobro zemljo, to so ti, ki v dobrem in blagem srcu hranijo besedo, ki so jo slišali, in prinašajo sad v potrpljenju.
16‘কেউ বাতি জে্বলে তা কোন পাত্র দিয়ে ঢেকে রাখে না, অথবা খাটের নীচে রাখে না৷ তার পরিবর্তে সে তা বাতিদানের ওপরই রাখে, য়েন ভেতরে যাঁরা আসে তারা আলো দেখতে পায়৷
16Nihče pa sveče, ko jo prižge, ne pokrije s posodo ali je ne dene pod posteljo, marveč jo postavi na svečnik, da tisti, ki prihajajo, vidijo luč.
17এমন কিছু লুকানো নেই যা প্রকাশ পাবে না, এমন কিছু গোপন নেই যা জানা যাবে না কিংবা আলোয় ফুটে উঠবে না৷
17Kajti nič ni prikritega, kar se ne bo razodelo, tudi skrivnega ne, kar se ne bo zvedelo in prišlo na svetlo.
18তাই কিভাবে শুনছ তাতে মন দাও, কারণ যার আছে তাকে আরো দেওযা হবে৷ আর যার নেই তার যা আছে বলে সে মনে করে, তাও তার কাছ থেকে কেড়ে নেওযা হবে৷
18Glejte torej, kako poslušate! Kajti kdor ima, se mu bo dalo, a kdor nima, se mu vzame tudi to, kar misli, da ima.
19এই সময় যীশুর মা ও ভাইরা তাঁকে দেখতে এসেছিলেন; কিন্তুভীড়ের জন্য তাঁরা যীশুর কাছে পৌঁছাতে পারলেন না৷
19Pridejo pa k njemu mati njegova in bratje njegovi; ali spričo množice se ne morejo sniti ž njim.
20তখন একজন লোক তাঁকে বলল, ‘আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তাঁরা আপনার সঙ্গে দেখা করতে চান৷’
20In sporoče mu, rekoč: Mati tvoja in bratje tvoji stoje zunaj, in radi bi te videli.
21কিন্তু তিনি তাদের বললেন, ‘তারাই আমার মা, আমার ভাই, যাঁরা ঈশ্বরের শিক্ষা শুনে সেই অনুসারে কাজ করে৷’
21On pa odgovori in jim reče: Mati moja in bratje moji so ti, ki besedo Božjo poslušajo in delajo po njej.
22সেই সময় একদিন যীশু তাঁর শিষ্যদের সঙ্গে নিয়ে একটি নৌকায় উঠলেন৷ তিনি তাঁদের বললেন, ‘চল, আমরাহ্রদের ওপারে যাই৷’ তাঁরা রওনা দিলেন৷
22Zgodi se pa nekega teh dni, da stopi v ladjo on in učenci njegovi. In reče jim: Prepeljimo se na oni kraj jezera. In odrinejo.
23নৌকা চলতে থাকলে যীশু নৌকার মধ্যে ঘুমিয়ে পড়লেন৷হ্রদের মধ্যে হঠাত্ ঝড় উঠল আর তাঁদের নৌকাটি জলে ভর্তি হয়ে য়েতে লাগল, এতে তাঁরা খুবই বিপদে পড়লেন৷
23Med vožnji pa zaspi. Kar se pripodi silen vihar na jezero in valovi zagrinjajo ladjo, in bili so v nevarnosti.
24তখন শিষ্যরা যীশুর কাছে এসে তাঁকে জাগিয়ে তুলে বললেন, ‘গুরু! গুরু! আমরা য়ে সত্যিই ডুবতে বসেছি৷ তখন যীশু উঠে ঝোড়ো বাতাস ও তুফানকে ধমক দিলেন৷ সঙ্গে সঙ্গে ঝড় ও তুফান থেমে গেল, আর সব কিছু শান্ত হোল৷
24In pristopijo in ga zbude, rekoč: Učenik, učenik, pogibljemo! A on vstane, zapreti vetru in besnečemu valovju, in pomirita se, in nastane tišina.
25তখন যীশু তাঁর অনুগামীদের বললেন, ‘তোমাদের বিশ্বাস কোথায়?’ কিন্তু তাঁরা ভয় ও বিস্ময়ে বিহ্বল হয়ে গিয়েছিলেন৷ তাঁরা পরস্পর বলাবলি করতে লাগলেন, ‘ইনি কে য়ে ঝড় এবং সমুদ্রকে হুকুম করেন আর তারা তাঁর কথা শোনে!’
25Reče pa jim: Kje je vera vaša? Oni pa se boje in čudijo ter govore drug drugemu: Kdo neki je ta, da tudi vetrovom in vodi zapoveduje, in ga poslušajo?
26এরপর তাঁরা গালীলহ্রদের ওপারে গেরাসেনীদের অঞ্চলে গিয়ে পৌঁছালেন৷
26In priplovejo v zemljo Gerazenov, ki je Galileji nasproti.
27যীশু যখন তীরে নামছেন, সেই সময় সেই নগর থেকে একজন লোক তাঁর সামনে এল৷ এই লোকটির মধ্যে অনেকগুলো মন্দ আত্মা ছিল৷ বহুদিন ধরে সে জামা কাপড় পরত না ও বাড়িতে থাকত না কিন্তু কবরখানায় থাকত৷
27Ko pa izstopi na kopno, mu pride nasproti mož iz mesta, ki je imel zle duhove in se že dolgo časa ni oblačil v obleko, tudi v hiši ni prebival, temuč v grobih.
28[This verse may not be a part of this translation]
28Ko pa ugleda Jezusa, zakriči in pade predenj in kliče z močnim glasom: Kaj imaš z menoj, Jezus, Sin Boga Najvišjega? Prosim te, nikar me ne muči!
29[This verse may not be a part of this translation]
29Ukazal je bil namreč nečistemu duhu, naj odide iz tega človeka. Kajti že dolgo časa ga je grabil, in vezali so ga z verigami in železjem ter ga varovali; ali raztrgaval je vezi, in zli duh ga je gonil v puščave.
30তখন যীশু তাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার নাম কি?’ সে বলল, ‘বাহিনী!’ কারণ অনেকগুলো ভূত একসঙ্গে তার মধ্যে ঢুকেছিল৷
30Vpraša pa ga Jezus: Kako ti je ime? On pa reče: Legijon; kajti obsedlo ga je bilo mnogo zlih duhov.
31তারা যীশুকে মিনতির সুরে বলল, য়েন তিনি তাদের রসাতলে যাওযার হুকুম না করেন৷
31In duhovi ga prosijo, naj jim ne zapove iti v brezno.
32সেই সময় পাহাড়ের ঢালে একপাল শুযোর চরছিল৷ সেই ভূতরা যীশুকে মিনতি করে বলল য়েন তিনি তাদেরকে ঐ শুযোর পালে ঢোকার অনুমতি দেন৷ যীশু তখন তাদের সেই অনুমতি দিলেন৷
32Bila je pa tam velika čreda svinj, ki so se pasle po gori; in ga poprosijo, naj jim dovoli, da gredo vanje. In jim dovoli.
33তাতে ভূতরা সেই লোকটির ভেতর থেকে বেরিয়ে ঐ শুযোরগুলোর মধ্যে ঢুকল, আর সেই শুযোরের পালহ্রদের ঢাল দিয়ে জোরে দৌড়ে গিয়ে জলে ডুবে মরল৷
33In zli duhovi izidejo iz človeka in gredo v svinje, in čreda se zakadi z brega v jezero, in potonejo.
34যাঁরা শুযোরের পাল চরাচ্ছিল, এই ঘটনা দেখে তারা দৌড়ে গিয়ে সেই নগরে ও সারা দেশে এই খবর দিল;
34Pastirji pa, ko so videli, kar se je zgodilo, pobegnejo in sporoče to po mestu in po deželi.
35আর কি হয়েছে তা দেখবার জন্য লোকেরা বের হয়ে এল৷ তারা যীশুর কাছে এসে দেখল, যার মধ্যে থেকে ভূতগুলো বের হয়েছে সে কাপড় পরে শান্তভাবে যীশুর পায়ের কাছে বসে আছে৷ এই দেখে তারা ভয় পেয়ে গেল৷
35Ljudje pa gredo gledat, kaj se je zgodilo; in pridejo k Jezusu in vidijo človeka, iz katerega so bili izšli zli duhovi, oblečenega in da pameten sedi pri nogah Jezusovih; in zbojé se.
36যাঁরা এই ঘটনা দেখেছিল তারা ঐ লোকদের কাছে বলল, কেমন করে ঐ ভূতে পাওযা লোকটি সুস্থ হল৷
36Sporoče pa jim ti, ki so videli, kako je bil obsedenec ozdravljen.
37তখন গেরাসেনী অঞ্চলের সমস্ত লোক যীশুকে তাদের কাছ থেকে চলে য়েতে অনুরোধ করল, কারণ তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল৷ তখন যীশু ফিরে যাবার জন্য নৌকায় উঠলেন৷
37In zaprosi ga vsa množica iz okolice Gerazenov, naj gre od njih: kajti velik strah jih je prevzel. A on stopi v ladjo in se vrne.
38তখন য়ে লোকটির মধ্য থেকে ভূত বের হয়ে গিয়েছিল, সে যীশুর সঙ্গে যাবার জন্য মিনতি করতে লাগল৷ কিন্তু যীশু তাকে অনুমতি দিলেন না৷
38Prosi ga pa mož, iz katerega so bili odšli zli duhovi, da bi smel ostati ž njim; ali Jezus ga odpravi, rekoč:
39তিনি বললেন, ‘তুমি বাড়ি ফিরে যাও; আর ঈশ্বর তোমার জন্য যা করেছেন তা সকলকে বল৷’ তখন সে সেখান থেকে চলে গেল, আর যীশু তার জন্য যা করেছেন তা সারা শহর বলে বেড়াতে লাগল৷
39Vrni se na dom svoj in pripoveduj, koliko ti je storil Bog. In on odide in oznanjuje po vsem mestu, koliko mu je storil Jezus.
40যীশু যখন ফিরে এলেন তখন এক বিরাট জনতা তাঁকে স্বাগত জানাল, কারণ তারা সকলে যীশুর ফিরে আসার অপেক্ষায় ছিল৷
40Zgodi se pa, ko se vrne Jezus, da ga ljudstvo z veseljem sprejme; kajti vsi so ga pričakovali.
41ঠিক সেই সময় যাযীর নামে একজন লোক সেখানে এলেন, ইনি সেখানকার সমাজগৃহের নেতা৷ তিনি যীশুর পায়ের কাছে উপুড় হয়ে পড়ে তাঁকে অনুরোধ করলেন, য়েন যীশু তাঁর সঙ্গে তাঁর বাড়িতে যান৷
41In glej, pride mož, po imenu Jair, in ta je bil načelnik shodnice, in pade Jezusu pred noge in ga prosi, naj pride v hišo njegovo.
42কারণ তখন তাঁর একমাত্র সন্তান, বারো বছরের মেয়েটি মৃত্যুশয়্য়ায় ছিল৷ যীশু যখন যাচ্ছিলেন, লোকেরা তাঁর চারদিকে ভীড় করে ধাক্কা-ধাক্কি করতে লাগল৷
42Imel je namreč hčer edinico pri dvanajstih letih, in ta je umirala. Ko pa gre tja, ga stiskajo množice.
43সেই ভীড়ের মধ্যে একজন স্ত্রীলোক ছিল য়ে বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল৷ চিকিত্‌সকদের পিছনে সে তার যথাসর্বস্ব ব্যয় করেছিল, কিন্তু কেউ তাকে ভাল করতে পারে নি৷
43In žena, ki je imela krvotok že dvanajst let in je vse imetje svoje potrošila za zdravnike, ki je pa ni mogel nihče ozdraviti,
44সে যীশুর পেছন দিকে এসে তাঁর পোশাকের ঝালর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল৷
44se pririne od zadaj in se dotakne robu obleke njegove, in takoj se ustavi vir krvi njene.
45তখন যীশু বললেন, ‘কে আমাকে স্পর্শ করল?’ সবাই অস্বীকার করল, তখন পিতর বললেন, ‘গুরু, লোকেরা আপনার চারপাশে ধাক্কা-ধাক্কি করে আপনার ওপর পড়ছে৷’
45In reče Jezus: Kdo je, ki se me je dotaknil? Ko pa vsi zanikavajo, reče Peter in kateri so bili ž njim: Učenik, saj te množica gnete in stiska.
46কিন্তু যীশু বললেন, ‘কেউ আমায় স্পর্শ করেছে! কারণ আমি জানি আমার মধ্যে থেকে শক্তি বের হয়েছে৷’
46Jezus pa reče: Nekdo se me je dotaknil, zakaj čutil sem, da je izšla moč od mene.
47সেই স্ত্রীলোকটি যখন দেখল য়ে সে কোনমতে এড়িয়ে য়েতে পারবে না, তখন কাঁপতে কাঁপতে যীশুর কাছে এসে তার সামনে উপুড় হয়ে পড়ল এবং সকলের সামনে বলল কেন সে যীশুকে স্পর্শ করেছে, আর কিভাবে সঙ্গে সঙ্গে ভাল হয়ে গেছে৷
47Ko pa vidi žena, da ni ostala prikrita, pristopi trepetaje in pade predenj in mu pove pred vsem ljudstvom, zakaj se ga je doteknila in kako je kar precej ozdravela.
48তখন যীশু সেই স্ত্রীলোকটিকে বললেন, ‘তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, তোমার শান্তি হোক্৷’
48On ji pa reče: Hči, vera tvoja te je rešila; pojdi v miru!
49তিনি তখনও কথা বলছেন, এমন সময় সমাজ-গৃহের নেতার বাড়ি থেকে একজন এসে বলল, ‘আপনার মেয়ে মারা গেছে! গুরুকে আর কষ্ট দেবেন না৷’
49Ko še govori, pride nekdo on načelnika shodnice, rekoč: Umrla je hči tvoja, ne trudi več učenika.
50যীশু এই কথা শুনতে পেয়ে সমাজ-গৃহের নেতাকে বললেন, ‘ভয় পেও না! কেবল বিশ্বাস কর, সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে৷’
50Jezus pa to zasliši in mu odgovori: Ne boj se, le veruj, in oteta bo.
51যীশু সেই বাড়িতে পৌঁছে পিতর, যাকোব, য়োহন ও মেয়েটির মা-বাবা ছাড়া আর কাউকে সেই ঘরে ঢুকতে দিলেন না৷
51Ko pa pride v hišo, ne dovoli nikomur, da bi šel ž njim noter, razen Petru in Jakobu in Janezu in očetu in materi deklice.
52সেখানে অনেক লোক মেয়েটির জন্য শোক করছিল ও কাঁদছিল৷ যীশু তাদের বললেন, ‘কান্না বন্ধ কর, কারণ ও তো মরে নি, ও ঘুমোচ্ছে৷’
52Vsi pa so jokali in žalovali za njo. On pa reče: Ne jokajte, ni umrla, ampak spi.
53তাঁর কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগল, কারণ তারা জানত মেয়েটি মারা গেছে৷
53In posmehujejo se mu, vedoč, da je umrla.
54যীশু মেয়েটির হাত ধরে ডাক দিলেন, ‘খুকুমনি ওঠ!’
54On pa jo prime za roko ter zakliče, rekoč: Deklica, vstani!
55সেই মুহূর্তে তার আত্মা ফিরে এল, আর সে উঠে দাঁড়াল৷ যীশু তাদের আদেশ করলেন, ‘য়েন তাকে কিছু খেতে দেওযা হয়৷’
55In njen duh se vrne, in ona takoj vstane; in ukaže jim, naj ji dado jesti.In njena roditelja se zavzameta; a on jima naroči, naj nikomur ne povesta, kar se je zgodilo.
56মেয়েটির মা বাবা খুবই অবাক হয়ে গিয়েছিলেন৷ যীশু তাদের বারণ করলেন য়েন তারা এই ঘটনার কথা কাউকে না বলে৷
56In njena roditelja se zavzameta; a on jima naroči, naj nikomur ne povesta, kar se je zgodilo.