1তিনি তাঁর শিষ্যদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি যাঁরা এখানে দাঁড়িয়ে আছে, তদের মধ্যে কয়েকজন আছে, যাঁরা কোনমতেই মৃত্যু দেখবে না; যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের রাজ্য মহাপরাক্রমের সঙ্গে আসতে না দেখে৷’
1In jim reče: Resnično vam pravim, da so nekateri med tukaj stoječimi, ki ne bodo okusili smrti, dokler ne vidijo kraljestva Božjega, da je prišlo z močjo.
2ছদিন বাদে যীশু পিতর, যাকোব এবং য়োহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ে উঠে গেলেন৷ তাঁদের সামনে তাঁর রূপ পরিবর্তিত হয়ে গেল৷
2In čez šest dni vzame Jezus Petra in Jakoba in Janeza in jih odpelje na visoko goro same posebe; in izpremeni se pred njimi.
3তাঁর পোশাক এত উজ্জ্বল ও শুভ্র হল য়ে পৃথিবীর কোন রজক সেই রকম সাদা করতে পারে না৷
3In oblačila njegova postanejo bleščeča in zelo bela kakor sneg, kakor jih noben belilec na zemlji ne more ubeliti.
4তখন মোশি এবং এলীয় তাঁদের সামনে এসে যীশুর সাথে কথা বলতে শুরু করলেন৷
4In prikaže se jim Elija z Mojzesom, in pogovarjata se z Jezusom.
5তখন পিতর যীশুকে বললেন, ‘গুরুদেব, এখানে আমাদের থাকা ভাল৷ আমরা তিনটি তাঁবু তৈরী করি৷ একটা আপনার জন্য, একটা মোশির জন্য এবং একটা এলীয়র জন্য৷’
5In Peter izpregovori in reče Jezusu: Rabi, dobro nam je tu biti; pa naredimo tri šatore, tebi enega in Mojzesu enega in Eliju enega.
6কারণ কি বলতে হবে তা তিনি জানতেন না, তাঁরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন৷
6Ni namreč vedel, kaj bi odgovoril, kajti bili so zelo uplašeni.
7পরে একখানা মেঘ এসে তাঁদের ছাযা দিয়ে ঢেকে ফেলল; আর সেই মেঘ থেকে এই রব শোনা গেল, ‘ইনি আমার প্রিয় পুত্র৷ তোমরা তাঁর কথা শোন৷’
7In nastane oblak in jih obsenči, in glas pride iz oblaka: Ta je Sin moj ljubljeni; njega poslušajte.
8শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন; কিন্তু যীশু ছাড়া আর কাউকে সেখানে দেখতে পেলেন না৷
8In nagloma se ozro in nikogar več ne vidijo razen Jezusa samega s seboj.
9[This verse may not be a part of this translation]
9Ko so pa stopali z gore, jim zapove, naj nikomur ne pripovedujejo, kar so videli, dokler Sin človekov ne vstane iz mrtvih.
10তারা সেই ঘটনার কথা নিজেদের মধ্যেই চেপে রাখলেন; কিন্তু ভাবতে লাগলেন, মৃত্যু থেকে বেঁচে ওঠা কথাটির অর্থ কি হতে পারে৷
10In to besedo so ohranili, in vpraševali so med seboj, kaj bi to bilo: vstati iz mrtvih?
11পরে শিষ্যরা তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘কেন ব্যবস্থার শিক্ষকরা বলেন য়ে প্রথমে এলীয়কে আসতে হবে?’
11In vprašajo ga, rekoč: Saj pravijo pismarji, da mora Elija poprej priti?
12তিনি তাদের বললেন, ‘হ্যাঁ, এলীয় প্রথমে এসে সব কিছু পুনঃস্থাপন করবেন বটে, কিন্তু মানবপুত্রের বিষয়ে কেন এসব লেখা হয়েছে য়ে তাঁকে অনেক দুঃখ পেতে হবে আর লোকে তাঁকে প্রত্যাখ্যান করবে?
12On pa jim reče: Elija res pride poprej in uravna vse vnovič. A kako je pisano o Sinu človekovem, da mora mnogo pretrpeti in ga bodo za nič šteli?
13কিন্তু আমি তোমাদের বলছি, এলীয়ের বিষয়ে য়েমন লেখা আছে, সেই অনুসারে তিনি এসে গেছেন এবং লোকরা তাঁর প্রতি যা ইচ্ছে তাই করেছে৷’
13Ali pravim vam, da je Elija že prišel, in so mu storili, karkoli so hoteli, kakor je pisano o njem.
14পরে তাঁরা অন্য শিষ্যদের কাছে এসে দেখলেন তাঁদের চারদিকে অনেক লোক আর ব্যবস্থার শিক্ষকরা তাদের সাথে তর্ক করছেন৷
14In ko pridejo k učencem, ugledajo veliko množico okoli njih in pismarje, da se ž njimi prepirajo.
15তাঁকে দেখামাত্র সমস্ত লোক অবাক হল এবং তাঁর কাছে দৌড়ে গিয়ে তাঁকে প্রণাম জানাতে লাগল৷
15In vsa množica se precej, ko ga ugleda, začudi, in hité k njemu in ga pozdravljajo.
16তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা এদের সঙ্গে কি নিয়ে তর্ক করছ?’
16In jih vpraša: Kaj se prepirate ž njimi?
17তাতে লোকেদের মধ্যে থেকে একজন বলে উঠল, ‘হে গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম৷ তাকে এক বোবা আত্মায় পেয়েছে, সে কথা বলতে পারে না৷
17In eden iz množice odgovori: Učenik, pripeljal sem k tebi sina svojega, ki ima nemega duha.
18সেই আত্মা তাকে য়েখানে ধরে, সেইখানে আছাড় মারে; আর তার মুখে ফেনা ওঠে, সে দাঁত কিড়মিড় করে আর শক্ত হয়ে যায়৷ আমি আপনার শিষ্যদের এই আত্মাটাকে ছাড়াতে বললাম, কিন্তু তাঁরা পারলেন না৷’
18In kjerkoli ga zgrabi, ga meče, in on se peni in škriplje z zobmi, in se suši. Pa sem dejal učencem tvojim, naj ga izženo, a niso mogli.
19তখন যীশু তাঁদের বললেন, ‘হে অবিশ্বাসী বংশ, আমাকে আর কতকাল তোমাদের সঙ্গে থাকতে হবে? তোমাদের নিয়ে আর আমি কত ধৈর্য্য ধরব? তাকে আমার কাছে নিয়ে এস৷’
19On pa jim odgovori in reče: O neverni rod, doklej bom z vami? doklej vas bom trpel? Pripeljite ga k meni!
20তারা তাকে তাঁর কাছে নিয়ে এল৷ যীশুকে দেখামাত্র সেই আত্মা ছেলেটিকে মুচড়ে ধরল; আর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল৷
20In pripeljejo ga k njemu. Komaj ga pa duh ugleda, ga precej strese, da se zgrudi na tla ter se valja in peni.
21তখন যীশু তার বাবাকে জিজ্ঞেস করলেন, ‘এর কতদিন এমন হয়েছে?’ ছেলেটির বাবা বলল, ‘ছেলেবেলা থেকে এরকম হয়েছে৷
21In vpraša očeta njegovega: Koliko časa je, odkar se mu je to zgodilo? Ta pa reče: Od malih nog.
22এই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে৷ আপনি যদি কিছু করতে পারেন, তবে দযা করে আমাদের উপকার করুন৷’
22In mnogokrat ga vrže tudi v ogenj ali v vodo, da ga pogubi. Ali, če moreš kaj, usmili se nas in pomagaj nam.
23যীশু তাকে বললেন, ‘কি বললে, ‘যদি পারেন! য়ে বিশ্বাস করে তার পক্ষে সবই সন্ভব৷’
23Jezus pa mu reče: Če moreš kaj! Vse je mogoče tistemu, ki veruje.
24সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিত্কার করে কেঁদে বলল, ‘আমি বিশ্বাস করি! আমার অবিশ্বাসের প্রতিকার করুন!’
24Precej zavpije dečkov oče in s solzami reče: Verujem, Gospod, pomagaj neveri moji!
25অনেক লোক সেদিকে আসছে দেখে যীশু সেই অশুচি আত্মাকে ধমকে বললেন, ‘হে বোবা কালার আত্মা, আমি তোমাকে বলছি, এর মধ্যে আর কখনও ঢুকবে না!’
25Videč pa Jezus, da se steka ljudstvo, zapreti nečistemu duhu, rekoč mu: Duh nemi in gluhi, jaz ti ukazujem, zapusti ga in ne pridi več vanj!
26তখন সেই আত্মা চেঁচিয়ে তাকে ভয়ঙ্করভাবে মুচড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল৷ তাতে ছেলেটি মড়ার মত হয়ে পড়ল, এমন কি অধিকাংশ লোক বলল, ‘সে মরে গেছে৷’
26In zakriči in ga močno strese in izide iz njega. In deček postane kakor mrtev, tako da mnogi pravijo, da je umrl.
27কিন্তু যীশু তার হাত ধরে তুললে সে উঠে দাঁড়াল৷
27Jezus pa ga prime za roko in ga vzdigne; in vstal je.
28পরে যীশু বাড়ি ফিরে এলে শিষ্যরা তাঁকে একান্তে জিজ্ঞেস করলেন, ‘আমরা কেন ঐ অশুচি আত্মাকে তাড়াতে পারলাম না?’
28In ko pride v hišo, ga vprašajo učenci njegovi na samem: Kako, da ga mi nismo mogli izgnati?
29যীশু তাঁদের বললেন, ‘প্রার্থনা ছাড়া আর কোন কিছুতেই এ আত্মাকে তাড়ানো যায় না৷’
29In reče jim: Ta rod ne more iziti z ničimer razen z molitvijo in postom.
30পরে সেই স্থান ছেড়ে তাঁরা গালীলের মধ্য দিয়ে চললেন; আর তিনি চাইলেন না য়ে তাঁরা কোথায় আছে সেকথা অন্য কেউ জানুক৷
30In ko so se odpravili odtod, so šli skozi Galilejo, in ni hotel, da bi kdo zvedel.
31কারণ তখন তিনি তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন৷ তিনি তাঁদের বললেন, ‘মানবপুত্রকে লোকদের হাতে তুলে দেওযা হবে, এবং তারা তাঁকে হত্যা করবে আর মৃত্যুর তিনদিন পরে তিনি বেঁচে উঠবেন৷’
31Kajti učil je učence svoje in jim pravil: Sin človekov bo izdan v človeške roke, in umorili ga bodo; in ko bo umorjen, vstane tretji dan od smrti.
32কিন্তু তাঁরা সেই কথা বুঝলেন না এবং এই বিষয়ে তাঁকে জিজ্ঞেস করতেও ভয় পেলেন৷
32Oni pa niso umeli tega govora, a bali so se ga vprašati.
33এরপর তাঁরা কফরনাহূমে ফিরে এলেন আর বাড়ির ভেতরে গিয়ে তিনি শিষ্যদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা রাস্তায় কি আলোচনা করছিলে?’
33In pridejo v Kafarnavm. In ko so bili v hiši, jih vpraša: Kaj ste se po poti med seboj menili?
34কিন্তু তাঁরা চুপচাপ থাকলেন কারণ তাঁদের মধ্যে কে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক চলছিল৷
34Oni pa molče; spotoma so se bili namreč med seboj prepirali, kdo da je največji.
35তখন যীশু বসে সেই বারোজন প্রেরিতদের ডেকে বললেন, ‘কেউ যদি প্রথম হতে চায়, তবে সে সকলের শেষে থাকবে এবং সকলের পরিচারক হবে৷’
35In ko sede, pokliče dvanajstere in jim reče: Če kdo hoče biti prvi, bodi najzadnji od vseh in vsem služabnik.
36পরে যীশু একটা শিশুকে নিয়ে তাঁদের মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং তাকে কোলে করে তাঁদের বললেন,
36In vzame otročiča ter ga postavi v sredo mednje, in ga vzame v naročje in jim reče:
37‘য়ে কেউ আমার নামে এর মতো কোন শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে৷ আর কেউ যদি আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি (ঈশ্বর) আমাকে পাঠিয়েছেন তাঁকেই গ্রহণ করে৷’
37Kdor sprejme enega takih otročičev v mojem imenu, mene sprejme, in kdor mene sprejme, ne sprejme mene, marveč njega, ki me je poslal.
38য়োহন তাঁকে বললেন, ‘গুরু, আমরা একটি লোককে আপনার নামে ভুত তাড়াতে দেখে তাকে বারণ করেছিলাম, কারণ সে আমাদের লোক নয়৷’
38Reče mu Janez: Učenik, videli smo nekoga, ki ne hodi za nami, da je z imenom tvojim izganjal hudiče, in smo mu zabranili, ker ne hodi za nami.
39কিন্তু যীশু বললেন, ‘তাকে বারণ করো না, কারণ এমন কেউ নেই য়ে আমার নামে অলৌকিক কাজ করে সহজে আমার নিন্দা করতে পরে৷
39Jezus mu pa reče: Ne branite mu, zakaj nikogar ni, ki bi storil čudež z imenom mojim in bi mogel brž slabo govoriti o meni.
40য়ে কেউই আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে৷
40Kdor namreč ni zoper nas, je z nami.
41কেউ যদি খ্রীষ্টের লোক বলে তোমাদেরকে এক ঘটি জল দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সে কোন মতেই নিজের পুরস্কার থেকে বঞ্চিত হবে না৷
41Kajti kdorkoli vas napoji s kupico vode v imenu mojem, ker ste Kristusovi, resnično vam pravim, ne izgubi plačila svojega.
42‘আর এই য়ে সাধারণ লোক যাঁরা আমায় বিশ্বাস করে, যদি কেউ তাদের একজনকে পাপের পথে নিয়ে যায়, তবে সেই লোকের গলায় একটা বড় য়াঁতার পাট বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওযাই তার পক্ষে ভাল৷
42In kdor pohujša enega teh malih, ki verujejo v me, bi mu bilo bolje, da mu obesijo mlinski kamen na vrat in da ga vržejo v morje.
43তোমার হাত যদি তোমার পাপের কারণ হয়, তবে তাকে কেটে ফেল, কারণ দুই হাত নিয়ে নরকের অনন্ত আগুনে পোড়ার থেকে বরং নুলো হয়ে জীবনে প্রবেশ করা ভাল৷
43In če te pohujšuje roka tvoja, odsekaj jo; bolje ti je brez roke priti v življenje nego imeti obe roki in oditi v pekel, v ogenj neugasljivi [
44[This verse may not be a part of this translation]
44kjer njih črv ne umira in ogenj ne ugasne].
45তোমার পা যদি তোমার পাপের কারণ হয় তবে তাকে কেটে ফেল, কারণ দুই পা নিয়ে নরকে যাওযার থেকে বরং খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভাল৷
45In če te noga tvoja pohujšuje, odsekaj jo; bolje ti je hromemu priti v življenje nego imeti obe nogi in vrženemu biti v pekel ognjeni [
46[This verse may not be a part of this translation]
46kjer njih črv ne umira in ogenj ne gasne].
47আর যদি তোমার চোখ তোমার পাপের কারণ হয়, তবে সে চোখকে উপড়ে ফেল৷ দুচোখ নিয়ে নরকে যাওযার থেকে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে ভাল৷
47In če te oko tvoje pohujšuje, izderi ga; bolje ti je z enim očesom priti v kraljestvo Božje nego imeti dve očesi in vrženemu biti v pekel ognjeni,
48নরকে য়ে কীট মানুষকে খায় তারা কখনও মরে না এবং আগুন কখনও নেভে না৷
48kjer njih črv ne umira in ogenj ne gasne.
49লবণ দেওযার মত প্রত্যেকের ওপর আগুন দেওযা হবে৷
49Kajti vsak bo z ognjem osoljen, in vsaka žrtev bo s soljo osoljena.Dobra je sol, če pa sol postane neslana, s čim jo boste osolili? Imejte v sebi sol, in mir imejte med seboj.
50‘লবণ ভাল, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখ এবং পরস্পর শান্তিতে থাক৷’
50Dobra je sol, če pa sol postane neslana, s čim jo boste osolili? Imejte v sebi sol, in mir imejte med seboj.