1কয়েকদিন পরে তিনি কফরনাহূমে ফিরে এলে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল য়ে তিনি বাড়ি ফিরে এসেছেন৷
1In ko pride čez nekoliko dni zopet v Kafarnavm, začujejo, da je doma.
2এর ফলে এত লোক জড় হল য়ে সেখানে তিল ধারণেরও জায়গা রইল না, এমনকি দরজার বাইরেও এতটুকু জায়গা রইল না৷ তিনি তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন৷
2In precej se jih zbere mnogo, toliko, da niso imeli prostora tudi pred vrati ne. In govoril jim je besedo Božjo.
3সেই সময় চারজন লোক খাটে করে এক পঙ্গুকে তাঁর কাছে নিয়ে এল৷
3Pa pridejo in prineso k njemu mrtvoudnega, ki so ga štirje nosili.
4তারা সেই পঙ্গু লোকটিকে যীশুর কাছে নিয়ে য়েতে পারল না, তাই যীশু য়েখানে ছিলেন সেখানকার ছাদের কিছু টালি খুলে ফাঁকা করে, ঠিক তাঁর সামনে খাটিযা সমেত সেই পঙ্গু লোকটিকে নামিয়ে দিল৷
4In ko se mu niso mogli približati zavoljo množice, odkrijejo streho, kjer je bil; in ko so jo predrli, spuste doli posteljo, na kateri je mrtvoudni ležal.
5তাদের বিশ্বাস দেখে যীশু সেই পঙ্গু লোকটিকে বললেন, ‘বাছা, তোমার সব পাপের ক্ষমা হল৷’
5Ko pa vidi Jezus njih vero, reče mrtvoudnemu: Sin, odpuščeni so ti grehi.
6সেখানে কিছু ব্যবস্থার শিক্ষক বসে ছিলেন, তাঁরা মনে মনে ভাবতে লাগলেন,
6Tam pa je sedelo nekaj pismarjev, ki so premišljali v srcih svojih:
7‘এ লোকটি এমন কথা বলছে কেন? এ য়ে ঈশ্বর নিন্দা করছে; ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারেন?’
7Kaj ta tako govori? Boga preklinja! Kdo more odpuščati grehe, razen eden, Bog?
8যীশু নিজের আত্মায় ব্যবস্থার শিক্ষকদের মনের কথা জানতে পেরে তখনই তাদের বললেন, ‘তোমরা এসব কথা ভাবছ কেন?
8In spoznavši precej z duhom svojim, da tako premišljajo sami pri sebi, jim reče Jezus: Kaj to premišljate v srcih svojih?
9কোনটা বলা সহজ, ‘তোমার পাপ ক্ষমা করা হল’ অথবা ওঠ, তোমার খাটিযা নিয়ে চলে যাও?’
9Kaj je laže, reči mrtvoudnemu: Odpuščeni so ti grehi, ali reči: Vstani in vzemi posteljo svojo in hodi?
10কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা য়ে মানবপুত্রের আছে এটা আমি তোমাদের প্রমাণ করে দেব৷’ তাই তিনি সেই পঙ্গু লোকটিকে বললেন,
10Da boste pa vedeli, da ima Sin človekov oblast, na zemlji odpuščati grehe (veli mrtvoudnemu):
11‘আমি তোমায় বলছি ওঠ! তোমার খাটিযাটি তুলে নিয়ে তোমার ঘরে চলে যাও৷’
11Tebi pravim: Vstani, vzemi posteljo svojo in pojdi na dom svoj!
12সে উঠে দাঁড়াল এবং সঙ্গে সঙ্গে তার খাটিযাটি তুলে নিয়ে সকলের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল৷ এতে সকলে আশ্চর্য হয়ে ঈশ্বরের প্রশংসা করে বলল, ‘এর আগে আমরা এমন কখনও দেখিনি৷’
12In vstane in precej vzame posteljo ter odide vpričo vseh, da se vsi čudijo in Boga hvalijo, govoreč: Nikoli nismo kaj takega videli!
13এরপর তিনি আবারহ্রদের ধারে ফিরে গেলে, সমস্ত লোক তাঁর কাছে এল, আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন৷
13In zopet odide k morju. In vse ljudstvo je prihajalo k njemu, in jih je učil.
14পরে তিনি পথে য়েতে য়েতে দেখলেন, এক কর আদায়কারী, আলফেয়ের ছেলে লেবি কর আদায়ের ঘরে বসে আছেন৷ তিনি তাকে বললেন, ‘এস, আমার সাথে চল৷’ তা শুনে লেবি উঠে পড়লেন এবং যীশুর সঙ্গে গেলেন৷
14In mimogrede ugleda Levija, sina Alfejevega, sedečega na mitnici, in mu reče: Pojdi za menoj! In vstane in gre za njim.
15পরে তিনি লেবির বাড়িতে এসে খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী এবং মন্দ লোক যীশুর ও তাঁর শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ তাদের মধ্যে অনেকেই তাঁর অনুগামী ছিল৷
15In zgodi se, ko je sedel za mizo v hiši njegovi, da je tudi mnogo cestninarjev in grešnikov sedelo z Jezusom in njegovimi učenci; kajti veliko jih je bilo, in so hodili za njim.
16কিন্তু ফরীশী দলের ব্যবস্থার শিক্ষকরা যীশুকে কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে দেখে তাঁর শিষ্যদের বললেন, ‘যীশু কর আদায়কারী ও মন্দ লোকদের সঙ্গে খেতে বসেন কেন?’
16In ko pismarji in farizeji vidijo, da jé s cestninarji in grešniki, reko učencem njegovim: Z mitarji in grešniki jé in pije!
17এই কথা শুনে যীশু তাদের বললেন, ‘সুস্থ লোকের চিকিত্সকের প্রযোজন নেই, কিন্তু রোগীদের জন্যই চিকিত্সকের প্রযোজন৷ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদের ডাকতে এসেছি৷’
17In ko Jezus to sliši, jim reče: Zdravi ne potrebujejo zdravnika, ampak bolni. Nisem priše klicat pravičnih, ampak grešnike.
18সেই সময় য়োহনের শিষ্যরা এবং ফরীশীরা উপোস করছিলেন৷ তাই কিছু লোক যীশুর কাছে এসে তাঁকে বলল, ‘য়োহনের এবং ফরীশীদের শিষ্যরা উপোস করে; কিন্তু আপনার শিষ্যরা উপোস করে না কেন?’
18Učenci Janezovi in farizeji pa so se postili; ter pridejo in mu reko: Zakaj se Janezovi in farizejski učenci postijo, tvoji učenci se pa ne postijo?
19যীশু তাদের বললেন, ‘বর সঙ্গে থাকতে কি বিয়ে বাড়ির অতিথিরা উপোস করতে পারে? য়েহেতু বর তাদের সঙ্গে আছে তাই তারা উপোস করে না৷
19In Jezus jim reče: Ali se morejo svatje postiti, kadar je ženin ž njimi? Dokler imajo s seboj ženina, se ne morejo postiti.
20কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওযা হবে; আর সেই দিন তারা উপোস করবে৷
20Pridejo pa dnevi, ko se jim odvzame ženin; in tedaj se bodo postili tisti dan.
21‘পুরানো কাপড়ে কেউ নতুন কাপড়ের টুকরো দিয়ে তালি দেয় না; তালি দিলে সেই নতুন কাপড়টি পুরানো কাপড় থেকে ছিঁড়ে বেরিয়ে আসে আর ছেঁড়া জায়গাটি আরো বড় হয়ে যায়৷
21Nihče ne prišiva zaplate iz novega sukna na staro oblačilo, sicer odtrga nova zaplata še kaj od starega in luknja se naredi še hujša.
22পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস ঢালে না, ঢাললে থলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস এবং চামড়ার থলি দুটোই নষ্ট হয়ে যায়৷ নতুন দ্রাক্ষারসের জন্য নতুন থলিরই প্রযোজন৷’
22In nihče ne deva novega vina v stare mehove, sicer predere novo vino mehove, in vino pride v nič in tudi mehovi; temuč novo vino je vlivati v nove mehove.
23কোন এক বিশ্রামবারে যীশু শস্য ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন; আর তাঁর শিষ্যেরা য়েতে য়েতে শষ্য়ের শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন৷
23In zgodi se, da je šel v soboto skozi setve, in učenci njegovi začno po poti grede trgati klasje.
24এতে ফরীশীরা তাঁকে বলল, ‘দেখ, বিশ্রামবারে তোমার শিষ্যেরা এমন কাজ কেন করছে, যা করা উচিত নয়?’
24Pa mu reko farizeji: Glej, kaj delajo v soboto, kar se ne sme?
25তিনি তাদের বললেন, ‘দাযূদ ও তাঁর সঙ্গীরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে কি করেছিলেন তোমরা কি পড় নি?
25In jim reče: Niste li nikoli brali, kaj je storil David, ko je bil v sili in lačen, on in kateri so bili ž njim?
26অবিযাথর যখন প্রধান যাজক ছিলেন সেই সময় দাযূদ কেমন করে ঈশ্বরের গৃহে গিয়ে য়ে রুটি যাজক ছাড়া অন্য আর কারো খাওযা বিধি-সম্মত ছিল না, তা নিজে খেয়েছিলেন ও তাঁর সঙ্গীদের খাইয়েছিলেন?’
26Kako je šel v hišo Božjo, ko je bil Abiatar veliki duhovnik, in je jedel predložene kruhe, ki jih ne sme nihče jesti razen duhovnikov, in je dal tudi tistim, ki so bili ž njim?
27যীশু তাদের আরো বললেন, ‘মানুষের জন্যই বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্ট হয়. নি৷
27In jim reče: Sobota je ustvarjena zaradi človeka, a ne človek zaradi sobote.Zato je Sin človekov tudi sobote gospodar.
28তাই মানবপুত্র বিশ্রামবারেরও প্রভু৷’
28Zato je Sin človekov tudi sobote gospodar.