Bengali:NT

Slovenian

Matthew

11

1যীশু তাঁর বারোজন শিষ্যকে এই ভাবে নির্দেশদেওয়া শেষ করলেন৷ এরপর তিনি গালীল শহরে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন৷
1In zgodi se, ko neha Jezus naročati dvanajsterim učencem svojim, odide odtod, da uči in propoveduje v njih mestih.
2য়োহন (বাপ্তাইজ) কারাগার থেকে খ্রীষ্টের কাজের কথা শুনলেন৷ তখন তিনি তাঁর অনুগামীদের যীশুর কাছে পাঠালেন৷
2Janez pa v ječi zasliši Kristusova dela in pošlje dva svojih učencev
3অনুগামীরা যীশুকে জিজ্ঞেস করলেন, ‘যার আগমনের কথা ছিল, আপনি কি সেই লোক, না আমরা আর কারও জন্য অপেক্ষা করব?’
3ter mu sporoči: Si li ti tisti, ki ima priti, ali naj čakamo drugega?
4এর উত্তরে যীশু তাঁদের বললেন, ‘তোমরা যা শুনছ ও দেখছ, য়োহনকে গিয়ে তা বল
4In Jezus odgovori in jima veli: Pojdita in sporočita Janezu, kar slišita in vidita:
5অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, কালারা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে৷
5Slepci izpregledujejo in hromi hodijo, gobavci se očiščajo in gluhi slišijo, mrtvi vstajajo in ubogim se oznanja evangelij.
6ধন্য সেইলোক, আমাকে গ্রহণ করতে যার কোন বাধা নেই৷’
6In blagor mu, kdor se nad menoj ne pohujša.
7য়োহনের অনুগামীরা যখন চলে যাচ্ছেন, তখন লোকদের উদ্দেশ্য করে যীশু য়োহনের বিষয়ে বলতে শুরু করলেন, ‘তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোলায়মান বেত গাছ?
7In ko odideta, začne Jezus govoriti množici o Janezu: Kaj ste šli v puščavo gledat? Trst, ki ga veter maje?
8না, তা নয়৷ তাহলে কি দেখতে গিয়েছিলে? জমকালো পোশাক পরা কোন লোককে? শোন! যাঁরা জমকালো পোশাক পরে তাদের রাজপ্রাসাদে দেখতে পাবে৷
8Ali kaj ste šli, da vidite? Človeka, oblečenega v mehka oblačila? Glejte, kateri nosijo mehka oblačila, so po kraljevih dvorih.
9তাহলে তোমরা কি দেখবার জন্য গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, যাকে তোমরা দেখেছ তিনি ভাববাদীর চেয়েও মহান!
9Ali zakaj ste šli tja? Da vidite proroka? Da, pravim vam, in več nego proroka.
10তিনি সেইলোক যার বিষয়ে শাস্ত্রে লেখা আছে, ‘শোন! আমি তোমার আগে আগে আমার এক দূতকে পাঠাচ্ছি৷ সে তোমার জন্য পথ প্রস্তুত করবে৷’মালাখি 3:1
10Ta je, o katerem je pisano: „Glej, jaz pošiljam angela svojega pred obličjem tvojim, ki pripravi tvojo pot pred teboj“.
11আমি তোমাদের সত্যি বলছি, স্ত্রীলোকের গর্ভে যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে বাপ্তিস্মদাতা য়োহনের চেয়ে কেউই মহান নয়, তবু স্বর্গরাজ্যের কোন ক্ষুদ্রতম ব্যক্তিও য়োহনের থেকে মহান৷
11Resnično vam pravim: Ni vstal izmed tistih, ki so rojeni od žen, večji od Janeza Krstnika; kdor je pa najmanjši v nebeškem kraljestvu, je večji od njega.
12বাপ্তিস্মদাতা য়োহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে৷ আর শক্তিধর লোকরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে৷
12Od dni Janeza Krstnika pa doslej silo trpi nebeško kraljestvo, in siloviteži si ga siloma laste.
13য়োহনের আগমণের পূর্ব পর্যন্ত যা ঘটবে সকল ভাববাদী ও মোশির বিধি-ব্যবস্থার মধ্যে তা বলা হয়েছে৷
13Kajti vsi proroki in zakon so prorokovali do Janeza.
14তোমরা যদি একথা বিশ্বাস করতে রাজী থাক তবে শোন, এই য়োহনই সেই ভাববাদী এলীয়, য়াঁর আসবার কথা ছিল৷
14In če hočete sprejeti to: on je Elija, ki ima priti.
15যার শোনবার মতো কান আছে সে শুনুক৷
15Kdor ima ušesa, da sliši, naj sliši!
16‘আমি কিসের সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? এরা এমন একদল ছোট ছেলেমেয়েদের মতো যাঁরা হাটে বসে অন্য ছেলেমেয়েদের ডেকে বলে,
16Komu naj pa primerjam ta rod? Podoben je otrokom, ki posedajo po trgu in kličejo tovarišem svojim
17‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না৷ আমরা শোকের গান গাইলাম, কিন্তু তোমরা বিলাপ করলে না৷’
17in pravijo: Piskali smo vam, in niste plesali; žalostinke smo peli, in niste jokali.
18য়োহন অন্য লোকদের মতো না করলেন আহার, না করলেন পান, আর লোকরা বলে, ‘ওকে ভূতে পেয়েছে৷’
18Kajti prišel je Janez, in ne jé in ne pije, pa pravijo: Hudiča ima!
19এরপর মানবপুত্র এসে অন্য লোকদের মতো পান ও আহার করলেন বলে লোকে বলছে, ‘ঐ দেখ! একজন পেটুক ও মদখোর, কর আদায়কারী ও পাপীদের বন্ধু৷’ কিন্তু প্রজ্ঞা তার কাজের দ্বারাইসত্য বলে প্রমাণিত হবে৷’
19Prišel je Sin človekov in jé in in pije, pa pravijo: Glejte človeka požeruha in pijanca, mitarjev in grešnikov prijatelja! A modrost božjo so opravičili njeni otroci.
20‘য়ে সমস্ত শহরে যীশু বেশীর ভাগ অলৌকিক কাজ করেছিলেন, তাদের তিনি ভর্ত্‌সনা করলেন, কারণ তারা তাদের মন ফেরায় নি৷ তিনি তাদের বললেন,
20Tedaj začne oponašati mestom, v katerih se je zgodilo največ njegovih čudežev, ker se niso izpokorila.
21‘ধিক্ কোরাসীন! ধিক বৈত্‌সৈদা! তোমাদের কি ভয়ঙ্কর দুর্দশাই না হবে! আমি তোমাদের একথা বলছি কারণ, তোমাদের মধ্যে য়ে সব অলৌকিক কাজ আমি করেছি তা যদি সোর ও সীদোনে করা হত, তবে সেখানকার লোকেরা অনেক আগেই তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে চটের বস্ত্র পরে ছাই মেখে মন-ফিরাতো৷
21Gorje ti, Korazin! gorje ti, Betsaida! zakaj ko bi se bili v Tiru in Sidonu zgodili čudeži, ki so se zgodili v vaju, bi se bila davno v raševniku in pepelu izpokorila.
22তাই আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের থেকে সোর ও সীদোনের অবস্থা সহ্য করবার মতো হবে৷
22Ali pravim vam, Tiru in Sidonu bo v dan sodbe laže nego vama.
23আর য়ে কফরনাহূম তুমি নাকি স্বর্গীয় মহিমায় মণ্ডিত হবে? না! তোমাকে পাতালে নামিয়ে আনা হবে৷ য়ে সমস্ত অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদোমে করা হত তবে সদোম আজও টিকে থাকত৷
23In ti, Kafarnavm, nisi li bil povzdignjen do neba? V pekel [Grški: hades, istega pomena kakor šeol.] boš pahnjen; zakaj ko bi se bili v Sodomi zgodili čudeži, ki so se zgodili v tebi, bi stala še današnjega dne.
24আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের চেয়ে বরং সদোম দেশের দশা অনেক সহনীয় হবে৷
24Ali pravim vam, da bode Sodomski zemlji v dan sodbe laže nego tebi.
25এই সময় যীশু বললেন, ‘স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমার পিতা, আমি তোমার প্রশংসা করি, কারণ জগতের জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এসব তত্ত্ব তুমি গোপন রেখে শিশুর মতো সরল লোকদের কাছে তা প্রকাশ করেছ৷
25V ta čas odgovori Jezus in reče: Hvalim te, Oče, Gospodar neba in zemlje, da si to prikril modrim in razumnim in si to razodel nedoraslim;
26হ্যাঁ, পিতা এই ভাবেইতো তুমি এটা করতে চেয়েছিলে৷
26da, Oče, ker tako je bila volja tvoja.
27‘আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন৷ পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না; আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না৷ পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ইতাঁকে জানে৷
27Vse mi je izročil Oče moj: in nihče ne pozna Sina nego samo Oče, tudi Očeta ne pozna nihče nego le Sin in komurkoli če Sin razodeti.
28‘তোমরা যাঁরা শ্রান্ত-ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব৷
28Pridite k meni vsi, ki se trudite in ste obremenjeni, in jaz vas upokojim.
29আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে শেখ, কারণ আমি বিনযী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে৷
29Vzemite jarem moj nase in učite se od mene, ker sem krotek in iz srca ponižen: in najdete pokoj dušam svojim.Kajti jarem moj je sladek in breme moje je lahko.
30কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার দেওয়া ভার হাল্কা৷’
30Kajti jarem moj je sladek in breme moje je lahko.